All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Traffic Police ৳500

মোটরসাইকেল এর কাগজ

গ্রামের আধা পাকা রাস্তায় রাত আটটার দিকে হঠাৎ করে সামনে থেকে লাইট মারে গাড়ি থামে দেখি দুইজন পুলিশ। আমার কাছে ডায়ান ফিফটি গাড়ি ছিল। তারা আমার কাছে গাড়ির প্রয়োজনীয় কাগজ চেয়েছিল আমি সেটা দিতে পারিনি। তারপর তারা চা-নস্তা খাওয়ার নাম করে ঘুষ চেয়েছিল তার বিনিময়ে আমার গাড়ি ছেড়ে দিবে। আমার কাছে টাকা ছিল না পরে আমার চাচা এসে ৫০০ টাকা তাদেরকে দেয় এবং তারা আমার গাড়ি ছেড়ে দেয়।

ঝিনাইদহ, Khulna 24 August 2026 2 views KH7DHFPV
0 Comments
Paid Land Office ৳5.0K

খতিয়ান সংশোধনের আবেদন

খতিয়ান সংশোধনের আবেদন করেছি। সরকারি কোর্ট ফি ২০ টাকা সহ অনলাইন চার্জ দিয়ে, ফাইল উপসহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) কে জমা দিতে গেছি৷ উনি জানালেন খরচ লাগবে, ১০ হাজার। ডিসি অফিস থেকে নাকি সংশোধন পাস করায়া আনতে হবে। পরে দরাদরি করে ৫ হাজার ফিক্স, ৩ হাজার সাথে সাথে দিলাম। বাকি ২ হাজার কাজ শেষ হওয়ার পর দিলাম। তার মধ্যে ১০০০৳ জাল নোট ছিলো। এরপর চিন্তা কখনো যদি জাল বা ছেড়া নোট পাই, সেটা ঘুষে চালিয়ে দিবো।

হাটহাজারী, Chattogram 24 August 2026 2 views CTMXY684
0 Comments
Paid Education Office ৳700

SSC

UGHS, NHMSC, Rajuk e Whatsapp e vice principal prottek class e teacher ke diye student der kase taka chay. Shorkar er protishan hoileo rajuk College jeno 25 e 25 practical e pay ejonno call kore kore baddho kore ghush nise nwwab habibullah school r uttara girls school e dibbe jonno. Nahole naki form puroner takay naki practical porikkha hobena. Echara prottek school theke 2500,3000,750,650 jon proti nie external kono porikkhok hall e ashte dey nai. Rajuk er teacher diye hall bhore felsilo. Viva ney nai. Taka camerar pisone manage kore nise churer dol. Hall er daitte kormokorta, police keo silona?

Dhaka ssc centre 63, Dhaka 24 August 2026 2 views DK7KJ6L5
0 Comments
Paid Land Office ৳7.2K

২৩/৩ ধারার সমাধান

আমার একটি জমির নামজারির সমস্যার জন্য ২৩/৩ ধারার সমস্যা হয়।সেই সমস্যা সমাধানের জন্য আবেদন করলে ডুমুরিয়া এসিল্যান্ড অফিস হতে ফাইল আসে শোভনা ভুমি অফিসে। শোভনা ভূমি কর্মকর্তা প্রথমে নেয় ২০০০ টাকা পরে নেয় ২০০ টাকা।এসিল্যান্ড অফিসের কর্মকর্তা নেয় ৫০০০ টাকা চুক্তি করে ফাইল পাস করে দেওয়ার জন্য এবং ফাইল পাস করিয়ে দেয়।

ডুমুরিয়া উপজেলা, Khulna 24 August 2026 2 views KHZZSBM6
0 Comments
Paid Accounts Office ৳1.5K

GPF account opening, pay fixation

সরকারি চাকুরিতে জয়েন করার পর পে ফিক্সেশনের কাজ করার সময় জন প্রতি ১০০০৳ দাবি করে এবং আদায়ও করেন। কিছুদিন আগে গিয়েছি জিপিএফ একাউন্ট ওপেন করতে আবার জন প্রতি ৫০০৳ দাবি করা হয় আমাদের হাতে টাকা না থাকায় তখন জন প্রতি ৪০০৳ করে নিয়েছে।

Sandwip, Chattogram 24 August 2026 2 views CT56AM3X
0 Comments
Paid Tax Office ৳750

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে সিটি কর্পোরেশনের হিসাব অনুযায় ২৭৫০ টাকা লাগে, আমার কাছ থেকে নিয়ে এসে ৩৫০০ টাকা, প্রথমে ২৭৫০ টাকায় দিয়েছিলাম, পরে বলে কিছু বাড়িয়ে দেন। ৪০০০ টাকা দাবি করেছিল, আমি পরে ৩৫০০ টাকা দিয়েছি

ময়মনসিংহ, Mymensingh 24 August 2026 2 views MYY7GJY9
0 Comments
Paid BRTA ৳4.0K

Driving Licence

দুইবার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছিলাম। আমি লিখিত পরীক্ষায় খুব ভালো লিখেছিলাম, তবুও প্রথমবার ফেল করি। দ্বিতীয়বার লিখিত পরীক্ষায় পাস করলেও ভাইভায় ফেল করি। শেষে কিছু না পেরে ৪,০০০ টাকা দিয়ে পাস করিয়ে নিতে হয়েছে।

chandpur, Chattogram 24 August 2026 3 views CTCWQPT9
0 Comments
Paid Passport Office ৳1.5K

New passport

ঘটনা 2022 সালের।আমি সিভিল বাট আমার ব্রাদার ইন ল এর আর্মী আইডি কার্ড ব্যবহার করে ক্যান্টনমেন্ট থেকে পাসপোর্ট এর জন্য আবেদন করি। হেল্প ডেস্ক থেকে বলা হয়েছিল আমি সিভিল হলেও পাসপোর্ট করতে পারবো কোনো সমস্যা হবে না। আমি আমার সকল কাগজ রেডি করে অফিসারের সাক্ষর আনতে যাই তখন তিনি সাক্ষর দিতে অস্বীকার করেন। পরের দিন একজন আনসার সদস্যর মাধ্যমে টাকা পেয়ে ঠিক এই সাক্ষর করে দেন।

Dhaka cantonment, Dhaka 24 August 2026 2 views DK9GRA8Z
0 Comments
Paid Other public office ৳15.0K

প্রিপেইড মিটার স্থাপন করে লোড বাড়ানোর নাম করে ঘুষ নেওয়া

প্রিপেইড মিটার স্থাপন করে জনৈক — নামে ব্যাক্তি বিল বেশি আসবে এমন ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে ১৫০০০ টাকা ঘুষ নিয়েছে। তাকে দেওয়া ঘুষ বিকাসে দেওয়া হইছে,সেটার স্ক্রিনশর্ট আছে। — নিজেকে ডিপিডিসি বংশালের কর্মচারি বলেছে কিন্তু সে কন্টাকে মিটার স্থাপনের কাজে নিয়োজিত। আমার জানামতে প্রতি মিটার স্থাপনের জায়গায় সে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রায় ২,৫০,০০০/= টাকার উপরে ঘুষ নিয়েছে

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DKBTMKCV
0 Comments
Paid Other public office ৳30.0K

N/A

অরিজিনাল RAB 6 এর দুইজন পকেটে পোটলা ভরে দিয়ে অ্যারেস্টের ভয় দেখিয়ে 30 হাজার টাকা নিয়ে চলে গেল। পরে RAB 6 এর অফিসে অভিযোগ জানালে টাকা ফেরত দিয়েছে এবং জানিয়েছে তাদের মূল ইনকামটাই নাকি এভাবে হয়।

Khulna, Khulna 24 August 2026 3 views KHD5J2B6
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন এবং পুরাতন পাসপোর্ট ইস্যু

চ্যানেল ছাড়া কক্সবাজার পাসপোর্ট অফিস নতুন এবং পুরাতন পাসপোর্ট আবেদন গ্রহণ করে না। সব ডকুমেন্ট ঠিক থাকলেও আগামীকালকে আসেন অথবা পাইলে সমস্যা আছে, খতিয়ান নিয়ে আসেন এরকম বলে ফাইল ব্যাক দেয়, চ্যানেলের মাধ্যমে টাকা দিলে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে পাসপোর্ট ফাইল জমা নেয়।

Coxs Bazar, Chattogram 24 August 2026 2 views CTBK3ART
0 Comments
Paid Land Office ৳15.0K

মিউটেশন

ঘুষ না দেওয়ায় কোন কাজ হয়নি। বাধ্য হয়ে ১১৭০ টাকার কাজ ১৫০০০ টাকার বেশি দিয়ে করাতে হয়েছে। ঘুষ দেওয়ার অল্প দিনের মধ্যেই কাজ হয়ে গেছে। কিন্তু এভাবে ঘুষ কি চলতেই থাকবে? কেউ কি থামাবার নেই? ঘুষখোরদের জন্য অভিশাপ ও লানত।

শ্রীরামকাঠী ইউনিয়ন ভূমি অফিস, নাজিরপুর উপজেলা, পিরোজপুর।, Barishal 24 August 2026 3 views BRVDKFG6
0 Comments
Paid Other public office ৳7.0K

বদলী আবেদন করতে

কর্মস্থল বদলীর আবেদন করে সেটা কর্মকর্তা কর্তৃক স্বাক্ষর করাতে এবং অফিস আদেশ করাতে ৭০০০টাকা দাবী করা হয়। সেই টাকা পরিশোধ করে কর্মস্থল পরিবর্তনের অফিস আদেশ হাতে পাই।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 2 views CTKF5TN8
0 Comments
Paid Land Office ৳10.0K

জমির খারিজ

আমি আমার সমস্ত লিগ্যাল কাগজপত্র জমা দেই এবং তারা দুইবার রিজেক্ট করে দেয় তৃতীয়বার ওই অফিসার একজন লোকের নাম বলে তার সাথে যোগাযোগ করার জন্য, আমি তার সাথে যোগাযোগ করি এবং সে ১০০০০ টাকা চায়, তিনি বলে টাকা না দিলে কাজ হবে না, পরবর্তীতে আমি টাকা দিতে বাধ্য হই, তারপর আমার কাজটা হয়।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DKMKD5CB
0 Comments