All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Other public office ৳2.5K

চুরির অভিযোগ জানাতে গিয়ে।

ঘরের তালা ভেঙ্গে লেপটপ ও ২৪০০০ টাকা চুরি হয়। থানায় জানাতে গিয়ে ৫০০ টাকা দিয়ে হয় । আর পুলিশ দেখতে এসে আরো ২০০০ টাকা জোর করে নিয়ে যা। মিরপুর থানার ঘটনা। ২৩ আগস্ট ২০২৬ এর ঘটনা।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DKG545WY
0 Comments
Paid Public Hospital ৳200

হাসপাতালের ট্রলি ইউজ করা

আমার শ্বশুরের হার্ট অ্যাটাক হয়েছিলো। ইমার্জেন্সি ঢাকা মেডিকেল নিয়ে গিয়েছিলাম। জরূরী বিভাগ থেকে নতুন বিল্ডিং এর CCU তিন তলায় নেওয়ার জন্য হাসপাতালের ট্রলি নিয়েছিলাম। সেখানে একজন ওয়ার্ড বয়/স্টাফ ৫০০/- টাকা চেয়েছিলো। আমরা কোনোরকমে ২০০/- টাকা দিয়ে পার পেয়েছি।

Dhaka, Dhaka 24 August 2026 2 views DKTSH8HL
0 Comments
Paid Other public office ৳5.0K

পুলিশ

পুলিশ ফাঁড়িতে জায়গা সংক্রান্ত বিষয়ে মারামারি ও জবর দখল সংক্রান্ত অভিযোগ করেছিলাম। আমার কাছ থেকে ফাড়ি ইনচার্জ টাকা নিয়েছে। অভিযোগ আমিই করেছি। আবার প্রতিপক্ষের কাছ থেকে আরও বেশি টাকা নিয়ে তাদের পক্ষ হয়ে রায় দিয়েছে।

গ্রাম, Chattogram 24 August 2026 3 views CT6KH4YX
0 Comments
Paid Sub-Registry Office ৳2.6K

জমির নকল দলিল .

জমির নকল দলিল তুলতে গেছিলাম । ২৬০০৳ লাগবেই কোনও ভাবে কম নিবে না । সরকারি ফি এত না আমি জানি । খুব দরকার ছিলো তাই বাধ্য হয়েই নিতে হয়েছে ।

মুক্তাগাছা, Mymensingh 24 August 2026 2 views MYMWZA5F
0 Comments
Paid Other public office ৳80.0K

DC Office - Magistrate

সন্দেহভাজন দাবি করে তুলে নিয়ে একরাত থানায় রেখে নেগোসিয়েশন করে উক্ত অর্থ দাবী করে ডিসি অফিস এ নিয়ে যাওয়া হয়। এরপর ৮০০০০ টাকা নিয়ে ডিসি অফিস থেকে ১০০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

Mirpur-2, Dhaka 24 August 2026 2 views DK3AGPEF
0 Comments
Paid Other public office ৳1.0K

ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার জন্য

আমার মামলার ব্যাপারে ম্যাজিস্ট্রেট তার কক্ষে ডেকেছিল জবান বন্দি দেওয়ার জন্য,আমি ৪ জন আসামির কথা বলেছি কিন্তু তার সহকারী ৪ জন আসামী থেকে ১জন কে বাদ দিয়ে পুরো ঘটনা লিখেছে । পরে এটা সংশোধনের জন্য সহকারীর কাছে গেলে বলে এটা আর ঠিক হবে না। অনেক ক্ষণ পরে সে আমাদের বাহিরে নিয়ে গিয়ে ১০০০ টাকা দাবি করে আর বলে ঠিক করে দিব। কিন্তু সে ১০০০ টাকা নিয়ে আর ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলায় দেয় নাই। আর বলছে যে তাকে জানিয়েছি হবে না। পরে টাকা চাইলে সে আর ফিরত দেয় না। ম্যাজিস্ট্রেট:মো:জাহিদুর রহমান (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) এনার সহকারী

মেহেরপুর, Khulna 24 August 2026 2 views KHQ2MM3Z
0 Comments
Paid Other public office ৳2.5K

ওয়ারিশসূত্রে সংশোধিত বরাদ্দপত্রের জন্য আবেদন

আমার বাবা মারা যাওয়ার পর মা গৃহায়নে ফ্লাটের সংশোধিত বরাদ্দপত্রের জন্য আবেদন করে। এখনো বরাদ্দপত্র পাই নি মা কিন্তু যখনই খোজ নেই আমরা যে আমাদের আবেদনের কি অবস্থা তখনই এই অফিসের লোকজন টাকা দাবি করে। ২০০০ এর নিচে টাকা দিলে যাতা কথা শুনায় আমাদেরকে। বলে যে এই টাকায় কি কাজ হয়! অথচ লাস্ট ২ মাস ধরে আমরা এই অফিসে ঘুরে বেরাচ্ছি। এই অফিসের প্রতিটা মানুষ দুর্নীতিবাজ। আমাদের মতো অসহায় মানুষকে এত কষ্ট দিয়ে তারা টাকা নেই। এই টাকা যেনো এদের জীবনে দোযখ হয়ে আসে বিচার দিলাম।

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DKK3BPZ4
0 Comments
Paid Land Office ৳2.0K

নামজারি

নামজারি করার জন্য সরকার নির্ধারিত ফি ১১৭০/-। সকল ডকুমেন্টস ঠিক থাকার পরেও ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক প্রতিবেদন পাঠাচ্ছিলো না। অথচ যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। ২৩ দিন হয়ে গেলেও প্রতিবেদন পাঠাচ্ছিলো না! পরে বাধ্য হয়ে দাবিকৃত অর্থ দিয়েছি।

গ্রাম, Rangpur 24 August 2026 2 views RN5VAE75
0 Comments
Paid Land Office ৳5.0K

অনলাইনে খাজনা পরিশোধ

খতিয়ান ভূমি সেবা পোর্টালে এ্যাড করার জন্য আবেদন করলে আবেদন বারবার বাতিল করে দিচ্ছিলো। এদিকে জমি রেজিস্ট্রির জন্য অনলাইন ভূমি উন্নয়ন করের রশিদ লাগবে তাই দাবিকৃত অর্থ দিতে বাধ্য হয়েছি। অথচ ইউনিয়ন ভূমি অফিসকে সরকার নির্দেশনা দিয়েছে ৭২ ঘন্টার মধ্যে আবেদন নিষ্পত্তি করার জন্য। যেহেতু ৭২ ঘন্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে কিন্তু প্রথমে দাবিকৃত অর্থ দিচ্ছিলাম না তাই বারবার বাতিল করে দিচ্ছিলো। দাবিকৃত অর্থ দেয়ার পর খতিয়ান অনলাইন করে দেয়।

গ্রাম, Rangpur 24 August 2026 2 views RNS4J9DB
0 Comments