All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Other public office ৳1.5K

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

আমার পাসপোর্ট পুলিশ ভেরিফাই করার জন্য পুলিশ আমার কাছে ৩০০০ টাকা দাবি করে। আমার সব কাগজ পত্র ক্লিয়ার এবং আমার নামে কোনো মামলা নাই, তারপর ও তিনি আমার থেকে টাকা দাবি করে। আমি যখন দিব না বলছিলাম তখন আমাকে ওল্টা দমক দেয় যে, আমার পাসপোর্ট ভেরিফাই করবে না, লেইট করবে। আমি বাধ্য হয়ে দাম দর করে ১৫০০ টাকা দিয়ে পাসপোর্ট ভেরিফাই করালাম।

কক্সবাজার, Chattogram 3 September 2026 2 views CTKP2YKQ
0 Comments
Paid Other public office ৳10.0K

পাহাড়ের পশে বসতি তৈরি

আমরা ভূমিহীন হওয়ায় বন বিভাগের জায়গাতে বসতি তৈরি করি,বন বিভাগের তারা ১০০০০ টাকায় মৌখিক সম্মতি দেয়, পরবতীতে আমি জানতে পারি এটা বৈধ নয়। ১বছর পরে বন বিভাগের লোক এসে আবার ৫০০০টাকা দাবি করে আমি টাকা দিতে অস্বীকার করি,এবং তাদের কে বলি আপনারা যা করছেন তা আইনের বিরুদ্ধে, আমি টাকা না দেওয়ায় রেঞ্জ অফিসার বাদি হয়ে আমার জন্য বন থেকে গাছ কাটার মামলা করে মামলাটি এখনো চলমান

চট্টগ্রাম, বাঁশখালি, Chattogram 3 September 2026 4 views CT3JCP39
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট ইস্যু

সমস্ত্র কাগজপত্র ঠিক থাকার পরেও আমার ফাইল টি পাসপোর্ট অফিস থেকে বাহির করে দিছে। পরবর্তীতে দালালের মাধ্যমে গেলে একই ডকুমেন্টস দিয়ে কাজ করে আসছি।

টাঙ্গাইল।, Dhaka 3 September 2026 4 views DK745PL2
0 Comments
Paid City Corporation ৳30.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে একজন কর্মকর্তা বলেন উপরোক্ত টাকা না দিলে হবেনা। পূর্বেও টাকা না দিয়ে দেখেছি যে, ফাইলের সকল ডকুমেন্টস ঠিক থাকা সত্তেও লাইসেন্স পেতে অনেক বেশী সময় লাগে বা বারবার বিভিন্ন রকমের হয়রানী করা হয়। যার ফলে আমাদের ব্যবসায়ীক কার্যক্রম বিঘ্নিতি হয় বিধায় টাকা পরিশোদ করে লাইসেন্স নিতে বাধ্য হয়েছি।

টঙ্গী, Dhaka 3 September 2026 6 views DK7GEV8S
0 Comments
Paid Traffic Police ৳200

রুট পারমিট

আমি প্রত্যক্ষ করেছি,ঢাকা নতুন বাজার ট্রাফিক সারজেন্ট বাসটিকে দাড় করিয়ে সুপারভাইজার থেকে টাকা দাবি করেছে, পরে সুপারভাইজার এর তথ্য মতে সে ২০০ টাকা দিয়েছে।

ঢাকা, Dhaka 3 September 2026 6 views DK9BKD74
0 Comments
Paid Passport Office ৳3.0K

নিউ পাসপোর্ট আবেদন রাজশাহী

উল্টোপাল্টা ভুল ধরে তার বলে পাসপোর্ট অফিসে তারা পাসপোর্ট ভেরিফিকেশনের পেপার সাবমিট করবেনা, এই বলে ভেরিফিকেশন পুলিশ আমার পেজ থেকে ঘুষ খায়, আর মানসিকভাবে প্রচুর ডিপ্রেস করে দেয়, মানসিকভাবে তখন আমি খুব আঘাত পাই এবং কষ্ট পাই

তানোর উপজেলা থানা, Rajshahi 3 September 2026 3 views RJD3K6NN
0 Comments
Paid Other public office ৳2.2K

জন্ম নিবন্ধন

আনুমানিক ২০২২-২০২৩ সালের দিকে সরকার পক্ষ থেকে শিক্ষথীদের ইউনিক আইডি দেয়ার উদ্যোগ নিয়ে ছিল যার কারণে সকল শিক্ষথীদের জন্মনিবন্ধন অনলাইন করাতে হয়ে ছিল। আর এই প্রক্রিয়ার করতে গিয়ে আমি সহ আমার মোট ০৪ ভাই -বোন দের জন্য ৫০০ টাকা করে মোট ২০০০ টাকা এবং পরবর্তীতে একটি সংশোধন এর জন্য আরো ২০০ টাকা মোট ২২০০ টাকা নিয়েছে। তা ছাড়া নতুন জন্ম নিবন্ধনের সরকারি ফি ৫০ টাকা হলেও ২০০-৫০০ টাকা পর্যন্ত আদায় করে থাকে।

নরসিংদী, Dhaka 3 September 2026 4 views DKPG7FWK
0 Comments
Paid Other public office ৳8.0K

জাতীয় পরিচয় পত্র সংশোধন

আমার সার্টিফিকেট অনুযায়ী নিজের নাম ও বাবার নাম NIDতে ভুল ছিলো। সার্টিফিকেট অনুয়ায়ী NID করতে উক্ত ৮০০০ হাজার টাকা চেয়েছিলো। আমি দিয়ে করে নিছি।

চট্টগ্রাম, Chattogram 3 September 2026 3 views CT4S5KLF
0 Comments
Paid Accounts Office ৳86.0K

সরবরাহের বিল

SFC, বাংলাদেশ নেভিতে যারা সরবরাহের কাজ করেন, তাদের বিল প্রদান করেন। SFC, মিরপুর-১৪ অবস্থিত। বিল নিতে হলে বিল একাউন্ট এর উপর ১% হারে টাকা দিতে হয়, যারা বিল প্রসেস করবে। আর চেক এর জন্য মহিলাকে প্রতি লাখে ২০০/ টাকা দিতে হয়।

ঢাকা, Dhaka 3 September 2026 2 views DKSX8BMF
0 Comments
Paid Education Office ৳40.0K

এনটিআরসিএ নিয়োগ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এক সুনামধন্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ৮ একত্রে যোগদান করি। যোগদানের সময় আমাদের মাদ্রাসা প্রধান বেশ নমনীয় ছিল।এমপিওভুক্তির পর তিনি আমাদের সকলের নিকট ১৫০০০ টাকা করে মোট ১২০০০০ (এক লক্ষ বিশ হাজার টাকা দাবি করেন। তা না দিলে আমাদের চাকরি করতে দিবেন না। তার শ্বশুরমশাই এর প্রতিষ্ঠান। পরবর্তিতে তাকে ৪০ হাজার টাকা দিয়ে মিমাংশা করা হয়েছে। প্রতি বছর তার শ্বশুরের মৃত্যুবার্ষিকী এবং শালা বাবুর মৃত্যুবার্ষিকীর জন্য আমাদের বেতন থেকে চাঁদা নেয়। এবং তা দেয়া বাধ্যতামূলক। প্রতিষ্ঠানে তার বংশের অনেকেই চাকরি করছে নকল এমপিও দিয়ে।

নাগরপুর, টাঙ্গাইল।, Dhaka 3 September 2026 4 views DK8ZN44X
0 Comments
Paid Sub-Registry Office ৳1.0K

আমার জমির দলিল তোলার জন্য দুইটা সাল খুঁজতে ১ হাজার টাকা নিয়েছে যেখানে নাকি সরকারি ফিস প্রতি বছর 200

একটি পুরনো জমির দলিল তোলার জন্য। দুইটা শাল খুঁজতে লাগবে সর্বোচ্চ সরকারি ফিস ৪০০ টাকা তারা নিয়েছে এক হাজার টাকা। শুধু সরকারি ফিস দিলে পারে তারা বলে পাওয়া যায় নাই। কিন্তু বাড়তি টাকা দিলে ঠিকই পরে সেটা খুঁজে পাওয়া যায়।

কুষ্টিয়া, Khulna 3 September 2026 2 views KHYPSG7D
0 Comments
Paid Passport Office ৳5.0K

তারাতারি করার জন্য

আমার কাছে সময় কম ছিল তারাতারি পাসপোর্ট করা লাগবে পরে একজন পাসপোর্ট এর দালাল ধরি তারাতারি করার জন্য সে প্রথমে ৭০০০ টাকা চাইল সময় ১ মাস লাগবে। তারপর আমি বললাম আমার ১৫ দিনের মধ্যে লাগবে পাসপোর্ট। পরে বলল করে দেওয়া যাবে তবে কিছু টাকা লাগবে আরো বাড়তি। আমি বললাম টাকা ত নিচ্ছেন ই সে বলে উওঠল তারাতাড়ি বলে কথা। তারপর আমার ভিসা চিন্তা করে তাকে তারাতাড়ি করার জন্য আরো ৫০০০ টাকা দেওয়া লাগছে।

কুমিল্লা, Chattogram 3 September 2026 3 views CTH82WWX
0 Comments
Paid Other public office ৳15.0K

মামলার চার্জশিট দেওয়ার জন্য

আমি একটা মামলা খেয়ে গ্রেফতার হই। পরে হাইকোর্ট থেকে জামিন করাতে গেলে কোর্টে চার্জশিট বা জবানবন্দির মূলকপি চায়। কিন্তু আমাকে গ্রেফতার করা এসআই চার্জশিট আটকে দেয়। এবং আমার জামিন হতে দুই মাস দেরি হয়। তারপর টাকা দিয়ে চার্জশিট ছাড়িয়ে জাবিনে বের হই।

ঢাকা, Dhaka 3 September 2026 3 views DKJ87VML
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট বানানো গিয়েছিলাম আমার সব কাগজ পত্র ঠিক ছিল। তার পরেও দালাল ছাড়া বানাতে পারি নাই।

নতুন পাসপোর্ট বানাতে গিয়েছিলাম টাংাইল। আমার সব কাগজ পত্র ঠিক ছিল। তার পরেও বলে এইটা লাগবে ওইটা লাগবে। পরে আমি অফিসের দালাল কে ২০০০ টাকা দেই। আমার পাসপোর্ট হয়ে যায়।

টাংাইল, Dhaka 3 September 2026 4 views DK5T6SYV
0 Comments