All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,275 reports found
Report a bribe
Paid Land Office ৳7.0K

খারিজ

দাদা মারা যাওয়ায় দাদার জমি আব্বা, চাচাদের নামে খারিজ করার জন্য, আবেদন করি। আবেদন প্রক্রিয়া শেষ করার পূর্বেই ৭০০০ টাকা দাবি করেন। টাকা পরিশোধের পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।

নামুজা ইউনিয়ন, বগুড়া সদর, বগুড়া, Rajshahi 24 August 2026 2 views RJ9UEHCA
0 Comments
Paid BRTA ৳2.0K

মোটরসাইকেল রেজিস্ট্রেশন

আমি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে অনলাইনে আবেদন করেছি, আমার কাছে মোটরসাইকেল পরিদর্শন এর তারিখের কোন বার্তা আসে নাই কিন্তু ওয়েবে ঢুকে দেখলাম তারিখ নির্ধারন হয়েছে এবং একদিন পার হয়েছে। যাক পরের দিন কাগজপত্র নিয়ে বিআরটিএ তে হাজির হয়ে ওখানকার দুইজনকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে দেখাবে- তারা ফাইল হাতে নিয়েই বলল আপনাকে টাকা খরচ করতে হবে না হলে আপনাকে বছরের পর বছর ঘুরাবে কাজ হবে না। আমি বলেছিলাম আমারতো সব ঠিকঠাক শোরুম থেকে গাড়ি কিনেছি - শোরুম টাকা বেশি চায় বলে নিজে নিজেই করার জন্য এসেছি। যাক ঘটনা লম্বা না করি শেষমেশ ২০০০/- টাকা দিতে বাধ্য হয়েছি।

গাইবান্ধা, Rangpur 24 August 2026 2 views RN2DDNWQ
0 Comments
Paid Passport Office ৳1.5K

Passport renewal

Passport renewal er jonno gesilam. Passport kora silo rangpuer theke. Tokhon ami rangpur silam. Biguray thaki akhon so bogura theke korbo. Bollo rangpur jan. Ekhane hobe na. But amon kono rules silo na. Pore pasher ak dokane dekhanor por bollo, normal renewal a extra 1500tk office khoroj, r jhetu rangpur theke approve kora passport boguray renewal korben shei jonno aro 1500. Total 3000 and aita fixed.

Bogra, Rajshahi 24 August 2026 3 views RJTFNXXB
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ ভ্যারিফিকেশন

কয়েক বছর আগে আমার পাসপোর্ট এর জন্য একটি পুলিশ ভ্যারিফিকেশনের প্রেক্ষিতে আমার বাবাকে বাকেরগঞ্জ থানায় ডাকা হয়। আমি ঢাকাতে ছিলাম তাই বাবাকে ডেকেছে। যদিও আমার নামে কোনো মামলা ও যেকোনো ধরনের অপরাধের কোনো রেকর্ড ছিলো না। তবুও পুলিশ আমার বাবার থেকে ১০০০ টাকা নিয়েছে।

বাকেরগঞ্জ, Barishal 24 August 2026 2 views BRR8C5HN
0 Comments
Paid Land Office ৳2.5K

ফ্ল্যাটের নামজারি

কম্পিউটারের দোকানে নামজারির আবেদন করে আবেদন কপিসহ সকল কাগজপত্র তহসিলে জমা দিতে গিয়ে খরচ চাইলো ২০০০ টাকা। আমি আমার পরিচয় দেয়ার পর ৫০০ টাকা নিলো।তারপর সফটওয়্যারে ১টা খতিয়ানে জমি ০ হয়েছিল সেটা ঠিক করার জন্য ২০০০ টাকা বিকাশে দিতে হয়েছে।

রাজশাহী, Rajshahi 24 August 2026 2 views RJND4VXE
0 Comments
Paid BRTA ৳1.5K

নাম্বার প্লেইট

গাড়ির নাম্বার প্লেটের জন্য বি আর টি এ গেলে দেখা যায় রাস্তার সাইডে দালাল ডাকাডাকি করে। আপনি টাকা ১৫০০ দিলেই ২০ মিনিটের মধ্যেই আপনার নাম্বার প্লেইট নিয়ে হাজির হয়ে সব কিছু সেট আপ করে দিবে। আর এই টাকার ভাগ একদম দালাল থেকে অফিসের উচ্চ পদস্থ মানুষ পর্যন্ত পায়। এইটাই তাদের দাবি। আপনারা যে কেওই যান অফিস টাইমে । এমন দালাল দেখবেন দাড়ায়ে আছে। টাকার বিনিময়ে তারা যেকোনো সমস্যার সমাধান করে দিতে পারবে। নাইলে লাইনে দাড়ায়ে থাকার হয়রানি+ কাউকে কিছু জিজ্ঞেস করলেই বিরক্ত বোধ।

ঢাকা মেট্রো -৪ (পূর্বাচল), Dhaka 24 August 2026 3 views DKQE443S
0 Comments
Paid Other public office ৳1.5K

পুলিশ ভেরিফিকেশন

এই ঘটনা ঘটে রাউজান উপজেলায়। সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় পুলিশ ভেরিফিকেশ হয়ে থাকে। ২০২০ সালে বুয়েট কর্তৃক ফল প্রকাশে আমাদের নাম মেধা তালিকায় ছিল। এর পরেও পুলিশ আমাদের সবার থেকে ১৫০০(দেড় হাজার টাকা) নিয়েছে। একজন ২০০ দিতে চাইলে সেটা ছুড়ে ফেলে দিয়ে বাকিদের ভয় ভীতি দেখায়। এটা আমি কোনদিন ক্ষমা করব না

Chattagram, Chattogram 24 August 2026 2 views CT3NT4TK
0 Comments
Paid Other public office ৳2.00M

ওয়ার্ক ওয়ার্ডার

এলজিইডি শেরপুর অফিসে 16.04.2025 তারিখে সাবেক নির্বাহী প্রকৌশলী আমার কাছ থেকে ওয়ার্ক ওয়ার্ডারে বিপরীতে ঘুষ নিয়েছিল । প্রথমে টাকা না দেওয়ায় তিনি প্রভাব খাটিযে আমার কাজ বন্ধ করে দেয়।পরে আমি বাধ্য হয়ে এই টাকা পরিশোধ করি।

শেরপুর, Mymensingh 24 August 2026 3 views MYLFSNWW
0 Comments
Paid City Corporation ৳10.0K

ট্রেড লাইসেন্স

আমি একটা ট্রেড লাইসেন্স করতে যাই, আমার কাছ থেকে ১৬০০০ টাকা নেয়। কিন্তু আমার ট্রেড লাইসেন্স এবং রিসিপ্ট এ ৬০০০ টাকা উল্লেখ করা হয়।

গাজীপুর, টংগি, Dhaka 24 August 2026 2 views DKUAU2PQ
0 Comments
Paid Land Office ৳70.0K

নামজারি

গত ১৮ আগস্ট ২০২৬ ইং তারিখে কুমিল্লা সদর উত্তর দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদারের কাছে নামজারির করতে গেলে ৭০ হাজার টাকা দাবি করে। ঘুষ না দিলে নামজারি বাতিল হবে।

কুমিল্লা, Chattogram 24 August 2026 3 views CTKBGZ4N
0 Comments
Paid Land Office ৳70.0K

ভূমি উন্নয়ন কর

আমি গিয়েছিলাম ভূমি উন্নয়ন কর দিতে, আরএস পর্চা দেখেই একজন স্থানীয় তহসিল দাবী করল ১,৬০,০০০/- টাকা পরে সেই অফিসের পিয়ন দিয়ে ৭০,০০০/- হাজার টাকা ঘুষ দিয়ে শেষ করতে হলো।

লুকড়া ইউনিয়ন ভূমি অফিস, Sylhet 24 August 2026 2 views SYGCZ4MV
0 Comments
Paid Other public office ৳2.0K

Police Clearenece Certificate

আমি সরকারি ফি দিয়ে একটি পুলিশ ক্লিয়ারেন্স সনদের আবেদন করি,যখন এটি আমার থানায় যায় একজন অফিসার আমাকে কল দেন এবং কিছু ডকুমেন্টস নিয়ে যেতে বলে আমি যথারিতি যাই এবং সে সব কিছু চেক করে বলে ২০০০টাকা দিতে হবে নইলে সে ক্লিয়ারেন্স রিপোর্ট দিবে না ফেলে রাখবে।

Shariatpur, Damudya, Dhaka 24 August 2026 3 views DKG73PNL
0 Comments
Paid Sub-Registry Office ৳1.3K

ব্যাংক লোন নেওয়ার জন্য ভূমি রেজিষ্ট্রেশন করা

ঠাকুরগাঁও জেলার, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী রেজিষ্ট্রেশন অফিস। ব্যাংক লোন নেওয়ার জন্য ভূমি রেজিষ্ট্রেশন করা, এতে ফর্ম এর মূল্য ১৫০ টাকা নেওয়ার কথা, কিন্তু নিয়েছে ১৫০০। বলেছে, কেরানির খরচ, বড় অফিসারদের খরচ। ভয়ে দেওয়া লাগছে

বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, Rangpur 24 August 2026 3 views RNXKFKF7
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট

আমি একদিন এপয়েন্টমেন্ট এর একদিন পরে যাওয়ায় আমার কাগজে সিরিয়াল নাম্বার দেয় নাই, উপরে, নিচে সব ফ্লোরে ঘুরতে হইছে। অথচ ওয়েব সাইটে লেখা যেকোনো দিন গেলেই হবে। পরে উপরে এক আনসার আর পিয়ন মিলে আমার কাজ করে দেয়, বিনিময়ে ২০০০টাকা চায়। অনেক মূলামুলি করার পর ১৫০০তে রাজি হয়। মাত্র ০৭ মিনিটের মধ্যে কাগজ ও ফেস ফিংগার দেওয়া শেষ করে দেয়।

আগারগাঁও পাসপোর্ট অফিস, Dhaka 24 August 2026 3 views DKUAUBMS
0 Comments
Paid Land Office ৳20.0K

মিউটেশন

জমি মিউটেশনের জন্য এসি ল্যান্ড এর কাছে যায়। সব কাগজপত্র সঠিক ছিল। দ্রুত হবে বলে এসি ল্যান্ড জানায়। ২ মাসে কোন ফলাফল না আসলে এসি ল্যান্ডের এক ব্যাচমেট দিয়ে ফোন করালে দ্রুত হবে বলে আশ্বাস দেয়। উনি আমার ঢাবির ডিপার্টমেন্টের বড় ভাই হওয়ায় আমিও ফোন করে অনুরোধ করি। তারপরে কোন ফলাফল না আসায় আমি আমার বড় ভাইকে অফিসে যোগাযোগ করতে বলি। কানুনগো আর আপফিস সহকারী ২০০০০ টাকা দিলে হয়ে যাবে বলে জানায়। পরবর্তীতে ২ দিনেই মিউটেশন হয়ে যায়।

চকরিয়া, Chattogram 24 August 2026 2 views CT26LZWC
0 Comments