All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,013 reports found
Report a bribe
Paid Other public office ৳2.0K

উচ্চ বিদ্যালয়ের একাডেমিক স্বীকৃতি নবায়ন, পাঠদান অনুমতি, কমিটি অনুমোদন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বাঘাইছড়ি উপজেলা বিভিন্ন নিম্ন ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি অনুমোদন, পাঠদান অনুমতি, স্বীকৃতি নবায়ন করতে হয়। এটার কাজ করার জন্য বেয়াইনী ভাবে বোর্ডের এক কর্মকর্তা (বাঘাইছড়ি এরিয়ায় দায়িত্ব প্রাপ্ত) ২০০০- ১৫০০ টাকা বা তারও বেশি টাকা গ্রহণ করেন। প্রতিষ্ঠান প্রধানরাও হেসেল না নিতে বাধ্য হয়ে টাকা দিয়ে দেই।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড, Chattogram 23 August 2026 2 views
0 Comments
Paid Land Office ৳22.0K

জমি নামজারি

ঢাকা ডেমরা তে জমি ক্রয় করেছিলাম কিছু মাস আগে। সেই জমি কিছু দিন আগে নামজারি এর জন্য ভুমি অফিসে গেলে ২৫০০০টাকা দাবি করে। পরে ২২০০০টাকা দিয়ে নামজারি করতে দেই। অথচ নামজারি করার সরকারি ফি ১১০০টাকা +

Dhaka, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳10.0K

পুলিশ রিপোর্ট

একজনের স্ত্রী দরজা বন্ধ করে গলায় ফাসি দিয়ে আত্মহত্যা করেছে, মেয়ের বাবা থানায় এজাহার দিয়েছে তারপর থেকে পুলিশে নানান ভাবে হয়রানি করছে। ২০০০০ টাকা চেয়েছিলো পরে ১০০০০ দিতে হয়েছে। এখন আবার ফাইনাল রিপোর্ট এর জন্য টাকা চাচ্ছে, না দিলে নাকি চার্জশিট জমা দিবে।

ঢাকা, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳6.0K

নামজারী

ভূমি নামজারি করতে ১১০০ টাকা সরকারি চার্জ অথচ কালিকাপুর, মাদারীপুর সদর, মাদারীপুর ভূমি অফিস-এ থাকা সরকারি কর্মকর্তা আমার থেকে ৬০০০ টাকা নিয়েছে ১.২৫ শতাংশ জমির নাম জারি করতে.

MADARIPUR, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳500

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশনের জন্য একটা হোটেলে যেতে বলে,সেখানে অনেকক্ষন বসে থাকার পর আমার সিরিয়াল আসে।দেখলাম সবাই কাজ শেষে হাতে কিছু দিচ্ছে ।একজন হজে যাবে তার কাছ থেকেও নিচ্ছে । এরপর আমাকে ডেকে কিছু ব্যাসিক প্রশ্ন করে আমার দিকে তাকিয়ে থাকে, বুঝলাম আমাকেও হ্যান্ডশেক করতে হবে যার মুল্য ৫০০ টাকা। আমাকে জিজ্ঞেস ক্রছে মনে কিছু করেছি কিনা কোনো দাবি রেখেছি কিনা।

উত্তরা, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid BRTA ৳12.0K

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম। নানান ধরনের জটিলতা দেখা যাওয়াতে দালাল করে ১২ হাজার টাকা দিলাম। আর যেতে হয়নি। দালাল সব করে হোয়াটস এপে ই-লাইসেন্স দিয়ে দিয়েছে।

Dhaka, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳2.0K

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর ইনকোর্স এর নাম্বারের জন্য ঘুষ

সাভার সরকারী কলেজের (আরও অনেক কলেজেই) সকল বিভাগে, ইনকোর্স পরীক্ষায় শিক্ষার্থীদের ইচ্ছাকৃত নাম্বার কম দিয়ে শিক্ষকরা প্রায় সকল শিক্ষার্থীদের কাছে জরিমানা দাবি করে, এবং জরিমানা না দিলে রেজিস্ট্রেশন করতে না দেয়ার হুমকি দেয়া হয়। শিক্ষার্থীরা নিজ নিজ খাতা দেখতে চাইলে, শিক্ষকরা খাতা দেখাতে অস্বীকৃতি জানায়। গড়ে প্রতি শিক্ষার্থীর থেকে ১০০০ টাকা করে (প্রতি বিষয়ে ২০০ টাকা করে) নেয়া হয়। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এরূপ কোনও নিয়ম নেই। এটা একান্তই কলেজ থেকে বেআইনি ভাবে নেয়া হয়।

ঢাকা, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid BRTA ৳20.0K

নতুন লাইসেন্স তৈরি ও লাইসেন্স নবায়ন

একদিন আমি নিজে ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিআরটিএ অফিসে গেলাম। নিয়ম মেনে সব কাগজপত্র জমা দিলাম এবং পরীক্ষাও দিলাম। কিন্তু অদ্ভুতভাবে আমার কাগজে একের পর এক ভুল বের হতে লাগল। পরীক্ষাতেও আমাকে ফেল করিয়ে দেওয়া হলো। পরে বাইরে এসে কয়েকজন দালালের সঙ্গে কথা বললে তারা বলল, “আমাদের মাধ্যমে করলে এত ঝামেলা হবে না। অফিসে আমাদের লোক আছে।” তারা টাকা চাইল। বাধ্য হয়ে আমি টাকা দিয়ে তাদের মাধ্যমে আবার কাজ শুরু করলাম। এরপর দেখলাম, যে কাগজে আমার এত ভুল ধরা হয়েছিল, সেই একই কাগজ তাদের মাধ্যমে জমা দেওয়ার পর আর কোনো ভুল ধরা হলো না। পরীক্ষার ব্যাপারেও তেমন সমস্যা হলো না, আর লাইসেন্সের কাজও দ্রুত এগিয়ে গেল।

চট্টগ্রাম, Chattogram 23 August 2026 2 views
0 Comments
Paid Other public office ৳2.0K

মামলার আদেশের কপি নকল

মামলার নিষ্পত্তির নকল তুলতে সাধারণত সরকারি ফি ৩২/- বার তার কিছু কমবেশী কিন্তু আমি বরিশাল নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের থেকে এই নথি নিতে ২০০০ টাকা দিতে হয়েছে এর নিচে হয়নি। এটা শুধু এই ট্রাইবুনালে না সব ম্যাজিস্ট্রেট আদালতেই একই অবস্থা।

বরিশাল, Barishal 23 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳5.1K

মিউটেশন

বলা হয়েছিল এটা বেশ জটিল সমস্যা, যদিও তা নয় । তারপর নিম্নপদোস্থ কর্মকর্তা বাইরে গিয়ে জানান টাকার পরিমাণ বাড়ালে বিষয়টি তিনি বড় স্যারকে অনুরোধ করবেন ।

গৌরম্ভা ইউনিয়ন ভূমি অফিস, রামপাল, বাগেরহাট।, Khulna 23 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳20.0K

Police Clearence

আমি ৩ বার পুলিশ ক্লিয়ারেন্স নিয়েছিলাম। একবার বাইরে আবেদন করতে যাওয়ার আবেদন করতে আরেকবার আবেদন এক্সেপ্ট হওয়ার পরে। আরেকবার ভেরিফিকেশনে। ৩ বারে মোট ৮৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে। যদিও তখন পুলিশ ক্লিয়ারেন্সে সরকারী আবেদন ফি ৫০০ টাকা ছিলো।

কক্সবাজার, Chattogram 23 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳14.3K

ই- নামজারি

কুমিল্লা জিলার, দাউদকান্দি উপজেলাধীন, রায়পুর ভূমি অফিসের অফিসার ৩ টি নামজারি করতে সরকারি খরচ ৩৭৫০ টাকা কিন্তু ফাইল আটকে রাখার কারণে অতিরিক্ত ১৪২৮০ টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ ৩ টির জন্য ১৮,০০০ টাকা নিয়েছে। যতটুকু জানলাম এইটা উপজেলা ভূমি অফিস সহ জরিত এদের বিরুদ্ধে অভিযোগ করলে সিন্ডিকেট সাধারণের ক্ষতি করে।

কুমিল্লা, Chattogram 23 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳450

ইউনিয়ন অফিসে জন্মনিবন্ধন অনলাইন করার জন্য ঘুষ

আমি শিয়ালঘনী, ইউনিয়ন পরিষদ অফিসে গেছি জন্ম নিবন্ধন করার জন্য। ইউনিয়ন পরিষদ সচিব আমার কাছে ৪৫০ টাকা ঘুষ দাবী করেন। যা আমি বাধ্য হয়ে পরিশোধ করি। কারণ আমার জন্ম নিবন্ধন করার দরকার ছিলো।

শিয়াল্ঘুনী,বাকেরগঞ্জ, Barishal 23 August 2026 1 views
0 Comments
Paid Public Hospital ৳100

বেড পাওয়ার জন্য

রোগি নিয়ে ওয়ার্ডে গেলেই ওখান কার ওয়ার্ড বয় বেড খালি থাকলে বেড দিবে, না হয় ফ্লোরে একটা ফোম এর ব্যাবস্থা করে দিবে, বিনিময়ে সে প্রকাশ্যে বলবে ১০০ তাকা দেন। আমার থেকে ১০০ টাকা চেয়েছিলো। কিছু ক্ষেত্রবিশেষে তারা ১০০-৩০০ টাকাও চায়

চট্টগ্রাম, Chattogram 23 August 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট তৈরি

পাসপোর্ট আবেদর ফরমে আমার নাম এর আগে মোঃ দেই কারণ এটা আমার সার্টিফিকেটে ছিলো। কিন্তু জন্মনিবন্ধনে ছিলো না এই কারনে আমার পাসপোর্ট রিজেক্ট করে দেয়। বলেছিলো নতুন করে আবেদন করে নিয়ে আসেন। কিন্তু আমি ৬৩০০+ টাকা দিয়ে আর্জেন্ট ডেলিভারিতে পাসপোর্ট আবেদন করেছিলাম, আমি যদি আবার আবেদন করতাম আমার আরো ৬৩০০+ টাকা লাগতো। আমি অনেক রিকুয়েষ্ট করলেও তারা আমার আবেদন গ্রহণ করে নি পরে আমি এক আনসার এর সাথে কথা বলি, সে বলে করে দিতে পারবে। তারপর তাকে ১৫০০ টাকা দিই, আমাকে আবার অন্য একজন কর্মকর্তার কাছে নিয়ে যায় এবং সে আমার আবেদনটি গ্রহণ করে তখনও আমাকে বলে আমার নামের আগে মোহাম্মদ নেই, আমি বললাম ভুল করে আমি ফর্মে লিখেছি আপনি একটু এডিট করে দেন তারপর তারা আমার আবেদনটি গ্রহণ করে।

ময়মনসিংহ, Mymensingh 23 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳5.0K

ডিজিটাল খতিয়ান নং এবং মৌজা নাম বের করা

আমি রাজউক এর প্রধান অফিসে গিয়েছিলাম ডিজিটাল খতিয়ান নং এবং মৌজা নাম বের করতে। নিচের সার্ভিস ডেস্ক এ কথা বললে এখানের অফিসার (দরজা দিয়ে ঢুকেই হাতের ডানে বসে) এক পিয়নকে ডাক দেয়। ওই পিয়ন আমাকে চায়ের দোকানে নিয়ে ৫০০০টাকা দাবি করে এবং শেষমেশ ৩০০০টাকাতে রাজি হয় কিন্তু কাজ শেষ হওয়ার পর জোর করে ২০০টাকা বেশি নেয়।

ঢাকা, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳500

Banking

Gazipur mouchak skout sakha jonota bank ami amr babar sathey goto 1 week agey account korte jai first e akta line e darai then chobi ro baki kagojpati newar pore amader ke akta 5-6 page er from Puron korte deya hoy savabik vabei amra jehetu protidin esob kori na tai eto jana nei tarporeo jetotuku somvob amra Puron kore joma dile sekhaney khubi rude bebohar kora hoy akjon boyosko lok chilo and tar pashei bose akjon choto height er akjon Clark amader ke bar bar fereye deya hoy help chaile bole eta amader kaj na help kora Bangladesh e government Bank e account korte geye sokal 10 ta theke dupur 3 ta beje jay then amader then amader kachey 500 tk nay 2 ta from puron er jonno eta na dile

Gazipur, Dhaka 23 August 2026 1 views
0 Comments