All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,013 reports found
Report a bribe
Paid City Corporation ৳10.00M

জমি দখল ও ভূমি রেকর্ড গায়েব করে জোরপূর্বক দখল করা

আমাদের পরিবারের প্রায় ১০০ বছরের পুরোনো বৈধ লিজ, মালিকানা ও দখলে থাকা জমি থেকে আমাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। আমার বাবার দীর্ঘদিনের ব্যবসা/স্টলও প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে দখল ও সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং একটি পক্ষকে অবৈধভাবে সুবিধা দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। সরকারি প্রভাব ও দুর্নীতির মাধ্যমে আমাদের দীর্ঘদিনের লিজ ও দখলকে প্রশ্নবিদ্ধ করে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তি ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

Barishal, Barishal 22 August 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳1.2K

পাসপোর্টের আবেদন

এখানে ঘুষের আদানপ্রদানটা হয় মূলত ওপেন সিক্রেট ভাবে। আপনি যদি পাসপোর্ট অফিসের সামনের ফটোকপির দোকান গুলো থেকে এক্সট্রা টাকা দিয়ে পেমেন্ট চালান স্লিপে কোড সিল মেরে না নিয়ে কাগজ জমা দিতে যান আপনাকে তারা প্রচন্ড হ্যারাস করবে। মূল কাবিননামা, সার্টিফিকেটের কপি, জাতীয়তা সনদ, যত রকম কাগজ চাওয়া পসিবল, সব চাইবে। আর যদি ১২০০ বা ১৫০০টাকা বেশি দেন, তাহলে সেই দোকান গুলো থেকে কাগজে একটা সিল দিয়ে একটা সাইন দিয়ে দিবে। আপনি বিনা বাধায় কাগজ জমা দিয়ে বের হয়ে আসতে পারবেন। আমার সামনে অন্তত ৫জনকে তারা ফিরিয়ে দিয়েছে নানান রকম কাগজ চেয়ে। সেখানে আমি ১২০০ টাকা বেশি দিয়েছিলাম তাই কোনো ঝামেলা ছাড়াই, শুধু স্মার্ট এনআইডির কপি দিয়ে কাজ সম্পন্ন করেছি।

জামালপুর, Mymensingh 22 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳3.0K

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ট্রান্সফার

ছোট বোনের কলেজ ট্রান্সফারের আবেদন করেছিলাম কিন্তু এক মাস পার হয়ে যাওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এন্ডে পরের স্টেপে যাচ্ছিল না। পরে ফেসবুকে সংক্রান্ত হেল্প গ্রুপে পোস্ট করলে একজন আমাকে ইনবক্স করে কিভাবে টাকা দিয়ে এটা এপ্রোভ করা হয়। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক আইটি'র কর্মচারী/কর্মকর্তার কন্টাক্ট ডিটেইলস শেয়ার করা হয় সত্যতা যাচাইয়ের জন্যে। আমি ঐ নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে বিস্তারিত জানানো হয় এবং বলা হয় এখানে টাকা না দিলে এটা কখনোই পরের স্টেপে মুভ করবে না। পরে আরো কিছুদিন অপেক্ষা করেও যখন দেখি এপ্রোভ হচ্ছে না তখন ঐ আইটি কর্মকর্তা/কর্মচারির সাথে যোগাযোগ করে টাকা সেন্ড করে বাকি প্রসেস কমপ্লিট হয়েছে।

ঢাকা, Dhaka 22 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳3.0K

ভূমির কাগজপত্র যাচাই-বাছাই

আমি ভূমির কাগজ পত্র যাচাই-বাছাই জন্য ভূমি অফিস গিয়েছে। সেখানকার লোক আমাকে বলে এগুলো করতে অনেক ঝামেলা খরচপাতি লাগবে। টাকা দিলে সকল কাজ এক টেবিলেই হয়ে যায়। না দিলে হয়রানি বিভিন্ন ধরনের সমস্যা সামনে নিয়ে আসে। টাকা দিয়ে দিলে কোন সমস্যা নেই।

মাষ্টার বাজার, মতলব (দ:), Chattogram 22 August 2026 1 views
0 Comments
Paid Public Hospital ৳1.7K

কানের অপারেশন

১০ মাস ঘুরার পর বুঝতে পারি, টাকা ছাড়া অপারেশনের জন্য সিলেক্ট করেনা, আর কানের মধ্যে চেক করতে একটা পার্টস লাগবে, যেটা বাইরে পাওয়া যায়না, ওরাই দিয়ে টাকা নিছে, অপারেশনর পর সেটা চাইলে বলল, বড় ডাক্তার নিয়ে গেছে।

ঢাকা, Dhaka 22 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳100.0K

বায়লার লাইসেন্স নবায়ন

বয়লার লাইসেন্স নবায়ন এর জন্য ব্যাংক ড্রাফট জমা দেয়ার পর নিযোক্ত বয়লার পরিদর্শক পরিদর্শন এ আসে, সব কিছু ঠিক থাকার পরও দির্গ দিন দরে নবায়ণপ্রপ্ত চলে আসা বয়লারকে নানা ভাবে অবৈধ বলে বয়লার চালানোর নিষেধ করে চলে যায়। যার ফলে কলকারখানার কার্যক্রম বন্ধ হলে যায়। তারপর অফিসের পিয়ন ও অন্যান্য পরিদর্শকের কাছের মানুষ দিয়ে কল করে ঘুষ অফার করার জন্য না রকম চাপ সৃষ্টি করে এবং অফিসে দেখা করতে বলে। ওনার কথা ঐভাবে কাজ না করলে উনি বয়ল্যার চালানোর পারমিশন দিবে না। তারপর বাধ্য হয়ে ওনার ডিমান্ড করা টাকা দিতে হলাম এবং এর পর উনি বয়লার চালানোর পারমিশন দিয়ে লাইসেন্স নবায়ন করে দিল।

নরসিংদী সদর, Dhaka 22 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳23.0K

নামজারী

আমার বাবা দলিল করে মারা গেছেন।আমি নামজারী করতে গিয়েছি।.65 শতাংশ ।তাদের পাকেজ ১ শতক হলেও ২৩ হাজার ১০০ শতক হলেও ২৩ হাজার লাগবে।তানাহলে হবেনা।বাধ্য হয়ে দিলাম।

নোয়াখালী সদর, Chattogram 22 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳20.0K

খাজনা এবং খারিজ বাবদ

মমির খারিজ করার জন্য অতিরিক্ত টাকা দাবি করে। টাকা না দিলে কাজ করে না। খাজনা অনলাইনে পরিশোধ করার পর অফিস থেকে সই করতে টাকা চায়। আটঘরিয়া উপজেলা, মাজপাড়া ইউনিয়ন পরিষদ এবং আটঘরিয়া থানা ভূমি অফিস।

পাবনা, Rajshahi 22 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳15.0K

মামলার জামিন করানো

মনপুরা ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো আসামীর জামিন করাতে হলে আসামী প্রতি ৫০০০ থেকে ১৫০০০ টাকা দিতে হয়, নাহলে জামিন হয় না। এই টাকা কোর্টের পেশকার ও জিআরও নেন। এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। কেউ প্রতিবাদ করলে তাকে অন্য মামলায় ফাঁসানো হয়।

মনপুরা মেজিস্টেড কোর্ট, ভোলা জেলা, Barishal 22 August 2026 1 views
0 Comments
Paid Sub-Registry Office ৳200.0K

দলিল রেজিস্ট্রেশন

বিল্ডিং এর জায়গায় খালি জমি দেখিয়ে দলিল করতে এই অর্থ দাবি করা হয় কোন রকম অফিসিয়াল চ্যানেল ব্যাতিত এবং প্রমান বিহীন ভাবে। অফিসে সরকারী পদধারী ব্যাক্তি ব্যাতিত আরো অনেক ভাসমান কর্মচারী থাকে (যেটা আইন বহির্ভূত)। সেই সকল ভাসমান কর্মচারীর মাধ্যমে ঘুষের দেন দরবার করা হয়। আবার দলিল লেখকগণের সাথে সরাসরি ঘুষের দেন দরবার হয় যেটা মৌখিক নয়। শুধু টাকার পরিমান ক্যাল্কুলেটরে চেপে দেখানো হয়। তাই ভয়েস রেকর্ড করা সম্ভব নয়। দলিলের জমির পরিমান অনুযায়ী ঘুষের রেইট নির্ধারিত হয়। আইডি কার্ডের সাথে নামজারীর নাম গরমিল, খাজনায় জমির শ্রেনী যেটা থাকবে সেটাই দলিলে উল্লেখ করতে হবে, খালি জমি দেখানো যাবে না (খালি থাকলেও না), খলি জমি দেখালে ট্যাক্স হিসাব করে তার তিন ভাগের এক ভাগ ঘুষ হিসাবে দিতে হবে, এগুলো দৈনিক হচ্ছে।

Dhaka, Dhaka 22 August 2026 3 views
0 Comments
Paid Other public office ৳350.0K

Vat

আমা‌র টাইলস এর দোকান মিরপুর ১০ নাম্বার প্রতি মা‌সে ভেট অ‌ফিস থে‌কে আমা‌দের মার‌কেট থে‌কে ৩ থে‌কে চার লক্ষ টাকা তু‌লে নেয় । না দি‌লে তারা প্রতিটা দোকা‌নে অ‌ভিযান চালায় বাধ‌্য হ‌য়ে টাকা দেই আমরা প্রসা‌শোন ক‌নো বেবস্তা নেয় না ।

Dhaka mirpur 10 number, Dhaka 22 August 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳8.5K

নতুন পাসপোর্টের আবেদন

আমার পূর্বে জানা ছিল পাসপোর্টে অফিসে ঘুষ না দিলে পাসপোর্টের আবেদন কপি জমা দিতে সমস্যা হয়। তাই নিরুপায় হয়ে ঝামেলা এড়াতে ১০ বছরের মেয়াদে রেগুলার পাসপোর্টের জন্য ৮৫০০৳ দিতে হয়, কিন্তু সরকারি ফি ৫৭৫০৳। আমার একদিনেই সব মিটে যায়। এবং পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য নিকটবর্তী থানা থেকে পুলিশ ফোন দিলে তার সাথে দেখা করতে যাই, সে ৫০০৳ টাকা দাবি করে । পরে আমি দালালের নাম বললে ঐ পুলিশ দালালকে ফোন করে। সমস্যা সমাধান।

Tangail, Dhaka 22 August 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳5.0K

নতুন পাসপোর্ট আবেদন

আমি আমার ছোট ভাইয়ের জন্য পাসপোর্টের আবেদন করি। বাবা কৃষক ছিলেন কিন্তু NID-তে ব্যবসায়ী হিসেবে ছিল, এরকম প্রায় ৩টি ভুল দেখিয়ে আমাদের দোতলায় একটা রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখি আমাদের মতো আরও অনেক লোক। কথা এবং টাকা যা হবে ওই রুম ছাড়া হবে না। পাসপোর্ট অফিসের প্রধান নিজে সেই রুমে ঢুকে বললেন তার সহকর্মী যা বলে তা শুনতে। ওই রুমে ঢোকার পর মোবাইল জমা নেওয়া হয়। লালমনিরহাট পাসপোর্ট অফিস।

Lalmonirhat, Rangpur 22 August 2026 4 views
0 Comments