All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Public Hospital ৳2.0K

রোগী নিয়ে যাওয়া

কাজিন এক্সিডেন্ট করেছিল। ইমারেন্সিতে নেওয়া পর আনুসঙ্গিক জিনিস লাগবে ১ টা করে দেওয়া হচ্ছে ২ টা। যেমন গ্লাবস ১ জোড়া লাগলেও ২ জোড়া লেখা হচ্ছে ক্যানুলা ১ টার জায়গায় ২ টা এমন। ওখান থেকে অপারেশন থিয়েটারে নেওয়ার সময় দেওয়া হলো বকশিশ। আবার অপারেশন থিরেটারে নিয়ে সেখানেও বকশিশ এবং জিনিস ডাবল ডাবল লেখা হলো। হাসপাতালের পরিবেশ + অন্য সবকিছু বিবেচনা করে সেখানে না রেখে নিয়ে চলে আসলাম।

ঢাকা পঙ্গু হাসপাতাল (নিটোর), Dhaka 3 September 2026 2 views DKU9YHKK
0 Comments
Paid Traffic Police ৳3.0K

রেলের টিকেট

আখড়া থেকে কুমিল্লার রেল স্টেশন, আমি আখড়া থেকে টিকেট কেটে রেলে ওঠি,, আমি কুমিল্লা রেল স্টেশন নামার একটু পরই একজন পুলিশ আমাকে দরে,বলে তোমার টিকেট দেও,, দিলাম,,,,,দেওয়ার একটু পরই বলে ৩ হাজার টাকা তে নাহলে জেলে ডুকিয়ে দিবো,,,,,,আমার কিছুই করার ছিলো না,,, টাকা দিতে হেয়েছে, তখন সময় রাত ১০ টা

কুমিল্লা, Chattogram 3 September 2026 4 views CTEABB8G
0 Comments
Paid Traffic Police ৳500

বিদেশের ভেরিফিকেশন এর জন্য

আমি বিদেশে যাবো পুলিশ ক্লিয়ারেন্স দরকার আমার দুলাভাই সেনাবাহিনীতে জব করেন উনাকে নিয়ে গাজীপুর শ্রীপুর উপজেলা থানায় যায় আমার দুলাভাই সেনাবাহিনী পরিচয় দেওয়ার পরেও ৫০০ শত টাকা দাবি করেন অবশেষে আমি ৫০০ শত টাকা দিয়ে আসি। আরো বেশী নেন উনারা এই কাজের জন্য। আমার দুলাভাই সেনাবাহিনী পরিচয় দেওয়াতে কম নিছেন ৫০০ টাকা। এই হলো পুলিশের অবস্থা ঘৃণা করি এই পুলিশ কে। বিনীত অনুরোধ এই সংবাদ টি পত্রিকায় প্রকাশ করার জন্য।

গাজীপুর শ্রীপুর থানা, Dhaka 3 September 2026 3 views DK88YBKM
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট করাতে গিয়ে বাড়িতে ভেরিফিকেশনে ১০০০/- টাকা ঘুষ হিসেবে দেওয়া লেগেছে। টাকা দেওয়াতে সব কিছু কেমন যেন সমাধান হয়ে গেলো। তার আগ পর্যন্ত এটা লাগবে ওটা লাগবে বলে ঘুরিয়েছে।

ঝালকাঠি, Barishal 3 September 2026 3 views BRZNFR6R
0 Comments
Paid Education Office ৳500

HSC পরীক্ষার উত্তরপত্র ও অন্যান্য মালামাল জমাদান

Hsc পরীক্ষা শেষে কেন্দ্রে থাকা বিভিন্ন মালামাল শিক্ষা বোর্ডে জমা দিতে হয়।আমাদের কেন্দ্রের (গোপালগঞ্জ জেলার একটি কেন্দ্র) মালামাল জমা দেওয়ার পর ঢাকা বোর্ডের মালামাল বুঝে নেওয়ার দায়িত্বরত কর্মচারি ঘুষ দাবি করে এবং সবাই এটা দিতে অনেকটা বাধ্য। এটা দুই যায়গায় দিতে হয়-১. যেখানে অব্যবহৃত খাতা জমা দিতে হয়। ২.যেখানে শিক্ষার্থীদের সিগনেচার শীটসহ অন্যান্য কাগজপত্র জমা দিতে হয়। সেই মুহূর্তগুলো একসাথে প্রচন্ড বিব্রতকর এবং বিরক্তিকর। একজন সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা হওয়ার পরও আমাদেরকে এগুলো ফেস করতে হয়। এখানে প্রথম যায়গায় ২০০ এবং দ্বিতীয় যায়গায় ৫০০ টাকা প্রত্যাশা করে।

ঢাকা, Dhaka 3 September 2026 2 views DK386VLN
0 Comments
Paid Accounts Office ৳31.0K

বাবার পেনশন টাকা উত্তোলন

আমার বাবা একটা সরকারি প্রতিষ্ঠানের জব করে। উনি মারা গিয়েছিল 2022 সালে। এরপরে উনার কলিগ রাই আমাদের কাছে পেনশনের কাজ কমপ্লিট করে দেওয়ার জন্য ঘুষ চেয়েছিল ২০ হাজার টাকা। কিন্তু হুট করে একদিন সকালবেলা ফোন দিয়ে বলে এখনই আরো দশ হাজার টাকা দিতে হবে। কিন্তু অফিসের বাহিরে। আমি বুঝে গিয়েছি এটা আরো নিজে একা খাওয়ার জন্য চাইছে। কিন্তু উপায়ান্তর না পেয়ে আমার দিতে হয়েছে। উল্টো আরো একদিন তাকে মেইন অফিসে যেখানে পেনশন ক্লিয়ার করে সেখানে নিয়ে যাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি। টোটাল ৩১ হাজার টাকা। কিন্তু মেইন অফিসে যখন গিয়েছি। তখন মেইন অফিসার বলেছিল আপনাদের কোন ঘুষ দিতে হয়নি তো? অথচ যে ছিল আমাদের সাথে, সে আমাকে আগে বলে রেখেছিল যে। এখানে সবাই নিচে নিচে খায় কিন্তু উপরে দেখাবে কেউই ঘুষ নেয় না।

Dhaka, Dhaka 3 September 2026 5 views DKHA4CSV
0 Comments
Paid Other public office ৳350

জন্ম নিবন্ধন

ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে টাকা ছাড়া কোন কাজ হয়না, ট্রেড লাইসেন্স নিতে গেলে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা দিতে হয়। সকল প্রকার সনদ টাকা ছাড়া নেয়া জায়না

Dhaka, Dhaka 3 September 2026 3 views DKNWRKJ2
0 Comments
Paid BRTA ৳300

ড্রাইবিং লাইসেনস

লাইসেন্সের ফিঙ্গার দেওয়ার সময় বাইরে থেকে এক বয়স্ক টাইপের লোক প্রায় জোর করেই আমার কাছ থেকে ৫০০ টাকা দাবি করে ছিলো,,,আমি ৩০০ দিয়ে রফা দফা করে চলে আসি

গাজীপুর Brta, Dhaka 3 September 2026 4 views DK22NFFU
0 Comments
Paid Other public office ৳10.0K

ট্রেড লাইসেন্স নবায়

আমার ট্রেড লাইসেন্স নবায়ন করতে ১০ হাজার টাকা দাবি করছি আমি ৯০০০ টাকায় তফা করি কিন্তু সরকারি কোষ আকারে জমা হবে মাত্র দুই হাজার টাকা

নারায়ণগঞ্জ, Dhaka 3 September 2026 3 views DKQJT9XV
0 Comments
Paid Other public office ৳500

থানায় জিডি

ছোট বোনের মোবাইল হারিয়ে গিয়েছিলো, এর জন্য জিডি করতে গেলে থানায় দায়িত্ব রত কর্মকর্তা বলেন যে, যদি শুধু নামমাত্র জিডি করতে চান তাহলে ২০০ টাকা লাগবে, আর যদি সত্যি মোবাইল ফেরত চান তাহলে ৫০০ টাকা লাগবে। আমি বলেছি অবশ্যই মোবাইল ফেরত চাই, তারপর আমাকে ৫০০ টাকা দিতে হয়েছে।

চট্টগ্রাম, Chattogram 3 September 2026 3 views CTJ8SWZX
0 Comments
Paid BRTA ৳200

ড্রাইভিং লাইসেন্স আনতে গিয়েছিলাম

ড্রাইভিং লাইসেন্স আনতে গেলে খুজে পাই না! তারপর টাকা দিতে চাইলে লোক দিয়ে খুজে দেওয়ার আশ্বাস দেয়! অনেদুর থেকে গিয়েছিলাম বলে টাকা দিয়ে তারপর ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছিলাম।

ঝিনাইদহ, Khulna 3 September 2026 3 views KHWG9VSX
0 Comments
Paid BRTA ৳3.5K

Ownership transfer of a Bike

After preparing all the documents, to prepare the acknowledgement slip, we needed to visit 2 officers. But showing new owner's address issue, we had to pay BDT=3,500/- as bribe to both the rooms & their office assistant. But ultimately no changes or documents were attached with the documents we prepared. Also, we had to visit Chattogram BRTA office 2days simultaneously for this simple issue which is outside of Chattogram city area.

Chattogram, Chattogram 3 September 2026 2 views CTQYUC2Y
0 Comments
Paid Traffic Police ৳5.0K

আমি একজন কক্সবাজারবাজারের বিচ হকার

আমাকে বল হলো আমার পণ্য কেটে নেওয়া হবে আমাকে ব্যবসা করতে দিবেনা। করলে ৫ ০০০ টাকা দিতে হবে। জীবিকর তাগিতে বাধ্য হয়ে দিয়েছি

কক্সবাজার, Chattogram 3 September 2026 3 views CT29648V
0 Comments
Paid Other public office ৳500

Ansar patrols

Me and my priyo went to ramna at around 5 pm So we're just hanging out and stuff walking here and there.At point we're sitting on a designated area My fiance was fixing my hair and i put my head on her shoulders. From nowhere suddenly two ansar member came started recording without consent and falsely accused us of inappropriate acts. I tried to tell them We're just hanging out and we did nothing wrong but they tried to show superiority. At one point i got angry and said apnara paren shudu amader moto manushbder hoyrani korte. Erpore amare tapppr mare bollo police re dibe then 5k fine nibe then bollo bashai call dibe but deini and amr theke tk kuje . i was helpless 500 niye nilo amr te

Dhaka, Dhaka 3 September 2026 3 views DKSDTFYS
0 Comments
Paid Land Office ৳10.0K

ভুমি নিয়ে বিরোধ ১৪৪ ধারা সরজমিনে তদন্ত।

ভুমি নিয়ে বিরোধ ১৪৪ ধারা সরজমিনে তদন্ত করা শেষে,আমরা সঠিক থাকা সত্ত্বেও তিনি,মিথ্যা রিপোর্ট প্রদান করেন,অথচ আমাদের কাছে ১০০০০ টাকা দাবি করেন।আমরা ঐ টাকা প্রদান করি , তারপরেও অপর পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট প্রদান করেন। তফসিল অফিসার, বানিয়াচং, তফসিল অফিস, তফসিল অফিসার বানিয়াচং।

Habiganj,, Baniachong, Sylhet 3 September 2026 2 views SYZ34UJR
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারি করানোর জন্য

আমি গিয়েছিলাম আমার বাবাকে নিয়ে আমার বাবা জমি বিক্রি করবে আমার দাদা ও দাদীর উত্তরাধিকারী । জমির পরিমাণ ছিল 9 শতাংশ, সূত্রে খাজনা রশিদ নিতে নিতে যাই তখন তারা বলতেছে তারা বলতেছে কাজ না রশিদ নিতে গেলে তাদেরকে ৫০ হাজার টাকা দিতে হবে না হয় খাজনা রশিদ দেওয়া যাবে না । না হয় আরেকটি রাস্তা আছে নাম জারি করেন ২৫ হাজার টাকা দেন ৯ শতাংশ নাম জারি করিয়া দিব কোন উপায় না পেয়ে সর্বশেষে 20000 টাকা দিতে রাজি হই। সব সময় প্রতিটি সেবার জন্য গন্ডা ভূমি অফিসে টাকা ছাড়া কথা বলে না। জেলা নেত্রকোনা থানা কেন্দুয়া ইউনিয়ন গন্ডা ভূমি অফিস

গন্ডা ভূমি অফিস, Mymensingh 3 September 2026 3 views MY4U5Y5R
0 Comments
Paid Passport Office ৳1.3K

১৭৭৪

অফিসে পাসপোর্ট করতে গেলে দালালদের একটা কোড দিতে হয় নাই তো বা আপনি যদি রাইট করি তদন্ত দেন তাও এটা ভুল তারা ধরেন আবার পুনরায় বাসা থেকে আবার যাতায়াত করার যাওয়া লাগে তারপরও দালাল কোড না দেখলে তার আ বার এটা ক্যান্সেল করে,, দালালের কোটের কারণে 1500 থেকে 2000 টাকা সরকারি ফি থেকে বাড়তি হয়,, চাঁদপুর পাসপোর্ট অফিসে আর কোন অফিসে এমন হয় কিনা জানাবেন

chandpur, Chattogram 3 September 2026 3 views CTEYPQKE
0 Comments