All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

14,309 reports found
Report a bribe
Paid Land Office ৳30.0K

রুপগঞ্জ ভুমি অফিসে নামজারির আবেদন

নামজারি সেবা নিতে রুপগঞ্জ ভুমি অফিস আমাকে জিম্মি করে প্রায় ৩০,০০০ টাকা নিয়েছে, যদিও নামজারি আবেদনটি আমি অনলইনে করেছি। টোটাল সরকারি ফি হলো ১১৭০ টাকা কিন্তু ৩০,০০০ না দিলে তারা কাজ করবে না এই মর্মে আমাকে হুমকি দিয়েছিল।

নারায়ণগঞ্জ, Dhaka 22 August 2026 26 views DKXQNL96
0 Comments
Paid Passport Office ৳12.0K

নতুন পাসপোর্ট বা নবায়ন

নতুন পাসপোর্ট বা নবায়ন যে সেবাই অনলাইনে এপ্লাই করেন না কেন, এই পাসপোর্ট অফিসে যাবেন এবং এরা আপনার সাথে কুকুরের ন্যায় আচরণ করবে এবং কোনো না কোনো সমস্যা বা ভুল বলে বারবার আপনাকে ঘুরাবে। অফিসের ভিতরে এবং বাইরে (গেটের ঠিক পাশেই প্রিন্ট-ফটোকপির দোকানগুলো দালালদের) তাদের দালালরা ঘুরাফেরা করবে এবং আপনাকে দ্রুত সমাধান অফার করবে, তাদের আবার নির্দিষ্ট রেট আছে যেটা সেট করে দেয় পাসপোর্ট অফিসের এডি থেকে নিয়ে সকল কর্মকর্তা কর্মচারিরা এবং প্রতিদিনের ঘুষ ভাগাভাগি করে নেয়। এপ্লিকেশন যদি দালাল দ্বারা করা হয় তারা বিভিন্ন কোডের মাধ্যমে তা যাচাই করে, যেমন দালালের নির্দিষ্ট ইমেইল এড্রেস, মার্ক এছাড়া ফোনের মাধ্যমে কনফার্মেশন। এই দালালের মার্ক না থাকলেই আপনাকে হয়রানি করা হবে, যতক্ষণ না আপনি তাদের দালালকে টাকা দিচ্ছ

নরসিংদী, Dhaka 22 August 2026 23 views DKQ6RJWP
0 Comments
Paid City Corporation ৳300

হোল্ডিং ট্যাক্স

আগে ঢাকা আজিমপুর সিটি কর্পোরেশন অফিসে সকল টাকা ডাচ- বাংলা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হতো কিন্তু এখন তারা নিজেরাই এখন টাকা সরাসরি গ্রহণ করে. কয়েকদিন আগে আমি হোল্ডিং ট্যাক্স দিতে আজিমপুর সিটি কর্পোরেশন অফিসে যাই - তখন তারা আমার কাছ থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ ৩০০ টাকা অতিরিক্ত নিয়েছে, আমায় বল্লাম যে এইটা কিসের টাকা, তারা বললো যে চা-নাস্তা জন্য দেন, পরে পরে আমি টাকা দিয়ে চলে এসেছি।

ঢাকা, Dhaka 22 August 2026 31 views DKCDDM5D
0 Comments
Paid Other public office ৳1.5K

পাসপোর্টের পুলিশ করতিক যাচাই।

পাসপোর্ট verification এর জন্যে আমাকে কল করা হয়। নগদ নাম্বারে কিছু চা খরচ চাওয়া হয়। আমি ঝামেলায় না গিয়ে ৫০০ টাকা পাঠাই। পরে বলা হয় এত কমে হবে না এবং আমার গ্রামের বাড়ির verification এর জন্যেও খরচ দিতে হবে। এক্ষেত্রে ২০০০ টাকা চাওয়া হয়। তখন student থাকায় ১৫০০ তে clearance দেওয়া হয়। জরুরি পাসপোর্ট এর প্রয়োজন থাকায় আমি প্রতিবাদে যেতে পারিনি।

আগারগাঁও, ঢাকা, Dhaka 22 August 2026 29 views DKA6S6SW
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট বানানো

পাসপোর্ট ভেরিফিকেশনের সময় পুলিশ টাকা দাবি করেছিল। প্রথম দিন আমি কম টাকা নিয়ে যাই, ৪০০ মত নিয়ে যাই। পুলিশ সেটা নেয় না। আমাকে ফেরত পাঠায়, এর পরে অন্য আরেকদিন আবার ডাকায় এবং আমার মানি ব্যাগ কেড়ে নিয়ে যা ছিল সব নেয়। ১৫০০টাকা আর কিছু ভাংতি ছিল।

চট্টগ্রাম, Chattogram 22 August 2026 26 views CTZMK5EZ
0 Comments
Paid Passport Office ৳6.0K

New Passport Issue

পাসপোর্ট করতে গিয়ে কিছু ডকুমেন্ট এর অরিজিনাল কপি লাগবে বলে রিজেক্ট করে দিয়েছিল। পরে দালাল এসে বলে আমাকে দেন করে দিচ্ছি। দুইটা পাসপোর্টে ৩০০০ হাজার করে ৬০০০ টাকা এক্সট্ট্রা দেওয়া লেগেছিল।

Uttara, Dhaka 22 August 2026 28 views DKB3AGE5
0 Comments
Paid Other public office ৳3.0K

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন

সরকারি নবম গ্রেডে চাকরির পর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্মচারী আমার বাবার নিকট মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন।

নীলফামারী সদর, Rangpur 22 August 2026 29 views RN4GC3VT
0 Comments
Paid City Corporation ৳10.0K

Trade License Renewal

ট্রেড লাইসেন্স করার সময় দোকানের ডিড ঠিক নাই সহ আরো অনেক কাগজ ভুল আছে বলে জমা নিচ্ছিল না। পরে দুইটা ট্রেড লাইসেন্স এর জন্য ৫০০০ হাজার করে ১০০০০ টাকা ঘুষ দেওয়া লেগেছিল।

Uttara, Dhaka 22 August 2026 30 views DKP7V8T8
0 Comments
Paid Other public office ৳300

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন অনলাইন করতে গেলে আমাকে দীর্ঘ ৬ মাসের উপরে হায়রানী করেছে। জাস্ট ওদের টাকা না দেওয়ার কারনে। সর্বশেষ বাধ্য হয়ে টাকা দিয়েছি

নোয়াখালী, Chattogram 22 August 2026 25 views CTR5X9Q3
0 Comments
Paid Sub-Registry Office ৳60.0K

ভুমি মর্গেজ দলিল

আমার ব্যাংক এর লোন এর জমি মর্গেজ দলিল এর জন্য উপজেলা সাব রেজিস্টার অফিস ৬০০০০ টাকা ঘুষ চায়। আমি দিতে বাধ্য হয়। সাব রেজিস্টার নাকি টেবিলের নিচে না , উপরে বসে ঘুষ খায়

উজিরপুর, Barishal 22 August 2026 26 views BRAH525D
0 Comments
Paid Passport Office ৳2.0K

Nickname removal

By mistake I put my nickname in the passport renewal process.Which was not in the passport details earlier. Though they have the access to modify it.They told me to apply again after removing the nickname.When I asked it is obviously possible to modify the personal info as they have the access of it.They offered me that yes it's possible if I pay 2000BDT otherwise I have to reapply by paying nearly 6000BDT.So I have to pay 2000BDT. If they takes money for modifying peoples info in the passpory registration process,then what are the work they get paid from the government!!!

Bogura, Rajshahi 22 August 2026 26 views RJFN6YKW
0 Comments
Paid Land Office ৳50.0K

for land survey

Despite repeated orders from the court, the surveyor refused to measure the land, but after a call from a higher authority, he finally sent a notice of his arrival. However, when we later went to meet him with the land documents, he didn't even look at them. His demand was 60,000 taka to survey according to our original documents; otherwise, he threatened to make the opposing party win. Later, we were forced to pay him 50,000 taka.

sylhet, Sylhet 22 August 2026 28 views SYZ7T3SB
0 Comments