All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

14,309 reports found
Report a bribe
Paid Land Office ৳20.0K

Land tax

বিগত বছরের খাজনা বকেয়া ছিল ২০ টাকা কিন্তু সেটা অনলাইনে পেমেন্ট করার সিস্টেম থাকলেও ইউনিয়ন ভূমি অফিসের এপ্রুভাল না পাওয়ায় ক্লিয়ার করা যাচ্ছিলো না। এই ক্লিয়ারেন্স পেতে তারা ২০০০০/- দাবি করে। এই ঘটনা প্রত্যেকের সাথে ঘটছে যারা বকেয়া খাজনা পরিশোধ করতে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন ভূমি অফিসে। আমি একজনের কাছে জমি কিনেছি ২৫ শতাংশ। এবং বিক্রেতা যখন খাজনা পরিশোধ করতে যায় তখন এই সমস্যার সম্মুখীন হন। শেষ পর্যন্ত তারা বিক্রেতার কাছে ১৫০০০/- আদায় করে এবং পরে কর আদায়ের রশিদে দেখা যায় বকেয়া খাজনা ছিল মাত্র ২০/-

Naogaon, Rajshahi 21 August 2026 27 views RJJ3X9Y6
0 Comments
Paid Passport Office ৳10.0K

পাসপোর্ট ভেরিফিকেশন ক্লিয়ারেন্সের জন্য ১০,০০০ টাকা দাবি

জরুরি পাসপোর্ট আবেদনে পুলিশ ভেরিফিকেশনের জন্য বিশেষ শাখার কর্মকর্তা বাসায় এসে নথিপত্রে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও ১০,০০০ টাকা জোরপূর্বক দাবি করেন।

ডবলমুরিং, Chattogram 21 August 2026 25 views CTC5A6AH
0 Comments প্রমাণ আছে
Paid Other public office ৳3.0K

Bar Council Application

আইনজীবী হওয়ার আগেই দুর্নীতির শিকার হতে হলো। বার কাউন্সিলের ওয়েবসাইটে সব কাগজ জমা দেওয়ার পরও আবার অফিসে গিয়ে সব জমা দিতে হয়। ওদের সার্ভার কাজ করে না। অফিসের একজন কম্পিউটার অপারেটর আমার কাছে টাকা চেয়েছে, ৩০০০ টাকা দিতে হয়েছে। সার্ভার বন্ধ থাকলেও সে অফিসে বসে আমার সব কাজ করে দিলো।

Dhaka, Dhaka 21 August 2026 28 views DKLDWBMJ
0 Comments
Paid Land Office ৳20.0K

Flat Namjari

ফ্ল্যাট নামজারির জন্য বাকলিয়া বাকলিয়া সার্কেল অফিসের মানুষ 20k নিসে যেটা বাধ্য হয়েই দিতে হয়সে আনলেস নামজারি হবে না বলে দিসে।টাকা দেয়ার পর কাজ স্মুথলি হয়ে গেসে।

Bakolia, Chattogram 21 August 2026 33 views CT4LVET5
0 Comments