All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,321 reports found
Report a bribe
Paid BRTA ৳3.0K

গাড়ীর ফিটনেস নবায়ন

দেশের স্বনামধন্য একটি প্রাইভেট কোম্পানীতে চাকরী করার সুবাধে কোম্পানীর নোয়াখালী অঞ্চলের সকল গাড়ী রক্ষনাবেক্ষনের দ্বায়িত্ব আমার কাছে। সেই সুবাধে আমি নোয়াখালী বি আর টি এ তে আমাদের গাড়ীগুলো ফিটনেস সার্টিফিকেট নবায়ন করাই। প্রয়োজনীয় সকল কাগজপত্র আপটুডেট থাকা স্বত্বেও প্রতিটা ফিটনেসের জন্য ৩০০০ টাকা করে ঘোষ দিতে হয়।

নোয়াখালী, Chattogram 2 September 2026 3 views CT4ZKF4D
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ ভেরিফাই

অভিযোগের বিবরণ: আমি বিদেশে যাওয়ার উদ্দেশ্যে পুলিশ ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট থানায় যাই। পুলিশ ভেরিফিকেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা/পুলিশ সদস্য আমার কাছে ১,০০০ টাকা ঘুষ দাবি করেন। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তিনি আমার সঙ্গে রাগারাগি করেন এবং আমাকে ভয় দেখিয়ে বলেন যে, টাকা না দিলে আমার পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে না এবং আমি বিদেশে যেতে পারব না। পরবর্তীতে বিদেশ যাওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় এবং বাধ্য হয়ে আমি থানায় গিয়ে তাকে ৭০০ টাকা প্রদান করি। আমি কোনো অনৈতিক সুবিধা নেওয়ার জন্য টাকা দিইনি; বরং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য চাপের মুখে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। রাজবাড়ী সদর থানা

রাজবাড়ী, Dhaka 2 September 2026 3 views DKXU8MFD
0 Comments
Paid Land Office ৳42.0K

খারিজ

কুমিল্লার ১৪ গ্রামের মিয়াবাজারের পুর্বদিকে শিবের বাজার ভুমি অফিসে পৈত্রিক সম্পত্তি বাদ খারিজ বা নামজারি করতে গেলে সহকারী ভুমি কর্মকর্তা আমাদের কাছে ৬ টি খারিজের জন্য ৪২ হাজার টাকা দাবি করে, আমরা দিতে বাধ্য হয়েছি, পরে ১ মাসের মধ্যে খারিজ কপি অনলাইনে আসছে।

চৌদ্দগ্রাম, Chattogram 2 September 2026 3 views CTMTCMBB
0 Comments
Paid Passport Office ৳2.2K

পাসপোর্ট

ফাইলের সবকিছু ঠিক থাকা সত্ত্বেও জমা না নিয়ে ফেরত দেয় তখন এক আনসার সদস্য আমার সাথে এসে কথা বলে এবং টাকা দাবি করে আমি টাকা দিলে সবকিছু সমাধান হয়ে যায় পরবর্তীতে আমার ফিঙ্গার হয় এবং আমি পাসপোর্টটা ২২ দিনের মাথায় পাই. টাকাটা দেওয়ার পরে একটা পেপার এর উপরে ইন্সট্রাকশন দিয়ে দেয় যেটাকে চিহ্ন বলে তখন ওই ফাইলটা আর কেউ আটকে রাখে না।

গোপালগঞ্জ, Dhaka 2 September 2026 3 views DKXMRC3K
0 Comments
Paid Other public office ৳300

সরকারি ফরম কালেকশন করতে গিয়ে

আমি ফাদারের সাথে অধিদপ্তরে যায়। সেখান থেকে সরকারি কাগজ নিতে গেলে , তারা প্রথমে বিভিন্ন বাহানা দেখিয়ে কাগজ দিতে অস্বীকার করে। পরে ৩০০ টাকার বিনিময়ে কাগজ দেয়। ফাদার সরকারি মানুষ হয়েও, সংশ্লিষ্ট অফিসে ঘুষ দিয়ে ফরম কালেকশন করতে হয়েছে। অথচ ফরম নিতেবকোন টাকা লাগেনা। ফাদার টাকা দিতে বাধ্য হয়েছে। কারণ ফাদারের কর্মস্থান গ্রামে। সেখান থেকে দ্বিতীয়বার আসাযাওয়া অনেক ব্যয়বহুল। ফলশ্রুতিতে, ৩০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছ।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 3 views CTFSZAF6
0 Comments
Paid Land Office ৳15.0K

Mutation,namjari

১৪৭ শতাংশ জায়গা নাম জারি করার জন্য যেখানে সরকারি খরচ ১১৭০ টাকা সেখানে দেড় লক্ষ টাকা দালাল প্লাস ভূমি অফিসে দেওয়া লাগছে, এরপর আবার ৩৫ শতাংশ জায়গার নাম জারি করার জন্য উপজেলা ভূমি অফিসে বিশ হাজার টাকা দেওয়া লাগছে তারা শতাংশে৫০০ টাকা ঘুষ নিয়ে থাকে

শ্রীপুর মাওনা,, Dhaka 2 September 2026 3 views DKWC6K83
0 Comments
Paid Land Office ৳5.0K

নাম জারি

০.৩৬ পয়েন্ট জমির নাম জারি করতে ভূমি অফিসে সকল কাগজপএ ঠিকঠাক জমা দিলেও নাম জারি বাতিল করে দেয় পরে আমার থেকে ওরা টাকা দাবি করে পরে আমি ঐ টাকা পরিশোধ করলে আমার নাম জারি সফল হয়।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKYW5DMX
0 Comments
Paid Other public office ৳300

ওয়ারিশ সনদ

আমি টাংগাঈল ডিস্ট্রিকের মির্জাপুর থানার বাঁশতৈল ইউনিয়ন পরিষদে গত সপ্তাহে একটি ওয়ারিশ সনদ তুলতে যায় এবং কম্পিউটার অপারেটরের কাছ থেকে সনদটি সংগ্রহ করে চেয়ারম্যানের কাছ থেকে স্বাক্ষর নিই।এতে করে আমার কাছে থেকে 300/টাকা নেওয়া হয়।পরবর্তীতে আমি ইন্টারনেট ঘেঁটে দেখতে পাই যে,এই ফি মাত্র 50-100/বেশী নয়।বাকি টাকা আমার কাছে থেকে আমার অজান্তেই ঘুষ হিসেবে নিয়ে নিয়েছে।ইউনিয়নের সচীব অবশ‍্য আমায় জিজ্ঞেস করেছিল ফি কত দিয়েছেন।আমি বলেছি 300/,এটি শোনে তিনিও আর কিছুই বললেন না।আর আমি সনদটি নিয়ে চলে আসি।এভাবেই দেশের রন্ধ্রে রন্ধ্রে ঘুষের সিন্ডিকেট লুকিয়ে আছে।তবে কি এই দেশ দুর্নীতির কাছেই হেঁড়ে যাবে??

টাংগাঈল মির্জাপুর থানার বাঁশতৈল ইউনিয়ন, Dhaka 2 September 2026 3 views DK3X3DVN
0 Comments
Paid Other public office ৳2.0K

ঢাকা ওয়াসার পানির বিল

আমি ঢাকা ওয়াসার মডস জোন-৮ এর অধীন মধ্যবাড্ডা থেকে বলছি। প্রতিমাসে ঢাকা ওয়াসার বিলিং সহকারীকে ২০০০/- ঘুষ দিতে হচ্ছে। তারা পানির মিটার দেখে বিল করে না। টাকা দিলে বিল কমিয়ে দেয়। তাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে পানির মিটারের রিডিং ও টেম্পারিং করে। ঘুষ না দিলে ইচ্ছামত বিল বানিয়ে দিতে বাধ্য করে। না হলে লাইন কেটে দেয়ার হুমকি দেয়। এর সাথে ঢাকা ওয়াসার ম্যাক্সিমাম সাধারণ বিলিং সহকারী জড়িত।

ঢাকা, Dhaka 2 September 2026 2 views DKKMMC9U
0 Comments
Paid Land Office ৳2.0K

বি ডি এস পরচা

নারায়ণগঞ্জের দেওভোগ ম খন্ড এর বি ডি এস পরচা সরকারী ভাবে করছে। এখন কাজ কমপ্লিট করে বি ডি এস করে কাগজ নিতে জেতে বলে, জাবার পর বলে অফিসার ওই রুমে জান তার সহোকারী সাথে, গেলে দুই হাজার দাবী করে না দিলে বলে পরে আসবেন কিছু সই বাকি........ জারা না দিসে তাদের রেকর্ড ভুল লিখসে আর কোর্টে গিয়ে সঙ্গসদন মামলা করে হয়রানি করাচ্ছে. আবার বড়ো টাকা খেয়ে এক জনের মোদদে কম আরেক জনের বেশি করে দিচ্ছে ।

নারায়নগঞ্জ, Dhaka 2 September 2026 3 views DK9MXR86
0 Comments
Paid Education Office ৳1.0K

ডিসি কতৃক ফাইল সাইন

আমার স্কুলের সভাপতি ছিলেন ডিসি সাহেব। আমার এমপিও রেজুলেশনের ফাইল সাইন করার দরকার ছিলো। অফিস সহকারী আমার কাছে মিষ্টি খাইতে ১০০০ টাকা চায়। আমি প্রত্যাখান করাতে দীর্ঘ দিনেও আমার ফাইলটা সাইন হয় নি। পরবর্তীতে উপায়ান্তর না দেখে, আমি ১০০০ টাকা ঘুষ দেই।

জামালপুর, Mymensingh 2 September 2026 3 views MYGE4NYW
0 Comments
Paid Passport Office ৳2.0K

সরকারি সেবা পেতে ঘুষ কেন দিতে হবে?

অনলাইনে আবেদন, ব্যাংকে টাকা জমা, সব কাগজ ঠিক থাকার পরও পাসপোর্ট অফিসে আমাকে ফিরিয়ে দেওয়া হলো বিদ্যুৎ বিল নিয়ে নানা অজুহাতে হয়রানি করা হলো। অথচ বাইরে কম্পিউটারের দোকানে ২,০০০ টাকা দেওয়ার পর একটি সিল দিয়েই কাজ হয়ে গেল! প্রশ্ন হলো—সরকারি বেতন পাওয়ার পরও ঘুষ ছাড়া কেন নাগরিকের কাজ হবে না? “ঘুষ দেবেন না”—বলা সহজ; কিন্তু ঘুষ না দিলে যদি কাজই আটকে থাকে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?

Jamalpur, Mymensingh 2 September 2026 5 views MY72YF2F
0 Comments