All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

14,309 reports found
Report a bribe
Paid Education Office ৳50

ফরম পূরণ

অনার্সের ফরমপূরন বলেন ফরমপূরনের পরে এডমিট নিতে গেলে সকল ডিপার্টমেন্টের ক্লার্কদের ৫০-১০০ টাকা দিতে হবে।কিছু জিজ্ঞেস করলে বলে যাতায়াত খরচ। আরে ডিপার্টমেন্ট থেকে প্রশাসনিক ভবন ১ মিনিটে যাওয়া যায়। টাকা না দিলে বলে পরবর্তী বর্ষে প্রোমোট করবে না। ইনকোর্সে মার্ক কম দিবে। প্রাক্টিক্যালে ফেল করিয়ে দিবে। প্রতি বর্ষে ২৫+ শিক্ষার্থী আছে তাহলে চার বর্ষে ১০০+ শিক্ষার্থী তাদের থেকে প্রতি বারে এমন ভাবে টাকা নেয়া হয়।

পিরোজপুর, Barishal 5 October 2026 48 views BRG84E4V
0 Comments
Paid Land Office ৳30.0K

সরকার রাস্তা নেওয়ার জন্য জমির মালিককে টাকা দেওয়া

সরকার যে রাস্তা করতেছে সে রাস্তা করার জন্য সরকার সবাইকে কাছ থেকে জমিয়ে নিচ্ছে এবং ঘরবাড়ি ভাঙছে সেজন্য আমার জমি সরকার রাস্তা করার জন্য নিচ্ছিল তাই সরকার বলেছে আমাদেরকে টাকা দিবে তাই সে তিনিও আমাদের আমাকে টাকা দিচ্ছি অর্থাৎ যেগুলো দরকার আমরা সবাই যখন কাগজপত্র জমা দেই তখন এটা ওটা এটা ওটা অনেক কাহিনী মত থাকে এটা হচ্ছে না ওটা হচ্ছে না তারপর আমাদের কাছে সবার কাছ থেকে লাখে ২৫০০ টাকা ঘুষ চাওয়া হয় তাহলে সব কাজ নাকি সহজেই হয়ে যাবে কোন কিছু লাগবেই না শুধু কাগজপত্র কিছু কিছু জিনিস লাগবে টাকা পয়সা থেকে নাকি আমরা যত টাকা পাব আমরা 10 লাখ টাকা পাচ্ছি তা তাই আমার কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করা হয় শেষে আমি বাধ্য হয়ে ২৫ হাজার টাকা দিই তবে এখনো তবুও যাই হোক আমি ভুল করেছি এজন্য আমি অনুতপ্ত আমি টাকাট

ঝিনাইদহ সদর, Khulna 5 October 2026 9 views KHS8P6VF
0 Comments
Paid Land Office ৳120.0K

নামজরি

চট্টগ্রাম জেলার রাউজানে নামজারি করতে আমার ১লক্ষ ২০হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। ঘুষ না দেওয়ার কারনে পর পর ২বার নামজারী আবেদন ক্যানসেল হয়। পরবর্তী কোন উপায় না পেয়ে ঘুষ দিয়ে আমার কাজটি করিয়ে নিতে হয়।

চট্টগ্রাম, Chattogram 5 October 2026 26 views CT6367M2
0 Comments
Paid Other public office ৳1.0K

চট্টগ্রাম এয়ারপোর্টে বেল্টে জিনিস স্ক্যানিং করার সময় ঘুষ চেয়েছে

আমি চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে কাতার আসিতেছিলাম।আমার কলিগদের জন্য ১০ লুঙ্গি হাত ব্যাগে ছিল।ইমিগ্রেশন শেষ করে হাত ব্যাগ যখন স্ক্যানিং এ দিল তখন বলল এতো লুঙ্গি নিতে পারবেন না।এই গুলো নিতে হলে এক হাজার টাকা দিতে হবে।পরে জামেলা এড়ানোর জন্য এক হাজার টাকা দিয়ে চলে গেলাম।

চট্টগ্রাম, Chattogram 5 October 2026 27 views CTF9YEKV
0 Comments
Paid Other public office ৳20.0K

ট্রান্সফরমার সংযোগ

আবেদনের প্রেক্ষিতে একটি ট্রান্সফরমার উপজেলা বিদ্যুৎ অফিস থেকে সরবরাহ করার কথা থাকলেও বিদ্যুৎ অফিস থেকে কালক্ষেপন করা হচ্ছিলো। যোগাযোগ করা হলে বারবার ই বলা হয়, অফিসে ট্রান্সফরমার এর সরবরাহ নেই। বাধ্য হয়ে এক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি ২০ হাজার টাকা দাবী করেন। পরবর্তীতে টাকার বিনিময়ে মাত্র ৭ দিনের মধ্যেই ট্রান্সফরমার এবং মিটার সংযোগ করে দেয়া হয়।

নরসিংদী, Dhaka 5 October 2026 29 views DKMD9Q3A
0 Comments
Paid Other public office ৳1.0K

ট্রেড লাইসেন্স ও জন্ম সনদ

গোঁসাইপুর ইউনিয়নের সচিব একটি ট্রেড লাইসেন্স ও একটি জন্ম সনদ এর জন্য ১০০০/- টাকা দাবি করেন। একটি জন্ম সনদ ৫০-১০০/- সরকারি ফি হতে পারে। একটি ট্রেড লাইসেন্স ৩০০-৪০০ টাকা নেয় ইউনিয়নে। কিন্তু উনার কিছু কম রাখতে হলে আমাকে রাগান্বিত ভাষায় বলে এর কমে হবে না। আমার কাজ ইমার্জেন্সি ছিল বিধায় ১০০০/- টাকা পরিশোধ করা লাগবে। গ্রামের সহজ সরল মানুষ এদের কাছে জিম্মি।

শেরপুর, শ্রীবরদী, Mymensingh 5 October 2026 23 views MYYE34WH
0 Comments
Paid City Corporation ৳30.0K

বাসার হোল্ডিং ট্যাক্স

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স নিয়ে চাঁদাবাজি। পূর্বের হোল্ডিং ট্যাক্স ছিল ৩৪৫০ টাকা। সেটা হটাৎ করে নতুন এসেসমেন্ট নাম করে দিলো ১৫৪০০ টাকা। কমপ্লেন দিলে বলে যে এইটা নতুন এসেসমেন্ট। কিছু করা যাবে না বলতে ট্যাক্স কালেক্টর বললো ৩০০০০ টাকা দেন আপিল করে কমিয়ে দিবো। স্যার এর ১০০০০ আর আমাদের মেয়রের ১০হাজার আর আমরা উপকর সহ অন্যান্য সবাই মাইল ১০হাজার। ফিক্সড। আমি কথা না বাড়িয়ে ফুল পেকেজে দিয়ে দিয়েছি আপিল নাটকসহ সবকিছু তারা করে দিয়েছে ৫১০০ টাকা হোল্ডিং ট্যাক্স !

চট্টগ্রাম, Chattogram 5 October 2026 32 views CTYRBS5M
0 Comments
Paid Other public office ৳10.0K

DESCO থেকে নতুন মিটারের জন্য apply

আমাদের বাসায় বৈদ্যুতিক মিটার লাগতো তো কাজ দ্রুত করার কারণ দেখিয়ে আমাদের কাছে 15k টাকা দাবি করা হয়। আমরা তখন কথা বলে সেটা 10k করি। এখন মিটার আনার পর, সব কাজ শেষ এখন আবার আমাদের ভয় ভীতি দেখানো হচ্ছে যে DESCO থেকে লোকজন এসে নাকি check করবে কোনো কিছু হেরফের হলে নাকি লাইন কেটে দিবে। একটা phycological pressure create করে রাখছে তারা আরো কিছু টাকা আমাদের কাছে থেকে নেয়ার জন্য।

Dhaka, Dhaka 5 October 2026 25 views DK5LV72W
0 Comments
Paid Education Office ৳2.0K

উচ্চতর গ্রেড, বিএড ও এরিয়ালের জন্য

আমার প্রতিষ্ঠান থেকে আমিসহ ৩ জনের বিএড ফাইল ও ১ জনের উচ্চতর গ্রেড এবং দুজনের এরিয়া বিল পাওয়ার জন্য আবেদন করলে জেলা শিক্ষা অফিস থেকে বিএড ও উচ্চতর গ্রেড জন্য প্রতিজন ২০০০ হাজার এবং এরিয়ারের জন্য ১০০০ টাকা দাবি করে।না দিলে ফাইল ফেরত দিবে মর্মে হুমকি দেয়।

খাগড়াছড়ি জেলার শিক্ষা অফিস, Chattogram 5 October 2026 24 views CTUMAB3S
0 Comments
Paid Land Office ৳4.0K

জমির মালিকানা থাকা সত্ত্বেও জমির রেকর্ড সংক্রান্ত বিষয়ে ঘুষ প্রদান করি।

জমি আমার ছিল। কিন্তু জমির রেকর্ড নাম আসেনি। তাই ভূমি অফিসে কেস করি। ওখানে প্রতি হাজিরায় বারতি টাকা দিই। সর্বশেষ রায়ের দুন ৪০০০০/- টাকা ঘুষ প্রদান করি।

ভাংগা, Dhaka 5 October 2026 26 views DK4Z3RUQ
0 Comments
Paid Land Office ৳105.0K

বারী বন্দক রেখে ব্যাংক থেকে হোম লোন বা মরগেজ কযকম

ডেমরা, মাতুয়াইল ভুমি ওপসে হোম লোন মরগেজ করতে গেলে রেস্টর সাহেব বল এটা দুই মজা এটা করা যাবে না যদি এর আগে আমার লোন হয়েছিল এখন আমি এক্সটেনশন করছিলাম লোন পরবর্তীতে যখন অফিসের লোকজনে বললেই টাকা লাগবে তখন দিতে বাধ্য হলাম পরে দেখা যাক কাজ ঠিক হয়ে গেল। এটা এমন এক প্রক্রিয়া করে দিনের সর্বশেষ পর্যশীলতে এরকম দশ-বারোটা ফাইল রাখ তার মধ্যেই এখানে উল্লেখ্য যে এমনটাই ওদের কাছে বড় জিনিস বক্তব্য নিয়ে এত টাকা লোন নিবেন আমাদের কিছু দিবেন না আমি তো এটা বাড়ি নির্মাণ করার জন্যই নিচি লেন। এখানে প্রতিদিনের কার্যশীল শেষের দিকে অর্থাৎ দিকে পাঁচ থেকে দশটা ফাইল ইচ্ছে করি এটাকে রাখা হয় এগুলো থেকে টাকা আদায় করার জন্য। এটার সাথে সরাসরি প্রতিষ্ঠানের প্রধান এবং তার সাপোর্টিং কর্মকর্তাদের। এটা করা হয় বিকেলের দিকে

ঢাকা, Dhaka 5 October 2026 30 views DKM52U69
0 Comments