All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

1,182 reports found
Report a bribe
Only demanded Other public office ৳15.0K

পল্লী বিদ্যুৎ সমিতি

নতুন মিটার এর আবেদন করতে গেলে বলা হয়, নির্ধারিত সীমা অতিক্রম করায় এখন মিটার পাবেন না। একটা পোল কিনে নিতে হবে। পোল কিনতে রাজি হয়ে বের হয়ে আসার পরে, একজন কর্মচারী আমার কাছে একটা এসে জানান যে, পোল কিনতে হবেনা। ১৫০০০ টাকা দিলে একটা পোলের ব্যাবস্থা করে দিতে পারবেন। পরে জানানোর কথা বলে মোবাইল নাম্বার নিয়ে চলে এসেছি।

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 29 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳20.0K

নাম জারি ও ভিপি কর্তন।

একই দাগে ভিপি সম্পত্তি থাকায় ভিপি কর্তন করে নামজারি করতে হবে। অবমুক্তির রিপোর্ট দিচ্ছেন না শুধু ডেট দেয়। জানতে চাইলাম কেন এমন করে তারপরে টাকার কথা বললো।

শহর, Barishal 29 August 2026 1 views
0 Comments
Only demanded Traffic Police ৳40

১২۳۴۶۵

২০২৩ সালের কোনো একদিন ব্রাহ্মণবাড়িয়া শহরের ফকিরাপুলে ট্রাফিক পুলিশ ৩য় ব্যক্তি দ্বারা প্রতি অটো থেকে ৪০ টাকা করে নিচ্ছিল । কিছুদিন আগে পুলিশ লাইনে সেই দুর্নীতিবাজ পুলিশরাই মহিলা নিয়ে নাচ্ছিলো।

Brahmanbaria, Chattogram 28 August 2026 1 views
0 Comments
Only demanded Electricity, gas & water ৳15.0K

প্রিপেইড বিদ্যুৎ এর মিটার সমস্যা

মিটারের সমস্যা যার ফলে প্রতি মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতে ছিল অস্বাভাবিকভাবে কিন্তু অফিসে এ বিষয়ে কথা বলতে গেলে তারা মিটার প্রবল্বম আছে বলে দেখবে অতঃপর আমার বাসায় এগিয়ে দেখার পর অফিসে ডেকে ১৫ হাজার টাকা দাবি করে

খালিশপুর, Khulna 28 August 2026 1 views
0 Comments প্রমাণ আছে
Only demanded Other public office ৳1.50M

চাকরি

বাংলাদেশে চাকরি বাজারে এত এত ঘুষ খুব খারাপ লাগে যখন দেখি এত পরিশ্রম করেও একটা চাকরি জোটাতে পারছি না, আর অযোগ্যরা টাকা দিয়ে চাকরির পদ বুকিং করে রাখছে। পাশেরর বাড়ির একমেয়ে ঘুষ দিয়ে স্বাস্থ্য দপ্তরে সিট বুকিং দিচ্ছে।

রাজশাহী, Rajshahi 28 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳5.0K

নামজারি আবেদন।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাচপুর রাজস্ব অঞ্চলের কানুনগো ঘুষের টাকা না পাওয়ায় ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে গত ১৭/০৮/২৬ তারিখ থেকে নামজারি আবেদন নং-— এর প্রতিবেদন দিচ্ছেনা, অনলাইনে নামজারি আবেদনের সময় মালিকানার সকল কাগজপত্র স্ক্যানিং করে জমা দিয়েই আবেদন করতে হয়, তার পর শোনানীর নামে চলে ঘুষের রমরমা ব্যবসা, আমি কানুনগোর সাথে যোগাযোগ করিনি বিধায় কানুনগোর আইডি থেকে আবেদনটি অন্য অফিসারের আইডিতে পাঠানো হচ্ছেনা, বিষয়টি সোনারগাঁও উপজেলা নির্বাচনী অফিসারের হোয়াটস অ্যাপে লিখিত ভাবে জানানো হলেও কোনো প্রতিকার নেই।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, কাচপুর রাজস্ব অঞ্চল, Dhaka 28 August 2026 1 views
0 Comments
Only demanded Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট করার সময়

আবেদন করে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে বিভিন্ন সমস্যা দেখে জমা নেয়নি। বাহিরে আসার পরে একজন আনসার সদস্য বলে দুই হাজার টাকা দিলে সবকিছু হয়ে যাবে।

বরগুনা, Barishal 28 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳15.0K

মিউটেশন

মহাত্মন, বিনীত নিবেদন এই যে, আমি স্বরূপকাঠির স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে জীবিকার তাগিদে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী। আমার জমির নামজারি (মিউটেশন) করার জন্য অনলাইনে নির্ধারিত সরকারি ফি (৭০ টাকা) জমা দিয়ে আবেদন করি। কিন্তু প্রায় দুই মাস অতিবাহিত হলেও আমার কাজটি সম্পন্ন করা হয়নি এবং ফাইলটি অকারণে ঝুলিয়ে রাখা হয়েছে। ​সংশ্লিষ্ট অফিসের কিছু অসাধু চক্র এই কাজ দ্রুত সম্পন্ন করার নামে আমার কাছে অবৈধভাবে ১৫,০০০ টাকা চাঁদা বা ঘুষ দাবি করছে। আমি একজন প্রবাসী হিসেবে এই ধরনের অনৈতিক ও বেআইনি extortion বা ঘুষ দিতে সম্পূর্ণ নারাজ। নিয়মতান্ত্রিকভাবে ফি প্রদান করা সত্ত্বেও আমাকে এভাবে অহেতুক হয়রানির শিকার হতে হচ্ছে। ​অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, বিষয়টি সদয় বিবেচনা করে দ্রুত তদন্তপূর্বক আমার জমির নামজা

স্বরূপকাঠি নেছারাবাদ পিরোজপুর, Barishal 28 August 2026 2 views
0 Comments
Only demanded Sub-Registry Office ৳5.0K

দলিল রেজিষ্ট্রেশনে বিভিন্ন ভুল ধরে প্রতিনিয়ত প্রকাশে নেওয়া হচ্ছে বড় অনেক ঘুষ

শ্রীবরদী উপজেলার সাব রেজিষ্ট্রেশন অফিসে কোন দলিল করতে গেলে যদি ভুল খতিয়ানের কপি না থেকে ফটো কপি থাকে তাহলে ৪ হাজার টাকা ঘুষ ছাড়া দলিল হয় না নামের প্রত্যয়ন থাকলে দিতে হবে ৫০০০ টাকা মিস কেস খতিয়ান হলে দিতে হবে ৫০০০ টাকা ১৮ বছরের উপরের দাতা বা গ্রহীতার এনআইডি না থাকলে সনদ হলে দিতে হবে ৫০০০ টাকা আদালতের রায় ডিগ্রির মাধ্যমে দাতা জমির মালিক হলে দিতে হবে ৫০০০ টাকা ইত্যাদি আরো অনেক ঘুষ লেনদেন হচ্ছে প্রতি নিয়ত আরো অনেক অভিযোগ আছে এই সবগুলোর সত্যতা পাবেন সাব রেজিষ্ট্রেশন অফিসে গিয়ে কোন দলিল লেখকের সাথে জমি রেজিষ্ট্রেশন বিষয়ে কথা বললেই

শ্রীবরদী, Mymensingh 28 August 2026 1 views
0 Comments
Only demanded Other public office ৳30.0K

সমস্ত কাজের জন্য যে কোন কাগজ পাস করে নিতে গেলে বা নিতে গেলে টাকার প্রয়োজন টাকা চায়

যেকোনো কাজ করতে গেলেই তাদের কাছে টাকা প্রয়োজন তাদের কথা মত টাকা না দিলে তারা কাজটা পেন্ডিং রাখে বা কাজটা করতে চায় না

মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) রাজশাহী, Rajshahi 28 August 2026 1 views
0 Comments
Only demanded BRTA ৳15.0K

প্রবাসীর জন্য স্মার্ট ড্রাইভিং লাইসেন্স।

আমার মামা পর্তুগালে থাকেন,স্মার্ট ড্রাইভিং লাইসেন্স থাকলে সে দেশে কনভার্ট করে পেশাদার গাড়ি চালাতে পারবেন। এখন দালাল বলছে ১৫ হাজার টাকা দিলে করে দিবে,১ টাকাও কম হবে না। কিন্তু বিআরটিএ অফিসার বলছে প্রার্থী হাজির না থাকলে হবে না।

সিলেট, Sylhet 28 August 2026 1 views
0 Comments
Only demanded Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন

যেখানে একটা নিবন্ধন খরচ ৫০ টাকা সরকারী নির্ধারিত ফি সেখানে বাবা মায়ের নাম ভুল বলে তারা ঠিক করে দিবে টাকা চাচ্ছে ৩ হাজার আর আমি দিতে সম্মতি হয় তবে দেইনি পরে দিবে বলছি

গফরগাঁও পৌরসভা অফিস, Mymensingh 28 August 2026 1 views
0 Comments