All reports

18,982 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,429 reports found
Report a bribe
Refused BRTA ৳3.0K

ড্রাইভিং লাইসেন্স

আমি প্রত্যাখ্যান করেছি,পরে আমার কাজ ঠিক মতো হয়ে গেছে ঘুষ ছাড়া,,,এই জায়গাতে যারা আগেই লোক ধরতে যায় তাড়াই ঘুষ দেয়। লিগাল ভাবে করতে গেলে ঘুষ দিতে হয় না।

পাবনা, Rajshahi 29 August 2026 3 views RJ3GL6UD
0 Comments
Refused Other public office ৳30.0K

গ্যাস মিটার রিডার

ইচ্ছা ক্রিত ভাবে কম করে পানির রিডিং উঠায় মাসের পর মাস । আনেক দিন পর যখন পানির বিল ৫০,০০০ অথবা ১০০,০০০ তখন ওরা অফার দেয়, মিটারের কাটা রিডিং ঘুরায়ে ঠিক করে দিবে। পরে আমি অফিসের সাথে কথা বলে কিস্তি করে টাকা পরিশোধ করছি।

ভাসানটেক, ঢাকা ক্যানটনমেন্ট, Dhaka 29 August 2026 3 views DKQN6BUZ
0 Comments
Refused Education Office ৳5.0K

ডিইও প্রতিবেদন

যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চাওয়া হলে অফিস এর এক কর্মচারি পরবর্তিতে এক কর্মকর্তা প্রথমে ১০,০০০/ পরবর্তীতে কমিয়ে ৫০০০/- চায়। এখনো না দেয়ায় প্রতিবেদন রিপোর্ট পাচ্ছি না।

নরসিংদী সদর, Dhaka 29 August 2026 3 views DKCMMKFD
0 Comments
Refused Other public office ৳50.0K

ভোটার কার্ড সংশোধন

ভোটার আইডি কার্ডে নামের একটা অক্ষর ভুল ছিলো,সংশোধনের জন্য ৪ মাস আগে আবেদন করার পর ও সংশোধন হয়নি,,,পরে নির্বাচন অফিসে যোগাযোগ করলে তারা এই টাকা দাবি করে

চট্টগ্রাম সিটি, Chattogram 29 August 2026 3 views CTRX8DKU
0 Comments
Refused Tax Office ৳1.0K

Tax return submission copy

ট্যাক্স রিটার্নের কপি নেওয়ার জন্য তারা টাকা চায়। টাকা না দিলে হয়তো পরবর্তীতে কোনো সমস্যা তৈরি করবে - এই ভয় থেকেই টাকা দিতে হয়। আমি একটি ছোট কোম্পানিতে চাকরি করি। কোম্পানি চেষ্টা করছে নিয়ম মেনে সঠিকভাবে ট্যাক্স রিটার্ন জমা দিতে, যাতে আমরা একটি বৈধ ও কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান হিসেবে থাকতে পারি। তারপরও ট্যাক্স অফিস থেকে বিভিন্ন আইন বা ক্লজ দেখিয়ে এমনভাবে ভয় দেখানো হয় যে শেষ পর্যন্ত ১,০০০ টাকা ঘুষ দিতেই হয়েছে। আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না বলেই অনেক সময় এসব মেনে নিতে হয়। কারণ পরে যদি কোনো মামলা বা জটিলতা তৈরি হয়, তাহলে আইনজীবী নিয়ে সরকারের কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই করা আমাদের মতো ছোট কোম্পানির জন্য সহজ নয়। আমরা বড় কোনো কোম্পানি না যে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সময় ও টাকা ব্যয় করতে পারব।

Dhaka, Dhaka 29 August 2026 3 views DKRVRCL9
0 Comments
Refused Other public office ৳100.0K

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন

আমার পিতার নাম হওয়ায় সংশোধন এর আবেদন করা হয়। দুইবারের দুইবারই রিজেক্ট হয়। পরে রাজশাহী নির্বাচন অফিসের এক ব্যাক্তি সম্পূর্ন প্রসেস করে সংশোধন করার বিনিময়ে ১ লক্ষ টাকা দাবি করে। অগত্যা না করেই ফিরে আসতে হয়।

Rajshahi, Rajshahi 29 August 2026 3 views RJQPJVXK
0 Comments
Refused Other public office ৳3.5K

বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন (BTRC)

আমার একটি সিম আছে, যেটি এক বছর বন্ধ থাকার কারণে ব্লক করে দেয়, সেটি পুনরায় চালুর জন্য BTRC তে আবেদন করেছি, আমাকে দীর্ঘ সাত মাস অপেক্ষা করানোর পরেও সিমটি ফেরত দেয়নি। পরবর্তীতে আমার কাছে টাকা দাবি করে, আমি দিতে অস্বীকার করলে তারা আমাকে সিম দেবে না জানিয়ে দেয়। আমার নাম্বারটি হল রবি নাম্বার এবং লাস্টে —.

Tangail, Dhaka 29 August 2026 5 views DKEZ22JP
0 Comments
Refused Other public office ৳50.0K

কলকাখানা অধিদপ্তর

কলকারখানা অধিদপ্তরের অনুমতি নিতে ১৫০০ টাক সরকারী চালান জমা দিতে হয়। এটি যদিও অলাইন মাধ্যম দেওয়া আছে কিন্তু আপনি কোন প্রকার অনলাইন আবেদন বা চালান দিতে পারবেন না। এটি পুরাপল্টন আজাদ প্রডাক্টস এর গলিতে, ঢাকা অফিস এসে তাদের নিদ্রিষ্ট অফিসারের মাধমে অনলাইন করে তার সাথে কন্ট্রাক্ট করতে হয় ১৫০০ টাকা চালানের কাজটি তারা আপনার কাছ থেকে ৫০,০০০- থেকে ৬০০০০ টাকা চাইবে আপনার এর মধ্যে কাজটি করতে হবে। এর কোন প্রতিকার নাই-

Dhaka, Dhaka 29 August 2026 3 views DKNVG2ZT
0 Comments
Refused Land Office ৳17.0K

নামজারি

আমি নামজারি শুনানির জন্য এসিল্যান্ড অফিস ক্যান্টনমেন্ট সার্কেল, খিলখতে গেলে দায়িত্ব রত কর্মকর্তা ক্যালকুলেটর হিসাব করে ১৭০০০/- দাবি করেন। আমি টাকা না দিয়ে উর্ধ্বতন একজন কর্মকর্তা যিনি আমার পরিচিত তাতক্ষনিক ফোন করে কাজটি করিয়ে দেন। টাকা দেওয়া লাগে নাই।।

ঢাকা, Dhaka 29 August 2026 4 views DKDGUP2N
0 Comments
Refused Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট

নতুন পাসেপোর্ট করতে গেলে সব কিছু যদি সঠিক থাকে, তারপরও 1500 টাকা এক্সট্রা ঘুষ দিতে হবে। তা না হলে যে কোন একটি ভুল ইচ্ছা করেই ধরবে এবং বলবে এটা ঠিক করে নিয়ে আসেন। তারপর বাবা মায়ের সাথে নামের বানানে একটা অক্ষর ভুল থাকলেও তখন 2500 টাকা দেওয়া লাগে (পুরাতন পাসপোর্টের ক্ষেত্রে)

Pabna, Rajshahi 29 August 2026 3 views RJANZHPH
0 Comments
Refused Tax Office ৳3.00M

মৃত বক্তির কর ফাইল উন্মোচন

মৃত ব্যক্তির ফাইল উন্মোচন করে একতরফা সিদ্ধান্ত দিয়ে কর দাবী করে এক হিন্দু DCT, পরবর্তীতে টাকা ৩০ লক্ষ দাবী করে দরকষাকষির পর্যায়ে থাকে ও ২০২৪ আন্দোলন এর পর উনি ট্রান্সফার হয়ে গেছে কিন্তু ফাইল ওই ভাবে ঘুরছে সমাধান ছাড়া ।

ঢাকা-কর অঞ্চল ৬, Dhaka 29 August 2026 3 views DKAJDUUX
0 Comments
Refused Sub-Registry Office ৳180.0K

রেজিষ্ট্রি

ফেনী সাব রেজিস্ট্রার কার্যালয়ে সাব রেজিস্ট্রার একজন সর্বোচ্চ দূর্নীতিবাজ অফিসার। তার কাছে কারো রক্ষা নেই। ১৫% থেকে শুরু করে ৩০% টাকা তাকে আগে পরিশোধ না করলে জায়গা রেজিস্ট্রি দেয় না। পুরো জেলা তার জন্য অতিসঠ। একাধিক গণমাধ্যম তাকে নিয়ে রিপোর্ট করলেও কাউকে পাত্তা দেয়ার এখতিয়ার মনে করে না।

ফেনী, Chattogram 29 August 2026 5 views CT26XG9D
0 Comments
Refused Land Office ৳30.0K

জমি মিউটেশন

আমি আমার জমি মিউটেশন করতে চেয়েছিলাম সরকারি খরচ ১১৭০ টাকা কিন্তু আমার থেকে ৩০০০০ টাকা দাবি করে আমি প্রত্যাখ্যান করে দিয়েছি এবং মিউটেশন করতে পারিনি

দুপচাচিয়া,বগুড়া, Rajshahi 29 August 2026 3 views RJN6GAQ4
0 Comments
Refused Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট তৈরি করার জন্য ফরম কাউন্টারে জমা দিয়েছিলাম তারপর ভুল ধরল, অন্য টেবিলে যে ১৫০০ টাকা দেওয়ার পর আমার পাসপোর্ট হয়ে গেল।

রাজশাহী, Rajshahi 29 August 2026 5 views RJTEZDY2
0 Comments