All reports

18,982 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,429 reports found
Report a bribe
Refused Other public office ৳200.0K

মিথ্যা AI ছবি করে এনে বাড়িতে ৪/৫ বার পুলিশ তল্লাশি চালিয়ে ল্যাপটপ ও ক্যামেরা হার্ডডিস্ক রেখে টাকা দা

বিগত ২০২৫ সালে আমাকে সেলুন থেকে গোবিন্দগঞ্জ থানার এস আই — উঠাইয়ে নিয়ে যায়। তখন তৎকালীন ওসি — (বর্তমান ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গা) ওনি সোর্সদের মাধ্যমে ৫ লাখ টাকা দাবি করে।পরবর্তীতে আমার আব্বু-আম্মু জমি বন্ধক রেখে এস আই — ও ওসি —কে ৩ লাখ টাকা দেয়। তবুও ওরা আমাকে মিথ্যা মামলায় দেয়।এরপর এখন ২০২৬ সালে ৫ বার পুলিশ আমার বাসায় গেছে আমাকে আবার আটক করার জন্য। আমার বিয়ের আগের দিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানায় এস আই — ও এস আই — ১০-১৫ জন পুলিশ নিয়ে আমার বাসায় তল্লাশী করে এবং আমার নামে মিথ্যা AI দিয়ে মাদকের ছবি দেখিয়ে ২ লাখ টাকার দাবী করে। আমার বাসা থেকে ল্যাপটপ ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক থানায় নিয়ে আসচ্ছে গত ৯ আগষ্ট। এখন ২ লাখ টাকার জন্য স্থানীয় বিএনপি নেতা —কে পাঠায়।

ফাসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।, Rangpur 28 August 2026 4 views RN35CT7J
0 Comments
Refused Land Office ৳16.0K

নামজারি বা অনলাইন মিউটেশন

তারা প্রত্যেকটি জমি মিউটেশন করার জন্য 8 থেকে 10 হাজার টাকা করে সকলের কাজ থেকে ঘুষ দাবি করে থাকে। ঘুষ ছাড়া কোন রকম নাম জারি করা যায় না। একজন ভূমি কর্মকর্তা থেকে শুরু করে এক্সিলেন্ট পর্যন্ত প্রত্যেকেই এই ঘুষের অংশ পেয়ে থাকে। কোন নাম জয়ী করার জন্য যদি ঘুষের অর্থ প্রদান না করে তাহলে ভূমি অফিসার সেই নামজারিটি খারিজ করে দেন।

বামনা, Barishal 28 August 2026 3 views BR4Q7LRR
0 Comments
Refused Other public office ৳10.0K

বিদেশ যাত্রী

বিদেশ যাত্রাকালে যাত্রী যদি ভ্রমণ ভিসায় যার এয়ারলাইন্স ও ইমিগ্রেশন ২ জায়গায় মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। যাত্রীর যাবতীয় কাগজ পত্র সঠিক থাকা সত্বেও। আমি একজন এয়ারপোর্ট কর্মী ই নয় একজন দেশের সচেতন নাগরিকও। বিষয়টি খুবই দুঃখজনক আমার কাছে। কিছু বলতেও পারি না সহ্য করতেও পারি না। তদন্তের সুবিধার্থে বলতে পারি- বিমান কাউন্টারে যারা বসে তাদের সম্পর্কে একটু খুজ নিলেই হবে। সিন্ডিকেটরা দলীয় লোক, আগের দলীয়রা কাউন্টারে বসতে পারে না, সৎ লোকেরাতো কখনোই না।

ঢাকা, Dhaka 28 August 2026 3 views DKTZKQYZ
0 Comments
Refused Public Hospital ৳100

ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য চোখের দৃষ্টিশক্তি পরীক্ষার রেজিস্টার্ড চিকিৎসকের স্বাক্ষর ও সিলমোহর

ড্রাইভিং লাইসেন্সের আবেদনের জন্য চোখের দৃষ্টিশক্তি পরীক্ষার ফরমে একজন রেজিস্টার্ড চিকিৎসকের স্বাক্ষর ও সিলমোহর প্রয়োজন ছিল। এ উদ্দেশ্যে আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যাই। নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রশাসনিক বিভাগে আবেদন করি এবং তারা আমাকে অনুমতি প্রদান করে। অনুমতিপত্র নিয়ে চক্ষু বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর ও সিলমোহর দেন। কিন্তু ডাক্তারের কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বাইরে বসা এক অফিস সহকারী আমাকে বলেন, “ভাইয়া, আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। আমাদের কিছু বকশিশ দেন। এই খালা এখানে কাজ করেন, কোনো বেতন পান না।” আমি তাকে স্পষ্টভাবে জানাই যে, আমি কোনো ধরনের ঘুষ বা অনৈতিক সুবিধা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে চাই না। আমি আরও

Dhaka, Dhaka 28 August 2026 5 views DKEKALPX
0 Comments
Refused Passport Office ৳7.0K

পাসপোর্ট নবায়ন

অফিসিয়াল সরকারি ফি পরিশোধ করা সত্ত্বেও পাসপোর্ট নবায়ন আবেদনে বারবার অহেতুক কাগজপত্রের অজুহাতে আমাকে হয়রানি করা হয়েছে। কোনো যুক্তিসঙ্গত ত্রুটি না পেয়ে পরবর্তীতে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের অপ্রাসঙ্গিক অসামঞ্জস্য দেখিয়ে আবেদনটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকে রাখা হয়। পরিশেষে এই কৃত্রিম জটিলতা নিরসনের বিনিময়ে আমার কাছে অনৈতিকভাবে ৭,০০০ টাকা ঘুষ দাবি করা হয়।

বাগেরহাট, Khulna 28 August 2026 3 views KHP8UXRP
0 Comments
Refused Other public office ৳500.0K

একটি সরকারি রাস্তা কিছু প্রভাবশালী লোকদের কাছ থেকে রাস্তা টি শনাক্ত করতে ৫ লক্ষ টাকা দাবি করা হয়

এলাকায় কিছু প্রভাবশালী লোক অনেক দিন থেকে একটি সরকারি রাস্তা দখল করে রাখছিলো সেই দখলের জন্য ২০০ মানুষের চলাচলের ভুগান্তি ছিলো এবং সেই রাস্তা দখল মুক্ত করতে চাইলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে রাস্তা দখল মুক্ত করতে সাহায্য চাইলে ৫ লক্ষ টাকা দাবি করা হয়

শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এই, Mymensingh 28 August 2026 3 views MYHXKZQP
0 Comments
Refused Other public office ৳6.0K

নতুন এনআইডি কার্ড তৈরি

আজ থেকে দুই মাস আগে আমি নতুন এনআইডি কার্ড বানানোর জন্য আমার নিকটবর্তী নির্বাচন অফিসে যাই। ওখানে গিয়ে কাগজ জমা দেই এক মাস দুই মাস কেটে যায় এসএমএস আসে না আমার কাছে। তারপর আবার গেলাম দেখা করতে ওদের একজন বলল যে এই টাকার বিনিময়ে আপনার কাজটা করে দিতে পারি খুব অল্প সময়ের মধ্যে তারপর আমি প্রত্যাখ্যান করে চলে আসছি। লাগবেনা আমার এনআইডি

সাদুল্লাপুর, গাইবান্ধা, Rangpur 28 August 2026 3 views RNDYPY9Q
0 Comments
Refused Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন তৈরি

একটা জন্ম নিবন্ধন তৈরিতে 3000 টাকা দাবি করা হয়েছে যা কোথাও করা হয় না বা সবার কাছ থেকে করা হয় না খুবই বাজে ভাবে ঘোরাচ্ছিল এবং দাবি করছে কিন্তু তারা সফল হতে পারেনা আমি কাজটি করিনি

দিনাজপুর, Rangpur 28 August 2026 3 views RNGCZASL
0 Comments
Refused Land Office ৳200.0K

Vumi Registry

Amar dadar jomi 5 bigha, dadar kas theke amar soto kaka tip soi die registry kore nise,, ete vumi office er registry ra ghush khai e registry korte help korese,, erpor kaka kaki mil e dada ke mere felese,, now amra case koresi jomir prapto dabi kore,, but ukil ra ghush kahi e date pisatei ace aj 2 bosor dhore..taka sara kono ukil kaj kore na,, onek ukil both side thekei taka khai... jani na ei jomir mamla konodin sesh hobe kina...jibon tai akdin sesh hoe jabe but jomir mamla konodin sesh hobe na hoito e kemon Bangladesh....(Jhenaidah, Khulan, — anyone can help me)

Jhenaidah, Khulna 28 August 2026 3 views KHS9U8U8
0 Comments
Refused Passport Office ৳3.5K

Passport

পাসপোর্ট করার জন্য গেলাম উত্তরা পাসপোর্ট অফিছে, সব ডকুমেন্ট দিলাম , আমার সকল ডকুমেন্ট থাকার পরে নিচের তালার চেক করার বুথ থেকে আমাকে বলা হল, আপনার সময় ছিল সকাল দশটা তিরিশ , এখন বাজে দশটা পচিস, ৫ মিনিট পরে আসেন, আমি বললাম পিছনে ২০০-৩০০ মানুষ, কিভাবে ৫ মিনিট পরে আসবো, কোন উত্তর দিলেন না স্বেই আনসার সদস্য, তার পর বের হয়ে গেলাম, একজন আনসারকে ১৫০০ টাকা দিলাম, আর ৫ মিনিটে আমার কাজ শেষ। তার কিছুদিন পর আসলো পুলিসের কল, আমার গ্রামের পুলিস, বিকাশে ১৫০০ দিতে বললেন, দিলাম। তারপর আবার কল আসলো, এইবার ঢাকার পুলিস, তাকে দিতে হল ১৫০০ টাকা , দিলাম । এর পর খুব সুন্দর ভাবে পেয়ে গেলেম আমার পাসপোর্ট।

Dhaka, Dhaka 28 August 2026 3 views DKP3SPGU
0 Comments
Refused Land Office ৳4.0K

জমির নাম জারি বা মিউটেশন

আমারা আব্বুর ১০.৫ শতাংশ জমির নাম জারির কাজ করতে গিয়ে সকল কাগজপত্র সঠিক থাকার পরে ঘুষ দাবি করে। আমি শিক্ষিত হওয়ায় টাকা দেই নি। এইজন্য বিভিন্ন কাগজপত্র চেয়ে অনেক হয়রানি হতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাজটি সম্পন্ন করতে পেরেছিলাম। তবে সাধারণ মানুষের পক্ষে এই অফিসের ঘুষের হাত থেকে বাঁচার কোন উপায় নেই।

সেনবাগ উপজেলা ভূমি অফিস, নোয়াখালী, Chattogram 28 August 2026 4 views CT5HR2TB
0 Comments