All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,421 reports found
Report a bribe
Refused Land Office ৳40.0K

উত্তরা ৩য় ফেজ একই নামে দুইবার খারিজ করতে , এক বার ২ হাজার পনের সালে এখন আর একবার করতে হবে

উত্তরা ৩য় ফেজ একই নামে দুইবার খারিজ করতে , এক বার ২ হাজার পনের সালে এখন আর একবার করতে হবে

ধাকা,উত্তরা, বাওয়ানি, Dhaka 27 August 2026 3 views DKMUWGT2
0 Comments
Refused Customs Office ৳1.00M

ভুল তথ্য দিয়ে মাল খালাস

HS code 35069900 এই এইচএস কোড দিয়ে সুপার গুলুকে নরমাল গুলু হিসেবে খালাস করার জন্য সিএন্ডএফ এজেন্ট এবং কাস্টমস কর্মকর্তা ঘুষ দাবি করেন। অনেক আমদানিকারক মংলা বন্দর দিয়ে মাল এনে এই সুবিধা গ্রহণ করে, এতে করে দেশের এবং অন্য আমদানিকারকদের অনেক ক্ষতি হয়।

মোংলা বন্দর, Khulna 27 August 2026 3 views KHNQX64Z
0 Comments
Refused Passport Office ৳4.0K

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ করতে দ্রুত জমা দেবার জন্য ৪০০০ টাকা ভেতরের পুলিশকে দিয়েছিলাম। পরে শালার পুলিশ টাকা নিয়েও আমাকে লাইনেই দাড় করিয়ে দিয়েছিল। আর লিয়াজু হয়েছিল সামনের কম্পিউটার দোকানের সাথে। এখানে টাকা নিয়ে ভেতরের পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সে পুলিশ সুন্দরী মেয়েকে সাথে নিয়ে গেলো আর আমার মত আবালকে লাইনে দাঁড়িয়ে থাকতে বলল। পরে দোকানদার আমার কাছে ক্ষমা চাইলো কিন্ত অতিরিক্ত টাকা আর ফেরত দিল না। সব শালা হারামজাদা। কারন আওয়ামী লীগ, বি এন পি সব সরকারই হারামজাদা। আবার হারামজাদা জনগণ তাদের ছাড়া অন্যকে ভোটও দেয় না।

ঢাকা, Dhaka 27 August 2026 3 views DKFKG76W
0 Comments
Refused Public Hospital ৳10.0K

TA DA বিল, শ্রান্তি বিনোদনের ভাতা

সরকারি চাকুরীজীবীদের TA DA বিল ও শ্রান্তি বিনোদনের ভাতার কাজ করতে বলায় বেসিকের অর্ধেক টাকা দিতে হবে বলে দাবী করেন — প্রধান অফিস সহকারী। এছাড়া অন্যান্য ছোট খাট কাজ ও টাকা না দিলে করে না, ফেলে রাখে দীর্ঘদিন। সবাই এদের হাতে জিম্মি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলনগর, জেলা: লক্ষ্মীপুর, Chattogram 27 August 2026 3 views CTWD2CL4
0 Comments
Refused Education Office ৳4.0K

পিতার নাম সংশোধন দিনাজপুর বোর্ড।

আমার স্ত্রীর সার্টিফিকেটে ওনার পিতার নাম ভূল এসেছিল তা সংশোধনের জন্য আমি ও স্ত্রী সহ অফিসে যাই। অনলাইনে আবেদন করার পর মূল কাগজ জমা দিতে গেলে অফিসিয়াল নীতি ভেংগে 7 দিনে কাজ করে দিতে চায়। সেজন্য 4000 টাকা দাবি করে পরে আমি প্রত্যাখান করি । 3 মাসের কাজ 7 মাস ঝুলিয়ে রেখেছিল। বয়স ও নাম সংশোধন বিভাগ দিনাজপুর বোর্ড।

দিনাজপুর, Rangpur 27 August 2026 3 views RNFGM4NP
0 Comments
Refused Passport Office ৳40.0K

Passport সংশোধন

পাসপোর্ট এ ২ বছরের বয়স কমাতে ও নাম থেকে ১ টা অক্ষর বাদ দিতে এমন টাকা দিয়ে কাজ টা করে নিয়েছিলাম। আসলে এগুলো সবাই জানে। কিছুই হয়না। এখানে লিখেই বা কি হবে।

ঢাকা, Dhaka 27 August 2026 3 views DKQXGZZD
0 Comments
Refused Other public office ৳2.0K

জন্ম নিবন্ধন সংশোধন

ছোট ভাইয়ের জন্মনিবন্ধনের পিতার নাম সংশোধন করাতে চাইছিলাম।মুলত আমার সার্টিফিকেটের সাথে মিল রেখে করতে চাইছিলাম। তখন কর্মকর্তা বলে আপনার সার্টিফিকেট অনুযায়ী হবে না।পরিবর্তন করতে হলে আপনার পিতার এনআইডি লাগবে এবং সে অনুযায়ী হবে।পরে আমি যখন ব্যক্তি গতনভাবে তাকে কল দেই তখন সে বলে জন্মনিবন্ধনের দায়িত্বে থাকা লোককে কিছু দিলেই হবে।কত দিতে হবে জানতে চাইলে বলে কমপক্ষে ২ হাজার দিতে হবে।

মতলব পৌরসভা, Chattogram 27 August 2026 3 views CTX54TWZ
0 Comments
Refused Other public office ৳5.0K

DPDC

বিদুৎ বিল পরিশোধ এর শেষ তারিখ এর আগে লাইন কর্তন করে কিল্লারপুল DPDC এর আমলাপাড়া এলাকায় দায়িত্বরত ব্যক্তি লাইন সু্যোগের নামে মামলার ভয়ভীতি দেখিয়ে ৫০০০ টাকা দাবি করে। সর্বশেষে ৩০০০ টাকায় লাইন পুন সং্যোগে রাজি হয়। ২৫ তারিখ বিল পরিশোধ এর শেষ তারিখ হওয়ার পরে ও সে ২৫ তারিখে ই লাইন কেটে দেয় সরকারি /অফিসিয়াল নোটিশ ব্যতিত, যা ছিল তার বাড়তি আয়ের জন্য সম্পুর্ন ব্যক্তিগত সিদ্ধান্ত।

Narayanganj, Dhaka 27 August 2026 3 views DK8DG3UN
0 Comments
Refused Other public office ৳20.0K

পুলিশের বদলী বানিজ্য

আমার সহকর্মীকে ডিএসবি সিলেটে পদায়নের জন্য সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসার এসআই —কে ২০,০০০/- দিতে হয়েছে। দীর্ঘদিন যাবৎ উক্ত অফিসে কর্মরত থেকে সে বদলী বানিজ্য করে কয়েক কোটি টাকার মালিক হয়েছে।

সিলেট, Sylhet 27 August 2026 3 views SYV5MXSB
0 Comments
Refused Other public office ৳200.0K

ঘুষের মাধ্যমে মাদক কারবারিদের মাদক বিক্রিতে সাহায্য করেন। এ এস আই anonymous, ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন।

মাসিক ২ লাখ টাকা মাসোয়ারার বিনিময়ে আমড়াঝুড়ি গ্রাম এখন মাদকের হরমুজ প্রণালী নামে পরিচালিত। এই — এ এস আই এর সমস্ত শেল্টার দেয় সাথে অসি আছে।

বরগুনা সদর থানা, Barishal 27 August 2026 3 views BRURVL3G
0 Comments
Refused City Corporation ৳10.0K

জন্মনিবন্ধন

আমার দাদি একজন৷ দৈত্য বাংলাদেশী স্থায়ী নাগরিক। ওনার বাংলাদেশের NID এবং সুইডিশ পাসপোর্ট আছে। সিলেট সিটি করপোরেশনে ওনার নামে জন্ম নিবন্ধন করতে গেলে ১০০০০ (দশ হাজার টাকা) দাবি করে। কর্মকর্তার নাম —।

সিলেট, Sylhet 27 August 2026 3 views SYH99ZTP
0 Comments
Refused Land Office ৳13.0K

নামজারি

আমাদের মোটা ১.৫ একর জমি নামজারি করতে চেয়েছিলাম আমারা জানি যে নামজারি করার জন্য ১১৭০৳ সরকার থেকে নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের কাছে চেয়েছে ১৩০০০৳

পটুয়াখালী, গলাচিপা, রতনদী তালতলী, আটখালী ভূমি অফিস, Barishal 27 August 2026 4 views BR2DT9KF
0 Comments