All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,421 reports found
Report a bribe
Refused Education Office ৳50.0K

এসএসসি পরীক্ষায় এক সাবজেক্টে ফেল আসছিল

এসএসসি পরীক্ষায় আমার ছোট বোনের সবগুলোই এ প্লাস আসছিল কিন্তু আইসিটি সাবজেক্টে তার ফেল আসছিল কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ডে আমি যোগাযোগ করেছিলাম এক কেরানির সাথে সে বলেছিল যে এটা মনে হয় ভুলবশত আসছে তবে আপনি যদি আমাকে 50000 টাকা দেন আমি এটাকে প্লাস করে রেজাল্ট বানিয়ে দিব আমি বলেছিলাম যে বোর্ড চ্যালেঞ্জ করেছি এটা কি খাতা নতুন করে দেখবেনা...? সে বলল যে বোর্ড চ্যালেঞ্জার জাস্ট নমুনা লক্ষ লক্ষ বোর্ড চ্যালেঞ্জ করে এত খাতা দেখা কি সম্ভব এটা কোন সময় এত খাতা দেখে না জাস্ট দুই একটা স্কুলের খাতায় বের করে গণমাধ্যম ভিডিও করে বলে যে সব খাতা দেখা হয়েছে কিন্তু আসলেই ওইভাবে এত খাতা দেখা হয় না পরে ওর কথা মতো আমাদের কোন রেজাল্ট আসে নাই ফেল আসছে

Chapai Nawabganj, Rajshahi 27 August 2026 2 views RJ6ZKWM3
0 Comments
Refused Other public office ৳1.5K

পুলিশ ক্লিয়ারেন্স

আমি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছি আমার আবেদনটি জমা পড়েছে কুমিল্লা কোতোয়ালি থানায় তো সেখানে আমাকে ডাকা হয় এবং সেখানে কম্পিউটার অপারেটর এর রুমে আমাকে নেওয়া হয় এবং কম্পিউটার অপারেটর কর্মকর্তা যে এই ভেরিফিকেশনের কাজ করে থাকে সে আমার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমার থেকে ২০০০ টাকা দাবি করে টাকা না দিলে নাকি আমার ক্লিয়ারেন্স নেগেটিভ আসবে পরে আমি ১৫০০ টাকা তাকে দিয়ে আসি

কুমিল্লা, Chattogram 27 August 2026 2 views CTCMHX5W
0 Comments
Refused Other public office ৳40.0K

এনএসআই (nsi)

স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধনের জন্য যখন এনএসআই তদন্তে এসেছিল সকল রিপোর্ট কাগজ জমা দেওয়ার পরেও কর্মকর্তা nsi এর ৪০০০০ হাজার টাকা দাবি করেন।

বরিশাল জেলা, Barishal 27 August 2026 3 views BR2YMM6Y
0 Comments
Refused Other public office ৳10.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

আমার ট্রেডলাইসেন্স টি কেরানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ান পরিশধে। এবার আমি লাইসেন্সটি নবায়ন করতে গেলে আমাকে বলা হয় উপজেলা থেকে অনাপত্তি পত্র (NOC) আনতে হবে। ওখানে গেলে আমার কাছে NOC এর জন্য দশ হাজার টাকা দাবিকরা হয়। আবার ট্রেডলাইসেন্স রিনিউ করাতে ৬ হাজারের জায়গাতে ৯ হাজার টাকা দাবি করছে। শুধু একটা ট্রেডলাইসেন্সের জন্য এত টাকা আর ভুগান্তি হলে আমরা ব্যাবসা করব কিভাবে?? আর ট্রেড লাইসেন্সের জন্য NOC কেনো নিতে হবে?? এটা শুধু মাত্র ঘুষ খাওয়ার জন্য করা হয়েছে। আগে ৪ হাজার টাকায় ১ দিনে লাইসেন্স পেয়ে যেতাম। এই দেশে আর ব্যাবসা করা হবে না মনে হয়।

কেরানীগঞ্জ উপজেলা, Dhaka 27 August 2026 3 views DKDW5H37
0 Comments
Refused Other public office ৳400.0K

আউটসোর্সিং এর ঠিকাদারি

ঢাকা কাঁচা মহাখালী বাজারের পেছনে স্বাস্থ্য অধিদপ্তরের একটি শাখা আই.ই. ডি. সি. আর প্রতিষ্ঠানের স্টোর কিপার — গত বছর আমার একটি আউটসোর্সিং টেন্ডার পাইয়ে দিবে বলে আমার কাছে চার লক্ষ টাকা ঘুষ দাবি করেন। আমি টাকা দিতে স্বীকৃতি জানাই এবং আমার ফার্ম যোগ্য থাকা সত্ত্বেও অন্য একটি ফার্ম গলফ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটিকে ঠিকাদারির অনুমতি দিয়ে দেয় এতে — সাথে এই প্রতিষ্ঠান ডিরেক্টর একজন মহিলাও জড়িত আছেন। উল্লেখ্য এই স্টোর কিপার — বিগত ২৫ বছর যাবত একই পোস্টে কর্মরত আছেন একই প্রতিষ্ঠানে তিনি তার প্রোমোশন ঠেকানোর জন্য ২০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ঠেকানোর অভিযোগ আছে। স্বাস্থ্য অধিদপ্তরের যত অনিয়ম তার হাত দিয়ে সংঘটিত হয় বিষয়টি তার অফিসে গেলে প্রমাণ পেয়ে যাবেন

ঢাকা, Dhaka 27 August 2026 2 views DK4KNBY8
0 Comments
Refused Other public office ৳20.0K

সমাজসেবা অধিদপ্তরে স্বেচ্ছাসেবক মূলক সংগঠনের নিবন্ধন

আমি একটি স্বেচ্ছাসেবক মূলক সংগঠন পরিচালনা করি, আমার কাছে সমাজসেবার কর্তৃপক্ষ ২০ হাজার টাকা ঘুষ চেয়েছে শুধু নিবন্ধনের জন্য, আমি দেইনি। এটি বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়।

বরিশাল জেলা, Barishal 27 August 2026 2 views BR3NRGDK
0 Comments
Refused Other public office ৳1.0K

খুলনা জেলা প্রসাশকের কার্যালয়ে শিক্ষকদের বেতন বিল অনুমোদন বাবদ

আগে প্রতি মাসে ৩০০/- লাগতো শিক্ষকদের বেতন বিল অনুমোদনের জন্য আর গত ১৮/০৮/২০২৬ তারিখ থেকে ঘুসের টাকা বাড়াতে বলেছে। কারণ দ্রব্যমুল্য বেড়েছে তাই এখন ১০০০/- দিতে হবে।

খুলনা জেলা শহর, Khulna 27 August 2026 3 views KHYW2W8C
0 Comments
Refused Other public office ৳10.0K

বিদ্যুৎ মিটারের নাম পরিবর্তন

আমি মিটারের নাম পরিবর্তন করেতে গেলে সে আমার নিকট অতিরিক্ত টাকা দাবি করে , সাথে চা পানি খাওার জন্যে বর স্যার এর জন্যে আলাদা টাকা দাবি করে , একদিন এ হয়ে যাবে বলেও কথা দেয় ।

মানিকনগর , ঢাকা, Dhaka 27 August 2026 3 views DKZBEJC8
0 Comments
Refused Other public office ৳8.0K

বিআরটিসি টেনিং সেন্টার, বিশ্ব ব্যাংকের তহবিলে ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইন্সেন্সিং

BRTC TRAINING CENTER, driving training and licencing তহবিল করতেছে বিশ্বব্যাংক ফ্রী সেবা সেখানের স্টাপরা ৮০০০ টাকা করে চেয়েছপ ঘুষ হিসাবে

গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, Dhaka 27 August 2026 2 views DKRNNG8C
0 Comments
Refused BRTA ৳10.0K

গাড়ির মালিকানা পরিবর্তন

আমার গাড়ির মালিকানা পরির্বতন করার জন্য আমি চট্টগ্রাম BRTA যাই সমস্ত কাগজ ঠিক আছে। শুধু মালিকানা পরির্বতন এর ফাইল জমা নিতে ১০,০০০ হাজার টাকা চেয়েছে কিন্তু আমি। রাজী হই নাই। শুধু তাই আমি সেখানে যতক্ষণ বসে ছিলাম।ততক্ষণে প্রতিটি লোকের কাছে থেকে ঘুষ নিছে। বিভিন্ন অংকে....... BRTA প্রতিটি অফিসে টাকা চাড়া কেউ কথা বলে নাহ। সরকারে উচিৎ BRTA দিগে নজর দেওয়া

চট্টগ্রাম, Chattogram 27 August 2026 3 views CTVAHR5A
0 Comments
Refused Other public office ৳500

জাতীয় পরিচয় পত্র সেবা

অত্র দপ্তরের প্রধান এবং সহকারী অফিসার যোগ সাথে জন গনের জাতীয় পরিচয় পত্র সেবা দেয়ার নামে ভোগান্তি করে। জাতীয় পরিচয় পত্রের বিধি বিধান অমান্য করে সম্পূর্ণ নতুন নিজেদের সৃষ্টি করা আইন দিয়ে সেবা দিয়ে থাকে। নির্বাচন অফিসের সব স্থানে একই নিয়ম থাকা উচিৎ কিন্তু নির্বাচন অফিস, টুঙ্গিপাড়ায় ভিন্নতা কেন?

উপজেলা নির্বাচন অফিস, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, Dhaka 27 August 2026 2 views DKB7HMYJ
0 Comments
Refused Land Office ৳20.0K

জমি ক্রয়ের পরে খারিজ করার জন্য এবং নতুন সরকারি বি আর এস বিআরএস

জমি রেজিস্ট্রি করার পরে নামজারি বা খারিজ করার জন্য টাকা দাবি করে ১৪ হাজার টাকা এবং নতুন সরকারি জরিপ বি আর এস জমি রেকর্ড মুক্ত করানোর জন্য ৬০০০ টাকা দাবি করেন।

গজারিয়া মুন্সিগঞ্জ, Dhaka 27 August 2026 3 views DKTX9435
0 Comments
Refused Other public office ৳100.0K

১নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ, চারঘাট, রাজশাহী (বা ফ্যামিলি কার্ড সম্পর্কিত দপ্তর)

ফ্যামিলি কার্ড সুমারি ও কার্ড বিতরণের জন্য স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনানুষ্ঠানিক অর্থ (ঘুষ) দাবি এবং আদায় করা হচ্ছে। সরকারি সেবার আওতায় এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও সাধারণ মানুষের থেকে অন্যায়ভাবে অর্থ নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।— ১ নং ইউসুফপুর কারিগর পাড়া,চারঘাট, রাজশাহী এবং ইউসুফপুর ইউনিয়নের বিএনপি'র সভাপতি সে।

রাজশাহী, Rajshahi 27 August 2026 3 views RJWUYPVF
0 Comments