All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Accounts Office ৳60.0K

সেনাবাহিনীর পেনশনের টাকা উত্তোলনের সময়

আমি সেনাবাহিনী থেকে অবসর আসার পরে আমাকে মোবাইলে কল করে আমার কাছে টাকা চাওয়া হয় যে আপনার ডকুমেন্ট সমস্যা আছে যদি টাকা না দেন তাহলে আপনি অনেক টাকা কম পাবেন, আমি বলছিলাম আমি যে টাকা পাবো সে টাকা দিলেই হবে আমি অতিরিক্ত কোন টাকা চাই না আমাকে টাকা কম পাই তাতে সমস্যা নাই। আমি পরে পেনশনে টাকা পেয়েছি তবে আমি প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা কম পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তাতে আমার দুঃখ নাই কিন্তু আমি তোকে বলেছিলাম আমি যে টাকা পাবো সেই টাকা দিলেই হবে আলহামদুলিল্লাহ আমার টাকা থেকে যদি এক টাকা কর্তন করা হয় তাহলে কাল হাসরের মাঠে আমার টাকা দেওয়ার জন্য জন্য প্রস্তুত থাকেন

রাজশাহী, Rajshahi 26 August 2026 3 views RJNXPMMQ
0 Comments
Refused Education Office ৳2.0K

এ্যাডহক কমিটি অনুমোদন

প্রস্তাবিত কমিটির প্রস্তুতকৃত কাগজ পত্রাদি শিক্ষা বোর্ড রাজশাহীতে দাখিলের সময় বোর্ডের বিদ্যালয় শাখার ক্লার্ক অতিরিক্ত টাকা দাবি করে, নাদিলে সেই ফাইল সহজে নোট দেওয়া হয় না। অপর পক্ষে যে ফাইলের বিপরিতে টাকা পরিশোধ হয় সেই ফাইল পরে দাখিল করা হলেও সেই ফাইল আগে নোট দেওয়া হুয়। তাছাড়া শিক্ষা বোর্ডের বেশীরভাগ সেক্টরে ঘুষ না দিলে শিক্ষকদের সহিত খারাপ ব্যবহার করা হয়। সদয় অবগতি ও প্রয়োজিনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তথ্য দেওয়া হলো।

রাজশাহী, Rajshahi 26 August 2026 2 views RJ7WDT9Q
0 Comments
Refused Other public office ৳5.0K

কলকারখানা অধিদপ্তর

উনারা ৫ হাজার টাকা দাবি করে অথচ সরকারি ফিসমাত্র ১০০০ টাকা পরবর্তীতে আমি অতিরিক্ত ২০০০ টাকা দিয়ে কলকারখানা লাইসেন্সটি গ্রহণ করে করি।

দিনাজপুর, Rangpur 26 August 2026 3 views RN9Q7XGQ
0 Comments
Refused Other public office ৳30.0K

মামলা তদন্ত

নোয়াখালী সিআইডিতে আমার একটা মামলা তদন্তাদিন রয়েছে মামলার নাম্বার জিয়ার ৩২২ বাই ২৪ মামলাটি তদন্ত চলা কালীন সময় সিআইডি অফিসার বারবার আমার কাছে টাকা চায়, তার এই জন্য টাকা লাগবে ওই জন্য টাকা লাগবে যার কারণে এখন পর্যন্ত মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেন নাই।

জেলা শহর, Chattogram 26 August 2026 3 views CTJQN6NY
0 Comments
Refused Customs Office ৳100.0K

হয়রানি

চট্টগ্রাম কাস্টম হাউজের এআইআর ডিসি — এর হয়রানির মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মিথ্যা অজুহাতে পণ্য চালান লক করে পরীক্ষণের নামে হয়রানি করে। দিনের পর দিন পণ্য পোর্ট আটকা থাকায় অতিরিক্ত ডেমারেজ দিতে হয়। কথায় কথায় হয়রানিমূলক মামলা দেন। নিজেকে নন টেকার পরিচয় দিলেও তার আস্থাভাজন আরও — মাধ্যমে লাখ লাখ টাকা বাগিয়ে নেন। অনুসন্ধান পূর্বক বিচার চাই।

চট্টগ্রাম, Chattogram 26 August 2026 3 views CTP7AUYZ
0 Comments
Refused Public Hospital ৳5.0K

ড্রাইভিং লাইসেন্স এর জন্য শারিরিক পরিক্ষার ফরম পুরন ও সত্যায়িত করতে

আমার পরিচিত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , দেবিদ্বার, কুমিল্লায় গিয়েছিলো তার ড্রাইভিং লাইলেন্স এর শারিরিক পরীক্ষার রিপোর্ট বা সার্টিফিকেট পুরন, যাচাই ও সত্যায়িত করতে। সেখানে থাকা একজন ডাক্তার ৫০০০ টাকা দাবি করেছিলো। দাবি প্রত্যাখান করায় তিনি তা করে দেন নি।

Cumilla, Chattogram 26 August 2026 2 views CT9CU93D
0 Comments
Refused Customs Office ৳200.0K

চালান ছাড়

কমলাপুর আইসিডি কাস্টমস এসি — কিছু সিএন্ডএফ প্রতিষ্ঠানের সাথে সিন্ডিকেট করে ঘুষের বিনিময়ে বিশেষ সুবিধা দেয়। অন্য সিএন্ডএফ তার কাছে জিম্মি। ঘুষের টাকা না দিলেই তার পছন্দের ARO দিয়ে হয়রানি করায়। তার কারণে কমলাপুর কাস্টমস এ কাজ করা কঠিন হয়ে গেছে। কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ঢাকা কমলাপুর, Dhaka 26 August 2026 3 views DK4UMHPS
0 Comments
Refused Passport Office ৳7.0K

পাসপোর্ট আবেদন ফরমের নাম সংশোধন।

একজন নারী পাসপোর্ট অফিসের কর্মচারী, অফিসের একজন আনসার সদস্য,দালাল ও অফিসের বাইরে যারা কম্পিউটারে আবেদন করে দেন টাকার বিনিময়ে।

সাতক্ষীরা, Khulna 26 August 2026 3 views KH79MZDQ
0 Comments
Refused Other public office ৳400

সাধারণ ডায়েরি জিডি

আমার একটি ফোন হারিয়ে যাবার পর থানায় গিয়ে জিডি করার জন্য গিয়েছিলাম। থানার ভিতরে দেখে জিডি করার অপশন নেই। ওখান থেকে কর্তব্যরত পুলিশ আমাকে জানাই বাহিরে থেকে জিডি করে নিয়ে আসতে,, বাইরে কোথাও সিটি করতে গেলে তারা তে ৭০০ থেকে ৫০০ টাকা দাবি করে থাকে

সাদুল্লাপুর, Rangpur 26 August 2026 3 views RNV954PL
0 Comments
Refused Public Hospital ৳2.0K

ডোপ টেস্ট

ঢাকা মেডিকেল হাসপাতালে বি আর টি এ ডোপ টেস্ট সবচেয়ে কম। মাত্র ৯০০ টাকা।অথচ তাদের কাছে গেলে বলে অনলাইন হয়না।এখন করা যাবেনা।পরে আসেন। যদি আপনি দালাল ধরেন তাহলে এই কাজটি তারা এই হাসপাতাল থেকেই করে দিচ্ছে।

Dhaka Medical hospital, Dhaka 26 August 2026 3 views DKQBBQNP
0 Comments
Refused Passport Office ৳3.3K

passport apply

পাসপোর্ট অফিসের বাহিরে কিছু দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করা হয়।টাকা প্রদান না করলে আপ্লিকেশন বাতিল করে দেওয়া হয়।কিন্তু একি জিনিস সরকারি ফি বাবদ ৮০০০/- অথবা । ৮৫০০/- প্রদান করলে সাথে সাথে আপ্লিকেশন গ্রহণ করা হয়।

মময়মনসিংহ সদর, Mymensingh 26 August 2026 2 views MYZ5G5FT
0 Comments