All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Sub-Registry Office ৳8.0K

পাওয়ার দলিল রেজিষ্ট্রেশন এর জন্য

সরকারি স্ট্যাম্পের নিচে বড় বড় অক্ষরে নীতিবাক্য লেখা থাকে, অথচ সেই স্ট্যাম্পে দলিল রেজিস্ট্রি করতে গেলেই শুরু হয় ওপেন দুর্নীতি! ​নিজের পারিবারিক সম্পত্তির একটা আমমোক্তারনামা (Power of Attorney) দলিল রেজিস্ট্রেশন করার জন্য বরিশালের বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে গিয়েছিলাম। সব কাগজপত্র একশভাগ ঠিক থাকার পরেও সেখানে দালালের/ভেন্ডারের মাধ্যমে আমার কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়। ​হয়রানি এড়াতে আর কাজটা ঝামেলা ছাড়া শেষ করতে প্রথমে সাব-রেজিস্ট্রারের জন্য চাওয়া ৫,০০০ টাকা ঘুষ দিতে আমি রাজিও হয়েছিলাম। কিন্তু এদের লোভের তো কোনো শেষ নেই! এরপর আবার নতুন করে "অফিস খরচ" বা টেবিল খরচের নামে আরও ৩,০০০ টাকা দাবি করা হয়। ​দলিল রেজিস্ট্রেশনের যে আসল সরকারি ফি, সেটা দিতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্ত

বাকেরগন্জ, Barishal 26 August 2026 2 views BRPYC9QP
0 Comments
Refused Other public office ৳2.00M

নতুন বিস্ফোরক লাইসেন্স

“শিরোনাম: বিস্ফোরক পরিদপ্তরে লাইসেন্সের বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ। অভিযোগের বিবরণ: আমি বিস্ফোরক পরিদপ্তর, ঢাকায় একটি লাইসেন্সের জন্য আবেদন করতে যাই। আমার অভিযোগ হলো উপ-প্রধান বিস্ফোরক পরিদর্শক — আমার লাইসেন্সের কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে বিশ লাখ টাকা ঘুষ দাবি করেন। আমি এই দাবি গ্রহণ করিনি এবং কোনো অর্থ প্রদান করিনি। অনুগ্রহ করে বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে আমার অভিযোগের সত্যতা যাচাই করার অনুরোধ জানাচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। নিরাপত্তার কারণে আমি আমার পরিচয় গোপন রাখতে চাই। অনুরোধ করছি, তদন্তের একান্ত প্রয়োজন না হলে আমার পরিচয় প্রকাশ করা হবে না।”

ঢাকা, Dhaka 26 August 2026 3 views DKFC7HDX
0 Comments
Refused Land Office ৳6.0K

জমি খারিজ

অফিসে যাওয়ার পর প্রয়োজনীয় সব কাগজপত্র চায় এবং আমি প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র দিয়ে দেই । সমস্ত কাগজ বুঝিয়া পাওয়ার পর আমার কাছে খারিজের জন্য 6000 টাকা দাবি করে। তখন আমি জানায় খারিজ করতে তো ১১০০ মত ফি লাগে। আমি আমার উচ্চপদস্থ এক আত্মীয় নাম বললে ওরা কাগজপত্র রেখে দেয় এবং কিছু দিন পর কাজ করে দেয়। তারপরও ওরা 700 টাকা অতিরিক্ত নিয়েছিল 😡

কচুয়া, চাঁদপুর, Chattogram 26 August 2026 2 views CTBGAWL8
0 Comments
Refused Land Office ৳50.0K

নামজারির জন্য আবেদন করেছিলাম

নামজারি আবেদন করেছি জায়গাটি একেবারে পড়েছে সেই ক্ষেত্রে আমাকে খালি অর্থাৎ নিউট্রিশন হচ্ছে না টাকা দিলে দিবে এমনটাই বলেছে কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি

রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল, Dhaka 26 August 2026 2 views DKZ6DBSS
0 Comments
Refused Land Office ৳13.0K

জমি খারিজ করতে গিয়ে

আমার বাবার জমি খারিজ করার ব্যাপারে আমি আমার বাবার সাথেই ছিলাম সে টাকার কথা বলে এবং আমাকে তার ভিজিটিং কার্ড টা দেখিয়েছিলো তার পদবি সম্ভবত নায়েব ভিজিটিং কার্ড দেখে নয় আগের থেকে লোক মুখে শুনতাম যা

সিরাজগঞ্জ, Rajshahi 26 August 2026 3 views RJWDDUWZ
0 Comments
Refused BRTA ৳17.0K

Driving licences

recently, I visite Narayananj BRTA. Ami keu ekjon k ask kori ami ekta driving licences banaite chai...tokhon Ekta Staff amak bole baire daran ashtasi..pore lokta amak bole jodi urgent banan tahole 17000 taka r normal banaile 12000 taka. . Ami boli amito online shob kisu nije nijey korte parbo...and cost o onk kom..but lokta bole nije nije korle apni kokhono exam pass korte parben na...ei holo Narayanganj BRTA er oboshtha.. I think whole Bangladesh brta Like this....without Paying fucking extra money you cant do nothing.... Note: Phone number and name Available

Narayanganj, Dhaka 26 August 2026 2 views DK6FFREK
0 Comments
Refused Other public office ৳10.0K

ব্যাংক লোন, জমি মর্টগেজ দিয়ে।

জমিজমা বন্দক রেখে লোন নিয়ে বিদেশ স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করতে যেতে চাইছিলাম, ২০১৩ সালের কথা।বাংলাদেশ কৃষি ব্যাংক, মনোহরদীর ,হাতিরদিয়া শাখায় গেছিলাম। ম্যানেজার ফিসফিস করে বললো প্রতি লাখে ১০ হাজার ওনাকে এক্সট্রা ঘুষ দিতে হবে। তাহলেই পাবো ঋণ। নইলে নয়। আমি দেয়নি। ঋণ ও পাইনি। বিদেশও যাওয়া হয়নি।

নগর, Dhaka 26 August 2026 2 views DKB9HSTT
0 Comments
Refused Land Office ৳50.0K

নামজারী, হোল্ডিং তল্লাশী, মিস কেস, রেকর্ড সংশোধন, জবেদা নকল

নামজারি, হোল্ডিং তল্লাশী, মিস কেস, রেকর্ড সংশোধন কিংবা খতিয়ানের জাবেদা নকল পাওয়ার মতো মৌলিক সেবাগুলো নিতে গিয়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেবাগ্রহীতাদের সাথে প্রথমে অমায়িক আচরণ করা হলেও পরবর্তীতে "আজ নয় কাল" বলে বারবার ঘুরিয়ে দেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষ কাজগুলোকে জটিল মনে করে বাধ্য হয়ে মধ্যস্বত্বভোগী বা দালালের আশ্রয় নেন। এই সুযোগে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে উপজেলা ভূমি অফিস পর্যন্ত অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ঘুষের লেনদেন ঘটে। এসি ল্যান্ড (ভূমি)-কে শুধুমাত্র জমিজমা ও ভূমি রাজস্ব সংক্রান্ত কাজে নিয়োজিত রাখতে হবে। অন্যান্য মোবাইল কোর্ট, অভিযান বা প্রশাসনিক কাজের জন্য পৃথক কর্মকর্তা নিয়োগ দিতে হবে।

উপজেলা, Rajshahi 26 August 2026 3 views RJJ8DJUL
0 Comments
Refused Land Office ৳10.0K

নামজারি খতিয়ান এর আদেশনামা কপি না পাওয়া প্রসঙ্গে।

বিষয় : নামজারি আদেশনামা না পাওয়া প্রসঙ্গে জনাব, যথাবিজ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ২০১৯-২০২০ সেশনে আমি বুড়িচং উপজেলার এসিলেন্ড অফিসে একটি নামজারি রিভিউ এর জন্য আবেদন করি,। শুনানির মাধ্যমে নামজারিটি বাতিল করা হয়, গত পাঁচ বছর যাবত আমি আবেদন করেও আদেশ নামার কপিটি পাই নাই। নাম জারিটি এখনো অনলাইনে দৃশ্যমান, নামজারি টি এখনো বাতিল করা হয় নাই। বিবাদীপক্ষ যেকোনো সময় জমি বিক্রি করে দিতে পারে। পরবর্তীতে আমাদের ভোগান্তি আরো বাড়বে। গত পাঁচ বছর আমি বুড়িচং এসিল্যান্ড অফিসে আসা-যাওয়া করি। অফিসের কেউ নামজারি আদেশ নামা দিতে পারতেছে না। কয়েকবার তালাশ করি ও এটা পাওয়া যাচ্ছে না।

বুড়িচং, Chattogram 26 August 2026 5 views CTCLQXZ5
0 Comments
Refused Other public office ৳1

রেল যোগাযোগ ব্যবস্থাপনায় অনিয়ম

রেল একটি জনসেবা মূলক প্রতিষ্ঠান। নিয়মানুযায়ী গন্তব্যস্থান এর টিকিট নিয়ে যাএা করবে। কিন্ত অধিকাংশ জনগন টিকিট না কেটে, ট্রেনের টিটি, পুলিশ, বগির সহোযোগির সহোযোগিতা নিয়ে চলাচল করে। কিছু টাকা দিলেই যাএা নিশ্চিত। ট্রেনের ষ্টাফ যেন চাকুরী নেয়, ঘুষ খাওয়ার জন্য। দেখার কেউ নাই। যারা যাএী সেবা দিবে, তারাই অসুবিধার কারন। এতে সাধারণ মানুষের নিরাপত্তা ও মালামালের ঝুকি বাড়ে। যারা টিকেট কাটে না, তারা নিশ্চয় ভালো মানুষ নয়। দিন দিন ট্রেন ব্যাবসা লসে পড়ে ভাড়া বাড়ায়, এতে সাধারণ মানুষের কষ্ট বাড়ে। অন্যায় কারীরা সুবিধা নিতেই থাকছে। আমরা মানুষ হিসাবে লজ্জিত, টাকা আমাদের কিনতে পারে। এটা কোন সৃষ্টির সুন্দর্য নয়।

সকল, Dhaka 26 August 2026 5 views DK6ZKDSL
0 Comments
Refused Education Office ৳100.0K

অন্তঃউপজেলা বদলি

উপজেলার সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে আসার জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর — ১ লক্ষ টাকা দাবি করে। কিন্তু এত টাকা দেবার যৌক্তিকতা ছিলো না। তাই দিই না।

মির্জাগঞ্জ, Barishal 26 August 2026 2 views BRK3M4M4
0 Comments