All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Land Office ৳10.0K

জমির নামজারি আবেদন।

আমি নামজারি আবেদন করেছি। আবেদন করার পর ইউনিয়ন ভুমি অফিসে ফাইল জমা দিতে গেলে অফিস পিউন আমার কাছে 10000 টাকা চায় । আমি ৮০০০টাকা দিছি। 10000 টাকা ছাড়া মেদাম নাকি ফাইল ধরে না। আমার কাছে ভিডিও আছে। এই হলো দেশের অনলাইন সিস্টেম।, অনলাইন আবেদন করার পর কেন আবার মেনুয়াল ভাবে ফাইল ইউনিয়ন ভুমি অফিসে জমা দিতে হবে???????? আমি আমার সব ডকুমেন্টস অনলাইনে আপলোড করেছি।

গাজীপুর, বাড়ীয়া ইউনিয়ন ভুমি অফিস, Dhaka 25 August 2026 3 views DK2P8TL6
0 Comments
Refused Land Office ৳20.0K

Jomi mutistion

This incident happened in August 2025. The official property mutation fee was only BDT 1,100, but the person asked my mother for BDT 25,000. Without my knowledge, my mother paid him BDT 8,000. When I later found out about this, I refused to pay him any more money. After that, he entered or processed my information incorrectly, which caused further problems for me. As a result, I had to complete the process again from the beginning. Later, I was able to complete the same work properly by paying only BDT 1,100 as the official fee.

Galachipa, Barishal 25 August 2026 3 views BRQCSQ7H
0 Comments
Refused Land Office ৳3.00M

মাদ্রাসা জমি ক্রয় সংক্রান্ত

মাদ্রাসা জমি ক্রয় হয় এবং সে নিজে দলিল করে কিন্তু বর্তমান সে নিজে এই জমির পাশে জমি ক্রয় করে গোপন সুত্রে এবং মাদ্রাসা জমিটি তার নিজের নামে ক্রয় করা হয়েছে দাবি করে। সেই দাবী অনুযায়ী জমির দাম ৩০ লক্ষ টাকা চায়। মূলতঃ সে একজন দলিল লেখক এভাবে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে।

হাজীগঞ্জ, Chattogram 25 August 2026 2 views CTP3QFBU
0 Comments
Refused Land Office ৳12.0K

ভূমি উন্নয়ন কর

আমার ছয়টি খতিয়ানে ৪০০ থেকে ৫০০ টাকা বকেয়া ছিল কিন্তু দায়িত্ব রত কর্মকর্তা ১২০০০ টাকা দাবি করে তাও সব টাকা দাখিলার কাগজে লেখা থাকবে না পরবর্তীতে অনেক বাক বিতর্ক হল কিছুদিন পরে ৯০০ টাকা দিয়ে ছয়টি খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিষদ করি।

বাঁশকান্দি ইউনিয়ন ভূমি অফিস, শিবচর উপজেলা, মাদারীপুর জেলা।, Dhaka 25 August 2026 2 views DKVHYCYB
0 Comments
Refused Other public office ৳110.0K

এন আইডি সংশোধন

এনআইডি সংশোধনের জন্য গিয়েছিলাম পাসপোর্ট সার্টিফিকেট জন্ম নিবন্ধন ওয়ারিশান সনদ ড্রাইভিং লাইসেন্স সহ সবকিছুই দিয়েছিলাম তারপরে আমার বিপক্ষে রিপোর্ট দিয়েছিল টাকা দেয়নি বলে

নবিগঞ্জ, Sylhet 25 August 2026 2 views SY7ZG5VS
0 Comments
Refused City Corporation ৳50.0K

ফুড সেফটি অফিসার

ঢাকা উত্তরের ফুড ফেসটি অফিসার আমার রেস্তোরাঁতে অভিযান চালায়। তারা আমার রান্নার তেলের সেম্পল নেয়। তখন সেই অফিসার বলেন, "আমরা এটা পরিক্ষা করতে তেলে সমস্যা পাবোই তখনব৩ লাখ টাকা ফাইন হবে। আপনি কি এটা চান?" আমি বললাম, সমাধান কি? ফুড অফিসার বললো ৫০০০০ টাকা দিল৩ আমরা কোন সেম্পল নিবো না। ঘটনা এখানে শেষ। আমি টাকা দিতে অস্বীকার করি এবং বলি পরীক্ষায় যদি আমার তেল খারাপ হয় তাহলে আমি সরকারি তহবিলে টাকা দিবো কিন্তু আপনাকে ১ টাকাও দিবো না। তারপর উনি সেম্পল নিয়ে চলে যান। গত পরশু হঠাৎ আমাকে পুলিশ গ্রেফতার করে কারাগারে চালান করে। কারন আমার নামে খাদ্য নিরাপত্তা আইনের ২০১৩, ৫৮ ধারায় মামলা হয়ে গ্রেফতার ওয়ারেন্ট বের হয়। কিন্তু আমাকে কোন পরীক্ষার রিপোর্ট বা মামলার সমন কিছুই পাঠায় নি।

ঢাকা উত্তর, Dhaka 25 August 2026 2 views DKA6LT4H
0 Comments
Refused Other public office ৳500.0K

টেন্ডার প্রতি ঘুষ

বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কপোরেশন ফানিচার পরিবহন করতে গিয়ে উক্ত প্রতিষ্ঠানের কমকর্তা গাড়ি প্রতি ৫০০০/ টাকা করে ঘুষ দাবি করে আমি রাজি না-হওয়ার আমার থেকে বেশি বিড কারিকে কাযাদেশ প্রদান করেন। অনলাইনে অভিযোগ দেওয়ার মতো কোন ফ্লাট ফরম খুঁজে পাইনি। সুন্দর একটা ফ্লাট ফরম তৈরি করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 2 views CTSWE9LT
0 Comments
Refused Other public office ৳110.0K

এন আইডি সংশোধন

এনআইডি সংশোধনের জন্য গিয়েছিলাম সব প্রমাণ থাকার পরও সংশোধন করতে নারাজ। পাসপোর্ট জন্ম নিবন্ধন স্কুল সার্টিফিকেট এফিডেফিডে ওয়ারিশান সনদ ভাই বোনের সম্মতি পত্র ওনা প্রতিপত্র সহ যা কিছু চেয়ে ছিল সবই দিয়েছিলাম তারপর আমার বিপক্ষে রিপোর্ট দিয়েছে উপজেলা অফিসার টাকা চেয়েছিল টাকা দেই নাই বলে।

নবিগঞ্জ, Sylhet 25 August 2026 3 views SYDUEFWX
0 Comments
Refused Land Office ৳1.8K

জমির খাজনা

খাজনা দেওয়া হয়েছে ১৮ সালে। এখন যাওয়ার বলছে ২০ বছর যাভৎ দেওয়া হইনি। নিয়েছে ১৮০০ টাকা রশিদ দিয়েছে৮০০ টাকার। ঘটনা আমার বড় ভাইয়ের সাথে ঘটে ছে৷ ভাই একজন প্রবাসী।

ব্রাহ্মণবাড়িয়া, মাছিহাতা ভূমি অফিস,চান্দপুর ভাজার, Chattogram 25 August 2026 3 views CT2GNXCW
0 Comments
Refused Land Office ৳20.0K

নামজারি

“আমি একটি নামজারি বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর মিস কেস করি । তিনি আমার কাছে ২০০০০ টাকা ঘুষ দাবি করে ।আমার সকল কাগজপত্র ধারাবাহিকতা ঠিক থাকার পরও আমার আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেননি । আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানাই।”

নওগাঁ জেলার মহাদেবপুর, Rajshahi 25 August 2026 2 views RJE6NNJ9
0 Comments
Refused Education Office ৳12.0K

GPF ফান্ডের টাকা উত্তলন

আমার জনতা ব্যাংকে চাকরি সুবাদে প্রাইমারি স্কুলের চাকরি ছাড়তে ৫ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হই। এর পর জিপিএফ এর ২৩৫৫৩ টাকা উত্তোলন করতে গেলে ১২০০০ টাকা ঘুষ দাবি করলে আমি প্রত্যাখ্যান করি। ফলে সেই টাকা এখনো ঝুলে আছে আমি টাকা পাই নাই। শালিখা উপজেলা শিক্ষা অফিসার — এই ঘুষ দাবি করেন এবং নানা সময়ে আমাকে হুমকিও দিয়ে থাকেন।

মাগুরা, Khulna 25 August 2026 2 views KH2W9Y2X
0 Comments
Refused Land Office ৳900.0K

সাব রেজিস্ট্রার অফিসে ব্যাংকে জমি বন্ধক রাখার রেজিস্ট্রশন

আমার ১৭ শতাংশ জমি ব্যাবসায়িক প্রয়োজনে আবেদন করলে একটি ব্যাংক বন্ধক এর এপ্রোভাল দেয়। নিয়ম অনুযায়ী এটা সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করতে গেলে উক্ত সাব রেজিস্ট্রার ৯০০০০০ টাকা দাবি করে। ১০০ ভাগ নির্ভেজাল এবং জেনোয়িন এই কাজে আমি টাকা দিতে রাজি না হওয়ায় ৫ মাস পার হয়েছে তবু এই রেজিস্ট্রেশন আমি এখনো করাতে পারি নাই।

Shreepur- Gazipur, Dhaka 25 August 2026 3 views DK7EQTYQ
0 Comments
Refused Passport Office ৳400

New passport Application

আমার সব কাগজ এবং আবেদন ফরম সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকার পরও এডিট করে বাবার নাম ভুল লিখে দিছে। পরে অন্যরুমে পাঠালো। পরে ঐ ভদ্রলোক আমার কাছে ৪০০ টাকা চাইলেন। পরে প্রত্যাখান করেছি

Sylhet, Sylhet 25 August 2026 2 views SY4P3NLV
0 Comments
Refused City Corporation ৳100.0K

Thakurgaon

Sitikorporeson thake dokan boraddo hoyecilo kalibri bajare. Age jara dokan krece tader name, amr babar nam cilo. Ami giye jigasa krci bolce nam ace jokhn ami kagoj niye jai tokhn amk ble nam nai. Amr babar dokantai kicu din pre dekhi tar salar name diye dice. 3 jon loker thake 100000, 230000, 100000 tk niye dokan gulo dice. Ami proman soho dekhate parbo. R amr babar nam seikhne ace ami tao sure kintu amader pokkhe ato tk deoa somvob hyni.

Thakurgaon, Rangpur 25 August 2026 3 views RNR9GR5J
0 Comments
Refused Customs Office ৳100.0K

পণ্য খালাস

একটি পণ্যচালান আমদানি করার ক্ষেত্রে সিঅ্যান্ডএফ নামের একটা খাইস্টা প্রজাতি আছে কাস্টমস প্রক্রিয়া সম্পাদনের জন্য। এরা কাস্টমস অফিসারের নাম করে লাখ লাখ টাকা নেয় আমদানিকারকের কাছ থেকে। কিন্তু খোঁজ নিয়ে জানলাম ১ লাখ টাকা নিয়ে এরা ১০ হাজার টাকা দেয় কাস্টমসে ঘুষ; আর বাদবাকি ৯০ হাজার টাকা এরা নিজেরা মেরে দেয়। আর সব দোষ গিয়ে পরে কাস্টমস অফিসারদের উপর। এই সিঅ্যান্ডএফ নামের দুষ্ট প্রজাতির কবল থেকে কি মুক্তি পাওয়ার কোন উপায় আছে?

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 2 views CT2BXZC2
0 Comments
Refused Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গিয়ে নিজে নিজে আবেদন করায় প্রচুর ভোগান্তি করেছে . ঘুষ না দেওয়ায় একদিন এক সমস্যা ধরেছে আমাকে বারবার যেতে হয়েছে । আমার সাথে লাইনে থাকা অনেকের এর চেয়ে বেশি সমস্যা থাকার পরেও তাদের একবারেই কমপ্লিট । কারন দালালের মাধ্যমে এসেছে তাদের ফাইলে একটা বিশেষ চিহ্ন থাকে

লক্ষীপুর, Chattogram 25 August 2026 2 views CTU94Y78
0 Comments