All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Other public office ৳5.00M

দখল

আমি একটি এনজিও ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমার প্রতিষ্ঠানের ২০২২ সালে অর্থ আত্মসাতের দায়ে চাকুরীচুত ৩ জন সাবেক কর্মকর্তা দখল করে নেয়। এমতাবস্থায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৫০ লাখ টাকার বিনিময়ে আমাকে কোন মামলা ছাড়াই আটক করে মিথ্যা একটি মামলায় জরিয়ে দেয়।এবং প্রতিষ্ঠানটি দখল করতে সহযোগিতা করে।

মোহাম্মদ পুর,ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKSBH2B5
0 Comments
Refused Sub-Registry Office ৳150.0K

জমি রেজিষ্ট্রেশন

Nid কার্ডে নামের বানান ভুল ছিলো। এভিডেভিড কপি দিয়েছি তারপরেও সাব রেজিস্ট্রার সাহেব মানিবেন না। তার পাইটু দিয়া টাকা চাওয়ায়। আমি প্রত্যাখ্যান করেছি। নিয়ম মেনে সব কাগজ দেবার পর ক্যানো রেজিষ্ট্রেশন হবেনা। সে স্পতাহে হয়নি পরের সপ্তাহে লোকাল সাংবাদিকদের দিয়ে চাপ দিয়ে করে দিয়েছিলেন।

নাচোল থানা, Rajshahi 25 August 2026 3 views RJZK3DQM
0 Comments
Refused City Corporation ৳100.00M

ভূমি ব্যবহার, হোল্ডিং ট্যাক্স প্রদান

আমাদের জমির হোল্ডিং ট্যাক্স রিনিউ করার জন্য তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনে গেলে তারা ছাড়পত্র দেয়। পরের বছর মালিকানা দাবি করে মামলা দেয়। আমার ট্যাক্স আর জমির সব কাজ আটকিয়ে দেয়। তৎকালীন কাউন্সিলর আমাদের কে মেয়রের কাছে জাইতে বলে। মেয়র আবার কাউন্সিলরের কাছে পাঠায় এই বলে যে, "কাউন্সিলরকে সব বলা আছে, ওনার সাথে ফাইনাল করেন।" কাউন্সিলর জানায় যে, মেয়র সাহেব ২০ কোটি টাকা চাঁদা ও অর্ধেক জমি চেয়েছেন, দিলে সব ঝামেলা মিটিয়া দিবেন, প্রোটেকশন দিবেন। আমরা পারিবারিকভাবে রাজি হই নাই। যার দরুন মামলা এখনও চলমান। যিনিই মেয়র হয়ে আসেন উনিই আমাদের জমি নিয়ে নিতে চান তার মত করে। আদালত পাড়ায় ঘুরি কিন্তু আদেশের আগে বিচারক পালটায় যায়। এখন আমি বেদখল, মামলা লড়ে শেষ হয়ে যাচ্ছি।

পুরান ঢাকা, Dhaka 25 August 2026 4 views DKPLKWBY
0 Comments
Refused Other public office ৳1.5K

বিধবা ভাতার আবেদনের যাচাই

আমার আম্মুর বিধবা ভাতা এর জন্য আবেদন করেছিলাম। এলাকার চৌকিদার আর বিএনপি নেতা এসেছিল যাচাইয়ে। ওনারা আমাদের চিনেন, তবুও ১৫০০ টাকা দাবি করেছে।

Noakhali, Chattogram 25 August 2026 2 views CTBCCNNH
0 Comments
Refused Other public office ৳150.0K

পেনশন

আমি একজন সেনাসদস্য আমার পেনশন পাশ করার জন‍্য এফসি আর্মি পে -২ এসিসি—এ ইসি গমন করি সুপার — এবং অডিটর — আমার পেনশন পাশকরার জন‍্য 150000টাকা দাবী করে আমি এতো টাকা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করলে দীর্ঘ 18 মাস হলে এখনো আমার পেনশন পাশ করেনি । আমি যথাযথ কর্তৃপক্ষের পক্ষের নিকট একের পর এক আবেদন করেছি কোন সুরাহা পাচ্ছি না। উক্ত ব‍্যাক্তিদ্বয় প্রত্যেক পেনশনের নিকট হতে পেনশনের জন্য এক থেকে দেড় লাখ টাকা দাবি করে । দীর্ঘ ৬ বছর পর্যন্ত এক অফিসে কর্মরত থাকার ফলে তাদের এ ঘুষ নেওয়া ব‍্যাপক আকার ধারণ করেছে । প্রতিকার তাই

ঢাকা, Dhaka 25 August 2026 2 views DKG37L7M
0 Comments
Refused BRTA ৳3.0K

Driving licence

ড্রাইভিং লাইসেন্স পরিক্ষায় বেশিরভাগই লিখিত ও মৌখিক পরিক্ষাতে উত্তীর্ণ হলেও প্রাকটিকাল এ ফেল করে। একই পরিস্থিতির শিকার হওয়ার পর আমাকেও একই প্রস্তাব দেয় BRTA এর একজন কর্মি, যে 3000 টাকা দেওয়া হলে fail এর জায়গায় pass এন্ট্রি করা হবে কম্পিউটার এ।

Lakshmipur, Chattogram 25 August 2026 3 views CT95XNVP
0 Comments
Refused Other public office ৳8.00M

আইজিপি মহোদয় বাংলাদেশ পুলিশ পুলিশ সদর দপ্তর ফিনিক্স রোড ফুলবাড়িয়া ঢাকা।

আমার নিজ নামীয় জমি ক্ষমতার ব্যবহার অপব্যবহার করে জবরদখল করার হুমকি দেয় যদি তার ঘুষের টাকা পরিশোধ করা হয় তাহলে সে উক্ত জমিটির দখল করবে না বলে আমাকে জানায় কিন্তু আমি উক্ত চাহিত ঘুষের টাকা না দিতে পাড়ায় আমার জমিটি ক্ষমতার জোরে জবরদখল করে রেখেছে এবং আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা পর্যন্ত দায়ের করেছেন। জমির লোকেশন বরিশাল লাইন রোড।

বরিশাল সিটি কর্পোরেশন এলাকধীন লাইরোড, থানা - কোতয়ালী মডেল বর, Barishal 25 August 2026 3 views BRCU2432
0 Comments
Refused Land Office ৳5.0K

জমি বিক্রি

জমি বিক্রি করেছিলাম ১০০০০ টাকা চেয়েছিল 5000 টাকা দিয়েছি উনি বলেছে দলিলে দাগ এবু নাল এই ধরনের সমস্যা আছে টাকা নেওয়ার পর সরকারি কোন ধরনের রিসিট দেওয়া হয়নি

মুন্সিগঞ্জ, Dhaka 25 August 2026 2 views DKHTMLHZ
0 Comments
Refused Other public office ৳6.0K

ভোটার হওয়া

আমি অনলাইনে আবেদন করে নির্বাচন অফিসে আমার যাবতীয় কাগজ পত্র নিয়ে যাই লাইনে দাড়াই সিরিয়ালে গিয়ে আমার কাগজপত্র দেখে বলে ঠিক আছে আপনি মঙ্গলবারে আসেন,আমি মঙ্গলবারে আবার যাই ঐ দিন বলে ছবি তুলে সোমবার আর বুধবার আপনি বুধবারে আসেন আমি বুধবারে যাই লাইনে দাড়াই আবার সিরিয়ালে গেলে বলে আপনাকে কি কল দেওয়া হয়েছিলো?? আমি বললাম না কল তো দেওয়া হয় নাই। পরে বললো অফিস থেকে কল বা মেসেজ দিবে। তারপরে গেলো ১৫ দিন কল মেসেজ আসলো না।আমার পরিচিত একজনের মাধ্যমে জানলাম যারা টাকা দেয় শুধু তাদের ছবি তোলার জন্য কল দেয় তার ৮০০০ টাকা লাগছে পরে আমি আবার নির্বাচন অফিসে যাই বলি আমার কাছে ৬০০০ টাকা চায় পরে আমি রাজি হই নাই

উপজেলা, Dhaka 25 August 2026 2 views DKMQ2VYL
0 Comments
Refused Other public office ৳700.0K

চাকুরি নিশ্চিত করতে ঘুষ দাবি

২০২৫ সালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষা চার ধাপে (এমসিকিউ, লিখিত, ব্যবহারিক ও ভাইভা) অনুষ্ঠিত হয়। ৪র্থ ধাপে দুইদিন ভাইভা হয় ৩৮ জনের ১৫ পদের বিপরীতে, প্রথম দিন আমার ভাইভা হয় এবং সেটি খুব ভালো হয়েছিল। ২য় দিন ভাইভা চলাকালীন ওখানকার এক স্টাফ ফোন দিয়ে চাকুরি নিশ্চিত করতে ৭ লাখ টাকার প্রস্তাব দেয়। এবং আমি তা প্রত্যাখ্যান করি, ওই রাতেই চূড়ান্ত রেজাল্ট দেয় আর আমি বাদ পরে যাই।

ঢাকা, Dhaka 25 August 2026 2 views DK8YMC3W
0 Comments
Refused BRTA ৳5.0K

মোটরসাইকেলর রেজিষ্ট্রেশন করা

আমি সিলেটের বাহিরে কোন একটি শহর থেকে একটি নতুন বাইক ক্রয় করি। চাকুরীর সুবাদে সিলেট থাকা হয়। তাই সিলেট থেকে রেজিষ্ট্রেশন করার জন্য অনলাইনে আবেদন করে নির্ধারিত ফি পরিশোধ করে ফাইল জমা দিতে গেলে নয় ছয় কথা বলে ৩ দিন ঘুরিয়েছে। তারপর দালালের মাধ্যমে ৫০০০ টাকা ঘুস চাচ্ছে ফাইল জমা নেওয়ার জন্য।

সিলেট, Sylhet 25 August 2026 2 views SYJ9DEV5
0 Comments
Refused Passport Office ৳1.2K

আমি পাসপোর্ট অফিসে আবেদন করছিলাম পাসপোর্ট করার জন্য সেখানে আমার বাবার নামটা ভুল ছিল তার এনআইডি কার্ড

আমার পাসপোর্ট এর জন্য আবেদন করা সেখানে আমার বাবার নাম তার নিজের আইডির অনুসারী দেওয়ার কারণে তার জন্য আমাকে বারোশো টাকা ঘুষ পরিশোধ করতে হয়েছিল।

Sirajganj, Rajshahi 25 August 2026 3 views RJBFTKFZ
0 Comments
Refused Accounts Office ৳5.0K

পারিবারিক পেনশনের জন্য

আবেদন দীর্ঘদিন ধরে প্রসেস না করে ফেলে রাখছিল। আমি যখন সরাসরি অফিসারের সাথে দেখা করি উনি সাইন করে দেন। ফাইলের জন্য যখন যাই অফিস সহকারি টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বকেয়া বিল আটকে দে। এখন তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত বকেয়া পাই নাই।

বাঁশখালী, Chattogram 25 August 2026 3 views CTLMCF2Y
0 Comments