All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,336 reports found
Report a bribe
Refused Tax Office ৳15.0K

ট্যাক্স ফাইল ট্রান্সফার

আমার ট্যাক্স ফাইল চট্টগ্রাম সিটিতে। কর অঞ্চল ২ ও সার্কেল ৩২। আমি বেশ কয়েক বছর আগে আমার ট্যাক্স ফাইল চট্টগ্রাম থেকে ঢাকায় আনার চেষ্টা করেছিলাম। এটার জন্য সংশ্লিষ্ট কর কর্মকর্তা আমাকে কাজটি করে দিবেন বলে ১৫,০০০ টাকা ঘুষ দাবী করেন। আমি তাতে রাজি হইনি।

চট্টগ্রাম সিটি, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳50.0K

UHFPO বদলি ঠেকানো।

৩ বছর পর পর সব ডাক্তার ও সিভিল সার্জন অফিসের কর্মী, স্বাস্থ্য মহাপরিচালক অফিসের সকল কর্মচারী অন্য জেলায় ট্রান্সফার করলে এমনিতেই health দুর্নীতি কমে আসবে, ডাক্তার রা মন্ত্রনালায়ে টাকা দিয়ে ট্রান্সফার আটকে দেয়।সরকারী ডাক্তার গন বিশেষ করে UHFPOগন দেশের সকল বেসরকারী clinic এ-র মালিক বা পার্টনার, এদের জন্যই বেসরকারী clinic গুলা আইন মানে না, তাই জুনিয়র ডাক্তার দের চাকরী হয় না, এ-ই UHFPO গন প্রায় সকলেই একই উপজেলায় ৩ বছরের আধিক সময় চাকরী করছেন। সিভিল সার্জন অফিসের নিম্ন সারীর কর্মীগন সিভিল সার্জনকে দুর্নীতির পথে চিনিয়ে দেয়, বা দুর্নীতি করতে বাধ্য করে।

উপজেলা হাসপাতাল।, Khulna 24 August 2026 1 views
0 Comments
Refused Passport Office ৳11.5K

Passport renew

The present and permanent addresses mentioned in the NID are different; however, both addresses are permanent. I have never visited or lived in the village. Despite submitting a permanent residence certificate issued by the City Corporation, they asked me to provide a permanent residence certificate from the village as well. However, after paying the demanded amount to the middleman (dalal), the entire process was completed smoothly without any further complications.

Chattogram, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳25.0K

বিপিডিবি

বিদ্যুৎতের খুটি স্থাপনের আবেদন করলে বিদ্যুৎ অফিস অনৈতিক ভাবে দালালের মাধ্যমে ২ টি খুটি স্থাপনের জন্য ২৫ হাজার টাকা দিতে বলে।যা দিতে আমি অপারগতা জানালে তারা খুটি গুলো আর দেয় নাই,যার দরুন আমাকে প্রায় ২০০ মিটার দূর থেকে বিদ্যুৎতের লাইন আনতে হয় যা খবই ঝুঁকিপূর্ণ।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳9.0K

নামজারি

নামজারি আবেদন করতে ইউনিয়ন ভূমি অফিসে গেলে পাশের ভূমি সেবা সেন্টারে যেতে বলে, সেখানে দায়িত্বরত উদ্যোক্তা বলে ৯০০০ টাকা প্যাকেজে ১ টি নামজারি সম্পন্ন করতে লাগবে। অন্যথায় না মঞ্জুর হবে নিশ্চিত। কাগজপত্র ঠিক থাকলেও কাজ হবে না।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳100.0K

হাউজ বিল্ডিং লোন

বাড়ি নির্মাণের জন্য হাউস বিল্ডিং শ্রীমংগল থেকে লোন নিতে গেছি। সকল কাগজপত্র ঠিক থাকার পরেও ইঞ্জিনিয়ার ১০০০০০ টাকা ঘোষ চায়, আমি প্রত্যাখ্যান করে এসেছি। গত বছরের দিকে আমি লোন নিতে গেছিলাম। আলহামদুলিল্লাহ বেসরকারি ব্যাংক থেকে লোননিয়েছি কোন হয়রানি ছাড়া।

শ্রীমংগল, Sylhet 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳32.5K

ভূমি উন্নয়ন কর

ভূমি উন্নয়ন করার জন্য ৩২ হাজার ৪৭০ টাকা দাবি করেছিল। অনলাইনেও ওই দাবি তুলে দিয়েছিল। পরে সশরীলে ভূমি অফিসে গিয়ে ১৩৫০০ টাকায় এবারের মত রফা দফা করে এসেছি।

Satkhira, Khulna 24 August 2026 1 views
0 Comments
Refused Passport Office ৳5.0K

Passport

আমি পাসপোর্ট করতে গিয়ে এ হয়রানি হয়েছিল কারন কর্মকর্তা আামার সব সঠিল ফাইল থাকার পরও ওনি বললেন এটা হবে না ওটা আনতে হবে ,তার পর দালালের মাধ্যমে আমাকে বলছে যে ৫০০০ হলেই সব ঠিক ,

চাঁদপুর, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused City Corporation ৳1.0K

নতুন টেড লাইসেন্স তৈরি

আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান আর জন্য একটি ট্রেড লাইসেন্স করার জন্য ছয়বার এই অফিস গিয়েছি । এই কাজটি সম্পন্ন করতে আমার পুরো এক ( জুলাই ২০২৬) মাস সময় লেগেছে। প্রথম দিন- কাগজ জমা রেখে দিয়েছে। দ্বিতীয় দিন- কাগজ খুঁজে পায়নি। আমাকে এক ঘণ্টা বসিয়ে রেখেছে। তৃতীয় দিন - আমাকে দুই ঘন্টা বসিয়ে রেখে কাগজ বের করে বলতেছে আমাকে টাকা দিয়ে জান আমি করে রাখছি। আমি তখন বলছি আপনি কাগজ প্রিন্ট করে রাখুন আমি আগামীকাল এসে কাগজ নিয়ে যাব। চতুর্থ দিন - আমি যে আমার লাইসেন্সের কপি নিয়ে চলে আসি। পঞ্চম দিন - তিন ঘন্টা লম্বাল টাইম লাইনের টাকা জমা দিয়ে মেইন কপি আনতে যাই তখন উনি আবার টাকা চাইবে। এখন আমি মুখের উপর বলেছি এতগুলো টাকা দেওয়ার পরও আবার কিসের টাকা । পঞ্চম দিন:- চুপচাপ কাগজ নিয়ে চলে এসেছি।

লালবাগ, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳20.0K

নামজারি

আমার বাবার নামে খারিজকৃত সম্পত্তি আমাদের পরিবারের সবার নামে নাম জারি করার জন‍্য আবেদন করি।আবেদনের কপি নিয়ে গেলে টাকা দাবি করে।টাকা না দিলে বাতিল করবে বলে হুঁশিয়ারি দেয়।আমি ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করি।

চরকাঁকড়া, নতুন বাজার,কোম্পানীগঞ্জ,নোয়াখালী, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Public Hospital ৳5

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগাড়া চট্টগ্রাম নিয়মিত ডাঃ দেখানোর পর ঔষুধ দেয় না

সরকারি হাসপাতালে রুগীকে ঔষুধ দেয় না যদিও ঔষুধ দেয় প্যারাসিটাম ৬টা এন্টাসিড ৪ অথবা ৬টা। সরকার কোটি কোটি টাকার ঔষুধ দেয় এগুলো কোথায় যায়,, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগাড়া চট্টগ্রাম

লোহাগাড়া, Chattogram 24 August 2026 3 views
0 Comments