All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,336 reports found
Report a bribe
Refused Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট

আমি নিজে থেকে আবেদন করেছিলাম, সরকারি ফি আমি দিয়েছি এবং যে সকল ডকুমেন্টস সাথে রাখতে হবে আমি সকল কিছু নিয়েছি । আমি যখন লাইনে দাড়িয়ে সিরিয়াল মেইনটেইন করে ৩ ঘন্টা লাগিয়ে কাউন্টারে গেলাম আমাকে জানানো হলো যে আমার চেয়ারম্যান এর সার্টিফিকেট লাগবে কিন্তু কোথাও ম্যানশন করা নেই চেয়ারম্যান সার্টিফিকেট এর কথা। আমি যেহেতু চাকরিজীবী পেশা দিয়ে আবেদন করেছিলাম আমি আমার অফিসের এনওসি ও আইডি কার্ড নিয়েছিলাম । তখন কাউন্টার থেকে একজন বলে পাশে দাড়িয়ে থাকা আনসার কর্মির সাথে কথা বলতে । আমি কথা বলতে গেলাম আমার থেকে ৩ হাজার টাকা দাবি করা হলো এবং জানানো হলো যে ৩ হাজার টাকা দিলে আমার আর কিছু লাগবে না।

কুমিল্লা, Chattogram 23 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳15.0K

DBID(অনলাইন বিজনেসের জন্য যে নিবন্ধন লাগে)

অনলাইনে আবেদন করতে হয় এবং ফ্রি। কিন্তু কাজ হয় না। DBID অফিসে গেলে অনেক দালাল পাওয়া যায় যারা ১৫ হাজার টাকায় ১ দিনের মধ্যে করায় দিবে বলে।

ঢাকা, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳20.0K

প্রাইমারি Govt teacher নিয়োগ ২০২২। পুলিশ ভেরিফাই এ এস আই কে ২০০০০ টাকা ঘোষ না দিলে ফাইল আটকিয়ে রাখ

২০২২ এ দিরাই থানায় পুলিশ ভেরিফাই এ ফাইল আসলে ২০০০০ টাকা দাবি করে। পরে আমরা তা প্রত্তাখান করি এবং চাকরি পাইনি

Derai, Sylhet 23 August 2026 2 views
0 Comments
Refused Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট তৈরি

আমি যখন পাসপোর্ট অফিসে গিয়েছি তখন নানা অজুহাতে আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দেয়া হয়েছে বলা হয়েছে এই ডকুমেন্টগুলো ঠিক নেই কিন্তু দালাল ধরে গেলে এনআইডি ছাড়া অন্য কোন ডকুমেন্টই লাগে না দালাল ভেদে 1200 থেকে ১৫০০ টাকা তারা দাবি করে ওপরের মহলের কর্মকর্তাদের সাথে কথা বলার পরও যা বুঝলাম তারা বলল তারা যা চাচ্ছে তা দিয়ে দেন আপনার কাজটি হয়ে যাবে

Manikgonj, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳500.0K

প্রবাসীদের সাথে হয়রানি

নেপাল/ইন্ডিয়া/পাকিস্তান থেকে শ্রমিক আসে ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা দিয়ে,তাও যে কাজ বলে ওই কাজেই আসে ডাইরেক্ট কোম্পানিতে অথচ বাংলাদেশ থেকে আসে সর্বনিম্ন ৪ লাখ সর্বোচ্চ ৭ লাখ তাও উপযুক্ত কাগজ দেয় না আকামা দেয় না কাজ দেয় না কতো হয়রানি সরকার কি এসব দেখেনা।

চট্রগ্রাম, Chattogram 23 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳30.0K

এন আইডি কার্ড সংশোধন

আসসালামু আলাইকুম। আমি —, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একজন বাংলাদেশের নাগরিক। আমার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)–এর জন্মতারিখ সংশোধনের জন্য আমি প্রয়োজনীয় কাগজপত্রসহ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে আবেদন করি। কিন্তু কোনো সুস্পষ্ট ও বৈধ কারণ উল্লেখ না করেই আমার আবেদন বাতিল করে দেওয়া হয়। বিষয়টি আমাকে অত্যন্ত হতাশ ও উদ্বিগ্ন করেছে। এরপর একটি দালাল চক্র আমার সঙ্গে যোগাযোগ করে এবং দাবি করে যে, তারা ৩০ হাজার টাকার বিনিময়ে আমার এনআইডির বয়স সংশোধন করে দিতে পারবে। অথচ আইন অনুযায়ী বৈধ কাগজপত্র থাকলে শুধুমাত্র সরকারি নির্ধারিত ফি দিয়েই এনআইডির তথ্য সংশোধন করার সুযোগ রয়েছে। এমন অবস্থায় সাধারণ নাগরিকদের হয়রানি করা এবং অবৈধভাবে অর্থ দাবি করা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক

চাঁদপুর, Chattogram 23 August 2026 1 views
0 Comments
Refused Traffic Police ৳1.0K

সব থাকার পরেও কোনো অযুহাত ধরে মামলার বাহানা

রাস্তা অতিক্রম এর সময় সার্জেন্ট সিগনাল দেয়।দাড়ানোর পর লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করে।সব আছে বলার পরে দেখতে চায়।দেখাই।সব ঠিক থাকার পরেও বলছে সাইলেন্সার আপনি বাইরে থেকে লাগাইছেন।আমি বললাম এইটা কোম্পানির থেকে দেয়া।fzsv3 আরেকটা বাইক দাড় করাই চেক করেন কিন্তু উনি মানতে রাজি না।পরে বলে ৩০০০ টাকার মামলা হবে।পাশের এক সার্জেন্ট এর সোর্স টাইপ হবে।বলে যে ১০০০ দিয়া দেন সাইডে যাই নইলে বাইক নি যাবে থানায়।আমি বলি আমার কোনো পার্টস অবৈধ না।আমি দেবো না।পরে বলি ঠিক আছে আপনি মামলা দেন। রিসিট দেন। আমি কোর্টে যাবো এখনই।পরে বাকবিতন্ডা করে অনেক্ষন। পরে অন্য বাইকার দের ডাকলে।তাদের সাথে কথা বলে ছেড়ে দেয়।এদের কাছে টাকা ছাড়া আর কিছুই নাই।অযথাই হয়রানি

ফেনী, Chattogram 23 August 2026 1 views
0 Comments
Refused Sub-Registry Office ৳7.0K

নামজারি আবেদন করতে পারবে না ৬ বছর ধরে ঘুরেছি

আমার দাদি আমাদের ৩ ভাই কে জমি লিখে দিসে ৬ বসর আগে, দলিল লেখক ৭ হাজার টাকা নিজে নামজারীর জন্য, ২ বার এপলাই করে পারে নাই এখন কাগজ ফেরত দেয়া দিসে , এই কাগজ নেয়া এখন র নামজারী করতে পারছি না। কি কোবো ভাই, এসি ল্যান্ড কোনো সমাধান দেয় না

Fultola, Khulna, Khulna 23 August 2026 1 views
0 Comments
Refused Passport Office ৳19.0K

নতুন বানানো

আমি নতুন পাসপোর্ট করতে গেছিলাম তারা সরকারি ফি বাবদ ৮৫০০ টাকা ছাড়াও আরও ৬৫০০ টাকা অতিরিক্ত দাবি করে । নাহলে তারা পাসপোর্ট বানায় দিবে না । তারা নিজেরা কথা বলেন না , ওখানে অবস্থান করা দালাল দিয়ে কথা বলায় এবং সেই সাথে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে আরও ৪০০০ টাকা অতিরিক্ত দাবি করে বসেন যে আপনার বাসায় না গিয়েই শুধু এখানে থেকেই পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

গাইবান্ধা, Rangpur 23 August 2026 1 views
0 Comments