All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,412 reports found
Report a bribe
Refused Other public office ৳150.0K

ইলেকট্রিক্যাল সাব স্টেশন স্থাপন

নিয়ম বহির্ভূতভাবে বিল্ডিং এরিয়ার কিছুটা বাইরে সাবস্টেশন টি বসানো হয়। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তা ই এল বি সার্টিফিকেট দিতে অসম্মতি জানায়। কিন্তু আমরা যদি ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদে তাকে পরিশোধ করি তাহলে যেমন আছে ঠিক এমন অবস্থায় ই সার্টিফিকেট প্রদান করবে বলে জানান। কিন্তু আমরা উক্ত অর্থ দিতে অসম্মতি জানাই এবং সঠিক জায়গায় বসানোর ব্যবস্থা গ্রহণ করি।

ঢাকা, Dhaka 2 September 2026 2 views DKN3FSHA
0 Comments
Refused Land Office ৳50.0K

নামজারী

নামজারী আবেদন প্রস্তাব করার জন্য ইউনিয়ন তফসিল অফিসে গিয়েছিলাম। ওয়ারিশ দাদার নাম ২টি দুই রকম থাকায় প্রত্যয়ন পত্র ও এফিডেভিট অ্যাড করে দেওয়া হয়েছে। এখন প্রস্তাব করার জন্য এই টাকাটা দাবি করেছে।

শ্রীনগর, Dhaka 2 September 2026 2 views DKYSVLQK
0 Comments
Refused Other public office ৳25.0K

লোন পাস

আমার ছোট খাটো একটা দোকান আছে,দোকানের জন্য কৃষি ব্যংক থেকে ৫লাখ টাকার সিসি লোন করানোর জন্য গেছি,তো মাঠ কর্মকর্তা লোন পাস করিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা চায়।

Noakhali, Chattogram 2 September 2026 2 views CT7RKNGT
0 Comments
Refused Land Office ৳200

কর প্রদান

ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি

বেলকুচি,সিরাজগঞ্জ, Rajshahi 2 September 2026 14 views RJ3MBU9R
0 Comments
Refused Other public office ৳10.0K

আদালতের সেরেস্তা ঘরে বসে থাকে বিশাল বিশাল ফেরেস্তা।

একটা মামলা রায় হয়ে গেছে,সেটার কাগজ পত্র তুলতে গেলাম কোর্টে।সেরেস্তা রুমে ঢুকে এক লোকের সাথে কথা বললাম।ওমা,এরা তো সাংঘাতিক ডাকাত।আমার কাগজ আমি দেখবো সেটার জন্য চাওয়া হইলো ২০০০ টাকা।আবার কথা বলতে গেলেও টাকা।😵‍💫 টাকা আমাকে বানাইলো বাকা😵‍💫

শহর, Rangpur 2 September 2026 2 views RN2RH97Z
0 Comments
Refused Land Office ৳7.0K

নামজারি বা খারিজ করতে সরকারি ফ্রি এর চেয়ে করেক গুম বেশি টাকা লাগে

আমার বাসা ভূমি অফিসের পাসে,প্রতিদিন ভূমি অফিসে শতশত লোক আসে আর অধিকাংশ লোক আসে নামজারি বা খারিজ করতে।আমি বেশ কয়েক জনের সাথে কথা বলে জানতে পারি সরকারি ফ্রি এর চেয়ে করেক গুন বেশি টাকা দিয়ে খারাজি করতে হয়ে।বর্তমান ইউনিয়ন ভূমি সহকারি কর্মকতা তার মত করে নামজারির ফ্রি নির্দারন করেছে ৭০০০ হাজার টাকা।৭০০০ হাজার টাকার কম কোন খারিজ হয় না।তার রেইট শুরু হয় ৭০০০ হাজার টাকা থেকে। আমার কথা যদি কারো বিশ্বাস না হয় তাহলে সংশ্লিষ্ট এসিল্যান্ড স্যার বা ডিসি স্যার এর কাছে সদয় অনুরুধ আপনারা গত ১০ দিনের নামজারি হওয়ার কেইস নম্বার থেকে গ্রাহকের নাম্বার সংগ্রহ করে গ্রাহকদেরকে জিঙ্গেস করেন।অথবা বিসকা ইউনিয়ন এ সরসরি তদন্ত করতে পারেন।যারা যারা খারিজ করেছে তাদেরকে জিঙ্গেস করলেই সকল তথ্য ফেয়ে যাব

১০ নং বিসকা ইউনিয়ন ভুমি অফিস, Mymensingh 2 September 2026 2 views MYXTGAJU
0 Comments
Refused Land Office ৳20.0K

জমি ক্রয়ের পর নামজারীর আবেদন

ঢাকার দোলাইপাড়ে অবস্থিত ডেমরা ভূমি অফিসে ভূমি ইউনিয়ন কর্মকর্তা অনলাইনে নামজারী আবেদন করার পর তা কোনো পদক্ষেপ না নিয়ে সময় নষ্ট করে, একাধিকবার যাওয়ার পরও কোনো উদ্যোগ গ্রহণ না করে সময় নিদিষ্ট সময় অতিবাহিত করে নামজারী আবেদন না-মঞ্জুর করার কথা বললে তখন অনুরোধ করলে ২০,০০০/- টাকা ঘুষ দাবি করে

ঢাকার দোলাইপাড়ে অবস্থিত ডেমরা ভূমি অফিস, Dhaka 2 September 2026 2 views DKB3JEKR
0 Comments
Refused Education Office ৳50.0K

অনিয়ম ও দুর্নীতি উৎকোচ/ঘুষ গ্রহণের অভিযোগ শিক্ষক-কর্মচারীদের হয়রানি বিভিন্ন ফাইল ও অনলাইন কাজের জন্য

অনিয়ম ও দুর্নীতি উৎকোচ/ঘুষ গ্রহণের অভিযোগ শিক্ষক-কর্মচারীদের হয়রানি বিভিন্ন ফাইল ও অনলাইন কাজের জন্য অর্থ নেওয়ার অভিযোগ ক্ষমতার অপব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ কর্মক্ষেত্রে অনিয়মিত উপস্থিতির অভিযোগ

হিলি, হাকিমপুর, Rangpur 2 September 2026 2 views RNPD6ASA
0 Comments
Refused Land Office ৳30.0K

জমির মিউটেশন খারিজ

আমার কাছে এসিলেনট অফিসের নাজির সাহেব সবার সামনে টাকা চেয়েছেন।কিছু করার নাই সবাই টাকা দিয়ায় কাজ করে।আমি আর কি করবো বলেন।

মাদারীপুর, কালকিনি, Dhaka 2 September 2026 5 views DKEN6E2C
0 Comments
Refused City Corporation ৳30.0K

Mutation of Holding

গাজীপুর সিটি কর্পোরেশন এর ৪০ নং ওয়ার্ডের মাজুখান মৌজায় একটি হোল্ডিং নং এর মালিকানা পরিবর্তনের জন্য সিটি কর্পোরেশনের তালুটিয়া অফিসে যোগাযোগ করলে জানানো হয় যে, বাড়িটির ক্রয় মূল্যের ১% সমমান ৩০ হাজার টাকা লাগবে। তবে ২০ হাজার টাকায় করে দেয়া যাবে।

Mazukhan, Dhaka 2 September 2026 4 views DKRVNKBE
0 Comments
Refused Other public office ৳1.0K

জন্মনিবন্ধন

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিবের নিকট থেকে জন্মনিবন্ধন সনদের ইংরেজি কপি সংগ্রহ করার জন্য ১০০০ টাকা দাবি করে এবং আমি তা দেইনি।

পটুয়াখালী, Barishal 2 September 2026 2 views BR9XGAGB
0 Comments
Refused Other public office ৳2.0K

মূখ্য সচিব বরাবর আবেদন জমা এর ব্যাপারে।

ব্যক্তিগত কাজের ব্যাপারে সরকারি প্রতিষ্ঠান থেকে অসহযোগিতার ব্যাপারে একটি অভিযোগ পত্র মূখ্য সচিব বরাবর জমা দেই। সেটার আপডেট জানতে এবং মুখ্য সচিব এর সাথে দেখা করতে সচিবালয় গেলে ঢোকার অনুমতি পায়নি। পড়ে জানতে পারলাম মুখ্য সচিবের গানম্যান কে খরচা পাতি দিলে সচিবালয় প্রবেশ এবং মুখ্য সচিব এর পিএস এর সাথে দেখা করিয়ে দিতে পারবে গানম্যান। সেটা প্রত্যাখান করে চলে এলাম।

সচিবালয়, Dhaka 2 September 2026 3 views DKZVFXHU
0 Comments
Refused Land Office ৳800

dcr অনলাইনে কাটা হয়েছে কিন্তু পূর্বের খতিয়ান থেকে নতুন খতিয়ানে মাইনাস করার জন্য

যিনি নাজির ওনার টেবিলে উনি থাকেন না উনার সহকারী দুজন থাকে তাদেরকে যদি বলা হয় আমার অনলাইনে ডিসিআর এর টাকা জমা দিয়েছি পূর্বের খতিয়ান থেকে নতুন খতিয়ানে জায়গার পরিমাণ কি মাইনাস হয়েছে এই কথাটা জিজ্ঞেস করলে তাদেরকে টাকা দিতে হবে ওখানে মিস কেস করা হয়েছে ওখানে দিতে হয়েছে বিশ হাজার টাকা

মুড়াপাড়া এসিলেন্ট অফিস, Dhaka 2 September 2026 2 views DKB7LTHP
0 Comments
Refused Land Office ৳8.0K

খারিজ পাশের জন্য

চুয়াডাঙ্গা উপজেলা ভূমি অফিসে খারিজ পাশ করাতে হলে নাজির কাম ক্যাশিয়ার কে গুনতে হয় সাধারন নামজারির জন্য ২৫০০ টাকা আর ওয়ারিশ সুত্রে বা ভায়া দলিল থকালে গুনতে হয় ৮০০০ টাকা ।। তানা হলে কেস পাস হয় না । পতি মাসে লাক লাক টাকা হাতিয়ে কিনছে গাড়ি , বাড়ি ও জমি ...

উপজেলা ভূমি অফিস চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা, Khulna 2 September 2026 2 views KHP9CKAS
0 Comments
Refused Other public office ৳200.0K

১ম পক্ষের সত্ব দখলিও মালিকানা ভূমি অবৈধভাবে জবরদখলের মাধ্যমে ২য় পক্ষকে হস্তান্তর করা হয়।বরগুনা পুলিশ

আমার সত্ব দখলিও মালিকানা ভূমি থেকে আমাকে জোরপূর্বক উচ্ছেদ করে, অপরপক্ষকে হস্তান্তর করেন,আমি আইনের দারস্থ হইলে জানতে পারি ২ লক্ষ টাকায় থানা বুক করা হয়েছে, একজন এস আই এর মাধ্যমে। তারপরও অনেক আইনি চেষ্টা চালিয়েও আমার সম্পত্তি রক্ষা করতে পারিনি শুধু মাত্র ঘুস গ্রহণ ও অসাধু উপায়ে পুলিশের ক্ষমোতার ব্যাবহারের জন্য, আমি এর বিচার চাই

বরগুনা সদর, Barishal 2 September 2026 2 views BR8AMLBW
0 Comments
Refused Passport Office ৳1.7K

Passport

আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁ। বর্তমান থাকি নীলফামারীতে। কিছুদিন আগে এখানে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়েছিলাম। আমার সব কাগজ নিয়ে গিয়েছিলাম কাগজ পাত্তি সবই ছিল তবে তবে ভিতরে যায় আমাকে বলল যে তোমার পাসওয়ার্ড এখানে হবে না তুমি ঠাকুরগাঁও চলে যাও। তো তারপরে আমি বাইরে আসে এক দোকানের সাথে কথা বললাম যে যারা আর কি পাসপোর্ট এপ্লাই করে তাদের সাথে কথাই বলার পর তারা বলল যে হে তোমার এখানে পাসপোর্ট করা যাবে ১৭০০ টাকা লাগবে। পরে তিনি বলল 1700 টাকার ভিতরে ওনারা নিবে ৭০০ টাকা আর পাসপোর্ট অফিসে ওখানে কাকে জানি দিবে 1000 টাকা।

Nilphamari, Rangpur 2 September 2026 3 views RNHTQK8A
0 Comments