All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Land Office ৳40.0K

ঘুষ নেওয়ার দাবি

অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে ইউনিয়নের আওতাধীন খাস জমিতে বসবাস করে আসছি এবং নিয়মিত সরকারি খাজনাও দিয়ে থাকি। অভিযোগ রয়েছে, বন ও খাস জমি দেখাশোনার দায়িত্বে থাকা ফরেস্টার/কর্মীরা স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি নির্মাণ করতে গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করেন। সাধারণত ঘর নির্মাণের জন্য ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। ঘরের ধরন ও নির্মাণের পরিমাণ অনুযায়ী টাকার অঙ্ক আরও বাড়ে—টিনশেড ঘরের জন্য তুলনামূলক কম এবং অন্য ধরনের ঘর বা বাড়ি করলে আরও বেশি টাকা দাবি করা হয়। টাকা না দিলে সরকারি মামলা দেওয়ার ভয় দেখিয়ে চাপ প্রয়োগ করা হয়।

ঢাকা,গাজীপুর, শ্রীপুর,, Dhaka 2 September 2026 3 views DKF8356F
0 Comments
Refused Public Hospital ৳2.50M

দরপত্র

সোহরাওয়ার্দী হাসপাতালে দরপত্র সাবমিটের পর স্টোর ইনচার্জ আমাকে দেখা করতে বলেন। দেখা করার তিনি আমাকে ডিডি'র কাছে নিয়ে যান। এরপর আমাকে বলেন ২৫ লাখ টাকা না প্রদান করলে দরপত্র আমরা পাবো না। ডকুমেন্টস যতো ওকে থাকুক ননরেসপন্সিভ করা হবে। আমি মেনে নিইনি। এরজন্য স্হানীয় উৎপাদনকারী হওয়া সত্বেও আমরা বাদ পড়েছি।

ঢাকা, Dhaka 2 September 2026 2 views DK9J8T4L
0 Comments
Refused City Corporation ৳8.0K

ট্রেড লাইসেন্স।

আমি একটি ট্রেড লাইসেন্স করতে গিয়েছিলাম। বলল আপনার এই এই কাগজপত্র লাগবে । আমি বললাম ম্যানেজ করে দিব। এরপরে আবার নতুন কাগজ লাগবে বললাম ভাই আর পারছি না কি করা যায়। বলল আমাদেরকে কিছু টাকা দিলে করে দিব বললাম কত টাকা বললো টোটালি ১৬০০০ টাকা। পরে আর কাজটা করা হয় নাই। এখনো সেই অবস্থায় আছি।

Dhaka, Dhaka 2 September 2026 3 views DKPXJK72
0 Comments
Refused Education Office ৳300.0K

শিক্ষক বদলী

এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলী জন্য আবেদন করতে গেলে জেলা শিক্ষা অফিস থেকে ৩০০০০০ টাকা দাবি করে। ইতিপূর্বে অনলাইনের মাধ্যমে কোন ঘুষ লাগতো না। আমি তাদের দাবি সরাসরি প্রত্যাখান করেছি।

মুন্সীগঞ্জ, Dhaka 2 September 2026 2 views DKJQEMTY
0 Comments
Refused Land Office ৳3.0K

নামজারি (Mutation)

দৌলতখান ভূমি অফিসে সরকারি ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণের সময় আমার কাছ থেকে ৩,০০০ টাকা ঘুষ নেওয়া হয়েছে। নির্ধারিত সরকারি ফি/খরচের বাইরে এই টাকা দিতে হয়েছে। টাকা না দিলে কাজটি সম্পন্ন করা বা সেবা পেতে হয়রানির আশঙ্কা ছিল। ৩,০০০ টাকা দেওয়ার পর সংশ্লিষ্ট ভূমি-সংক্রান্ত কাজ/সেবা সম্পন্ন করা হয়েছে।

দৌলতখান ভূমি অফিস, ভোলা, Barishal 2 September 2026 3 views BRR6QSXA
0 Comments
Refused Public Hospital ৳1.0K

ঔষধ আনতে

উসমানী মেডিকেলে ১ টার পরে ঔষধ আনতে গেছিলাম , একজন পরিচ্ছন্নতা কর্মী আমাকে বলে যে এখন ঔষধ দেওয়ার সময় শেষ , কিন্তু আমাকে এক হাজার টাকা দিলে আমি এনে দিতে পারবো, পরে আমি টাকা দেই নি ।

সিলেট, Sylhet 2 September 2026 2 views SYJ32T8R
0 Comments
Refused Customs Office ৳18.0K

ভ্যাট ট্যাক্স

লালবাগ কেল্লার সামনে ও আসে পাশে অনেক খাবার রেস্তোরাঁ আছে, এই সব প্রতিষ্ঠানের কিছু সংখ্যক রেস্তোরাঁয় সরকার কর্তৃক SDC অনলাইন ভ্যাট মেশিন দিয়েছে,,, কিন্তু এর কার্যকর ব্যবহার নাই বললেই চলে, শুধু আমি যে প্রতিষ্ঠানে কর্মরত আছি সেই প্রতিষ্ঠানের থেকে লালবাগ কেল্লার সামনে ভ্যাট ও কাস্টমস কর্তৃপক্ষকে প্রতিমাসে 18000 টাকা দিতে হয়,,, আমাদের প্রতিষ্ঠানে প্রতিমাসে সেল 30 লক্ষ টাকা সেখানে রেস্টুরেন্টে 5% হলে 1 লক্ষ 50 হাজার টাকা,, কিন্তু 18 হাজার ঘুষের কারনে সরকারকে 1 লক্ষ টাকা ক্ষতি হচ্ছে,, এইটা একটা প্রতিষ্ঠান আরো অনেক রেস্টুরেন্ট আছে,,

লালবাগ, Dhaka 2 September 2026 3 views DKQX54QP
0 Comments
Refused Public Hospital ৳500

একজন গর্ভবতী মহিলার ট্রিটমেন্ট

আমার ছোট ভাইয়ের ওয়াইফ, প্রেগনেন্ট। তার হঠাৎ বমি পায়খানা তার সাথে খিচুনি মারাত্মক অবস্থা, জরুরী ভিত্তিতে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই সেখানে কোন হুইল চেয়ার বা গাড়ি পাচ্ছিলাম না অবশেষে একটা হুইল চেয়ার পাই সেই হুইল চেয়ারের জন্য ৫০০ টাকা চায় আমরা দেইনি। পরবর্তীতে কোলে করে তাকে নিচতলা থেকে উপরে উপরে থেকে নিচে নিয়ে দৌড়াদৌড়ি করা হয়েছে। যেটা খুবই দুঃখজনক,

ঢাকা মেডিকেল কলেজ, Dhaka 2 September 2026 3 views DKX2UWHN
0 Comments
Refused BRTA ৳10.0K

বাইকের নাম পরিবর্তন

বাইকের নাম পরিবর্তন, বিআটিএ অফিসে আসার পর এদিকে জান ওদিকে জান করতে,করতে দিন শেষ,তারপর দরবেশ বাবাদের স্বাক্ষাত ,তারপর কি আর করা ক্লন্ত হয়ে ঘরে ফেরা

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 3 views CTYCV6C2
0 Comments
Refused Other public office ৳500

থানায় জিডি করার জন্য গিয়েছিলাম আইডি কার্ড হারিয়ে গেছিলো তাই

আমার জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে থানায় জিডি করতে যাই (আমি অনলাইনে শতবার চেষ্টা করেছি)। একজন কর্তব্যরত অফিসার ছিলো ডেস্কে বসা, আমি জিডির কথা বললে উনি জানতে চান কিসের জিডি? আমি বললাম আইডি কার্ড হারিয়ে গেছে তাই। তারপর তিনি আমাকে রুমে বাহির নিয়ে আসলেন ( রুমে সিসি ক্যামেরা ছিলো তাই) এবং টাকা দাবি করলেন আমি বললাম আমি চাকরি জন্য চেষ্টা করছি বেকার মানুষ আমার কাছে কোন টাকা নেই দিতে পারবোনা। তারপর বলল তাহলে বাহিরে কম্পিউটার দোখান থেকে অনলাইনে করে নেন টাকা দিয়ে, এদিন পিরে আসলাম। আবার অন্য একদিন গেলাম আবারও নিলোনা জিডি তারপর আর জিডি করি নাই।

করিমগঞ্জ উপজেলা, Dhaka 2 September 2026 2 views DKUFU9WD
0 Comments
Refused Sub-Registry Office ৳60.0K

ভূমি রেজিস্ট্রেশন

আমি একটি জমিতে পাওয়ার অফ অ্যাটেন্ড করি পরবর্তীতে টাকা আশায় আমি রেজিস্ট্রেশন নিতে গেলে উনি আমার কাছ থেকে ৬০ হাজার টাকা বেশি নিয়ে রেজিস্ট্রেশন দেন এটা আমাদের রায়পুর লক্ষীপুরের নিয়মিত ঘটনা

রায়পুর, Chattogram 2 September 2026 2 views CTA5HM22
0 Comments
Refused Customs Office ৳200

VAT return

Vat দাখিলা দিতে গেলে পিয়নের কাছে প্রতি বার (প্রতিমাসে মাসে) ১০০-৫০০ টাকা দিতে হয়।ভনা হলে সরাসরি না চেয়ে পাঠিয়ে দেয় এখন কাস্টমস ইনেস্পেক্টরের কাছে,ভাপনার ভ্যাট জতই দিন না কেন, বা ব্যাবসা যেমনি হোক না কেন ইনেস্পেক্ট্র আপনাকে ২০০০-৫০০০/-(মাঝারি/ছোট ব্যাবসায়) জমা দিতে বলে ব্যাংকে অন্যথায় নানা ভয় দেখায়। কিন্তু পায়নকে ঘুস দিলে ২০০০/--৫০০০/- আর দিতে হয় না বা ইনেস্পেক্ট্রের কাছে যেতে হয় না!

Khalishpur, Khulna, Khulna 2 September 2026 2 views KH7R8G8A
0 Comments
Refused Education Office ৳4.0K

ssc and hsc certificate correction

আমি নভেম্বরে 2025 সালে ssc and hsc certificate correction এর জন‍্য অনলাইন আবেদন করি পরে ২৬|৭|২০২৬ 2.15Pm এ মিটিং ডাকা হয় ঐখানে নিচে ফটোকপির দোকানে একজন আমার কাছে ঘুষ চায় আমাকে বলে ৪০০০ টাকা দেয়ার কথা এবং বোর্ড মিটিং এ উপস্থিত যারা আছে তাদের কাছে আমার id সিরিয়াল নাম্বার দেয়া আছে। আমি টাকা দেইনি। আমার কাগজপত্র সব জমা দিয়েছি বোর্ড রুমে।

ঢাকা, Dhaka 2 September 2026 2 views DKKEM25U
0 Comments
Refused Other public office ৳120.0K

Id সংসদন

আমার nid নাম এবং বয়স সমস্যা আমি ইউনিয়ন উপজেলা নির্বাচন অফিস সব ঘোরা শেষ সবাই একেই কথা সার্ভার বন্ধ হবে না | কিন্তু 1 লাখ 20 হাজার টাকা দিলে হবে | আমি একজন সৌদি প্রবাসী এখন আমার id সংসদন না হলে e পাসপোর্ট পাবো না আর বিদেশ ও যেতে পারবো না আমার ব্যবসা সব শেষ হয়ে যাবে

মুন্সীগঞ্জ, Dhaka 2 September 2026 3 views DKH5QJD6
0 Comments