All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Other public office ৳500

নির্বাচন কমিশনে ভোটার ট্রান্সফার

ভোটার ট্রান্সফার করতে গেছিলাম, আমি জানি সরকারি ভাবে এইটা করা হয় বিনিময় টাকা নেওয়া হয়না।কিন্তু উনি আমাকে বলছে টাকা লাগবে নাহলে এইটা করা যাবেনা।অনেক তর্ক বিতর্কের পরে আমি চলে আসার সময় আমার ফাইল জমা রাখছে আমি বিদেশে চলে আসছি ভোটার ট্রান্সফার হইছে কিনা আমি জানিনা। ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা। আমার সামনে দেখা যত গুলো লোকের কাজ উনি করছে সবার কাছ থেকেই টাকা নিছে। টাকা ছাড়া উনি কোনো ফাইল জমা নেয়না।

উপজেলা অফিস, Barishal 2 September 2026 2 views BRG3GFB4
0 Comments
Refused Land Office ৳12.0K

নাম জারি

টাকা না দিলে অনলাইন করে না। মাস পর বছর হয়ে গেলেও আগের মতই দেখা অনলাইন এ কোনো প্রসেসিং আগায় না বা সবকিছু ঠিক থাকলে ও সামান্য কিছু দেখিয়ে আবেদন রিজেক্ট করে দেয়। বাধ্য হয়ে যারা এই অফিসে নিয়মিত যাতায়াত করে তাদের কথা হাতে হাতে ১২০০০ টাকা দিলে সরকার মাত্র ১১৭০ টাকা পায় বাকিটা ভূমি অফিস ইউনিয়ন ও উপজেলার লোকজন ভাগ করে নিয়ে কাজ করে দেয় ২৮ দিনের ভিতরে।

গ্রামঃ কাটখাল ইউনিয়ন ভূমি অফিস, মিঠামইন, কিশোরগঞ্জ।, Dhaka 2 September 2026 2 views DK6UDBWQ
0 Comments
Refused Education Office ৳2.0K

সার্টফিকেট এটেস্টেশন

উচ্চশিক্ষার জন্য সার্টফিকেট এটেস্টেশন করতে গেলে শিক্ষা অধিদপ্তরের সামনের গার্ড ২০০০ টাকার বিনিময়ে ১ ঘন্টার বিনিময়ে সার্টিফিকেট এটেস্টেশনের জন্য অফার করে।

ঢাকা, Dhaka 2 September 2026 2 views DKZAJYX2
0 Comments
Refused Other public office ৳10.0K

প্রবাসী কল্যাণ ব্যাংক

প্রবাসাী কল্যাণ হচ্ছে যারা বিদেশে কর্ম সংস্থানে যায় তাদের বিনা লোন প্রদান করে ভিসার কপি, পার্সপোট, বিএমএটি সার্রটিফিােট, পিতা মাতার ভোটার আইডি, ২ জন জামিন দার ইত্যাদি কিন্তু সব দেওয়ার পর তাদের টাকা না দিলে কাজ হয় না। কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের জন্য গিয়েছিলাম ভাই এখন কাতার গেছেন আলহামদুলিল্লাহ। বাট তাদের থেকে লোন না পেয়ে ব্যুরো এনজিও হতে টাকা উত্তোলন করছি।

টাঙ্গাইল, Dhaka 2 September 2026 2 views DKQPCNFV
0 Comments
Refused City Corporation ৳1.0K

Trade License Correction

I was there for correction of two Trade Licenses. The officer wearing casual T-Shart was appointed to do the task. I was asked to visit after 7 days. Exactly I was there after 7 days. He told me to submit additional documents and came back after 7 days again. I was there again after 7 days. One of my trade license was corrected by him and another one will be corrected after 2 to 3 days. The corrected trade license printed by another person. I told the printer operator that is it done. He told me, it is done and you can go. I went from there again after 3 days for my another trade License. He was furious at me and I asked for the reason. He told me, why I leave from office without "Ghush"

Dhaka, Dhaka 2 September 2026 3 views DKUST7NU
0 Comments
Refused Other public office ৳1.50M

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ ২০২১

২০২১ সালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি তে আবেদন করেছিলাম। পরবর্তীতে চাকরি দেবার জন্য এক উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা আমার থেকে ১৫লক্ষ টাকা দাবী করে। আমি সোজা বলে দিয়েছিলাম এই টাকা দিয়ে আমি একটা জামা কাপড় এর দোকান বা অন্য কোনো ব্যাবসা করবো। এত টাকা দিয়ে আমার এই চাকরির দরকার নাই।

রাজশাহী, Rajshahi 2 September 2026 3 views RJ9SHQ4L
0 Comments
Refused Land Office ৳12.0K

নামজারী

নোয়াপাড়া, ভুমি অফিসে কর্মরত কর্মচারী, আমার কাছে টাকা দাবি করেন, ১২ হাজার, টাকা দিতে অস্বীকার করলে সে বলে এই দাগে সমস্যা ওই দাগে সমস্যা, অথচ সব কিছু ঠিক ছিলো আমার কাগজে। এক কথায় ভুমি অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না!

তারাবো পৌরসভা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ, Dhaka 2 September 2026 2 views DKTN2YKT
0 Comments
Refused Customs Office ৳50.0K

পণ্যের শুল্ক বৃদ্ধি

আই সি ডি কাস্টমস হাউজে পোর্টে চায়না থেকে Lug cap আমদানি করি যাহার custom value ছিল USD.2.10/kg. সেই অনুযায়ী আমি যাবতীয় ডকুমেন্ট সাবমিট করি এবং ডিউটি প্রদানের জন্য আবেদন করি। কাস্টমস হাউজের A to Z সকলের পক্ষে একজন ঘুষ দাবি করে 2.50 লক্ষ টাকা। এই টাকা দিতে আমি অপারগ হই তাতে অফিসার ক্ষিপ্ত হয়ে আমার ডিউটির পরিমান তিন গুন বাড়িয়ে দেওয়ার জন্য ভয় দেখায়। আমি ব্যবসায়ি। এত বেশি ডিউটি প্রদান করলে আমার অনেক ক্ষতি হবে ওনাদের জানাই। ওনারা আমার কোন অনুরোধ রাখল না। আমি শুধু ওনাদের পা ধরতে বাকি ছিল। তাছাড়া সব ধরনের রেফারেন্স ও চুক্তি দেখাই কিন্তু কিছুতেই ওদের মন গললনা। সকল রেফারেন্স উপেক্ষা করে ওনাদের মন গড়া ডিউটি ধার্য করে ও 50000 টাকা নিয়ে আমার পণ্য ছাড়ের অনুমতি দেয়।

ঢাকা, Dhaka 2 September 2026 2 views DKNLGZ3R
0 Comments
Refused Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট করা

টাকা না দিলে নতুন পাসপোর্ট করা হবে নাই এই এলাকায়। নিজ জেলায় গিয়ে করতে হবে। টাকা দিলে এখনেই হবে এখানে। একটি পাসপোর্ট এর জন্য ২,০০০/- টাকা করে লাগে। সব আসল কাগজ আমার সঙ্গে ছিল, তার পরেও টাকা দিতে হবে। পরে পাসপোর্ট উর্ধতন কর্মকর্তা ফোনে ফ্রি করে দিয়েছে। আর কোন টাকার কথা উল্লেখ করেনি।

মোহাম্মদপুর, Dhaka 2 September 2026 2 views DKZMFE2R
0 Comments
Refused Other public office ৳500

সিনিয়র সহকারী জজ আদালত ত্রিশাল ময়মনসিংহ

আমার মামলা যুগ্ম ১ম আদালত ময়মনসিংহ থেকে বদলি করে সিনিয়র সহকারী জজ আদালত ত্রিশাল এ পাঠায় পরে আমি ত্রিশাল কোর্টে গেলে বলে আপনার নথি আসে নাই। পরে আবার যুগ্ম ১ম আদালত থেকে স্মারক নাম্বার ও প্রেরণের ছবি নিয়ে আসি ত্রিশাল কোর্টের পেশাকারকে দেখালে বলে খরচ দেন খোজে বের করি পরি আমি বলি কিসের খরচ এক মাস হয়েছে নথি এসেছে পরে তারিখ জানতে চাইলে লোকটি বলে খরচ দেন ৫০০ আগে নথি খোজে তারিখ দেই আমি প্রত্যাখান করলে বলে বাড়ি চলে যান।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 2 views MYFNREXW
0 Comments
Refused Traffic Police ৳20

ট্রাফিক সেবা

মাদারীপুর জেলার কালকিনি থানায় প্রকাশ্যে কালকিনি রিকশা স্ট্যান্ড ইজি বাইক স্ট্যান্ড এদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা নেয়া হচ্ছে কেউ কিছু দেখছে না বিষয়টি আমলে নেয়ার জোর দাবি জানাচ্ছি এখানে মাসে ঘরে ৬০ লক্ষ টাকার চাঁদাবাজি হয়

মাদারীপুরের কালকিনি সদর থানা, Dhaka 2 September 2026 5 views DK7WG8Q7
0 Comments
Refused Other public office ৳50.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

২০১৪ সাল থেকে ব্যবসা করি সকল VAT ট্যাক্স সবকিছু আপডেট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকা দাবি করে । টাকা না দেওয়ার কারণে জুলাই মাস থেকে দুই মাস ঘুরিয়ে আজ পর্যন্ত ট্রেড লাইসেন্স এখনো দেয়নি। ট্রেড লাইসেন্স নবায়ন পদ্ধতি অনলাইন এ করার দাবি জানাচ্ছি।

ইয়ারপু ইউনিয় পরিষদ, আশুলিয়া, Dhaka 2 September 2026 3 views DKEUDGYJ
0 Comments
Refused Passport Office ৳1.0K

নতুন পাসপোর্ট এর আবেদন

নতুন পাসপোর্ট আবেদন জমা নেওয়ার ব্যাপারে অনেক গড়িমসি করলো। এই কাগজ, ওই কাগজ দেওয়ার নামে অনেক হয়রানি করলো। আবার অমুক দিন, অমুক তারিখে জমা দেওয়ার জন্য। কাউন্টারের ভিতরে একটা আনসার বসে বসে প্রিন্ট করে, তার ব্যবহার মারাক্তক দুর্ব্যবহার। পরবর্তীতে খোঁজ নিয়ে অন্য একজনের রেফারেন্স নিয়ে দোতলায় কর্মকর্তা কাছে গিয়ে স্বাক্ষর সংগ্রহ করে জমা দেই।

লক্ষ্মীপুর, Chattogram 2 September 2026 2 views CT9C227V
0 Comments
Refused Other public office ৳220.0K

পেনশন

আমার বাবা মারা যাওয়ার পর। আমরা পারিবারিক পেনশনের টাকা জন্য আবেদন করি। তার জন্য অনেক দরখাস্ত করি জমা দেয় রাজস্ব অফিসে ।তারা বলে পেনশনের টাকা তুলে ওদের খরচ দিতে হবে। নানান বাহানা দেখায়। ২২০০০০ টাকা দাবি করে।

শেরপুর ডিসি অফিস রাজস্ব শাখা, Mymensingh 2 September 2026 2 views MYTY4BKP
0 Comments
Refused Other public office ৳300.0K

দোকান দখল করে ঘুস চাওয়া।

আমাদের দোকান নোয়াখালী বেগমগঞ্জ থানার সামনে, সেখানে ১০টা চায়ের দোকান আছে আমরা দীর্ঘদিন যাবত এখানে দোকান করে আসছি, দোকানের জায়গাটা রাস্তার পাশে ছিলো সেটা ছিলো রোডস এন্ড হাইওয়ের রাস্তা। গত ছয়মাস আগে বেগমগঞ্জ থানা সারকেল ও ওসি আমাদের দোকান গুলোর সামনে জোরপূর্বক ইটের দেওয়াল নির্মাণ করে এবং থানার জায়গা দাবি করে আমাদের থেকে ৩,০০,০০০টাকা করে দাবি করে তাহলে আামাদেরকে দোকান করতে দিবে নাহলে দিবে না। আমরা ১০জন দোকান অসহায় মতো তাদের কাছে অনুরোধ করি তারা আইনের প্রভাব খাটিয়ে আমাদেরকে নানা ভাবে হেনস্তা করে এবং মিথ্যা মামলার ভয় দেখায়। আমরা সবাই এখন আর্থিক সংকটের মধ্যে যাচ্ছি। ১দোকান থেকে ৩,০০,০০০ টাকা করে ১০ দোকান থেকে ৩০,০০,০০০ টাকা ঘুষ দাবি করে এবং মাসে মাসে ভাড়া দাবি করে। এখন আমার পরামর্শ আপনার বিষয়টি দেখ

নোয়াখালী, Chattogram 2 September 2026 2 views CTCARYDM
0 Comments
Refused Land Office ৳7.0K

গজারিয়া উপজেলা

ভূমি অফিসে যেকোনো কাগজপত্র নিয়ে গেলে কাজ করাতে হলে টাকা ছাড়া চলে না জনগণ তাদের বেতন দিতে হয় সরকার বেতন দেয় না তাই দেখাচ্ছে তাই মনে হচ্ছে আমাদের জানা মতে আল্লাহর আল কোরআন হাতে দিয়ে ফলো করে তাদেরকে চাকরি দেওয়া উচিত টাকা ছাড়া ও কাজ করে না দুই একটা করে সাংবাদিক বড় বিচার করলেন

গজারিয়া, Dhaka 2 September 2026 2 views DK5DYXS8
0 Comments