All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Land Office ৳50.0K

জায়গার আর এস সংশোধন

মানুষকে জিম্মি করে হয়রানি করে টাকা না দিলে কোন কাজ করে না 👍 বেলাবো, ভূমি অফিস বেলাবো -নরসিংদী। সরকারি ফ্রি থেকে ২০ হাজার ত্রিশ হাজার টাকা বেশি দাবি করে 👍দিতে না চাইলে তার কাজ বুলিয়ে রাখে করে না

বেলাব,নরসিংদী, Dhaka 1 September 2026 3 views DKQL9AVM
0 Comments
Refused Other public office ৳100.0K

বালু কান্ডে দুর্নীতি!

আমাদের সুনামগঞ্জ শহরে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বালু কান্ড নিয়ে রিপোর্ট করা হয়েছিল। তাকে বালু চুরিতে হাতে নাতে ধরার পরেও, ভিডিও ফুটেজ ভাইরাল হওয়া সত্ত্বেও তাকে কোনো আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেনি। পরবর্তীতে শুনা গেছে যে সরকারের বিভিন্ন মহল ঘুষ খেয়ে ব্যাপার টা দামাচাপা দিয়ে দিয়েছে।

সুনামগঞ্জ।, Sylhet 1 September 2026 3 views SYEHG5SX
0 Comments
Refused Other public office ৳5.00M

পুলিশের চাকরি

সেবাটি ছিলো পুলিশের নিয়োগ এ সব কিছু পাস করার পরে ও একজন লোক এসে বলে। বিকাল বেলার নাস্তার টাকা টা যেনো দেই। পরিমান যানতে চাইলে বলে ৫০০/৬০০ টাকা তখন আমি বোঝি নাই।আমি যেই টাকা দিতে যাই তখন বলে পাগল ৫/৬ লক্ষ টাকা। তখন বলি আমি কি করে দিবো তখন উনি বলেন যাওয় বড়িতে গিয়ে গুমাও তোমাকে দিয়ে হবে না অন্য কাউকে কুজে নিবো। আমার স্বপ্ন এখানেই শেষ আর কোনো দিন চেষ্টা ও করি নাই।

শ্রীমঙ্গল, Sylhet 1 September 2026 3 views SY4RXX7Z
0 Comments
Refused Other public office ৳500.0K

জমি অধিগ্রহণ সেকশনের অফিসার

সিলেট টু ঢাকা মহাসড়ক প্রশস্ত করণে আমার জমি অধিগ্রহণ কল্পে ৭ ধারা নোটিশে ইচ্ছাকৃতভাবে মুল শ্রেনী পরিবর্তন করে এল এ সেকশনের দায়িত্ব প্রাপ্ত অফিসার আমার ভাগিনার কাছে ইহা সংশোধনের জন্য পাঁচ লক্ষ টাকা দাবি করেছিলেন,কেন টাকা দিতে হবে জানতে চাইলে উক্ত কর্মকর্তা বলেন না দিলে ক্ষতি পূরণের টাকা কম পাবো তাই অফিসের সবাইকে দিতে হবে এবং স‍্যারদেরকে দিতে হবে, আমি তা প্রত্যাখ্যান করি।

সিলেট, Sylhet 1 September 2026 3 views SYETAJGZ
0 Comments
Refused Land Office ৳10.0K

মিস কেইস প্রতিবেদন

আমি উর্ধত্মন কর্তৃপক্ষকে অর্থাৎ এসিল্যান্ড স্যার অবগত করি । এর পরে ও প্রতিবেদন দিতে অনেক দেরী করে এবং আমার কোন ডকুমেন্ট স না দেখেই আমার বিরুদ্ধ প্রতিবেদন দাখিল করেন।ফলে সেটি আর মামলা বা শুনানি হবে না বড়বাবু বলল। আমি অনেক রিকোয়েস্ট করে ফাইল টি চাইলাম দিলেন না উনি। এরপর এসিল্যান্ড স্যার কে বললে ফাইল টি দেখে আমার ডকুমেন্ট দেখে মামলা ফাইল করতে বললেন। এর পর একটি তারিখ হল শুনানির আমার ডকুমেন্ট এর প্রক্ষিতে আমার প্রতিপক্ষ কোন জবাব দিতে না পারায় সময় চেয়ে নেন। এ,পর এই স্যার বদলী হন। পরের তারিখ এ নতুন এসিল্যান্ড এর শোনানীতে উপস্থিত হই প্রতিপক্ষ অনুপস্থিত এসিল্যান্ড স্যার তহসিলদার এর প্রতিবেদন এর উপর নির্ভর করে মিস কেইস আবেদন না মঞ্জুর করেন। তহসিলদার এর নামে অভিযোগ দাখিল করেও কোন প্রতিকার প

সৈয়দপুর, Rangpur 1 September 2026 2 views RNNGTHSR
0 Comments
Refused Other public office ৳2.0K

হারিয়ে যাওয়া মোবাইল ফোন

আমি মিরপুর থেকে ইসিবি চত্বর পর্যন্ত প্রজাপতি গাড়িতে আসি বাসের ভেতরে অতিরিক্ত ভিরের মধ্যে পকেট থেকে আমার রিয়েলমি ফোন টা উঠিয়ে নেই। এমতাবস্থায় আমি থানায় জিডি করি, জিডি করার ১ বছর পর আমাকে ফোন দিয়ে জানানো হয় আপনার ফোন শনাক্ত করা হয়েছে ফোন এখন চাপাই নবাবগঞ্জ আছে। আপনি ইসিবি আসেন সরাসরি কথা বলি। সাথে সাথেই ইসিবি গেলাম । আমাকে বললো ফোন উদ্ধার করতে হলে ২০০০ টাকা লাগবে। আমি বললাম ২০০০ টাকা কেন। তারা বললো কুরিয়ার মাধ্যমে আনতে হবে থানায় দিতে হবে যে এই ফোনের জন্য কষ্ট করছে তাকে। আমি বললাম যেহেতু ফোন লোকেশন পাওয়া গেছে সেহেতু ফোন ফেরত পাওয়া যাবে কিন্তু আমি আমার ফোন এই ভাবে নিতে পারবো না অর্থ দিয়ে। পরবর্তীতে আমি ঐ ফোন নেই নাই।

Dhaka, ECB Chattar, Dhaka 1 September 2026 3 views DK5ZC3J7
0 Comments
Refused Other public office ৳100.0K

গরিবের হক মেরে খাচ্ছে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে----উপজেলা প্রকল্ল বাস্তবায়ন অফিসে ঘুষ না গরিবদের হক মেরে খাচ্চে প্রকল্প বাস্তবায়ন কর্মকতা, অফিস সহকারী কাম কম্পিউটার, অফিস সহায়ক। এরা নিজেরা ভুংচাং রিপোর্ট বানিয়ে বরাদ্দ গুলা নিজের নামে খাচ্চে। সরকারের দৃষ্টি আকর্ষন করছি।

রংপুর, Rangpur 1 September 2026 2 views RNAY6UHC
0 Comments
Refused City Corporation ৳100.0K

ট্রেনের টিকিট কালোবাজারি, প্রশাসন যুক্ত এর সাথে

জামালপুর জেলায়, ইসলামপুর থানায়, প্রশানের জড়িত প্রতিদিন ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে,ঢাকার মূল টিকিট ১২০ টাকা সেখানে ৪ টা টিকিট কাটার পর একটা সিট দিচ্ছে,সাথে কম দুরুতবের টিকিট গুলোর দাম নির্ধারিত দামের চেয়ে দ্বিগুন টাকা নিচ্ছে সাথে ১ করে সিট প্রতিদিন হাজার হাজার মানুষ এর ভুক্তভোগি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রশাসন

জামালপুর, ইসলামপুর, Mymensingh 1 September 2026 4 views MYKQ36ZS
0 Comments
Refused Other public office ৳20.0K

বিদ্যুৎ এর লোড বাড়ানো

আমি আমার বাসার মিটারের লোড বাড়ানোর জন্য আবেদন করতে চাইলে ২০০০০ টাকার বিনিময়ে লোড বাড়িয়ে দিবে বলে প্রস্তাব করে।আমি প্রত্যাক্ষান করি।এখনো লোড বাড়ায়ে পারি নাই।

ডেসকো,পল্লবী, ঢাকা।, Dhaka 1 September 2026 2 views DKV3X285
0 Comments
Refused Accounts Office ৳500

বেতনে উচ্চতর গ্রেড প্রদান বিষয় সেবা।

চাকরির ১০ বছর হলে উচ্চতর গ্রেডে বেতন বৃদ্ধি হয় সেক্ষেত্রে উচ্চতর গেটের সেবা নেয়ার জন্য তাদের কাছে গেলে তারা স্পষ্ট জানিয়ে দেয় 500 টাকা করে অর্থ লাগবে উচ্চতার গ্রেট প্রদান করতে আর তা না হলে তারা কাজ করবে না। নিতে হলে জনপ্রতি 500 টাকা করে দেওয়া লাগবে আর তা না হলে উচ্চতার গেটের সুবিধা পাওয়া যাবে না যতদিন টাকা দেয়া হবে না ততদিন এই সুবিধা পাওয়া যাবে না।

যশোর, Khulna 1 September 2026 3 views KHW7UL7K
0 Comments
Refused Other public office ৳15

সেনাবাহিনীর পে অফিস

আমি সেনাবাহিনীর সৈনিক। সরকারি কাজে নিজের টাকা খরচ করে এক ক্যান্টনমেন্ট থেকে অন্য ক্যান্টনমেন্ট এ গিয়েছি দায়িত্ব পালন করে আবার ফিরেছি নিজের খরচে। নিয়ম অনুযায়ী আমি আমার খরচ করা টাকা আমি দাবি করতে পারি আমি নিয়ম অনুযায়ী যা পাবো তাই দাবি করেছি। কিন্তু পে অফিস থেকে আমার কাছে বিভিন্ন মাধ্যমে জানানো হয় দাবিকৃত টাকার ১৫% টাকা আগে তাকে দিতে হবে তারপর অনুমোদন করে দিবে। আমি দেয়নি। আমার প্রতিবেদন প্রতিটি সৈনিক এর উপর করা জুলুম এর প্রতিচ্ছবি। তাই সরকারের কাছে বিশেষ অনুরোধ এই সেক্টরে নজর দেওয়ার জন্য।

ঢাকা, Dhaka 1 September 2026 2 views DK8Z3SCR
0 Comments