All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Other public office ৳70.0K

ইউপি সদস্য সরকারীর ভাতা

সরকারিভাবে অসহায় মানুষের ঘর তৈরি নির্মাণকৃত টাকা পুরোটাই খেয়ে ফেলেন নেত্রকোনা কেন্দুয়া গন্ডা ইউনিয়নে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য । তার বিরুদ্ধে সরকারি সকল কাজেই অনিয়ম এবং দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।

নেত্রকোনা, কেন্দুয়া, গন্ডা ২নং ওয়ার্ড শিবপুর, Mymensingh 1 September 2026 2 views MY8D5H76
0 Comments
Refused Passport Office ৳12.0K

Passport

অবশ্যই। কথাগুলো একটু পরিষ্কার, ভদ্র ও প্রভাবশালীভাবে সাজিয়ে দিলাম: আমার স্ত্রীর পাসপোর্ট জমা দেওয়ার জন্য চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। সেখানে বিভিন্ন ভুল-ত্রুটির কথা বলে তারা পাসপোর্টের আবেদন জমা নেয়নি। কিন্তু পরবর্তীতে অফিসেরই একজন লোক আমাদের সঙ্গে যোগাযোগ করে জানান, ১২,০০০ টাকা দিলে কোনো ধরনের কাগজপত্রের ঝামেলা ছাড়াই পাসপোর্টের কাজ করে দেওয়া হবে। বিষয়টি আমার কাছে অনৈতিক ও অত্যন্ত হতাশাজনক মনে হয়েছে। তাই আমি শেষ পর্যন্ত কোনো কাগজপত্র জমা দিইনি; বর্তমানে আমার সব কাগজপত্র আমার কাছেই আছে।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 2 views CTMUHFCK
0 Comments
Refused Education Office ৳30.0K

বদলি

অন্ত উপজেলা বদলির জন্য। ঘুষ না দেয়ায় ১৫ বছর যাবত বদলি হতে পারছিনা। বদলি নীতিমালা অনুকূল হয়না। অথচ আমার স্কুল থেকে যারা ঘুষ দিচ্ছে তারা বদলি হয়ে যাচ্ছে।

দোয়ারাবাজার, সুনামগঞ্জ, Sylhet 1 September 2026 3 views SYJWK75B
0 Comments
Refused Traffic Police ৳3.0K

জিডি

আমার চুরি হওয়া মোবাইলের বিষয়ে থানায় জিডি করার পর মোবাইলটি উদ্ধারের ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করি। এ সময় আমাকে বলা হয়, ৩,০০০ টাকা দিলে তারা আমার মোবাইলটি বের করে দেবে/উদ্ধার করে দেবে।

সরাইল, Chattogram 1 September 2026 5 views CTW7GNUN
0 Comments
Refused Education Office ৳20.0K

স্কুল পোস্টিং।

গাইবান্ধা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার বর্তমান । ইনি স্কুল পদায়নের নামে বিভিন্ন নবযুক্ত এবং পূর্বের শিক্ষকদের কাছ থেকে এবং বিভিন্ন মাধ্যমে ঘুষ নিয়ে থাকেন। উনি ঘুষ ছাড়া কিছুই বোঝেন না উনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

Gaibandha, Rangpur 1 September 2026 3 views RNCMWE7C
0 Comments
Refused Other public office ৳15.0K

নতুন ড্রাগ লাইসেন্স

নতুন ড্রাগ লাইসেন্স করতে প্রতিজনের কাছেই ১৫/২০/৩০ হাজার টাকা করে দাবি করে তারা। কিন্তু আমি টাকা দিতে রাজি হইনি, নিজে নিজে অনলাইনে আবেদন করেছি ১ বছর হল কিন্তু কাজের কোনোই অগ্রগতিই নেই।

টাঙ্গাইল, Dhaka 1 September 2026 2 views DKM96YG6
0 Comments
Refused Tax Office ৳1.2K

রিটার্ন জমা দেয়া

প্রথমবার রিটার্ন জমা দিতে গিয়ে জমা দেয়ার নিয়ম জানতে চাইলে কম্পিউটার অপারেটর বললেন বাইরে চলুন কথা বলি। তারপর রাস্তার মধ্যে এসে বললেন ১২০০ টাকা হলে সব কিছু করে দিবেন। পরবর্তীতে অন্য একজন কর্মচারী বড়বাবু পদবী ধারী ৫০০ টাকায় কাজটি করে দেন। অথচ পরের বছর থেকে নিজের রিটার্ন নিজেই দিতে পারি

বগুড়া, Rajshahi 1 September 2026 2 views RJTSTR6A
0 Comments
Refused Other public office ৳1.0K

পল্লী সঞ্চয় ব্যাংক হতে ঋন পেতে

পল্লী সঞ্চয় ব্যাংক হতে ঋন নিতে খরচ হয়, ষ্টাপ বাবদ ৩৬০/- আর রেভিনিউ বাবদ ১২০ অথবা ৪০/- আর কোনো খরচ হয় না কিন্তুু ঋন গ্রহীতার কাছ হতে ৩০০/- অথবা ৫০০/- অথবা ১০০০/- বেশি রাখা হচ্ছে |

সকল উপজেলায়, Mymensingh 1 September 2026 3 views MYJ2T6HY
0 Comments
Refused Other public office ৳1.5K

জন্ম নিবন্ধন

আমি একজন যুক্তরাজ্য প্রবাসী। দেশে অবস্থানকালে আমার যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী সন্তানের জন্ম নিবন্ধন করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যাই। সেখানে প্রথমে আমাকে বলা হয় “সার্ভার ডাউন” এবং সরকারি ফি ও বিলম্ব ফিসহ ১,৫০০ টাকা দাবি করা হয়। দায়িত্বপ্রাপ্ত অপারেটরও তখন অফিসে ছিলেন না। চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি জানিয়ে অভিযোগ করার কথা বলার পর অপারেটর অফিসে এসে কাজ শুরু করেন এবং তখন সার্ভার স্বাভাবিকভাবেই চালু ছিল। অর্থাৎ শুরুতে আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল বলে প্রতীয়মান হয়। এছাড়া দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে লন্ডন ও যুক্তরাজ্যকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করার মতো ভুল তথ্যও পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

কুমিল্লা, Chattogram 1 September 2026 2 views CTW3P887
0 Comments
Refused Other public office ৳3.0K

শিক্ষাপ্রতিষ্ঠান

দাখিল সার্টিফিকেট, মার্কসীট, প্রসংশাপত্র, আলিম সার্টিফিকেট, মার্কসীট, প্রসংশাপত্র প্রত্যেকটা কাগজের জন্য ৫০০ টাকা করে দাবী করেন

দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, Mymensingh 1 September 2026 3 views MY66B6VQ
0 Comments
Refused BRTA ৳2.0K

গাড়ির কাগজ করার জন্য

আমার কাছ থেকে টাকাও নিতে পারতেছে না কাজটাও করে দিচ্ছে না, কারন আমিও সরকারি চাকরি করি। মুন্সিগঞ্জ বিআরটি অফিসের কর্মকাণ্ড।। কথা বললে মনে হয় তারা এক একজন বাংলাদেশের প্রেসিডেন্ট।

মুন্সীগঞ্জ, Dhaka 1 September 2026 3 views DKTEWUFQ
0 Comments
Refused Other public office ৳5.0K

গভীর নলকূপ ও সেনিটারি টয়লেট/ বাথরুম বাবদ

প্রতি নলকূপ ও সেনিটারি টয়লেট/ বাথরুম বাবদ ৫০০০ টাকা করে ঘুষ নেই উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা বানিয়াচং হবিগঞ্জ। অথচ সবকিছু সরকারি বরাদ্দ ছিল। সব উপজেলায় প্রায় জনস্বাস্থ্য কর্মকর্তা গন ঘুষ বানিজ্য করে। ওদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমার অনুরোধ দপ্তর এর জায়গায় জনস্বাস্থ্য যোগ করুন।

হবিগঞ্জ বানিয়াচং, Sylhet 1 September 2026 3 views SYBNSKKB
0 Comments
Refused Passport Office ৳8.0K

পাসপোর্ট নবায়ন করণে

আমি আমার মা সহ পাসপোর্ট নবায়ন করতে যাওয়ার পরে সরকারী ফি এর বাইরে অতিরিক্ত ৮০০০ করে টাকা চাওয়া হয় একটি পাসপোর্ট নবায়নের বিপরীতে,পাসপোট অফিসের লোকজন বাইরের কম্পিউটারের দোকান দেখিয়ে নলে দেয় ওদের সাথে কথা বলে ফর্ম জমা দিয়েন ভালো হবে....অফিসের দারোয়ান সরাসরি বলতেছিলো যা বারতি ১৬০০০ টাকা না হলে নবায়ন হবে কিন্তু কত দিনে হবে তা কেউই বলতে পারবে না

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 2 views MYJ9Y4ZQ
0 Comments
Refused Public Hospital ৳200

রোগী নেওয়া

সরকারি হাসপাতালে যে কোন রুগী হোক টাকা ছাড়া ওয়াড বয় তার শরীরে হাত দেয় না সট্রেচারে উঠায় না নিচ তলা থেকে উপরতলা নেয় না পরে নগদ টাকা দিয়ে সেবা নিতে হয়েছে

ফরিদপুর সদর জেনারেল হাসপাতাল, Dhaka 1 September 2026 2 views DKQ7NC4X
0 Comments
Refused Passport Office ৳4.0K

নতুন পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স

২০২১ সালে ৪ হাজার টাকা নিয়েছিল এবং কাবিননামায় কাবিন পরিমান কম থাকার প্রশ্ন করেছিল কাবিনের টাকা এত কম কেন যেখানে কাবিন নামার প্রয়োজন ই ছিলনা। এবং যে ফাইল প্রথমে রিজেক্ট করা হয়েছিল বিভিন্ন ভুলের কারণে সেই ফাইল দিয়েই পাসপোর্ট সম্পুর্ণ হয়। এবং পুলিশ ক্লিয়ারেন্স প্রথম বার 2500 টাকা অনলাইনে আটকে গেছে বলে আরো 1000 টাকা। BRTA Driving licence বি,আর,টি,এ যে কমপক্ষে 5 বার প্রতি বার 5/8 হাজার।

বরগুনা, Barishal 1 September 2026 2 views BRM2DZF3
0 Comments