All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Land Office ৳8.0K

নামজারি

নামজারি করতে আমরা জানি ১১৭০ টাকা লাগে কিন্তু সেখানে কি হয় না নানান কাগজের সমস্যা এটা সেটা বইলা তারা সবকিছু ঠিক কইরা দিবে এগুলা বলে ৮000 টাকা নেয়? বাংলাদেশের প্রত্যেকটা খাতই ঘুষের প্রস্তাব বেশি থাকে ভূমি অফিস সরকারি সবখাতে পাসপোর্ট অফিস

জেলা বরিশাল থানা বাকেরগঞ্জ নলুয়া ইউনিয়নের, Barishal 1 September 2026 3 views BRS6RUR3
0 Comments
Refused Land Office ৳35.0K

জমা জমি সংক্রান্ত বিষয়

শুরু করিতেছি মহান রাব্বুল আলামিনের নামে ঘটনাটি ছিল নাজিরপুর পিরোজপুরের জমি সংক্রান্ত বিষয় আমাদের নিজেদের জায়গা অন্য একজনে রেকর্ড করিয়ে নিয়ে যায় পরবর্তীকালে আমাদের নামে ওই জায়গাটা রেকর্ড করে আনতে আমাদের ৩৫ হাজার টাকা ঘুষ দিতে হয় ভূমি অফিসার কে পরবর্তীকালে আমাদের উকিল মারা যাওয়া আমাদের প্রতিবেশীরা আবার তাদের নামে ওই জায়গাটা রেকর্ড করে নিয়ে যায় আমাদের প্রতিবেশীরা অনেক প্রভাবশালী থাকা সত্ত্বে আমরা ওই জায়গাটা আর আমাদের নামে আনতে পারছি না এখন প্রচুর পরিমাণে ঘুষ দিতে হচ্ছে আমাদের এই হচ্ছে এই দেশের অবস্থা কি বলবো আমার বলার ভাষা খুজে পাচ্ছি না ধন্যবাদ ghush.site ke যে আমার মনের কথা খুলে বলতে পারলাম |

নাজিরপুর পিরোজপুর, Barishal 1 September 2026 3 views BRQNJ5HM
0 Comments
Refused Accounts Office ৳2.5K

Bill

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত খরচের টাকার বিল ভাউচার হিসাব রক্ষণ অফিসে জমা দিলে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ৫ শতাংশ টাকা না দিলে বিল পাস করেননি পরে বাধ্য হয়ে বিষয়টি জেলা প্রশাসক ও সাংবাদিকদের জানানো হয়।

Netrakona, Mymensingh 1 September 2026 3 views MY8Q9QEJ
0 Comments
Refused Other public office ৳1.0K

মামলার জাবেদা নকল উত্তোলন

জেলা রেকর্ডরুম শাখায় মামলার জাবেদা নকলের আবেদন করলে তারা ১০০০ টাকা চেয়ে বসে। আমি দিতে নারাজ হলে তারা ১০-১২ দিন সময় বেধে দেয়। বলে টাকা দিলে আজকেই পাবেন।

লালমনিরহাট, Rangpur 1 September 2026 3 views RNEWT2Z2
0 Comments
Refused Land Office ৳1.0K

খাজনা দাখিলা

চাঁদপুরে হানারচর ভুমি অফিসে যিনি প্রধান কর্মকর্তা একজন মহিলা, তার সহকারি বালাম খাতা দেখেন মোটা করে মহিলা অনারা টাকা ছাড়া কোনো কাজই করে না, টাকা ছাড়া অনেক ঘুরায়,আজ না কাল, রবি বারে আসেন, শনি বারে আসেন এভাবে ঘুরায় যতক্ষন না টাকার কথা বলছে এভাবে অড়া ঘুরায় দাখিলা, বা খারিজ এর ক্ষেত্রে অনেক টাকা নেয় দাখিলা ২ হাজার, জমি খারিজ ৯ হাজার নেয়।

Chandpur, Chattogram 1 September 2026 2 views CTUCLLHN
0 Comments
Refused Passport Office ৳1.5K

পাসপোর্ট আবেদন পত্র জমা

পাসপোর্টের ফিংগার ও কাগজ জমা দিতে গিয়েছিলাম। আবেদন সঠিকভাবে করা হয়েছে এবং তাদের চাহিত সকল কাগজও সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত বিদ্যুৎ বিলের কপিতে আমার এনআইডি অনুযায়ী নামের বানান ভুল থাকায় কাগজ জমা নেয় নি। অথচ পাসপোর্ট করার নিয়ম এনআইডি অনুযায়ী। ১৫০০ টাকা দাললকে দিলে আর কোনো ভুলই ধরা হবে না

সিরাজগঞ্জ, Rajshahi 1 September 2026 3 views RJWTTLKD
0 Comments