All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Public Hospital ৳5.0K

পায়ের হাটুর অপারেশন জন্য

সরকারি হসপিটালে শুধুমাত্র ডক্টর এসে একটু দেখে যায় বাকি সব কিছু বাহির থেকে টেস্ট করাতে হয়। হসপিটালে ভিতরে কোন ধরনের পরীক্ষা করানো যায় না। হসপিটালে বাহিরে শত শত ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে তারা রোগীদেরকে জিম্মি করে সমস্ত টেস্ট গুলি ওখান থেকে করাতে হয়। এবং নিয়ম অনুযায়ী হসপিটাল থেকে ওষুধ স্যালাইন গুলি প্রোভাইড করার কথা।কিন্তু নাপা ছাড়া আর বাকি যত ওষুধ আছে সবকিছু বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। সবার আচার হসপিটালের স্টাফদের খুবই বাজে খুবই খারাপ ব্যবহার করা করে। এবং আমার যে অভিজ্ঞতা হয়েছে রোগী অপারেশন থিয়েটারে নিতে টলি বয় কে টাকা দিতে হয়েছে আবার অপারেশন শেষে অন্যায় নিয়ে আসছে তাকে টাকা দিতে হয়েছে। এটা খুবই বাজে অভিজ্ঞতা ছিল। উল্লেখ্য এই ঘটনাটি গত মাসে ঘটেছে

Barishal sher e bangla medical and hospital, Barishal 1 September 2026 2 views BRHZWGAW
0 Comments
Refused Public Hospital ৳500

পশুর জন্য ভ্যাকসিন

সন্দ্বীপ উপজেলা একটি ভেটরেনারি হসপিটাল । যেখানে এটি মেইন শহরে থাকার কথা থাকলেও করা হয়েছে জঙ্গলে। উপকুল অঞ্চলে যে পশু হসপিটাল আছে এখানে অনেকে জানেনা।কিন্তু আমরা যারা জানি , তারা ভ্যাকসিন কিংবা পশু পাখির চিকিৎসা ও ভ্যাকসিন এর জন্য গেলে টাকা দাবি করা হয়। খামারীদের কে বাৎসরিক একটা প্ নোদনা দেয়া হয়। প্ তি বছর নাম লিস্ট হলেও ভাতা পাওয়া যায়না। ডাক্তারের বদলে এখানে চিকিৎসা দিতে আসে ঔষধ কোম্পানির পৃ তিনিধি। স্থানীয় মতে ওখানকার সাবেক প্রানী কর্মকর্তা এখানে জরিত। ওনার এক ছেলে ভেটেরেনারি ফারমেসি করে। আবার ওনি নিজেই দোকান করে। আবার এক ছেলে একমি পার্র্মসিউটিক্যালসের ভেটেরেনারি তে আছে। অন্য ২ ছেলে লোকাল পশু ডাক্তার। শহর থেকে অডিট আসলেও ওনার ঘরে নিয়ে গিয়ে ভালো করে খাইয়ে মসলা পকেটে দিয়ে মুখ বন্ধ রাখে।

সন্দ্বীপ ,(চট্টগ্রাম, Chattogram 1 September 2026 2 views CT3GUTAM
0 Comments
Refused Accounts Office ৳1.0K

Salary month open, salary withdraw ,.

বেতন এর মাস খুলতে গেলে টাকা দাবি করে, মাসের পর মাস ঘুরিরে বেতন দেয়। ভুল ভাল রিপোর্ট করে। সঠিক তথ্য দেয় না। AG অফিস গুলো চরম পরিমানে ঘুস খায়৷ এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না। নাহলে এরা সকলের বেতন আটকে দেবার ক্ষমতা রাখে।

Dhaka, Dhaka 1 September 2026 3 views DK57MZQS
0 Comments
Refused Other public office ৳1.0K

জন্ম নিবন্ধন

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে গেলে সামান্য ভূল ধরতে পারলেই ১০০০-২০০০ টাকা দিতে হয় না হলে জন্ম নিবন্ধন দেয় না।

সিরাজগঞ্জ, Rajshahi 1 September 2026 3 views RJYK3LN3
0 Comments
Refused Sub-Registry Office ৳20.0K

জমি দলিল রেজিস্ট্রি

দুই শতক জমি রেজিস্ট্রি করতে ২০০০০/- দাবি করে দলিল লেখক। বললাম সরকারি ফি এত না। তখন বলল সাব রেজিস্টার সহকারে অন্যান্যদের তো দিতে হয়। মূলত এটি দলিল লেখক সমিতি ও সাব রেজিস্টারদের গোপনীয় খেলা।

সাদুল্লাপুর, গাইবান্ধা, Rangpur 1 September 2026 2 views RNXQNPHS
0 Comments
Refused Other public office ৳100.0K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য ১ লক্ষ টাকা দাবি করছে এখন আমি দিশে হারা কি করবো

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে থানায় গিয়েছিলাম পুলিশ বল্লো মামলা আছে আমি বল্লাম মামলা খালাস হয়েছে। কিন্তু পুলিশ মানতে নারাজ,।আমি মামলা খালাস এর ফটোকপি দেখালাম, তারপর পুলিশ আমাকে আরো কিছু মামলা দেখালো যে গুলা আমার মা বাবার নাম ঠিকানা কিছুরই মিল নেই। মামলা টা হচ্ছে রাজনৈতিক ২০১২ সালের এখন আমি কি করবো?

চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে, Chattogram 1 September 2026 2 views CT7LKLP3
0 Comments
Refused Other public office ৳50

অগ্রণী ব্যংক

একাউন্ট খুলতে গিয়েছিলাম। পটুয়াখালী সরকারি টিটিসি তে প্রশিক্ষণ এ ৪২০০/- উপবৃত্তি প্রদান করা হতো তখন। আমরা ৪০ জন প্রশিক্ষনার্থী ছিলাম। সবার কাছ থেকে একাউন্ট খুলতে আনসার সদস্য ৫০/- টাকা করে ঘুষ নিয়েছিলো। আমি যখন যাই ফরম পূরন এর পর ৫০/- দাবি করে তখন প্রতিবাদ জানাই এবং কোনো বাড়তি টাকা দেই নি, আনসার সদস্য বললো স্যারকে (ব্যংক কর্মকর্তা) কে নাকি হিসাব দিতে হয়।

পটুয়াখালী নিউ মার্কেট শাখা, Barishal 1 September 2026 2 views BR2F5ULV
0 Comments
Refused Other public office ৳300

মাতৃত্বকালীন ভাতা,

মাতৃত্বকালীন ভাতা আবেদন, ১০ টাকার মধুমতি ব্যাংকের একাউন্ট খোলার জন্য দাবি করেছে ৩০০ টাকা। ইউপি উদ্যাক্তা

লখপুর ইউনিয়ন পরিষদ, ফকিরহাট, বাগেরহাট।, Khulna 1 September 2026 3 views KHRD9V37
0 Comments
Refused Other public office ৳300

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য। সিংগাইর পৌরসভায় যোগাযোগ করা হলে, বাইরের কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে বলা হয়। প্রয়োজনীয় কাগজের কপি সঙ্গে দিতে বলা হয়। তাদের দাবি অনুযায়ী সকল কাগজ সংগ্রহ করে, বাহিরের কম্পিউটারের দোকান থেকে ২৫০ টাকা দিয়ে আবেদন করা হয়। এবং কাগজ সহ অফিসে আবার যোগাযোগ করা হয়। অফিসের কম্পিউটার অপারেটর কাগজগুলো দেখে আবেদনটাই বাতিল করে দেয়। কেন বাতিল হবে জানতে চাইলে, বলে এটা আমাদের নির্দিষ্ট দোকান থেকে আবেদন করতে হবে। তাঁরা সঠিক ভাবে করে দিবে। অন্য দোকান এর আবেদন গ্রহণ করা হয় না। পরে আবার তাদের নির্দিষ্ট দোকান থেকে আবেদন করলাম। সরাসরি ঘুষ চায় না কিন্তু তাদের নির্দিষ্ট দোকান থেকে করালে বিল ৩০০ টাকা দিতে হয়।

সিংগাইর পৌরসভা, Dhaka 1 September 2026 3 views DKZK5UFL
0 Comments
Refused Public Hospital ৳2.0K

শারীরিক পরীক্ষা

ডাক্তার দেখানোর যা রিপোর্ট করতে বললেন। তা করার জন্য ডাক্তারের কম্পাউন্ডার জোরা জোরি শুরু করলেন, এবং সেটা করা লাগবে বাইরের কোন প্রাইভেট প্যাথলজিতে। এই টেষ্ট সরকারি তে করলে সর্বোচ্চ ৪/৫ শত টাকা লাগতো। বি.দ্র: টেষ্ট ছাড়া ওষুধ সেবনে আমি সুস্থ হয়েছি।

ঢাকা, Dhaka 1 September 2026 2 views DKC23PRS
0 Comments
Refused Education Office ৳300.0K

ঘুষ না দেওয়ায় চাকরি হয়নি

যোগ্যতা থাকার পরে ও প্রাথমিক বিদ্যালয়ের চাকরী হয়নি, কিন্তু অযোগ্য অনেক কে চাকরি পাইয়ে দিয়েছেন ঘুষের বিনিময়ে আওয়ামী লীগ আমলের প্রভাবশালি শিক্ষক, যার কথায় পুরো সিলেট জেলা শিক্ষা অফিস চলত, উনি এখন ও একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আছেন

গোলাপগঞ্জ, Sylhet 1 September 2026 3 views SYRFFK54
0 Comments