All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused City Corporation ৳300.0K

হোল্ডিং ট্যাক্স

হোল্ডিং ট্যাক্স দিতে গেলে অফিসার বলে আপনার বিল্ডিং রি অ্যাসেসমেন্ট করতে হবে। ট্যাক্স দুই গুন আসবে। আমাদেরকে ৩ লাখ টাকা দিলে রি অ্যাসেসমেন্ট করবো না।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DKBXY558
0 Comments
Refused Other public office ৳3.5K

পুলিশ ক্লিয়ারেন্স/জন্ম নিবন্ধন

প্রবাসে আসার সময় পুলিশ ক্লিয়ারেন্স করা লাগে . ওটার জন্য কুমিল্লা তিতাস থানার ডিউটি অফিসার 3500 টাকা ঘুষ নেয়.

গৌরীপুর দাউদকান্দি কুমিল্লা, Chattogram 1 September 2026 3 views CT24UZGQ
0 Comments
Refused Accounts Office ৳5.0K

এলপিসি স্থানান্তর

কোরবানি ঈদের আগে আমার বদলি হয়েছে আজমেরীগঞ্জে উপজেলা থেকে লাখাই উপজেলায়, এখন যেটা হয়েছে একাউন্টস অফিসার বা একাউন্টস অফিস এল পিসি স্থানান্তরের জন্য আমি যোগাযোগ করলে আমাকে বলে আপনি ১৭ হাজার টাকা বেতন পান আমরা দশ হাজার টাকা দিয়ে দিই ৭০০০ টাকা আপনি আমাদেরকে দিবেন তারপর আমি যখন দিতে রাজি হই নাই আমাকে বলল আজমিরগঞ্জ তো হাওর এলাকা এখানে হাওর ভাতা পেতাম আর লাখাই উপজেলা হাওর এলাকা না, এ ভাতা না দেওয়ার জন্য ভয়-ভীতি দেখায় তখন বলে লাখাই হাওর এলাকা কি না সে পরিদর্শ করবে এবং আমাকে দিয়ে বাইক(মোটরসাইকেল) ভাড়া করিয়ে সে এলাকায় ঘুরে দেখো এবং বাইকের ভাড়া পরিশোধ করি এবং উল্লখিত ঘুষ না দেয়ার কারণে আমাকে হয়রানি করে এবং আমি বেতন বোনাস ছাড়া ঈদ পালন করি

আজমিরীগঞ্জ, Sylhet 1 September 2026 3 views SYQHBGWA
0 Comments
Refused Land Office ৳2.0K

খতিয়ানের কপি উত্তোলন

পঞ্চগড় রেকর্ড রুম থেকে আমার একটি এসএ খতিয়ানের জন্য আবেদন করি,,কিন্তু তারা খতিয়ানের জাবেদা না দিয়ে আজকাল করে ঘুরায় এবং টাকা চায়

পঞ্চগড় রেকর্ড রুম, Rangpur 1 September 2026 2 views RN6FNAS4
0 Comments
Refused Other public office ৳90.0K

NID Card

আমি দেশে ছুটিতে আসছি আমার পাসপোর্ট মেয়াদ ৪মাস থাকায় পাসপোর্ট রিনিউ করতে যাই।পরে আমাকে বলা হয় NID card লাগবে। আমার NID আর পাসপোর্ট বয়সে অমিল থাকায় পাসপোর্ট রিনিউ করতে না পারায় NID সংসোধন করতে যাই। তখন যত সমস্যা হবেনা নানান তাল বাহানা পরে বলে বাহিরে দেখা করতে। দেখা করলাম খরচ চাইলো ৯০০০০ হাজার। টাকা হলে হবে নয়তো হবেনা 😭

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 3 views MYRSF2L8
0 Comments
Refused Other public office ৳30.0K

BMET ম্যান পাওয়ার, তাকামুল ট্রেনিং

আমি সোদি ভিসা নিয়েছি এক দালালের কাছ থেকে, দালাল আমাকে ১০ আইডি ভিসা দিয়েছে, এখনএজেন্সি বলছে ৫ আইডি ভিসা হলে কোন টাকা লাগে না, কিন্তু ১০ আইডি ভিসা ম্যান পাওয়ার করতে ৩০,০০০ টাকা ঘুস লাগে এর আগে তাকামুল ট্রেনিং করতে ১৭০০০ টাকা ঘুস দিয়েছি। যা সরকারি ফি মাত্র ৬০০০ টাকা এখন আমার বিদেশ যাওয়া অনিশ্চিত।

Dhaka, Dhaka 1 September 2026 3 views DKDRB3HA
0 Comments
Refused Education Office ৳50.0K

বেসরকারি শিক্ষক কর্মচারী বোর্ড

আমার বাবার অবসর এর টাকা তুলতে গেলে তাদের কর্মচারী র মাধ্যমে সামনের চায়ের দোকানে নিয়ে বলেন ওমুক স্যারকে ৫০০০০ টাকা দিলে পুরো টাকে ১ মাসের মধ্যে চলে যাবে। টাকা না দেয়ায় ২০২২ সালের টাকা আজো (১/৯/ ২০২৬) পর্যন্ত ১ টাকাও পাই নাই।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DKUC6VNW
0 Comments
Refused City Corporation ৳100.0K

holding tax

আন অফিসিয়ালি ফোল্ডিং ট্যাক্স পরিষদের জন্য নোটিশ পাঠায় যা আমি অফিসে গিয়ে জানতে পারি। হোল্ডিং ট্যাক্স এর ব্যাপারে জানতে চাইলে দক্ষিনখান এরিয়ার জন্য নিযুক্ত কর্মকর্তা ছয়তলা বাড়ির জন্য আনুমানিক এক লক্ষ টাকাহোল্ডিং ট্যাক্স আসবে যা ফাইল রেডি করার জন্য এক লক্ষ টাকা ঘুষ চান এবং এত টাকা ঘুষ না দিতে চাইলে আমার বাড়ি খাস জমিতে দেখিয়ে মামলা করে দিবে বলে হুমকি দেয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, Dhaka 1 September 2026 3 views DKSRBUL4
0 Comments
Refused Accounts Office ৳1.0K

TA/DA বিল অনুমোদন করাতে

ভ্রমণজনিত বিল অনুমোদন করতে অডিটর ১০০০/=টাকা দাবী করেন।একমাস অপেক্ষা করার পর ঢাকা হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে ফোনে অনুরোধ করিয়ে বিল অনুমোদন করতে হয়েছিল।

কিশোরগঞ্জ, Dhaka 1 September 2026 2 views DKBAGGMX
0 Comments
Refused Land Office ৳11.5K

নাম জারী

নাম জারী করার জন্য নিয়েছে, টাকা নিয়ে নামজারি করে দিচ্ছে না। মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, শিকার মঙ্গল ইউনিয়ন ভূমি অফিস, তফসিলদার । টাকা নেওয়ার তারিখ ১৪/০২/২০২৬

মাদারীপুর, Dhaka 1 September 2026 2 views DKQJYASK
0 Comments
Refused Other public office ৳1.0K

জন্ম নিবন্ধন প্রক্রিয়া

একটি জন্ম নিবন্ধন করার জন্য আমি গ্রামের মেম্বারের সাথে দেখা করি সে আমাকে বলে আপনার কাগজপত্র এবং ১০০০ টাকা দিতে হবে। আমি সরাসরি তাকে না বলিনি, আমি বলছি পরে আপনার সাথে দেখা করব। কিন্তু আমি আমার কাজ অন্য কোনভাবে করে নিয়েছি কিন্তু ঘুষ দিয়ে করিনি। এটাই ছিল আমার মূল অভিযোগ। একটি জন্ম নিবন্ধন করার জন্য ১০০০ টাকা ঘুষ চেয়েছিলেন গ্রামের রানিং মেম্বার।

পটুয়াখালী, Barishal 1 September 2026 3 views BRNZXJN7
0 Comments
Refused BRTA ৳10.0K

ড্রাইভিং লাইসেন্স করা

আমার ড্রাইভিং লাইসেন্স করার প্রয়োজন পড়েছিল। আমি মোটামুটি বাইক চালাইতে পারতাম ঐ সময়। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে যাতে দ্রুততার সাথে হয়। এজন্য একজন আমাকে দালালের মত মাধ্যমে কাজটি সম্পন্ন করার পরামর্শ দেয় এবং এও বলে যে যদি দালালের মাধ্যমে না করা হয় হলে সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না। পরবর্তীতে যেদিন আমি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করি এবং পরীক্ষা দিতে যাই ঐদিন আমার ওইখানে একটা লোকের সাথে পরিচয় হয় এবং তার সাথে কথা বলে জানতে পারি সে প্রায় তিন মাস যাবত ঘুরতেছে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে না লিগ্যালি। কারন সে কোন দালাল ধরেনি বা বি আর টি এর কোন কর্মকর্তাকে ঘুষ দেয়নি। সে শুধু পরীক্ষা দিয়েই যাচ্ছে এবং দিয়েই যাচ্ছে। আমার ড্রাইভিং লাইসেন্সটি একদিনেই সম্পন্ন হয়।

ঢাকা, Dhaka 1 September 2026 2 views DKLD7XK7
0 Comments