All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Other public office ৳2.0K

ইউনিয়ন পরিষদে একটি মাতৃকালীন বাতার জন্য আবেদ করিন করি

ইউনিয়ন পরিষদে আমি একটি মাতৃকালীন বাতার জন্য আবেদন করি পরিষদে একজন দায়িত্বশীল কর্মকর্তা আমাকে বলল এটা করে দেয়া যাবে তবে 2000 টাকা লাগবে আমি জিজ্ঞেস করলাম কেন সে বলল একটা খরচ আছে আমি টাকা দিতে রাজি হলাম না

ভোলা সদর উপজেলা ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদ, Barishal 1 September 2026 3 views BRJFD6Y8
0 Comments
Refused Other public office ৳150.0K

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিষ্ট্রেশন ও রিটার্ন দাখিলসহ সকল ক্ষেত্রে ঘুষ দিতে হয়

রিটার্ন দাখিল করতে গিয়ে হয়রানি করেছে, শেষ পর্যন্ত দালাল ধরতে বলেছে এবং ১৫০০০০ টাকা দাবি করেছে। আমি টাকা দেইনি এবং কাজটা এখনো পেন্ডিং আছে।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DK28RFV4
0 Comments
Refused Other public office ৳200.0K

স্টাফদের প্রমোশন, নিয়োগ বাণিজ্য

কর্মচারীদের প্রমোশন শতভাগ টাকার বিনিময়ে হচ্ছে। ২০০০০০ থেকে ৫০০০০০ টাকায়। এম আর, এডহক নিয়োগে চলছে ৫০০০০০ খেকে ৮০০০০০ টাকায়।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, Mymensingh 1 September 2026 12 views MYFE8D63
0 Comments
Refused Land Office ৳15.0K

নামজারিয়া আবেদন

আমি ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছিলাম একটি ৯ শতক জায়গার নাম জারি করার জন্য অফিসের কর্মকর্তা নায়ের সর্বশেষ বলেছে ১৫০০০ টাকা হলে আমার নামজারি করে দিবে ২০ কর্ম দিবসে 🥲🥲🥲

দাউদকান্দি, Chattogram 1 September 2026 2 views CTGCMA8J
0 Comments
Refused Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট করতে গিয়ে আবেদন করি আমার পেশা দেই বেকার যখন জমা দেবন তখন অফিসার বলে Nid তে দেওয়া আছ

নতুন পাসপোর্ট করতে গিয়ে আবেদন করি আমার পেশা দেই বেকার অফিসার বলে Nid তে দেওয়া আছে ছাত্র ছাত্রী/ আমাকে বলে Nid সাথে মিল রেখে করতে হবে / আমার পড়ালেখা শেষ হয়ে গেছে তিন বছর / আবেদন বাতিল করিয়া নতুনভাবে আবেদন করি আমি ছাত্র দিয়ে তখন আমরা কাছে ছত্রের ID Card চাই / টাকা দিলাম ২০০০হাজার সব ঠিক

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 5 views MYQ6AG37
0 Comments
Refused BRTA ৳12.0K

মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স এর জন্য ১২০০০ টাকা দাবি করে যা আমি প্রত্যাখ্যান করি যার ফলে আমার ড্রাইভিং লাইসেন্স হয় নাই

মানিকগঞ্জ, Dhaka 1 September 2026 3 views DKE9S8FP
0 Comments
Refused Sub-Registry Office ৳50

মিউটেশন করাতে গিয়েছিলাম।

উত্তরা সাব রেজিস্ট্রি অফিসে আমাদের একটা তিন কাঠা জমির মিউটেশন করাতে গিয়েছিলাম। প্রায় চার দিন ঘুড়িয়ে কাগজে কোন ফল্ট না পেয়েও ৫০হাজার টাকা দাবি করে। তা না হলে মিউটেশন হবে না। পরবর্তিতে তেজগাও সাত রাস্তার ভুমি অফিসের এক বড় কর্মকর্তা উত্তরা অফিসে বলে দেয়ার পরে আমাদের মিউটেশন হয়।

Dhaka, Dhaka 1 September 2026 3 views DKSVZRCN
0 Comments
Refused City Corporation ৳5.0K

মৃত সার্টিফিকেট

‎বিগত ০৫-০৭-২০২১ তারিখ আমার মা মারা যান ঠিক ১১ মাস পরে মৃত সার্টিফিকেটের জন্য আমি মানিক পীর কবরস্থানে যাই তখন তারা আমাকে অবগত করেন ১৪১ নম্বর বইটি সিলেট সিটি কর্পোরেশনে চলে গেছে ওখান থেকে মৃত সার্টিফিকেট নিতে হবে, তখন আমি সিটি কর্পোরেশনে যাই এবং তারা আমাকে আশ্বস্ত করেন যে ১৪১ নম্বর বইটি এখনো তাদের কাছে যায় নাই, তখন আমি আবার মানিক পীর কবরস্থানে যাই এবং তাদেরকে অবগত করি ওখানের দায়িত্বশীল ব্যক্তি সাথে সাথে সিটি কর্পোরেশনে ফোন করে এবং আমার সামনেই (লাউড স্পিকারে) বলে যে বইটি সিটি কর্পোরেশনে দেয়া হয়েছে তখন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলে হ্যাঁ বইটি আমাদের কাছে আছে আমি আবার সিলেট সিটি কর্পোরেশনে যোগাযোগ করি তখন তারা নানান বাহানা দেখায় হঠাৎ করে একজন ব্যক্তি কোথা থেকে উদয় হয়ে এসে বলে ভাই কিছু(টাকা)

সিলেট, Sylhet 1 September 2026 3 views SYTVXXNC
0 Comments
Refused Education Office ৳2.0K

আমার সন্তানের ৫ ম শ্রেনির বৃত্তি পরীক্ষার সুযোগ দিবে বলে ঘুষ চেয়েছিল।আমি প্রত্যাখ্যান করি।

আমার সন্তান ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় ৯৮% নম্ব্রর পেছিল কিন্তু ৪র্থ শ্রেনিতে কিল্ডার গার্টেন স্কুলে পড়েছিল বলে বৃত্তি পরীক্ষার সুযোগ দিবে না।পরে UNO এর কাছে অভিযোগ দেওয়ার পরে বাধ্য হয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। কিন্তু আমাকে বলা হয় যে কি ভাবে বৃত্তি পায় দেখে নেব। আমার সন্তান বৃত্তি পায় নাই।আমার সন্দেহ সে এমন কিছু করেছে যে কারনে আমার সন্তান বৃত্তি পায় নাই।

উপজেলা,পুঠিয়া, রাজশাহী, Rajshahi 1 September 2026 3 views RJETBZPZ
0 Comments