All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused City Corporation ৳1.0K

কবরস্থান খেদমত

আমার ফুফাতো ভাই গত ৭ আগস্ট মৃত্যুবরণ করেন এবং তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। কবরস্থানের নিয়ম অনুযায়ী, একটি কবর নির্দিষ্ট সময়—প্রায় দুই বছর পর্যন্ত—সংরক্ষণ করা হয়, এরপর সেখানে নতুন করে কবর দেওয়া হয়। এ অবস্থায় কবরস্থানের রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি আমাদের কাছে দুই বছর পর্যন্ত কবর খেদমত করার জন্য প্রতি মাসে ১,০০০ টাকা দাবি করেছেন। অর্থাৎ দুই বছরে মোট ২৪,০০০ টাকা। বিষয়টি আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার প্রশ্ন হলো, আজিমপুর কবরস্থান কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন কি কবরস্থান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের বেতন বা পারিশ্রমিক প্রদান করে না? যদি করে থাকে, তাহলে মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে আবার এভাবে মাসিক টাকা দাবি করার সুযোগ কোথা থেকে আসে?

ঢাকা, Dhaka 1 September 2026 2 views DKSHMS6B
0 Comments
Refused City Corporation ৳10.0K

লাইসেন্স নবায়ন

বরিশালে ফায়ার সার্ভিস লাইসেন্স করতে গেলে ঘুষ দেওয়া ছাড়া টাকা লাইসেন্স হয় না, কলকারখানা ঘুষ দেওয়া লাগে যে কোন লাইসেন্স করতে গেলে ঘুষ দেওয়া লাগে

বরিশাল, Barishal 1 September 2026 3 views BR8XF4KA
0 Comments
Refused Other public office ৳5.0K

জাতীয় পরিচয় পত্র

বিষয়টি জাতীয় পরিচয় পত্র বানানো যে দোকান থেকে আবেদন করেছি সেই দোকানদারের মাধ্যমে এই টাকাটি চাওয়া হয় দোকানদারের সাথে নির্বাচন অফিসের সবার লিংক আছে তাদের মাধ্যমে এই ঘুষের টাকা নেওয়া হয়।

বরিশাল, Barishal 1 September 2026 3 views BRE2R77A
0 Comments
Refused Public Hospital ৳5

সরকারি ঔষধ গ্রহন করতে গেলে

ইউনিয়ন বাহ গ্রাম পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলা আছে বেশির ভাগ স্বাস্থ্য কমপ্লেক্স গুলাতে গরিব দুঃখী মানুষ ঔষধ নিতে গেলে ৫ টাকা করে দিতে হয়। আমার ওয়ার্ড একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে ৫ টাকা নেয়। আমি টাকা নিয়ে গিয়েছিলাম না বলে ঔষধ পায় নাই।আমি বাহিরে এসে সবাই কে বলতে লাগলাম সবাই বললো ঔষধ নিতে হলে ৫ টাকা নিয়ে যেতে হবে তা ছাড়া ঔধষ পাওয়া যাবে নাহ।

বগুড়া, Rajshahi 1 September 2026 2 views RJ36JX8Y
0 Comments
Refused Sub-Registry Office ৳5.0K

নামজারি

নামজারি খরচ ১১৫০/- টাকা কিন্তু আমার থেকে ৫ হাজার টাকা চেয়েছে। এখনে অফিসের পিয়ন এবং কমিশনার। টাকা না দিলে অনলাইনে এপরুভ হবে না এমনটা জানানো হয়েছে।

মোহনপুর, Rajshahi 1 September 2026 3 views RJRM8JDK
0 Comments
Refused Other public office ৳1.6K

নতুন ট্রেড লাইসেন্স

আমি নতুন ট্রেড লাইসেন্স করতে গেছি সেখানে তারা আমাকে কৃষি খামারের জায়গায় বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ট্রেড লাইসেন্স করতে বলে প্রতি ট্রেড লাইসেন্স জন্য ৩০০ টাকা ঘুস দাবি করছে। যা আমি মেনে নাই বলে সে আমাকে বলে যে সে আমাকে কোন প্রকার সহায়তা করতে পারবে না।। আমি উনাকে জিজ্ঞেস করি যে এই বিষয়ে সরকারি কোন নীতিমালা আছে কিনা।। সে সোজা বলে যে উনি হচ্ছে এখানকার নীতিমালা প্রণয়নকারী।

ফেনী, Chattogram 1 September 2026 4 views CTKU7T2N
0 Comments
Refused Sub-Registry Office ৳20.0K

জমির ডিসিআর

আমি ক্রয়কৃত জামির খারিজ করতে গেলে, উনি সরাসরি আমার কাছে ২০ হাজার টাকা চেয়েছেন, আমি ইনস্ট্যান্ট ৫ হাজার টাকা পরিশোধ করেছি। বাকি টাকা এখনো আর দেইনি।

মিরপুর, Dhaka 1 September 2026 3 views DKL9QEJ2
0 Comments
Refused BRTA ৳8.0K

NEW DRIVING LICENCE

I initially applied online through the BSP portal of BRTA for a light vehicle driving licence. On the day of the examination, a BRTA officer offered to arrange my passing of the examination in exchange for **BDT 8,000**. He told me that I would not need to take the examination and that he would manage the process. He also stated that the money would not be taken by him alone and that other employees would receive a share of the amount. The officer further warned me that if I took the examination directly, it would be very difficult for me to pass.However, I decided to take the examination myself. I completed the examination properly an

BRTA, Dhaka Metro Circle-1, Dhaka 1 September 2026 3 views DK5PNJ3C
0 Comments
Refused Education Office ৳50.0K

বিষয় অনুমোদন

এটি বাংলাদেশ সচিবালয় এর শিক্ষা মন্ত্রণালয় এর কলেজ এর বিষয় অনুমোদন ফিন্যান্স , ব্যাংকিং ও বিমা বিষয়ের জন্য সিলেট শিক্ষা বোর্ডের মাধ্যমে আবেদন করা হয়েছিল কিন্তু তারা বিষয় অনুমোদন এর জন্য ৫০০০০ টাকা দাবি করেন।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DKWXXL3L
0 Comments
Refused BRTA ৳4.0K

ডাইবিং লাইসেন্স

আমি প্রায় ৭-৮ বছর ধরে বাইক চালাই, কিন্তু এতো দিন কারন বসত ডাইবিং লাইসেন্স করা হয় নি, কিন্তু এই বছর ১২-০৫-২০২৬ইং তারিখে আমি গাবতলি বি আর টি এ আমার পরিক্ষা পরে আমি লিখিত এবং ওরাল পরিক্ষায় পাস করি এর মধ্যে আমার অনেক লোকের সাথে কথা হয়েছে তারা ফিজ্ঞার দিয়ে অবশ্যই চলে গিয়েছে, কিন্তু আমার চিন্তা ভাবনা ছিলো আমি দালাল ছাড়া করবো তাই আমি ৪ টা পযন্ত অপেক্ষা করে মোটরসাইকেল চালানো পরিক্ষায় পাস করেছি কিন্তু তারপর দিন আমার রেজাল্ট ফেল আসে, পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে আবার পরিক্ষা দেওয়ার কথা বলে এবং এইটা ও বলে আমার বিষয়টি দেখবে এর জন্য 4000 টাকা খরচ করতে হবে, কিন্তু আমি অশিকার করি, কারন আমার চিন্তা ভাবনা ছিলো আমি কেন টাকা দিবো আমি তো সব পরিক্ষায় পাস করেছি এর উওরে তারা হলে এইখানে এমনই হয়।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DKE9YATH
0 Comments