All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Land Office ৳60.0K

নামজারি অনলাইন করা, এবং নতুন করে মিউটেশন করবো৷

নরমালি নামজারি বা মিউটেশন করতে গেলে ভুমি অফিস এবং এসি ল্যান্ড অফিস ২০/২৫ হাজার টাকা নেয়। এছাড়া এরা কাজ করে নাহ৷ এইবার তাই ই বলেছি দিব অগ্রীমও দিয়েছি ৫ হাজার, বলেছি কাজ হলে বাকিটাও দিব, কিন্তু এরা প্রথমে বললো হবে পরে বলে নাহ হবে নাহ এইটা তো খ-তফসিল, অর্পিত সম্পত্তি। ৬০ হাজার লাগবে, খ-তফসিল আইন অনেক ২০১৩ ২৮(ক) আইনে বাতিল করে দিয়েছে। বললাম মানে নাহ। আমি ২০/২৫ হাজার অফার করেছি। করবে নাহ কাজ। কি করার পরে একজন দুদক এর অফিসার দিয়ে ভুমি অফিসে কল দিয়ে ফাইল এগিয়ে নিতে বলি। গেলাম কিন্তু কাজ হলো নাহ, আগের পুরাতন খতিয়ান অনলাইন নাই, তাই কাজ হবে নাহ। কি করবো? এসি ল্যান্ড এ যান, গেলাম, ১৫ দিনের টাইম লাইন বেধে দিল। আমার সাথে একজন গেছে উনি ২০ দিন ধরে ঘুরছে। উনারও খতিয়ান অনলাইন হয়নি। এখন আমি সেই লাইনে

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DKYZEYTQ
0 Comments
Refused Land Office ৳2.2K

খারিজ

ভাবি প্রথমে খারিজ এর আবেদন করলাম তারপরে কেস নাম্বার পরলো। তারপরে ইউনিয়ন ভূমি অফিসার অর্থাৎ নায়েবের কাছ থেকে প্রস্তাব নিয়ে আসলাম। তারপরে উপজেলা এসিল্যান্ড মহোদয় এর অফিসে জমা দেওয়ার সময় ২২০০ টাকা এর আর একটা চার্জ নেওয়া হয় এটা দিলে দুই থেকে তিন দিনের মধ্যে খারিজ হয়ে যায়। তখন কোন কাগজ পত্র কিছুই লাগে না। এই হচ্ছে অবস্থা

চাটমোহর এসাল্যান্ড অফিস, Rajshahi 1 September 2026 3 views RJLFRM5B
0 Comments
Refused Education Office ৳1.5K

এসএসসি সার্টিফিকেট নামের ভুল সংসধনী জন্য

ঘটনা ২০১৯ সালের আমি হটাৎ খেয়াল করি আমার এসএসসি সার্টিফিকেটে বাবার নামের কিছু অক্ষর ভুল আছে। সেটা সংসধনের জন্য আমি রাজশাহী শিক্ষা বোর্ডে গেলে আমি সঠিক নিয়ম অনুযায়ী ফরম পূরন করি ও সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংকড্রাফ করে করি প্রতি কাগজ সংসধনির জন্য সে পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু কাগজ জমা দিতে গেলে অল্প সময়ে কাজ করিয়ে দিবো বলে আমার কাছে অফিস সহকারী সে ৩০০০ টাকা দাবি করে নতুবা কাগজ জমা নিবে না বলে জানায়। পরে পরিচিত এক স্যার উনি নিশ্চিত ভালো মানুষ তার সাথে আমার পরিচয় হয় এবং উনাকে আমার সমস্যা কথা বললে সে নিজে গিয়ে ফাইল জমা করান এবং ওই অফিস সহকারী কে শাসান যাতে এধরনের কাজ না করেন পরি সঠিক সময়ে আমার কাজটি সম্পুর্ন হয়েছে আর কোন সমস্যা হয়নি।।।। ধন্যবাদ ওই অফিসার যিনি নিঃস্বার্থ রুপে তার কাজ করেছেন।।।

রাজশাহী, Rajshahi 1 September 2026 3 views RJM3KG6H
0 Comments
Refused Passport Office ৳7.0K

নতুন পাসপোর্ট করার জন্য

“সার্ভারের সমস্যার কারণে টাকা জমা দিতে দেরি হয়েছে । দুপুর ১টার পর পাসপোর্ট অফিসের গেটে পুলিশ প্রবেশ করতে দেবে না। অফিসে অনেক ঝামেলায় ঢুকলাম, অফিসে ঢুকে দেখ আসনে কেউ ছিল না। কিছুক্ষণ পর একজন এলো এবং আমাকে বলো দ্বিতীয় তলায় যেতে একবার বলো তৃতীয় তলায় যেতে এতে প্রায় ১ ঘন্টা শেষে আমাকে জিজ্ঞাসা করা হলো কে আপনাকে কে পাঠিয়েছে তাকে ফোন করতে ফোনে কথা বলা পর আমার ডকুমেন্টস সিল দেয় সিল দেওয়ার পর ছবি তুলতে একই ঘটনা ছোট বাচ্চা নিয়ে হয়রানি করেছে অনেক ।

Chittagong, Chattogram 1 September 2026 2 views CTBNXZ5R
0 Comments
Refused Other public office ৳3.0K

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আমার কাছ থেকে নিকলী থানার এসআই ৩ হাজার টাকা ঘুষ চাইছি সেটা নাকি তাদের খরচ স্যার বিনিময় পুলিশ ক্লিয়ারেন্স করে দিবে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে অন্যথায় নাকি হবে না

নিকলী, কিশোরগঞ্জ, Dhaka 1 September 2026 3 views DKXZHB3Z
0 Comments
Refused Tax Office ৳2.0K

রিটার্ন

অনলাইন রিটার্ন দাখিল অসমর্থ হলে পেপার রিটার্ন দাখিল করা যাবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত বিগত ২৮/৬/২০২৬ খ্রি. তারিখে বিশেষ আদেশ প্রচার করেন। আমি তৎপ্রেক্ষিতে বিগত ১৫/০৭/২০২৬ খ্রি. তারিখে আমি করদাতার পর্যাপ্ত উপকরন এবং পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণ উল্লেখ পূর্বক আবেদন করেছি কিন্তু স্বাভাবিক অবস্থায় সমাধান না করে অনৈতিক অবৈধ উৎকোচ দাবি করেন।

ঢাকা, Dhaka 1 September 2026 2 views DKHX552V
0 Comments
Refused Land Office ৳25.0K

সাবরেজিস্টার অফিস

হেবা দলিল করতে যেখানে সব মিলিয়ে ৫০০০ টাকা লাগে সেখানে মৌলভীবাজার সাবরেজিস্টার অফিস আমার কাছে ২৫০০০ হাজার টাকা ঘুষ দাবি করেছে। মৌলভীবাজারের সাবরেজিস্টার অফিস, বিআরটিএ,ও পাসপোর্ট অফিস ঘুষের কারখানা।

মৌলভীবাজার, Sylhet 1 September 2026 3 views SYA7EVKK
0 Comments
Refused Land Office ৳100.0K

নাম জারি ক্ষেত্রে পৌরসভা না হওয়া সম্পত্তি ও পৌরসভার অতিরিক্ত চার্জ দাবি

জমি নাম জারির করার জন্য আবেদন করেছিলাম, সেখানে প্রতি শতাংশে ১০ হাজার টাকা অতিক্রিতো দাবি করেছিল ভূমিক কর্মকর্তারা আমি ওই মুহূর্তেই প্রত্যাখ্যান করেছিলাম

চাঁদপুর মতলব দক্ষিণ নারায়ণপুর ইউনিয়ন, Chattogram 1 September 2026 3 views CT4UUAP9
0 Comments
Refused Other public office ৳1.0K

জন্ম নিবন্ধন, উঠানো সংশোধন, বিধবা ভাতা

সরকারি ফি ৫০৳, সচিবকে দিতে হয় ৩০০ থেকে ৪০০টাকা, সরকারি ফি ১০০ টাকা সচিবকে দিতে হয় ৭০০/৮০০ টাকা, এটা ভাগ হয়, UNO অফিস সহ সকলে ভাগ পায়

ঝালকাঠি, নথুলল্লাবাদ ইউনিয়ন পরিষদ,, Barishal 1 September 2026 2 views BRHSW799
0 Comments
Refused Passport Office ৳20.0K

নতুন পাসপোর্ট আবেদন করার পর

ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করতে গেলে সকল কাগজ সঠিক থাকার পরেও ফাইল ছুড়ে মারে এবং বলে আপনি পাসপোর্ট পাবেন না,আপনার কাগজে ভুল আছে,কি ভুল আছে জানতে চাইলে তিনি বলেন আপনি নিজেই খুজে দেখেন কোথায় ভুল করেছেন। কিন্তু কোন ভুল দেখাতে পারেন নি,পরে এডি স্যার এর রুমে ফাইল নিয়ে দেখালে তিনিও বলেন কাগজপত্র সঠিক আছে।নিচের ডেস্কে বসা ব্যাক্তিকে ডেকে কথা বলেন এবং আমাকে সাথে করে নিচে নামার সময় বলেন ২০,০০০ টাকা দিয়ে যান, কোন কাগজ ঠিক করা লাগবে না,১ সপ্তাহ পরে এসে পাসপোর্ট নিয়ে যাবেন,টাকা দেইনি বলে আজ ৭ দিন পাসপোর্ট অফিসে ঘুরে ঘুরে আজো পাসপোর্ট করতে পারিনি। আজ আবার আবেদন বাতিল করে দিয়েছে।

ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিস, Khulna 1 September 2026 2 views KHEVLLRW
0 Comments
Refused City Corporation ৳1.0K

জাতীয়তা সনদ

আমি 11 নং ওয়ার্ড এ প্রত্যয়ন এ আবেদন করি, যেটা কাউন্সিলর অফিস থেকে 100 টাকায় পাওয়া যায়, কিন্তু আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়, যেমন ঠিকানা ঠিক নেই, জন্মস্থান ঠিক নেই, বাবা মায়ের নাম অক্ষড় গড়মিল, সহ নানা ভাবে হয়রানি করা হয়। পরবর্তীতে দালাল গেইটের বাহিরে দাড়িয়ে বললো 1000 টাকা দেন সব ঠিক হয়ে যাবে।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 3 views CT9586WQ
0 Comments
Refused Other public office ৳1.5K

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স ফাইল জমা দিলে চাহিদা মত 500-1500/- টাকা দিলে সার্টিফিকেট 7 দিনে দেয় আর টাকা না দিলে সার্টিফিকেট পেতে 20 দিন-30 দিন এর বেশি লাগে

সাতক্ষীরা, Khulna 1 September 2026 3 views KHZYL2ZM
0 Comments
Refused Passport Office ৳10.0K

New Passport

There are so many broker in front of Passport office ,Agargaon where they requested me to provide 10 k taka bribe and that person communicate with officer where the token were given ( Mathar chul kom) and he just take the money and communicate with high official and broker to settle the dead. Unfortunately that day the server was not functioning, the broker told me if you want to make the pasport you have to go to Siddirganj branch-Narayanganj, can I arrange it? Then I went to Siddirganj Passport office and agreed to provide 10 k taka to respective broker and he sent me to Siddirganj and I give my finger. This is the process of ghush, but after getting the passport, i didn't provide gush.

Siddirganj, Dhaka 1 September 2026 3 views DKA99W4V
0 Comments