All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,418 reports found
Report a bribe
Refused Education Office ৳10.0K

Nibondhon a Teacher joing Purpose

প্রতিষ্ঠানের সবাই মিলে, কাগজপত্র পাঠানো এবং রেডি বাবদ মোট ১০ হাজার টাকা দাবি করা হয়, আমরা জানতাম এটা অনিয়ম, এটা দুর্নীতি। তাই পুরো ব্যাপারটি ইস্মুতলি হ্যান্ডেল করি।

Madaripur, Dhaka 1 September 2026 3 views DK7EFXFN
0 Comments
Refused Land Office ৳5.0K

তদন্ত রিপোর্ট

ইউনিয়ন ভূমি অফিসের একটি তদন্ত রিপোর্টের জন্য আমার কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করা হয়েছিল। আমি সেই ঘুষের দাবি প্রত্যাখ্যান করায় কর্মকর্তা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তদন্ত প্রতিবেদনে উল্টাপাল্টা ও অসত্য তথ্য দিয়েছেন।

বহরমপুর ইউনিয়ন , দশমিনা উপজেলা পটুয়াখালী জেলা।, Barishal 1 September 2026 3 views BRHR8QPP
0 Comments
Refused Customs Office ৳50.0K

ইনপুট মাল খালাস করার জন্য

দেশের বাইরে থাকে মালামাল দেশে প্রবেশ করার জন্য কিছু ডকুমেন্ট কাস্টম ও বিমান অফিসার স্বাক্ষর নিতে হয় । সে সময় কাস্টমস অফিসে ও কার্গো ভিলেজের প্রতিটি কর্মকর্তা কর্মচারী ১,২ জন ছাড়া, টাকা ছাড়া ডকুমেন্ট এ স্বাক্ষর করে না আগে টাকা পরে স্বাক্ষর করে। ঘুস ছাড়া কোন কাজ করা যায় না।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DKHGAEP4
0 Comments
Refused Land Office ৳100

নামজারি করতে গিয়ে ঘুষ

আমাদের স্থানীয় ভূমি অফিসে গিয়েছিলাম নামজারি করতে নামধারী হয়েছে এটা জানার পরে বললাম একটা কফি দেন দুই টাকার ফটোকপি দিয়ে ১০০ টাকা জোর করে নিয়েছে

রাজবাড়ী, Dhaka 1 September 2026 3 views DKLXAEG4
0 Comments
Refused Public Hospital ৳20.0K

ক্যান্সার এর থেরাপি

আমার বোন ক্যান্সারে আক্রান্ত। মহাখালীতে একজন ডাক্তারের আন্ডারে চিকিৎসা নিচ্ছে। একটি টেস্ট করতে আশুলিয়া গণকবারি বাংলাদেশ আণবিক গবেষণা প্রতিষ্ঠান এ ক্যান্সার হাসপাতালে যাই। টেস্ট করাতে চাইলে বলে যে কোন সরকারি ডাক্তারের সুপারিশ লাগবে। পরে ডাইরেক্টর এর সাথে যোগাযোগ করি। তিনি অন্য একজন ডাক্তারের নাম বলেন যোগাযোগ করতে। সে সরাসরি ২০০০০ টাকা অতিরিক্ত চান। আমি টাকা দেই এবং চিকিৎসা লই।

গণক বাড়ি,আশুলিয়া, Dhaka 1 September 2026 2 views DKG7QD7E
0 Comments
Refused Other public office ৳2.0K

মাতৃত্বকালীন ভাতা

মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে চেয়েছি। মহিলা মেম্বার 2000 টাকা দাবি করেছে, বলেছেন সে টাকা নাকিচেয়ারম্যান কে দিতে হবে। এবং ভাতার টাকা পেলে তাকেও আবার কিছু দিতে হবে। পাচঁগাও, টংগীবাড়ি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ, Dhaka 1 September 2026 3 views DKTJGWHV
0 Comments
Refused Public Hospital ৳10.0K

চিকিৎসা

আমার বাচ্চা জম্মের পর nicu দরকার হয়েছে পরে আমি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে যাই আমার তখন খুব টাকার সংকট ছিলো তাই সরকারি হাসপাতালে যাই সেখানে যাওয়ার পর বললো সীট খালি নাই কিন্তু আনসার এসে বললো ১০হাজার টাকা দিলে ব্যবসা হয়ে যাবে।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DK2K6AAC
0 Comments
Refused Passport Office ৳15.0K

নতুন পাসপোর্ট

আমি নতুন পাসপোর্ট করতে যাই লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে আমার জন্মসনদ হওয়ার কারণে আমাকে ২০৩ নাম্বার রুমে পাঠায়। সেখানের ২য় অফিসার আমাকে বলে জন্মসনদ দিয়ে পাসপোর্ট হবে না। পরে আমি বলি স্যার আমি বাহিরে পড়াশোনা করবো প্লিজ স্যার আমাকে হয়রানি কইরেন না পরে আমাকে বলে ঠিক আছে ১৫হাজার টাকা লাগবে আমি টাকা দিতে রাজি হইনি যার কারণে এই পাসপোর্ট বানাতে আমাকে ৮ মাস পাসপোর্ট অফিসে ঘুরা লাগছে আজকে এই ভুল কালকে ঐ কাগজ এমনি করে পরে পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হলো সেখানে তো অরেক হয়রানি সেখানে পুলিশকে ১৫শ টাকা দেওয়া লাগছে বাহিরে পড়াশোনা করতে যাবো একটা মেডিকেল করা লাগে সেখানে জেলা সার্জনের সই নিতে আবার ১৫শ টাকা দিয়ে হয়। আমার পদে পদে হয়রানির শিকার হতে হয়েছে।

লক্ষ্মীপুর, Chattogram 1 September 2026 3 views CTPK7FX3
0 Comments
Refused Land Office ৳200.0K

মিউটেশন বা নামজারী

আমি ১৯৯৫ সালে ধারাবাহিক বর্ণনা প্রায় 17 ঘন্টা জায়গায় করাই করি। রেশন করতে গেলে ১৯৭২ ৭৭সালের কবল আইমিটেশন হয় না বলে আমাদেরকে প্রত্যাখ্যান করে পরবর্তীতে অনেক চেষ্টা করে দেখলাম আসলে এখানে টাকা দিলে সব হয় উনি আমার থেকে প্রায় দুই লক্ষ টাকা দাবি করে আমার সামর্থ্য না থাকলে আমি এখনো পর্যন্তই মেডিসিনগুলো করতে পারিনি

পটিয়া ভুমি অফিস, Chattogram 1 September 2026 3 views CTNDR3TW
0 Comments