All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,421 reports found
Report a bribe
Refused Passport Office ৳500.0K

পুরো দেশের প্রতিটা জেলার পাসপোর্ট অফিসের ঘুষের সিস্টেম

আমি নিজে পাসপোর্টের সেক্টরে কাজ করি। সারা দেশে পাসপোর্ট অফিসের যে সিস্টেমে হাজার কোটি টাকা ঘুষ লেনদেন হয় সেইটা উন্মুক্ত করবো। পাসপোর্ট অফিসের ঘুষ সরাসরি লেনদেন হয়না। এটা হয় একটি চেনেল সিস্টেম বা মাধ্যমে। এখন প্রশ্ন এই চেনেল আসলো কীভাবে চেনেল কী এবং এইটা কীভাবে কাজ করে? চেনেল তৈরি করা হয়েছে মূলত পাসপোর্ট অফিসে এডি তার নিচের লেভেলের কিছু কর্মকর্তার সাথে ঐ জেলার ট্রাভেল সমিতির চুক্তিপত্র মাধ্যমে। চুক্তির বিষয়টা মূলত এরকম থাকে যে, ট্রাভেল সমিতির ভেতরে যতটা ট্রাভেল অফিস থাকবে তারা প্রত্যেকের নির্দিষ্ট জিমেইল ইউজ করবে যে জিমেইলটা পাসপোর্ট অফিসের ভেতরে লিস্টেড থাকবে।যেটা দেখার পর পাসপোর্ট অফিসের লোকেরা বুঝতে পারে যে এটা অমুখ ট্রাভেল অফিসের জিমেইল বা চেনেল। পরবর্তী অভিযোগে আরও বিস্তারিত

সুনামগঞ্জ, Sylhet 31 August 2026 3 views SYDBAQS2
0 Comments
Refused Other public office ৳5.0K

জন্মনিবন্ধন ডিজিটাল করার জন্য।

আমি জন্মনিবন্ধন ডিজিটাল কারার জন্য ইউনিয়ান পরিষদে গিয়েছিলাম( বর্তমানে পৌরসভা) গিয়ে দেখি আমার জন্মতারিখ ভুল দেখাচ্ছে । আমার কাছে পূর্বের যে এনালগ হাতে লেখা জন্মনিবন্ধন আছে সেটাতে সঠিক আছে জন্ম তারিখ। তারা নিজেরাই ভুল করেছে খাতা থেকে ওয়েব সাইটে আপডেট করার সময়। জন্ম তারিখ ঠিক করার জন্য ৫০০০/- হাজার টাকা চেয়ে ছিলো কিন্তু আমি ঠিক করিনি টাকা দিয়ে। এখনও পর্যন্ত আমি আমার জন্মনিবন্ধন করতে পারিনি।

শ্যামনগর, Khulna 31 August 2026 3 views KHSV363A
0 Comments
Refused Passport Office ৳15.0K

Passport renewal

আমার পুরাতন পাসপোর্টের সাথে আমার ভোটার আইডি কার্ডের নামের অমিল ছিলো।তার জন্য যখন পাসপোর্ট রিনিউ করতে যায় তখন আমার কাছ থেকে 15000 টাকা দাবি করে।তখন আমি তাদের কথায় রাজি না হয়ে যশোর পাসপোর্ট অফিস থেকে নির্ধারিত ফিস থেকে অতিরিক্ত দুই হাজার টাকা বেশী দিয়ে পাসপোর্ট রিনিউ করে নিয়ে আসি।

Jhenaidah, Khulna 31 August 2026 3 views KHNRHBNP
0 Comments
Refused Passport Office ৳1.5K

পাসপোর্ট তৈরি

আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে পাসপোর্ট তৈরি করার জন্য কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে যাই। প্রথমে আমাদের দ্বিতীয় তলায় পাঠানো হয় NID যাচাইয়ের জন্য। সেখানে যাচাই সম্পন্ন করার পর আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। দীর্ঘ সময় অপেক্ষা করা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু আমাদের সিরিয়াল আসার পর সংশ্লিষ্ট ব্যক্তি জানান যে, এই অফিস থেকে আমাদের পাসপোর্টের আবেদন করা সম্ভব হবে না। তিনি বলেন, আমাদের নিজ নিজ জেলা থেকে আবেদন করতে হবে। অথচ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই যে আবেদনকারীকে অবশ্যই নিজ জেলার পাসপোর্ট অফিস থেকেই আবেদন করতে হবে। অফিস থেকে বের হওয়ার সময় একজন ব্যক্তি আমাদের প্রস্তাব দেন যে, ১,৫০০ টাকা দিলে তিনি আমাদের পাসপোর্টের কাজ দ্রুত করে দেবেন এবং সরাসরি ছবি

Dhaka, Dhaka 31 August 2026 5 views DKEVWHZF
0 Comments
Refused Land Office ৳15.0K

নামজারি

ফাইল আটকে রাখা হয়েছে। যতবার যাই ততবারই বিভিন্ন ধরনের তালবাহানা করে। আমি ওনাদের কথামতো সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছি। সরকারের নিয়ম মোতাবেক ৩২ দিনের মধ্যে নামজারি হওয়ার কথা। আজকের দশ মাস অতি করেছে। আমি ঘুষ দেয়ার পক্ষে না।

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DKL3JDHB
0 Comments
Refused BRTA ৳7.0K

লাইসেন্স

আমি ১৬ বছর যাবত মোটর সাইকেল চালক। তার আগেও চেষ্টা করেছি লাইসেন্স নেয়ার কিন্তু পারিনি। পরবর্তীতে আবার চেষ্টা করি গত ২০২৫ সালে। আমি নিশ্চিত ছিলাম লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় ১০০% পাশ করবো। এত বছর গাড়ী চালাই তাই নিজের প্রতি অগাদ বিশ্বাস ছিলো। কিন্তু ঘুষ না দেয়ায় আমি ফেল। লিখিত, ব্যবহারিক ও মৌখিক। আমি কিন্তু বিএসএস পাশ। তারপরও লিখিত পরীক্ষায় ফেল করলাম। পরীক্ষা দিয়ে চাকরি পেলাম অথচ লাইসেন্স পরীক্ষায় ফেল। কত কঠিন তাদের পরীক্ষা। মনে হয় বিসিএস এর চেয়ে কঠিন। যাইহোক আর লাইসেন্স নেয়া হলো। আমার খুব কাছের একজন ঘুষ দিয়েছিল সে ব্যবহারিক পরীক্ষায় ২০% ও চালাতে পারেনি তাকে লাইসেন্স দিয়ে দিলো।

সোনাপুর বিআরটিএ প্রশিক্ষণ কেন্দ্র, Chattogram 31 August 2026 3 views CTWZNYKR
0 Comments
Refused City Corporation ৳1.5K

পঞ্চগড় পৌরসভায় জন্ম নিবন্ধন সংক্রান্ত

পঞ্চগড় পৌরসভায় অসংখ্য অভিযোগ রয়েছে। এগুলোর মধ্যে আমি বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরছি। প্রথমতঃ পঞ্চগড় পৌরসভার কর্মকর্তা, কর্মচারীরা সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেন। এছাড়াও যারা কোনো কাজের জন্য আলাদা চা খাওয়ার টাকা/ঘুষ দেন না তাদের সাথে খারপ আচরণ করেন এবং আজ দিব কাল দিব বলে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপন করান। দ্বিতীয়তঃ কর্মকর্তা, কর্মচারীরা মানুষের কাগজ অথবা ডকুমেন্টের কোনো গুরুত্ব বা প্রয়োজন বিবেচনা করেন না। ধরেন একটি জন্ম নিবন্ধনের জন্য আপনি তাদের 10 দিন সময় দিচ্ছেন এর মধ্যে জন্ম নিবন্ধন ছাড়া আপনি বিদেশে যেতে পারবেন না এমন পরিস্থিতিতে দেখা যাবে তারা আপনাকে অযথা বসিয়ে রাখবে নির্দিষ্ট কারণ বলবে না অন্য কাজ করবে শেষে বলে দিবে আজ হবে না কাল বা পরশু আসেন।

পঞ্চগড় সদর, Rangpur 31 August 2026 3 views RN7A5HSH
0 Comments
Refused Land Office ৳9.0K

ভূমি কর

ভূমন কর। সরকারি ফি ১৫০/- কিন্তু ভূমি অফিস নানান বাহানা করে বলে এখন অনলাইনে করা যাবে । আমরা বললাম করে দেন । তখন বলে লোক নেই । পরে আসেন । পরে গেলে দেখা গেল আরেক জন লোক বসে আছে, সে ৯০০০/- টাকা লাগবে বলে দিল ।

উত্তরা, Dhaka 31 August 2026 3 views DKJF8S6G
0 Comments
Refused City Corporation ৳600

পঞ্চগড় পৌরসভায় জন্ম নিবন্ধন সংক্রান্ত

আমি একজন বিধবা নারী আমার বয়স 30। আমার একমাত্র সন্ত্রান শারীরিক প্রতিবন্ধি। তার জন্ম নিবন্ধনটি করার জন্য আমি পৌরসভা গিয়েছিলাম। অতঃপর অনলাইনে আবেদন করে জমা দিয়েছি। আমার আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। আমি আবেদনের পর আমাকে 5 দিন পর যেতে বলেন জন্ম নিবন্ধন নেওয়ার জন্য। এভাবে আমি প্রায় 26 দিন পালাক্রমে ভাড়া খরচ করে পৌরসভা যাই। সেদিনও সেখানে থাকা কর্মচারীগণ আমাকে আরো পরে আসতে বলেন। এক পর্যায়ে আমি অজ্ঞাত এক ব্যক্তিকে বিষয়টি জানালে তিনি প্রতিবাদ করেন এবং কারণ জানতে চান একপর্যায়ে ব্যক্তির প্রতিবাদ স্বরুপ তারা টেবিলের সামনে থাকা ফাইলে খুজে আমার প্রতিবন্ধি ছেলের জন্ম নিবন্ধন বের করে দেন। পরবর্তী অনুসন্ধানে জানা যায় নিবন্ধনটি আবেদনের 7দিনের মাথায় সম্পন্ন হয় কিন্তু কর্মচারীগণ ইচ্ছাকৃত ভাবে আমার মতো অসহায়কে

পঞ্চগড় সদর, Rangpur 31 August 2026 3 views RNFAF9PW
0 Comments
Refused Other public office ৳25.0K

গভীর নলকূপের জন্য আবেদন।

আমি একটা গভীর নলকূপের জন্য আবেদন করি।আবেদন পত্র অফিসে জমা দিতে গেলে বলে এমপি মহোদয়ের সুপারিশ লাগবে।পরে উনার সুপারিশ এনে অফিসে জমা দেয়।জমা দিলে ওখান থেকে বলা হয় এটা আবার এমপি মহোদয়ের কাছে যাবে।উনি একটা তালিকা করে দেবেন।সেই তালিকায় যাদের নাম থাকবে তারা কল পাবেন।পরে আমাকে বলা হয় আপনি যদি কল নিতে চান তাহলে ইঞ্জিনিয়ার সাহেব ২৫০০০ টাকা চেয়েছেন যেখানে ব্যাংকে জমা দেওয়া লাগে ৭০০০ টাকা।মানে ৭০০০ টাকা জিনিস আপনাকে ২৫০০০ টাকায় নিতে হবে।আমি খুবই হতবাক হয়ে যায়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, Khulna 31 August 2026 3 views KHJMMKLN
0 Comments
Refused Other public office ৳2.0K

জাতীয় পরিচয়পত্র

আমি আমার জাতীয় পরিচয়পত্র করতে গেলে আমার কাছ থেকে একজন দোকানদার ২০০০ টাকা চায়। ২০০০ টাকা দিলে নাকি তারা আমার কাজটা করে। আমি নিজে করলে নাকি টাইম নিবে তারা নাকি ১ সপ্তাহের মধ্যে করে দিবে। পরে আমি প্রত্যাখ্যান করি।

kisurgonj, Dhaka 31 August 2026 3 views DKXYQ285
0 Comments
Refused Tax Office ৳100.0K

আয়কর রিটার্ন

নথি পূর্ণ উন্মোচন। মামলা নিষ্পত্তি সাপেক্ষে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই সে কারণে অতিরিক্ত কর পরিশোধ করতে হয়েছে।

নীলফামারি, Rangpur 31 August 2026 3 views RN75N4YJ
0 Comments