All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,421 reports found
Report a bribe
Refused Land Office ৳50.0K

নাম জারি সংক্রান্ত

আমার একটা ৫৭ শতকের জমি রেওয়াজ বদল খেতাম। আমার বদলের জমি দুইটাই বাদীপক্ষ তার নামে নাম জারি করে রাখে সেটা দিনাজপুর সদর ভূমি অফিসে কেস দাখিল করলে রায় দেয় নাম পরিবর্তনের জন্য সেই কাগজটা আবার সাব অফিসে উত্তোলনের জন্য প্রেরণ করে সেখানে প্রথমে এক লক্ষ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়, পরবর্তীতে সে অফিসে একজন কর্মকর্তারপ সাথে কয়েক দফায় অনুরোধ করার পরে ৫০ হাজারে কাগজ দিতে রাজি হয়। ৫০ হাজার টাকা দিলে উনি কাগজটা দিবে। এমত অবস্থায় আমার বাবা অনেক কয়েকজন আকার শরণাপন্ন হয় কিন্তু কোন কাজ হয়নি।

দিনাজপুর, চিরবন্দর উপজেলা, Rangpur 31 August 2026 3 views RN25BNBB
0 Comments
Refused Land Office ৳50.0K

জমির নাম জারি

আমার একটা জমি একজনের সাথে রেওয়াজ বদল ছিল কিছুদিন আগে জমিটা আমরা উনার জমি ওনাকে যাইতে বলি এবং আমাদের জমিতে আমরা আসি উনি দুইটা জমিয়ে উনার নামে নাম জারি করে রেখেছে, এখন ওই নাম কাটাইতে দিনাজপুর জেলা ভূমি অফিসে কেস ফাইল করা হয় পরবর্তীতে কেজের রায় দেয় ওই কেজের রায় নিতে জেলার রেজিস্টার জেলা সাফ অফিসে পাঠায়, ওখানে এক কর্মচারী কপিটা দিতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঘুষ চায় পরবর্তীতে কয়েক দিন ঘুরার পরে অনেক বলা ধরার পরে শেষে ৫০ হাজারে আসে আটকে। ৫০ হাজার টাকা ঘুষ দিলে উনি কেজের কপিটা দিবে এমতাবস্থায় বিভিন্ন জনের কাছে শরণাপন্ন হই কিন্তু কোন লাভ হয়নি ব্যাপারটা এই অবস্থায় আছে।

দিনাজপুর, চিরবন্দর উপজেলা, Rangpur 31 August 2026 3 views RNMLQUKR
0 Comments
Refused Land Office ৳100.0K

Mutation for family land

I applied for our family land mutation on behalf of my family. All documents attached on the land website. When I contact the surveyor for completing the mutation work, he asked me to provide him 100000tk. First I'm trying to negotiate his asking amount and he strick on the mentioned amount. Later, I don't contact with him and he refused the application by writing a false statement. Also, I have all land tax submission bill (Dakhila) till 2020. I have the name, but I seems all stuff of Batiyaghata Land office are fully or partially corrupted. If you have the authority to take action on them, please do the needful as your earliest.

Batiaghata, Khulna, Khulna 31 August 2026 4 views KHKMU5NW
0 Comments
Refused BRTA ৳5.0K

ড্রাইভিং লাইসেন্স করাতে

পূর্বে যারা চট্টগ্রাম বি আর টি তে লাইসেন্স করছে তাদের থেকে জানলাম এখানে দালালের সাথে কন্ট্রাক্ট করা ছাড়া লাইসেন্স প্রথম মনে করছি একবার ট্রাই করে দেখবো। কিন্তু ইমার্জেন্সি লাইসেন্স প্রয়োজন হওয়ার কারণে দালাল ধরলাম সরকারি ফি দেওয়ার বাহিরে দালাল কে ৫০০০ টাকা দিতে হয়েছে।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 3 views CTCS4HRS
0 Comments
Refused Other public office ৳3.0K

ইউজার আইডি চাইতে গিয়ে ঘুষ

আমার ফার্মাসিস্ট কোর্স এর ইউজার আইডিটি তারা আমাকে না দিয়ে বললো যে আমরাই রেজিষ্ট্রেশন নবায়ন করে দিবো 3000 টাকা লাগবে। অথচ রেজিষ্ট্রেশন খরচ মাত্র 700 টাকা। আমি নিজে করতে চাইলে আমার ইউজার আইডিটা দরকার হয়ে পরে। এমতাবস্থায় ইউজার আইডি চাইলে উক্ত অফিসের পিওন “কানকির ছেলে বলে গালি দেয়” এবং বলে “দুচিয়ে দেবো ইউজার” বলে তারিয়ে দেয়।

কুষ্টিয়া, Khulna 31 August 2026 3 views KH5CZYC6
0 Comments
Refused Other public office ৳50.0K

প্রিন্টিং প্রেসের ডিকলারেমন প্রত্যয়ন

আমার প্রতিষ্ঠানের নাম চৌধুরী প্রিন্টিং প্রেস, স্টেশন রোড, গাইবান্ধা। আমি আমার প্রতিষ্ঠানের বৈধতার জন্য জেলা প্রশাসক বরাবর অফিস কর্তৃক প্রেরিত ফরম মোতাবেক একটি দরখাস্ত করি। সঙ্গে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেই। প্রথমে কোন রশিদ ছাড়া অফিস খরচ বাবদ 2000/- নিয়ে প্রায় 6 মাস ঘোড়ায়। তার পর আমি নিজে ডিসি সাহেবের সঙ্গে দেখা করি এবং তিনি বিষয়টি আমলে নিয়ে ফাইলের কাজ করার নির্দেশ দেন। কাজ শুরু হয়। কাজের চুড়ান্ত পর্যায়ে এসে আমার নিকট 50000/- টাকা দাবি করে আমি টাকা দিতে অস্বীকার করলে আমার কাজটি এখন পর্যন্ত হয় নাই। আমি এখন কি করতে পারি।

গাইবান্ধা জেলা, Rangpur 31 August 2026 3 views RNVJ8RNZ
0 Comments
Refused Passport Office ৳1.2K

পাসপোর্ট অফিসে পাসপোর্ট বানানোর জন্য আমি গিয়েছিলাম

আমি সকাল বেলা একবার গেছিলাম আমার এনআইডি স্মার্ট কার্ড ভুলে গেছিলাম যার কারণে দুপুর ১২ টা বাজে ভৈরব থেকে কিশোরগঞ্জ আবার গেছি এবং এনআইডি নিয়ে আসছি সাথে করে ওই সময়কার আনসার সে আমার কাছে ১২০০ টাকা দাবি করছে শুধুমাত্র পেপার জমা নেওয়ার জন্য না হলে সে আমাকে পেপার জমা দিতে দিবে না আমার বাড়ি ভৈরব উপজেলা ওই আনসার তার নাম মনে নাই আমার কিন্তু ওইখানের বেশিরভাগ আনসার তারা এসব অপকর্মের সাথে জড়িত

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, Dhaka 31 August 2026 3 views DKNVYJE3
0 Comments
Refused Other public office ৳2.0K

উপবৃত্তি নেওয়ার জন্য ঘুষ

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়া অবস্থায় আমার নাম উপবৃত্তি তালিকায় আসে। সেখান থেকে পুবালি ব্যাংকের এক কর্মকর্তাকে দ্বায়িত্ব দেয়া হয়েছিলো যাচাই বাছাই এর জন্য। সে আমাদের প্রত্যেকের কাছে ২০০০ টাকা করে দাবি করেছিল। আমি টাকা দেই নাই আমার নাম উপবৃত্তির তালিকা থেকে বাদ দিয়েছিল। যারা টাকা দিয়েছিল সবাই উপবৃত্তির টাকা পেয়েছিল।

নওগাঁ, Rajshahi 31 August 2026 2 views RJG9L2VM
0 Comments
Refused Land Office ৳1.00M

রেকর্ডের সমস্যা।

সেটেলমেন্ট জরিপ এর সময় আমাদের অংশ আরেকজনের নামে রেকর্ড করে দেয়। আজকে শুনানি ছিল। তদন্তকারী কর্মকর্তা এই টাকা দাবি করে। তাই তাদেরকেই আবারও পর্চা দিয়ে দেয়।

সাভার, Dhaka 31 August 2026 3 views DK3RL83Q
0 Comments
Refused Other public office ৳3.5K

পুলিশ ক্লিয়ারেন্স

মুক্তাগাছা থানার আসেপাশে কম্পিউটার এর দোকান গুলোতে পুলিশ ক্লিয়ারেন্স করতে ৩৫০০ টাকা নেয়া হয় চালান ১৫০০ আর ২০০০ টাকা আবেদন ও পুলিশ কে গুশ দিবে যদি শুধু আবেদন ও চালান নেন তাহলে ১৭৫০ টাকা নেয় কিন্তু পাসপোর্ট এর কপি সত্যায়িত না করার কারনে ত্রুটি যোক্ত করে দেয় একটা পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য এত টাকা গুশ দিতে হবে দেইনি ভাবছিলাম হবে কিন্তু পাসপোর্ট এর কপি সতয়ায়িত করার কথা বলে নাই

ময়মনসিংহ, Mymensingh 31 August 2026 3 views MYLXXDJB
0 Comments
Refused Education Office ৳30.0K

টিসি

আমি আমার পুরান ঢাকার কলেজ সোহরাওয়ার্দী কলেজ থেকে টংগী সরকারি কলেজে টিসি নিতে চেয়ে তাদের অফিসে যাই।কিন্তু তারা ৪ টি আসন ফাকা থাকায়। আমার কাছে নেতা আর অন্যান্য কথা বলে টাকা দাবি করে।

গাজীপুর, Dhaka 31 August 2026 3 views DKMWNSGM
0 Comments
Refused Other public office ৳3.0K

নতুন এনআইডি তৈরি

আমি নতুন এনআইডি তৈরি করতে গেলে এক দালাল আমার কাছ থেকে টাকা চায়। আমি টাকা না দিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কাছে অভিযোগ জানাই। পরের দিন আমি অফিসে গেলে অনারা আমার ফাইল সবার নিছে দেয়। পরে যখন আমার সময় আসে অনারা আমাকে বলে আপনার ফাইল আবার সবার নিছে চলে গেছে।

ছাতক, Sylhet 31 August 2026 3 views SYNYMXM2
0 Comments
Refused Tax Office ৳1.0K

রির্টান স্লিপ

আমার একটি আয়কর রির্টান জমা দিতে যাই আয়কর অফিসে, সেখানে আমার কাছে মিষ্টি খাওয়ার জন্য ১০০০ টাকা দাবি করেন আমি সরাসরি প্রত্যাখান করি। এতে তিনি আমাকে ৫দিন ঘুরায় নানা বাহানায়। পরিশেষে কাজটি করতে রাজি হয় যে পরবর্তীতে সার্টিফিকেট নেওয়ার সময় তাকে অর্থ প্রদান করতে হবে।

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DKFXS3D5
0 Comments