All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,421 reports found
Report a bribe
Refused Passport Office ৳10.0K

কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে পাসপোর্ট করা।

এটা ২০২০ সালের ঘটনা। আমি পাসপোর্ট অফিসে গেলে অফিস সহকারী ঘুষ দাবী করে। তার নাম এখন মনে নেই। আমি ঘুষ দিতে না চাইলে বিভিন্ন বাহানায় আমাকে শেষ পর্যন্ত পাসপোর্ট না করেই ফিরতে হয়। পরবর্তীতে আমি ভোলা থেকে আমার পাসপোর্ট করায়।

Keraniganj, Dhaka, Bangladesh, Dhaka 31 August 2026 3 views DK5CBDLZ
0 Comments
Refused Accounts Office ৳60.0K

পেনশন এর বকেয়া টাকা উত্তোলন করতে

বকেয়া টাকার একটি বিল পড়েছিল ওইটাকে ওরা তুলে দেবে যাওয়ার জন্য 30% দাবি করতাছে ২ লাখ টাকা আসবে মনে হয় সম্ভবত ওদেরকে 30% দিলে তাহলে ওরা কাজ করে দিবে না হলে করবে না।

Bhandaria, Barishal 31 August 2026 3 views BRXB3JJ6
0 Comments
Refused Other public office ৳50.0K

পৌরসভা সাতক্ষীরা

আমাদের ৮ নং ওয়ার্ড দক্ষিণ পলাশ পোল প্রগতি লেন এর ৩০০ ফুট রাস্তা তৈরি করা জন্য ৫০০০০ টাকা ঘুষ দাবি করে ঘুষ দেয়নি বলে ৫ বছর হতে যাচ্ছে এখনো কাজ শুরু হয়নি

সাতক্ষীরা, Khulna 31 August 2026 3 views KHEVRZ9C
0 Comments
Refused Accounts Office ৳300

হিসাব চালু করা

আমার নানির পেনশনের হিসাব বন্ধ হয়ে গিয়েছিল, তারপর ঐটা চালু করতে গেলে কাজ শেষে বলে যে মিষ্টি খাওয়াত টাকা দিবেন না? আমার নানি বলল যে ওইসব দিতে পারবোনা। একদম না করে দেওয়া হয়। উনি অবশ্য একটু রেগে গেলেন।

শেরপুর উপজেলা, Rajshahi 31 August 2026 4 views RJ8AEUUL
0 Comments
Refused Land Office ৳20.0K

জমির খতিয়ান ভেঙ্গে ওয়ারিসদের নামে রেকর্ড করার জন্য

মূল মালিকের মৃত্যুর পরবর্তী তার ওয়ারীসদের নামে জমি বন্টন রেকর্ড করার জন্য গেলে সকল কাগজ পত্র দেয়ার পর ২ মাস ঘুরানোর পরে বলে ২০০০০ টাকা দিলে স্যারে ঠিক করে দিবে

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমূলা ভূমি অফিসে, Barishal 31 August 2026 3 views BRTXRJ7U
0 Comments
Refused Other public office ৳100

সার্টিফিকেট উত্তোলন

নওগাঁ জিলা স্কুলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট উত্তোলনের সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৫০–১০০ টাকা করে দাবি করে। সার্টিফিকেট প্রদান বা উত্তোলনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে এই অর্থ দাবি করেন। একজন শিক্ষার্থীর জন্য ৫০ বা ১০০ টাকা হয়তো বড় অঙ্ক নয়, কিন্তু প্রতিবছর অসংখ্য শিক্ষার্থীর কাছ থেকে এভাবে অর্থ নেওয়া হলে তা একটি গুরুতর অনিয়মে পরিণত হয়। এভাবে নানা কৌশলে নওগাঁ কেডি সরকারি ও নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময় ঘুষ নেওয়া হয়েছে।

Naogaon, Rajshahi 31 August 2026 3 views RJDHUSHQ
0 Comments
Refused Public Hospital ৳6.0K

ডোপ টেস্ট

হাসপাতালে গিয়ে টেস্ট করানোর লাইনে গেলে তারা বলে যে এই সপ্তাহে হবে না। ১০ দিন পরে এই টেস্ট করা হবে। অথচ হাসপাতালের বাইরে হাসপাতালের এক কর্মচারি ৬০০০ টাকার বিনিময়ে করে দিতে পারবে বললেন। তাই টেস্ট না করে চলে আসি।

ব্রাহ্মণবাড়িয়া সদর, Chattogram 31 August 2026 3 views CT4VZSPU
0 Comments
Refused Other public office ৳200.0K

বিদেশে বিপদগামী প্রবাসির সাহায্য চেয়ে আবেদন ছিলো

আলজেরিয়া জেল এই বন্ধি ছিলো।আমরা আবেদন করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু সাইডে গিয়ে বলে ওনার মাধ্যমে কাজ করাবো নাকি তাহলে খরচ আছে সাথে সাথেই করে দিবে।আমরা নাহ করেছিলাম যেটা ছিলো জীবনের সবচেয়ে বড় ভূল।এরপর থেকে আজ ২ বছরের কাছাকাছি কোন খোজ নেই।জানি নাহ বেচে আছে কিনা।সবাই দোয়া অওরবেন আমার ভাইয়ের জন্য।

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DKN859YZ
0 Comments
Refused Other public office ৳20.0K

লেভার অফিস

রনি প্লাইউড সাতক্ষীরা বিনেরপোতা একটা বাজে প্রতিষ্ঠান সেখানে কোন শ্রম আইন মানা হয়না অভিযোগ দিয়া হয় শ্রম অধিদপ্তর এ তারা এসে প্রমাণ পাই কিন্তু প্রতিষ্ঠানের কতৃপক্ষ তাদেরকে 20000 টাকা দিয়ে চুপ করায় দেয়

খুলনা, Khulna 31 August 2026 3 views KHH8B8AC
0 Comments
Refused Public Hospital ৳10.0K

হাসপাতালের বকশিস বিষয়ক

হাসপাতাল প্রধান ঘুষ বাণিজ্য করে,,সেটা কেউ যানেনা,,তিনি নিজেই পার্সেন্টেন্স(%) খায়।।।।।ওনি সবার সামনে পীরজাদা সেঁজে বড় বড় কথা বলেন,,কিন্তু দিন শেষে ওনি আবার ভাগ করেন সব,,,(প্রত্যক্ষদর্শী)

সকল সরকারি হাসপাতাল, Chattogram 31 August 2026 3 views CTW3DKEM
0 Comments
Refused BRTA ৳12.0K

ড্রাইভিং লাইসেন্স তৈরি

বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তারা ফেল করে দেয় পরবর্তীতে ১০ থেকে ১২ হাজার টাকা দিলে পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়

ভোলা, Barishal 31 August 2026 3 views BR5DGP46
0 Comments