All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,421 reports found
Report a bribe
Refused Land Office ৳10.0K

নাম জারি করা

২০২২ সালে আবার বাবার জায়জা নাম জারি করতে হাটহাজারী ভুমি অফিসে আমার কাছে সবমিলিয়ে প্রায় ১০ হাজার টাকা দাবি করে কর্মকর্তারা। তারা বলে এটাতে অনেক কাজ আছে, এখান হতে সেখানে যেতে হবে, তাই খরচ আছে। অথচ সরকারি ১১৭০ টাকা ব্যতিত আর খরচ থাকার কথা নয়। পরে টাকা না দেওয়ায়, আমার সব কাগজপত্র ঠিক থাকার পরেও আবেদন খারিজ করে দেয়।

হাটহাজারী ভুমি অফিস, চট্টগ্রাম, Chattogram 31 August 2026 3 views CT46MQSQ
0 Comments
Refused Traffic Police ৳5.0K

আপনাদের এই সাইট এ পুলিশ নাই তাই ট্রাফিক পুলিশ দিলাম ঘুষ চেয়ে ছিলো GD প্রত্তাক্ষান করা নিয়ে

আমি মোবাইল দিয়ে GD করি পরে GD দরকার সেস হলে GD প্রত্তাক্ষান করতে জাই তখন পুলিশ বলে বাহিরে দুকান থেকে আবেদন করতে আমি আবেদন করে আবেদন কপি নিয়ে চাই পরে ৫০০০ টাকা দাবি করে আমি দেই নি পরে আর GD প্রত্তাক্ষান করেনি পরে আমি নিযে মোবাইল দিয়ে আমার প্রত্তাক্ষান এর GD করি অইটা প্রত্তাখান করে দেই কিন্ত আমি দুকান থেকে জেইটা করে নিয়ে গেছিলাম অইটা টাকা দেই জি বলে আজকে 5 মাস তাও প্রত্তাখান কিরে দেইনি পুলিশ

শেরপুর সদর, Mymensingh 31 August 2026 3 views MY82JFC9
0 Comments
Refused Land Office ৳50.0K

ভূমি অফিসের যে কোন সেবা নিতে গেলে ঘুষ ছাড়া হয়না যেমন, নামজারি, খাজনা, রিপোট , ইত্যাদি

ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার অনেক ইউনিয়ন ভূমি অফিস তার মধ্য গাজিটেক ইউনিয়ন অফিসে ঘুষের ছড়াছড়ি একটু বেশি যে কোন কাজ করতে গেলে টাকা ছাড়া হয় না, ঔ অফিসে একজন মাষ্টার রোল এ ড্রাইভার আছে যে গাড়ি চালানো বাদ দিয়ে গাজিরটেক ইউনিয়ন ভূমি অফিসে কম্পিউটারের কাজ করে, কেউ কোন কাজ নিয়ে অফিসে গেলে তিনি ঘূষ দাবি করেন, এই অফিসের যিনি ভূমি সহকারি আছেন তিনি প্রবিন হওয়ায় কম্পিউটার চালাতে পারে না সেই সুযোগ কাজে লাগিয়ে একজন মাষ্টার রোল ড্রাইভার মাসে লাখ লাখ টাকা ঘুষ নিচ্ছে। আমরা চাই এর একটি প্রতিকার হোক

ফরিদপুর, Dhaka 31 August 2026 3 views DKXK3YHP
0 Comments
Refused Passport Office ৳3.5K

Passport renewal

কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে আমার সকল ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও যেই ব্যক্তি ছবি তুলেন তিনি আমাকে এটিকে দেন কারণ ছিল যে ইলেকট্রিসি বিল কার্ড এ আমার মায়ের নাম যা কোনও কারণ নয় ইলেকট্রিসিটি বিল ঠিকানা যাচাই এর জন্যে ছিল

Dhaka, Dhaka 31 August 2026 3 views DKJ2HZ2A
0 Comments
Refused Other public office ৳5.0K

পুলিশ ভেরিফিকেশন

সেবাটি দেয়ার জন্য আমাকে ফোন দেয়।টাকা চায় এসবি অফিসের এস আই।কিছু দিবেন না এটা হয়,এরকম হলে হবে।বলে ডকুমেন্টস নেয় আমি ১২০০ টাকা ঝামেলা এরানোর জন্য দেই।কিছুদিন পর সে আবার ফোন দিয়ে বলে আপনার নামে মামলা আছে।আরো টাকা ৪ - ৫ হাজার টাকা দেন।আমি বলি আমার নামে মামলা আছে আমি জানি না।আমি কোন টাকা দেবো না।আপনি যেটা রিপোর্ট দেয়ার দিয়ে দেন।পরে আর সুবিধা করতে না পেয়ে আর ফোন দেয় নাই।ভেরিফিকেশন রিপোর্ট পাইছি।এই হচ্ছে জুলাই পরবর্তী পুলিশের অবস্থা। এরা ভালো হলো না.....

রংপুর, Rangpur 31 August 2026 5 views RNV543HG
0 Comments
Refused Land Office ৳1.0K

জমির পর্চা উত্তলন

আমি অনলাইনে সরকারী ফি দেয়ার পরেও পর্চা উত্তোলনের সময় , প্রথমে কাগজ আসেনি বলে জানিয়ে দেয় । কিছু সময় পরে সেখানের লোক আমাদের কাছে প্রতি ডকুমেন্ট ১০০০ টাকা দাবি করে । আমি প্রত্যাখ্যান করি ।

নারায়ণগঞ্জ, Dhaka 31 August 2026 2 views DK59JZ7G
0 Comments
Refused Other public office ৳200

বর্ডার ক্রস করতে

পাসপোর্ট, ভিসা নিয়ে নিয়ম মেনে ভারতে যাচ্ছিলাম। বর্ডার ভারতীয় ইমিগ্রেশনের আগের বাংলাদেশের সাইডেরটাতে পাসপোর্টে সিল দেয়ার সময় পুলিশ না বর্ডার গার্ড নাকি কি বলে সেই কর্মকর্তাদের জানি না, তিনি বললেন আমার পাসপোর্টে সমস্যা আছে। পাসপোর্টের পেছনে যে লেখাগুলো আছে সবার থাকে না। যাদের এই লেখা থাকে তাদের ২০০টাকা করে দিতে হয়। অথচ আমি জানি দেখেছি সবার একই লেখা থাকে। এ কথা বলায় তিনি বললেন আমি একা নাকি ভারতে প্রেমিকের সাথে পালাচ্ছি, এটা উনি সন্দেহ করতেছেন। যখন বললাম মা-বাবা অফিসের বাইরেই দাঁড়ানো, তাদের ডেকে আনছি। উনি বললেন পাসপোর্ট ছাড়া সেখানে আসা যাবে না এবং রেগে-মেগে ঘুষ না নিয়েই আমাকে ছেড়ে দিলেন।

বেনাপোল বর্ডার, Khulna 31 August 2026 3 views KHUN9YTV
0 Comments
Refused Passport Office ৳5.0K

Passport Renew

মৌলভীবাজার পাসপোর্ট অফিসের প্রথমে আনসার সদস্যদের জন্য ভিতরে মোবাইল নিয়ে ডোকা যায় না - পরে দালাল হচ্ছে কাউন্টারে সব কাগজ ঠিক থাকার পরেও বলে কি করেন বললাম চাকরি পরে অফিস থেকে পাসপোর্ট করার পার্মিশন নিয়ে আসেন - লিখিত ভাবে আনার পরে বলে নাগরিক সার্টিফিকেট নিয়ে আসেন - সেটাও নিয়ে আসলাম পরে বলে বারির টেক্স নিয়ে আসেন - পরে আমি বাদ্য হয়ে বাহিরে কম্পিউটারের দোকানে গিয়ে টাকা দিলাম তারা একটা অক্ষর লিখে দিলো - পরে আর কিচ্ছু বল্লো না

Moulvibazar, Sylhet 31 August 2026 3 views SYRSFAAN
0 Comments
Refused Other public office ৳200

দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা কার্ড নবায়ন

খাদ্য অধিদপ্তর হতে ১৫ টাকা কেজি মূল্যে চাল বিতরণের কার্ড নবায়নের জন্য অবৈধভাবে ২০০ টাকা দাবি করেছিলো।

নেত্রকোণা সদর উপজেলা খাদ্য অফিস, Mymensingh 31 August 2026 3 views MYQFY3RM
0 Comments
Refused Traffic Police ৳3.0K

৩০০০ হাজার টাকা দেন মামলা দিব না

অভিযোগের বিবরণ আমি রং সাইডে ইউটার্ন নেওয়ায় নিয়ম অনুযায়ী ট্রাফিক সার্জেন্ট আমাকে আটক করেন। পরবর্তীতে তার সঙ্গে থাকা আরেকজন পুলিশ কর্মকর্তা আমাকে পাশে ডেকে নিয়ে যান এবং আমার কাছে ৩,০০০ টাকা দাবি করেন। তিনি আমাকে বলেন, “৩ হাজার টাকা দাও, তাহলে তোমার আর মামলা খাওয়া লাগবে না।” আমি উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানাই। এরপর তারা আমাকে কোনো ধরনের আর্থিক সুবিধা না পেয়ে একটি মামলার কাগজ ধরিয়ে দেন এবং আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাটি ঢাকার মহাখালী আমতলী ট্রাফিক বক্সে ঘটে। আমি ট্রাফিক আইন ভঙ্গ করে থাকলে আইন অনুযায়ী মামলা বা নির্ধারিত জরিমানা দেওয়ার বিষয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মামলা না দেওয়ার বিনিময়ে ৩,০০০ টাকা দাবি করা অত্যন্ত দুঃখজনক ও অনিয়মের বিষয়। তাই বিষয়টি যথাযথভাবে তদন্ত করে ঘটনার সত্য

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DKF6MP3N
0 Comments
Refused Land Office ৳8.0K

নামজারি

জমি খারিজ করতে গেলে নায়েবসহ স্টাফ বিপুল পরিমান টাকা চায়। টাকা না দিলে কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও প্রস্তাব প্রেরন করে না এতে খারিজ বাতিল হয়ে যায়। বর্তমানে মানুষ বাধ্য হয়ে টাকা দিচ্ছে। এমনকি টাকার বিনিময়ে সমস্যা জনিত জমি খারিজ হয়ে যায়।

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ২নং সদর ইউনিয়ন ভুমি অফিস।, Rajshahi 31 August 2026 3 views RJ2WLACT
0 Comments
Refused Other public office ৳3.5K

বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন (BTRC)

আমি আগারগাঁও BTRC এর অফিসে আবেদন করি. আমার সিম দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ব্লক হয়ে যায়। সেটি পুনরায় সচল করার জন্য আবেদন করি , উনারা টাকা(3500) ছাড়া সিম দেবে না. আমি ৭/৮ মাস ধরে হয়রানির শিকার হচ্ছি।

Tangail, Dhaka 31 August 2026 3 views DKD8ESKZ
0 Comments
Refused Other public office ৳10.0K

এনজিও প্রোজেক্টের জন্য ইউএনও প্রত্যয়ন পত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়

সংশ্লিষ্ট এনজিও হতে প্রকল্প বর্ষ সমাপ্তির প্রেক্ষিতে প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করা হলে প্রকল্প এলাকায় তদন্ত সম্পন্ন করে পরবর্তী ধাপে যাওয়ার জন্য ১০০০০ টাকা ঘুষ চাওয়া হচ্ছে। যেহেতু ঘুষ এনজিওর নীতিমালার লঙ্ঘন করে, তাই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে এবং আবেদনটি উপেক্ষিত অবস্থায় রয়েছে।

গাজীপুর সদর, Dhaka 31 August 2026 3 views DK52VGD7
0 Comments
Refused Other public office ৳1.0K

Police Clearance

Police Clarence এর জন্য আবেদন করা হইছে এর কিছুদিন পর কল আসলে আমি থানায় যায়। যাবার পর সব কিছু দেখার পর বললেন ( চা ) এর টাকা দোও। ৫০ টাকা দিছিলাম উনি নেয় নাই। ১০০০ টাকা দাবি করছে

Comilla, Chattogram 31 August 2026 3 views CTXX53UV
0 Comments
Refused Other public office ৳10.0K

মোবাইল চুরির জন্য সাধারন ডাইরি

১৭ জুন ২০২১, সাইন্সল্যাব, ঢাকা, আমার একটি মোবাইল চুরি হয়। নিউ মার্কেট থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা। আমি সাধারন ডাইরি করি। এস আই আমার মোবাইল খোজে দেওয়ার জন্য ১০,০০০ টাকা দাবি করে। মোাইলের দাম ছিল ৩০,০০০ টাকা। আমি ছাত্র অবস্থায় এত টাকা দিতে পারবনা বলেছিলাম, তাই সে আমার মোবাইল খোজে দেয়নি।

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DKWJFDG7
0 Comments
Refused Sub-Registry Office ৳30.0K

বিদেশ যেতে কাবিননামা নিশ্চিতকরণ

আমার আব্বু দীর্ঘদিন সৌদ আরব থাকেন, আম্মুকে তিনি সৌদি আরবে নিতে গিয়ে ভিসা জটিলতায় পড়েন , তাদের বিবাহের নিকাহ্ পত্র অনলাইন করতে বলেন সে জন্য কাজীর থেকে নিকাহ্ পত্র নিয়ে অনলাইন আবেদন করতে হয় এবং জেলা সাব রেজিস্টার অফিস থেকে সেটার অ্যাপ্রুভাল নিতে হয়, সাক্ষী হিসেবে আমি নিজে সেখানে উপস্থিত হই, আমার পিতা মাতার বিবাহ বৈধ সেটার জন্য সাব রেজিস্টার অফিস থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে হয়,সাব রেজিস্টার অফিসের এক কর্ম রত কালো এক ব্যক্তি কাজীর মাধ্যমে 30000 টাকা দাবি করেন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করার জন্য

ফরিদপুর, Dhaka 31 August 2026 3 views DK73XDTE
0 Comments
Refused Education Office ৳2.0K

নিজের জিপিএফ ফান্ডের জমাকৃত টাকা উত্তোলনে ঘুষ দাবি

কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সেবা প্রদান করতে গড়িমসি করায় পরবর্তীতে আমি নিজেই হিসাবরক্ষণ অফিসে গিয়ে নিজের কাজ করিয়ে নিয়েছি।

নোয়াখালী, Chattogram 31 August 2026 3 views CTG4ASK7
0 Comments