All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,421 reports found
Report a bribe
Refused Sub-Registry Office ৳2.5K

দলিলের নকল তুলতে গিয়ে

আমি আমাদের একটু পুরাতন দলিলের নকল তুলতে রংপুর সাব রেজিস্ট্রার অফিসে য়াই। নকল টি তুলতে চাইলে আমার কাছে প্রথমে ৩০০০ টাকা চারয় পরে ২৫০০ টাকা কেটে দেয়। বেশি দাম চায় তাই আমি নকল টি তুলি নাই।

রংপুর, Rangpur 31 August 2026 3 views RNLGHWDQ
0 Comments
Refused Sub-Registry Office ৳5.0K

নিকাহনামা সত্যায়ন

একটা কাবিননামা সত্যায়ন করতে জেলা রেজিস্ট্রার অফিসে গেলে তারা আমাদের ডকুমেন্টস ভুল আছে বলে করে দিতে চাই না। পরবর্তীতে বলে টাকা দিলে করে দিবেন।আমার ডকুমেন্টসে কোনো ভুল ছিলো না।

টাংগাইল জেলা রেজিস্ট্রি অফিসার, Dhaka 31 August 2026 3 views DKVLYAHE
0 Comments
Refused Other public office ৳120.0K

সেনাবাহিনীর অন্যান্য পদবীর পেনশন

সেনাবাহিনীতে সৈনিক হতে অনারারী ক্যাপ্টেন পর্যন্ত যে সকল সেনাসদস্যরা পেনশনে গমন করে।তখন তাদের প্রতিটি রেকর্ডের সংশ্লিষ্ট এফ পি ও /এফ সি করণিকদের প্রতিটি সেনাসদস্যদের নিকট ৫০০০০/- হতে ১৫০০০০/- টাকা পর্যন্ত দাবি করে,যা সেনাবাহিনীতে ২৫/৩০ বচর চাকুরী করার পর অবসরে গমনের সময় অত্যন্ত গর্হিত কাজ।কেও না দিলে বিভিন্ন ভাবে হয়রানি করে যা মোটেই কাম্য নয়।

বগুড়া, Rajshahi 31 August 2026 3 views RJQ29RYG
0 Comments
Refused BRTA ৳5.0K

লাইসেন্স সংক্রান্ত

প্রথমে একটা পরামর্শঃ সিটি কর্পোরেশনের পর “পৌরসভা ও ইউনিয়ন পরিষদ” নামে দপ্তর বাড়াবেন প্লিজ। এরপর, আমি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে জানতে পারলাম, দালাল ধরে লাইসেন্স না করলে কিংবা আপনার বড় কোন মামা-খালু বা সরকারী কানেকশন না থাকলে আপনি যত ভালই পরীক্ষা দেন, আপনাকে ফেইল দেখানো হবে। কোনভাবেই আপনি দালাল ছাড়া পাশ করতে পারবেন না। আর দালাল ধরলে কোনরকম পরীক্ষা দিলেই আপনি পাশ। এটি কিভাবে সমাধান হবে আমার মাথায় আসে না। যুগ যুগ ধরে এই পদ্ধতি চলমান আছে।

টাঙ্গাইল।, Dhaka 31 August 2026 3 views DKE5UR65
0 Comments
Refused Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট

নিজে নিজে পাসপোর্ট করতে গিয়ে আমি হেনস্তার স্বীকার হয়েছি। আমি মূলত চাকুরীজীবী। ছুটি নিয়ে আসা খুব কষ্টের। কিন্তু দালালের সাথে কন্ট্র্যাক্ট না করার কারণে অফিসার স্যারেরা আমার ফাইল সাইন ই করেন নি। ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার জন্য চাকুরির রিস্ক নিয়ে আমি কয়েকদিন গিয়েছি। একদিন গিয়ে দেখি আমার ফাইল টেবিলের নিচে পরে আছে। আমি অফিসারের সামনে আমার ফাইল ছিড়ে ফেলেছিলেম।

নারায়ণগঞ্জ, Dhaka 31 August 2026 3 views DKAV28BK
0 Comments
Refused Land Office ৳10.0K

জমির খতিয়ান অন্য ব্যক্তির নামে করা

আমার বাবার জমি কিনেছিল। কিন্তু সাথে সাথে নাম জারি করেনি। পরে গিয়ে দেখা যায়, পূর্বের মালিক ধোকাবাজি করে তার নামে নামজারি করে রেখেছে। আমরা তা আমাদের নামে করতে চাইলে তারা পূর্বের মালিকের কাছ থেকে ঘুষ নিয়ে আমাদেরকে তা করে দিতে অস্বিকার করে।

বি-বাড়িয়া, Chattogram 31 August 2026 3 views CTFKYSPV
0 Comments
Refused Other public office ৳1.0K

লিগ্যাল এইড সেবা

২০২৩ সালে আমার সাবেক স্ত্রী কর্তৃক থানায় হয়রানির শিকার হয়ে লিগ্যাল এইডে যাই আইনী সহায়তা পেতে। ওখানকার অফিস সহকারী দ্রুত সহায়তা পেতে ১০০০ টাকা ঘুষ চায়। নতুবা ১ মাস পর ডেট দেবে বলে জানায়। আমি তা দিতে অস্বীকৃতি জানাই এবং প্রতিকার পাওয়া থেকে বঞ্চিত হই।

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DKVCWQAZ
0 Comments
Refused Land Office ৳50.0K

বিডিএস সার্ভে

আমার মায়ের নামে মিজমিজি তে ৩ শতাংশ জমির BDS survey করার জন্য গেলে তারা আমার কাছে ৫০,০০০ টাকা দাবি করে।আমি সেটা দিতে অস্বীকৃতি জানাই,তখন আমকে তারা তুই-তুকারি করে বলে তোর জমির কাজ হবে না,এইভাবেই পরে থাকবে, ভবিষ্যতে বিপদে পরবি,চানমারি উপজেলা সেটেলমেন্ট অফিসে গিয়ে যা বুজলাম যে সবাই এই ঘুষের সাথে পুরোপুরি ভাবে জড়িত। আমার কাছে তাদের সবার পরিচয় আছে এবং কিছু প্রমান আছে।

নারায়ণগঞ্জ, Dhaka 31 August 2026 3 views DK5PELFN
0 Comments
Refused Tax Office ৳500.0K

ট্যাক্স রিটার্ন ফাইল

৩ বছর আগে করা ট্যাক্স রিটার্ন ফাইলে ১৬ লাখ টাকার হিসাব চায় (আত্মীয় থেকে ধারপ্রাপ্ত) এবং সুরাহা করে দেয়ার জন্য ৫ লাখ টাকা ঘুষ চায়। যখন পর্যাপ্ত প্রমাণ হাজির করা হলো তখন বললো ১০ বছর আগের ফাইল নাই কেনো। সেই সময়ের কয়েকটা ফাইল আপডেট করার জন্য ১৫-২০ হাজার টাকায় করে দিবে এমন অফার করে ট্যাক্স ইন্সপেক্টর। সহকারী কর কমিশনার এর সাথে কথা বলেও লাভ হয়নাই। উনি ইন্সপেক্টর এসাইন আমাদের সামনে করে দেয়ার পর তখনই এই অবস্থা। সবাই ই জড়িত এ ব্যপার গুলোতে।

কর অঞ্চল ৯, সার্কেল ১৮৫, Dhaka 31 August 2026 3 views DKH7CET6
0 Comments
Refused Land Office ৳20.0K

নামজারীর করার জন্য

নামজারি করার জন্য আমি ভূমি অফিসে গিয়েছিলাম সেখান থেকেই আমার কাছ থেকে বিভিন্ন সমস্যা দেখায় আমারে কাগজে আমি বিভিন্ন বার কাগজ ঠিক করে নিয়ে যাই তারপরে তারা বলে যে এই কাগজ ভুল ও আমাকে এভাবে হয়রানি করতে থাকে তারা।একপর্যায়ে তারা আমার কাছ থেকে টাকা চায় তাহলে কোন কাগজেই সমস্যা থাকবে না 20 হাজার টাকা। আমি তারপর সে সেখানকার দালালের মাধ্যমে গিয়ে আমার কোন কাগজ আর ঠিক করতে হয়নি অটোমেটিক কাজটা হয়ে গেছে আরো কিছু কাজ বাকি আছে আর একটা নামজারি করতে হবে তো দালালের মাধ্যমে গেলে সবকিছুই সম্ভব আপনি নিজে করতে যাই তাহলে পারি না ঘুষ দিলে সবই সম্ভব বাংলাদেশ

বড়াইগ্রাম ভূমি অফিস উপজ, Rajshahi 31 August 2026 3 views RJGRWNER
0 Comments
Refused Land Office ৳100.0K

BDS জরিপ

বি ডি এস জরিপ গোপালগঞ্জ ঘোষের চর এলাকায় এসে জরিপ কর্মকর্তারা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দাবি করছে। টাকা ছাড়া তারা কোনো কাজ করে দিচ্ছে না। এছাড়া এলাকার ভূমিদস্যু দের থেকে টাকা খেয়ে তারা একজনে জমি অন্যের নামি রেকর্ড এ তুলে দিচ্ছে। তারা যে নকশা প্রস্তুত করেছে সেখানেও এস এ / আর এস এসব পর্যালোচনা না করে তাদের ইচ্ছা মত ভূমিদস্যু দের সহায়তায় নকশা প্রস্তুত করছে।

গোপালগঞ্জ, Dhaka 31 August 2026 3 views DK6T8H7W
0 Comments
Refused Education Office ৳2.0K

বিএড স্কেল

বিএড স্কেলের জন্য একজন কম্পিউটার অপারেটরের কাছে যাই। সে তার পারিশ্রমিকের চেয়ে ২০০০ টাকা বেশি দাবি করে। কারণ জানতে চাইলে জানায় বাড়তি অর্থ উপজেলা শিক্ষা অফিসারের হাদিয়া।

উপজেলা কা, Khulna 31 August 2026 3 views KHWWNZVS
0 Comments
Refused Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট জমা

কাগজ পত্র সব ঠিক ঠাকার পরেও আমাকে ২ বার ফেরত দেয় ফরমে ব্যাংক জমার তথ্য লিখি নাই বলে, কিন্তু আসলে এটা দেওয়াই লাগে না, তার পর এক আনছার সাইডে গিয়ে ১৫০০ টাকা দাবি করে বলে ১৫০০ টাকা দিলে কোনো ঝামেলা ছাড়াই জমা করায় দিবে। তারপর আমি দামা দামি করলেও পরে আর টাকা দেইনি, সে ১৫০০ টাকার নিচে করতে নারাজ, আমি অন্যান্ন অনেকের মাধ্যমে জেনেছি যে পাসপোর্ট অফিসে চ্যানেল ফি ধরা হয় যটা ১৩০০ টাকা দেওয়া বাধ্যতামূলক।

Munshiganj, Dhaka 31 August 2026 3 views DK57K25G
0 Comments
Refused Other public office ৳700.0K

আমার ২ টি লাইসেন্স এর সমস্ত ডকুমেন্ট ঠিক থাকার পরে ফাইল আটকে আছে

আমার ২ টি লাইসেন্স এর সমস্ত ডকুমেন্ট ঠিক থাকার পরে নারায়ণগঞ্জ ডি সি অফিসে ৭০০০০০ টাকা ঘুষ চায় আমি না দেওয়ার জন্য ৮ মাস যাবৎ আমার ফাইল আটকে আছে

নারায়ণগঞ্জ, Dhaka 31 August 2026 3 views DKV62BPQ
0 Comments