পাসপোর্ট নবায়ন
আমার পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে গেছে। আমি যখন ঋণের জন্য নিজে নিজে চেষ্টা করি। ওরা তখন ওদের সাংস্কৃতিক চিহ্নের না থাকার কারণে জমা নেয় না। আমার কাছে একটা ঘুষ ৩ হাজার টাকা দাবি করে।
18,982 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
আমার পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে গেছে। আমি যখন ঋণের জন্য নিজে নিজে চেষ্টা করি। ওরা তখন ওদের সাংস্কৃতিক চিহ্নের না থাকার কারণে জমা নেয় না। আমার কাছে একটা ঘুষ ৩ হাজার টাকা দাবি করে।
১৯২৬ এর রেকর্ড দিতে রাজি নয়। দালালদের মাধ্যমে পাওয়া যায়।
গ্রামের প্রায় সকলের কাছ থেকে জন্ম নিবন্ধন করতে টাকা নেয়, মৃত্যু সনদ করতে টাকা নেয়। কোন কিছু লাগলে টাকা ছাড়া কিছু করেনা।
আমার ড্রভাইং নবায়ন করতে গিয়েছিলাম, সেখানে আমার সরকারি সকল ফি প্রায় ৪১২৫ টাকা দশ বছরের জন্য। সেখানে সে আমার কাছে মোট ১০,০০০ টাকা দাবি করে প্রায় ৫,৮৭৪ টাকা আমার কাছে ঘুষ চায়। আমায় এমন কথাও বলে যদি ১০,০০০ টাকা না দেও এই জন্মে লাইসেন্স এর মুখ দেখা লাগবে না।
দেশের বাইরে আমার বাংলাদেশ থেকে একটা Unmarried Certificate দরকার ছিলো এপ্লাই করার পর যখন ভেরিফিকেশনের জন্য যে পুলিশ অফিসারকে দায়িত্ব দিছিলো আমার থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করছিলো পরে কল রেকর্ড করে পুলিশ সুপার থেকে সব জায়গায় পাঠিয়ে রিপোর্ট করছিলাম তাও ঘুষ দি নাই
999 ফোন করে ভূমি জগত দখলকারীকে উচ্ছেদ করার জন্য সহযোগিতা চেয়েছিলাম। থানা থেকে টিম পাঠানো হয়েছিল, পর্বতের থানায় মীমাংসর জন্য ডাকা হয় এবং মীমাংস করে দেওয়া এবং মীমাংসার শেষে অর্থের দাবী করা হয়, বলা হয় ওসি সাহেবকে দেওয়া লাগবে এই পরিমাণ অর্থ।
আগের পাসপোর্টে আমার মা এর নাম এবং জন্মস্থান ভুল থাকে। পরে আমি তা সংশোধনের আবেদন করি এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করি। তবে এরপরেও জন্মস্থান কেন পরিবর্তন হবে তার জন্য আঁগারগাঁও নির্বাচন অফিস থেকে আমাকে সত্যায়িত কপি নিয়ে আসতে বলে NID এর। তবে বারবার বলার পরেও তারা এইটা বুঝার চেষ্টাই করে না যে নির্বাচন অফিস থেকে সত্যায়িত কপি এখন আর দেওয়া হয় না। পরে নিচে নামার পরে আমাকে বলে দালাল ৫০০০ টাকা দিলে করে দিবে। কোন কিছু লাগবে না। তারপরেও আমি দেই নি। কয়েকদিন কেরাণীগঞ্জ থেকে আঁগারগাঁও দৌড়াদৌড়ি এর পরে আমি এটি সমাধান করি ঠিকভাবেই।
সদর হাসপাতালে গেলেই সব সময় বাইরের ঔষধ কিনতে বলে। এবং তাদের খুশি করা লাগে। কিছু দিন আগে আবার বুকের ব্যথার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, বুকের ব্যথার জন্য ইনজেকশন লিখে দিছে বাইরে থেকে কিনে আনলাম, একজন দায়িত্বরত নার্স (পুরুষ) ইনজেকশন পুশ করে দিয়েছেন তাই উনাকে খুশি করতে হবে। টাকা চেয়েছেন, কিন্তু আমি কৌশলে দেই নি। আমি প্রত্যাখ্যান করি এটি।
For changing my mother's name in her National ID card, they offer 50,000 taka. Our Upazila (Kashiani, Gopalgonj) Election Commission office also asked for same amount. Just a name correction which was mistaken form them, how funny.
আমার বাসার হোল্ডিং নাম্বার পরেনি। যার কারনে আমি পৌরা ট্যাক্স দিতে পারিনা, আমি পৌর ট্যাক্স দিতে গেলে বল্ল হোল্ডিং নাম্বার ফেলতে ১০০০০/= লাগবে। তার পর ট্যাক্স দিতে পারবেন। আমরা সরকারকে তাকা দিতে চাইলে ও এইজাতীয় অসৎ লকের কারনে সরকারের ইনকাম সোরচ কমে যাছে। ড্রুত বেবস্থা নেয়া উচিৎ।
আমি মতলব পৌর এলাকায় একটি ফ্ল্যাট ২০২৩ সালে ক্রয় করেছি (সাফকাবলা)।এই পর্যন্ত তিন বার খারিজ আবেদন করেছিলাম বাতিল করে দিয়েছে। দাবিকৃত ৪০০০০ হাজার টাকার মধ্যে ১৫০০০ অগ্রীম দিয়েছি , এখন আমাকে বললো আপনার কাজ হবে না।আমি এখন কোথায় কি করবো বুঝতে পারছি না।
আমি জন্ম নিবন্ধন এর একটি নাম সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম তো সেখান থেকে আমার কাছ থেকে ৩৫০০ টাকা চেয়েছিল। পরে অন্য একজন ১০০ টাকা কম দিয়ে করার জন্য বলেছিল। পরে আমি এখান থেকে চলে এসেছি এখন আমার জন্ম নিবন্ধনটা হয়নি সংশোধন হয়নি
Amat passport renew korte giyechilam. Sekhaner officer sob papers check kore dekhe bollo apnar NID card er photocopy attested korate hobe. Otherwise apnar e kaj amra korte parbo na. Amar kotha holo NID card kano attested korate hoy? r amar already passport ache. Se vodro lok tokhon ekjon ke diye 2000 taka dabi kore but ami seta kori nai. Nirbachon office e giye attested koriye then porer din papers joma dei. Ei holo obosta.
শতকে ৫০০০ জমি রেজিস্ট্রি করতে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে গেলে নির্ধারিত দলিল লেখক সরকারি নির্ধারিত ট্যাক্স ও অন্যান্য খরচের বাইরে অতিরিক্ত টাকা দাবি করেন। জানা যায়, জমি রেজিস্ট্রি করতে হলে স্থানীয় বিএনপি নেতাদের জন্যও একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় বলে দাবি করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, ওই টাকা অফিসের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নেন এবং বিএনপির নেতাদের মধ্যে একটি অংশ ভাগ হয়ে যায়। সরকারি নির্ধারিত খরচের বাইরে এ ধরনের টাকা কেন দিতে হবে এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখার দাবি জানাচ্ছি।
দেখা করতে বলে খরচের টাকা নিয়ে, তানা হলে হবে না।
Nid card correction Amar kache 4 lakh taka dabi Kore
দ্রুত পাসপোর্ট করে দেওয়ার বিনিময়ে আমার কাছে ৩০০০ টাকা দাবি করা হয়।
Blocked my passport renewal and demanded money from an agent. I was obliged to give the bribe because I needed the passport renewal urgently.
সেনাবাহিনীতে চাকরি হবে বলে টাকা দিতে হবে কোনো জায়গায় সমস্যা হবে না গেলেই এর আগে থেকে টাকা দিলেই চাকরি কন্ফার্ম।
সরাসরি দাবি করা হয়েছে। ১০০০০০ দেওয়া হয়েছে