All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Other public office

ERC/ IRC Renewal

প্রতিষ্ঠান এর ই.আর.সি./ আই. আর.সি. নবায়ন এর জন্য যথাযত কাগজপত্র সহ অনলাইনে দাখিল করার ১৫/২০ দিন পার হওয়ার পর ও আবেদন পেন্ডিং দেখাচ্ছে, কোন কোয়ারি ও দিচ্ছে না, যাতে অফিসে যোগাযোগ করতে বাধ্য হতে হয়, এরপর তাদের আবদার পুরন করা ছাড়া কোন উপায় নেই..না হলে পেন্ডিং লিস্টেই পরে থাকতে হবে।

Only demanded
চট্টগ্রাম ৳1
7 October 2026 18 CTDKUVJT
0 Comments
Land Office

অধিগ্রহণ সংক্রান্ত সেবা

হিলি বন্দর থেকে ঘোড়াঘাট রোড প্রশস্তকরণ প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণ। কর্মকর্তা আমাদের কাছে টোটাল এমাউন্ট (১৩ লক্ষ ) এর ৪% (৫২ হাজার ) চেয়েছে , আমরা সেটা দিতে অপারগতা। তারপর ১০ হাজার টাকায় একটা সমঝোতা হয়েছে। আসলে কাগজপত্র সবকিছু ঠিক থাকার পরে ও টাকা ছাড়া উনারা ক্ষতিপূরণের চেক দেয় না। শুধু তাইনা ওখানের যে পিওন আছে তারা ২০০/৩০০ টাকা না দিলে কোনো ফাইল লেখেনা , ছাড়েনা।

Only demanded
দিনাজপুর ডিসি অফিস ৳52.0K
6 October 2026 55 RN3AG74M
0 Comments
Education Office

ফরম পূরণ

অনার্সের ফরমপূরন বলেন ফরমপূরনের পরে এডমিট নিতে গেলে সকল ডিপার্টমেন্টের ক্লার্কদের ৫০-১০০ টাকা দিতে হবে।কিছু জিজ্ঞেস করলে বলে যাতায়াত খরচ। আরে ডিপার্টমেন্ট থেকে প্রশাসনিক ভবন ১ মিনিটে যাওয়া যায়। টাকা না দিলে বলে পরবর্তী বর্ষে প্রোমোট করবে না। ইনকোর্সে মার্ক কম দিবে। প্রাক্টিক্যালে ফেল করিয়ে দিবে। প্রতি বর্ষে ২৫+ শিক্ষার্থী আছে তাহলে চার বর্ষে ১০০+ শিক্ষার্থী তাদের থেকে প্রতি বারে এমন ভাবে টাকা নেয়া হয়।

Paid
পিরোজপুর ৳50
5 October 2026 48 BRG84E4V
0 Comments
Other public office

জানো স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

নির্দিষ্ট অভিযোগসমূহ নিচে তুলে ধরা হলো: ১. ল্যাট্রিন বরাদ্দে অর্থ আদায়: প্রতিটি সেনিটারি ল্যাট্রিন বরাদ্দের নামে এলাকার দরিদ্র মানুষের কাছ থেকে জনপ্রতি ৫,০০০/- থেকে ৬,০০০/- টাকা জোরপূর্বক আদায় করা হচ্ছে। ২. পানির পাম্প ও গভীর নলকূপ বরাদ্দে অর্থ আদায়: পানির পাম্প/গভীর নলকূপ বসানোর নামে প্রাথমিক খরচ বাবদ ৫০,০০০/- টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের অজুহাতে আরও ৩০,০০০/- টাকা সহ সর্বমোট প্রায় ৮০,০০০/- (আশি হাজার) টাকা পর্যন্ত দাবি ও আদায় করা হচ্ছে।গ্রাম: দক্ষিণপাড়া, ১ নং ওয়ার্ড ইউনিয়ন: খুনিয়াপালং, রামু, কক্সবাজার

Refused
কক্সবাজার ৳5.0K
5 October 2026 36 CTFTF8DW
0 Comments
Land Office

সরকার রাস্তা নেওয়ার জন্য জমির মালিককে টাকা দেওয়া

সরকার যে রাস্তা করতেছে সে রাস্তা করার জন্য সরকার সবাইকে কাছ থেকে জমিয়ে নিচ্ছে এবং ঘরবাড়ি ভাঙছে সেজন্য আমার জমি সরকার রাস্তা করার জন্য নিচ্ছিল তাই সরকার বলেছে আমাদেরকে টাকা দিবে তাই সে তিনিও আমাদের আমাকে টাকা দিচ্ছি অর্থাৎ যেগুলো দরকার আমরা সবাই যখন কাগজপত্র জমা দেই তখন এটা ওটা এটা ওটা অনেক কাহিনী মত থাকে এটা হচ্ছে না ওটা হচ্ছে না তারপর আমাদের কাছে সবার কাছ থেকে লাখে ২৫০০ টাকা ঘুষ চাওয়া হয় তাহলে সব কাজ নাকি সহজেই হয়ে যাবে কোন কিছু লাগবেই না শুধু কাগজপত্র কিছু কিছু জিনিস লাগবে টাকা পয়সা থেকে নাকি আমরা যত টাকা পাব আমরা 10 লাখ টাকা পাচ্ছি তা তাই আমার কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করা হয় শেষে আমি বাধ্য হয়ে ২৫ হাজার টাকা দিই তবে এখনো তবুও যাই হোক আমি ভুল করেছি এজন্য আমি অনুতপ্ত আমি টাকাট

Paid
ঝিনাইদহ সদর ৳30.0K
5 October 2026 15 KHS8P6VF
0 Comments
Passport Office

পাসপোর্ট আবেদন

একটি নামের বানালে শ এক জায়গায় স একজায় হওয়ায় ঘুরে দিছিলো। গেটে ধরে বলে ১৫শ হলে এখনি সব হবে এটা খরচ অফিসের বুঝলা তাছাড়া যত দিবা ততই বাতিল করবে।

Refused
বগুড়া ৳1.5K
5 October 2026 31 RJDUB27D
0 Comments
Land Office

নামজরি

চট্টগ্রাম জেলার রাউজানে নামজারি করতে আমার ১লক্ষ ২০হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। ঘুষ না দেওয়ার কারনে পর পর ২বার নামজারী আবেদন ক্যানসেল হয়। পরবর্তী কোন উপায় না পেয়ে ঘুষ দিয়ে আমার কাজটি করিয়ে নিতে হয়।

Paid
চট্টগ্রাম ৳120.0K
5 October 2026 26 CT6367M2
0 Comments
Other public office

লক্ষ্মীপুরের আদালতে অফিস সহায়ক পদে পরীক্ষায় প্রথম হয়েও ঘুষ দিতে পারিনি বলে চাকরি হয়নি আমার

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, লক্ষ্মীপুর - এ অফিস সহায়ক পদে পরীক্ষায় প্রথম হয়েও ঘুষ দিতে পারিনি বলে চাকরি হয়নি আমার। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় আমি ৬৯ নম্বর পেয়ে প্রথম স্থান অজর্ন করি। কিন্তু চাকুরিতে আমাকে নিয়োগ না দিয়ে অন্য পরীক্ষার্থীকে দেওয়া হয়। আমার কাছ থেকে ১০,০০,০০০/= ( দশ লক্ষ ) টাকা ঘুস চাইলে আমি দেই নাই। তাই আমাকে এড়িয়ে অন্য পরীক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়ে।

Refused
লক্ষ্মীপুর ৳1.00M
5 October 2026 31 CTUW49SM
0 Comments
Other public office

চট্টগ্রাম এয়ারপোর্টে বেল্টে জিনিস স্ক্যানিং করার সময় ঘুষ চেয়েছে

আমি চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে কাতার আসিতেছিলাম।আমার কলিগদের জন্য ১০ লুঙ্গি হাত ব্যাগে ছিল।ইমিগ্রেশন শেষ করে হাত ব্যাগ যখন স্ক্যানিং এ দিল তখন বলল এতো লুঙ্গি নিতে পারবেন না।এই গুলো নিতে হলে এক হাজার টাকা দিতে হবে।পরে জামেলা এড়ানোর জন্য এক হাজার টাকা দিয়ে চলে গেলাম।

Paid
চট্টগ্রাম ৳1.0K
5 October 2026 28 CTF9YEKV
0 Comments
Other public office

ট্রান্সফরমার সংযোগ

আবেদনের প্রেক্ষিতে একটি ট্রান্সফরমার উপজেলা বিদ্যুৎ অফিস থেকে সরবরাহ করার কথা থাকলেও বিদ্যুৎ অফিস থেকে কালক্ষেপন করা হচ্ছিলো। যোগাযোগ করা হলে বারবার ই বলা হয়, অফিসে ট্রান্সফরমার এর সরবরাহ নেই। বাধ্য হয়ে এক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি ২০ হাজার টাকা দাবী করেন। পরবর্তীতে টাকার বিনিময়ে মাত্র ৭ দিনের মধ্যেই ট্রান্সফরমার এবং মিটার সংযোগ করে দেয়া হয়।

Paid
নরসিংদী ৳20.0K
5 October 2026 29 DKMD9Q3A
0 Comments
Other public office

সরকারি ব্যাংকে গিয়ে কোন কিছুর না বুঝলে যে সিকিউরিটি টা থাকে তারা টাকা চায়

ব্যাংকে গিয়ে কোন কিছু না বুঝলে যদি হেল্প ডেক্স কিছু জিজ্ঞাসা করা হয় তারা বুঝিয়ে দেয় না বরঞ্চ চা-নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা দাবি করে টাকা না দিতে অস্বীকৃতি জানালে তাদের ব্যবহার অনেক খারাপ হয়ে যায় তারা কোন কিছু তখন আর বুঝাইয়া বলেনা যা নয় তা ব্যবহার করে। এইটা নিয়ে ব্যাংকের কোন কর্মকর্তা কর্মচারী ও কিছু বলে না

Refused
গাজীপুর কালিগঞ্জ জামালপুর বাজার সোনালী ব্যাংক ৳100
5 October 2026 29 DKEJ2YN2
0 Comments