All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Accounts Office ৳500

সরকারি চাকরি পাওয়ার পর নিজের বেতন চালু করার জন্য

বেতন চালু করতে হলে টাকা দিতে হবে । না দিলে বেতন চালু করতে দেরি হবে। পরবর্তীতে অন্য কারো মাধ্যমে টাকা দাবি করলে পরিশোধ করতে বাধ্য হই।

গাইবান্ধা হিসাবরক্ষণ অফিস, Rangpur 3 September 2026 4 views RNKZFJPG
0 Comments
Paid Land Office ৳6.5K

নামজারি

আমার দলিল হয়েছে কিন্তু নামজারি করতে দিয়েছিলাম ৬৫০০ টাকা তারপর ভূমি কর্মকর্তা নামের গরমিল আছে বলে সেটি ঠিক করাতে টাকা চেয়েছে। তখন আমি বললাম নামের ভূলের বিষয়টি পৌরসভা অফিস থেকে প্রত্যয়ন দেওয়া হয়েছে এবং দলিল ও করা হয়েছে আমাকে সেই নামে ই আপনি নামজারি দিবেন এতে আপত্তি কোথায় কিন্তু উনি সেটা করেননি। আমাকে ৬৫০০ টাকার পরিবর্তে ৫৫০০ টাকা রিটার্ন দিয়েছেন। বাকি ১ হাজার আবেদনে খরচ হয়েছে।

পক্ষিয়া ইউনিয়ন ভূমি অফিস, বোরহানউদ্দিন উপজেলা, ভোলা জেলা।, Barishal 3 September 2026 3 views BRREVM4V
0 Comments
Paid Passport Office ৳2.0K

আগারগাঁও পাসপোর্ট হেড অফিসে সেবার মান ভালো না।

আগারগাঁও পাসপোর্ট হেড অফিসে পাসপোর্ট করতে গেলে + পাসপোর্ট মাল্টিমিপলে আটকে গেলে টাকার বিনিময়ে কাজ করে দেয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা + DIP আউটসোর্সিং কর্মচারীরা + ই পাসপোর্ট কর্মচারীরা। অনেক গুলো কর্মচারী টাকার বিনিময়ে পাসপোর্ট ফাইল করে দেয় + পাসপোর্ট বই উত্তোলন করে দেয়। অনেক সময় ডেলিভারি স্লিপ ছাড়া পাসপোর্ট উত্তোলন করে দেয়। মাল্টিমিপলের টাকা ৫০ হাজার থেকে শুরু হয়। পাসপোর্ট ফাইল জমা করানো ১০০০-২০০০ টাকা পাসপোর্ট বই উত্তোলন ৫০০-১০০ ০ টাকা।

ঢাকা, Dhaka 3 September 2026 3 views DK23HJRQ
0 Comments
Paid Other public office ৳200

সোনালী ব্যাংকে নতুন একাউন্ট খোলার জন্যেসোনালী ব্যাংকে নতুন একাউন্ট খোলার জন্যে

সোনালী ব্যাংকে নতুন একাউন্ট খোলার জন্যে প্রতি অ্যাকাউন্টে ২০০ টাকা করে ঘুষ দিতে হয়। এই টাকাটা বাধ্য হয়ে দিতে হয়

টাংগাইল, Dhaka 3 September 2026 2 views DK4AR7NP
0 Comments
Paid Other public office ৳60.0K

কেইসের তদন্ত রিপোর্ট

একটি তদন্ত রিপোর্টে দারা বাদ দয়ে সঠিক রিপোর্ট দিতে বলায় টাকার দাবি, না দিলে কেইস জটিল করে দেয়, তাই বাধ্য হয়, সঠিক বিচার পাওয়ার জন্য তদন্তে এসএই রা এইসব টাকা খায়, আরো বলে যে, ওসিকে ভাগ দিতে হয় তাই কাটা বেশি লাগে

চট্টগ্রাম, Chattogram 3 September 2026 2 views CTFC4UP9
0 Comments
Refused Other public office ৳150

বাংলাদেশ ডাক বিভাগে স্পিড পোস্ট পার্সেল পাঠানো নিয়ে

গত ০১/০৯/২৬ ইং তাং বায়জিদ বোস্তামী পোস্ট অফিসে স্পিড পোস্টের মাধ্যমে পার্সেল পাঠাতে গিয়েছিলাম। তারা আর আমাকে সব ধরনের অসহযোগিতা করে, এবং পার্সোনাল ডাক টিকেটে গুলো আমাকে দিয়ে লাগায়। পরে জিজ্ঞেস করলাম যে, সকল কিছু আমি করে দিলাম আপনারা কিছুই করলেন না এটা কেমন ধরনের সার্ভিস হলো। তখন পোস্ট অফিসের ভেতর জিনিস সরকারি সিল মারেন তিনি আমাকে বললেন আপনি ১০০/১৫০ টাকা বকশিস দিলে আমরাই করে দিতাম সব। তারমানে উনাদেরকে যদি আমি ১০০/১৫০ টাকা দিয়ে দিতাম তাহলে উনারা আমাকে সকল ধরনের হয়রানী গুলো করত না।

পোস্ট অফিস, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম, Chattogram 3 September 2026 2 views CTHLNU85
0 Comments
Paid BRTA ৳10.0K

নতুন লাইসেন্স করতে

আমি এই জাবত ১০ বার BRTA তে এপ্লাই করেছি। কোন পরিক্ষা তে ফেল করিনি আমাকে ফিঙ্গার পিন্ট ও চোখের ছাপ ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি রশিদ ও দিছে কিন্তুু ২০২০ সাল থেকে এখনো লাইসেন্স হাতে পাইনি মূল লাইসেন্স এর জন্য। ১০,০০০ ঘুষ দাবি করে গাজীপুর BRTA একই ভাবে রাজশাহী BRTA আমার কাছে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত রশিদ আছে

রাজশাহী ও গাজীপুর, Rajshahi 3 September 2026 3 views RJFJVEXE
0 Comments
Refused Land Office ৳100.0K

১৯৬৭ সনে সরকার কর্তৃক নিলামে বিক্রি করা জমির থেকে কিছু অংশ ক্রেতার শুনানি ব্যতীত অন্যের নামে নামজারি

বাকেরগঞ্জ উপজেলার রঙস্রী ইউনিয়নের বোয়ালিয়া মৌজায় একটি জমি ১৯ শতাংশ ১৯৬৭ সনে সরকার নিলামে একজন ক্রেতাকে বিক্রি করে। তখন থেকে ৪৯ বছর ক্রেতার নামে নামজারি ও তার ভোগ দখলেই ছিল জমিটি। হঠাৎ ২০২৫ সনে দেখা গেল ভূমি অফিস থেকে অন্য দুইজনের নামে এই জমি থেকে ৫ শতাংশ নামজারি করে দেয়া হয়েছে। ১৯৬৭ সনে যিনি নিলাম সূত্রে জমির মালিক হয়েছেন তাকে শুনানিতেও ডাকা হয়নি। এর বিরুদ্ধে ১৫০ ধারায় মিস কেস করতে গেলে ভোগান্তির শেষ নেই।

বাকেরগঞ্জ এসি ল্যান্ড অফিস ও কালীগঞ্জ ভূমি অফিস, Barishal 3 September 2026 3 views BRMZ3FCM
0 Comments
Paid Customs Office ৳500

এক্সপোর্ট ইম্পোর্ট কার্যক্রম

চট্টগ্রাম কাস্টমস হাউস এর সাথে সংশ্লিষ্ট যতগুলো শাখা আছে সবগুলোতেই প্রতিদিন লেনদেন হয়।এখানে সর্বনিম্ন ৫০০টাকা, আর সর্বোচ্চ হিসাবের বাইরে। এই লেনদেনের সাথে যারা সেবা নেয় তাঁরাও জড়িত। কারন তাঁরাও সুবিধা নেয়।বিশেষ করে সিএন্ডএফ,শিপিং,ভেন্ডার, বার্থ অপারেটর,ফ্রেইট ফরওয়ার্ডিং, ব্যাবসায়ী ইত্যাদি প্রতিষ্ঠান।

চট্টগ্রাম, Chattogram 3 September 2026 3 views CT8XQ9HV
0 Comments
Paid Other public office ৳3.0K

পুলিশ ক্লিয়ারেন্স সারটিফিকেট।

পুলিশ ক্লিয়ারেন্স সারটিফিকে এর জন্য গিয়েছিলাম।থানার মুনসি বলছে তিন হাজার টাকা লাগবে,আমি বললাম এক হাজার টাকা সরকারী ফি, তিন হাজার লাগবে কেন। বলছে এক হাজার আমাদের, একহাজার এস,পি সাহেবের,আর এক হাজার সরকারী ফি।দিলে হবে না দিলে হবে না। আনেক জরুরী ছিল,অনুরোধের পর ২৭০০ টাকায় দিতে রাজী হয়।টাকা দেয়ার পর বললাম রিসিট দেন,বলে পুলিশের রিসিট লাগে না কি?এক সপ্তাহের কথা বলে দুই সপ্তাহ পরে দিছে।

কুলাউড়া, Sylhet 3 September 2026 3 views SYA4Y96W
0 Comments
Paid Other public office ৳2.5K

জন্ম নিবন্ধন সংগ্রহ

আমার জন্ম নিবন্ধন আর স্কুল সার্টিফিকেট এক ছিল না তাই ঠিক করার জন্য নতুন জন্ম নিবন্ধন তৈরি করতে গেছিলাম,, গিয়ে কথা বললাম তো বলল এই সমস্যা সেই সমস্যা পরে বলল ৩০০০ টাকা দিলে আজকেই হয়ে যাবে,, উপায় ছিল না খুব জরুরি লাগত তাই ২৫০০ টাকা দিয়ে করে নিছি 😔😔

৮ নং সলংগা ইউনিয়ন পরিষদ ,,উল্লাপাড়া,, সিরাজগঞ্জ, Rajshahi 3 September 2026 2 views RJX8Z6A5
0 Comments
Paid Education Office ৳26.0K

পি আর এল মঞ্জুর, চাকুরি স্থায়ীকরণের, সর্বশেষ পেনশন মঞ্জুর করতে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকায় পি আর এল মঞ্জুরের জন্য ৫০০০টাকা দাবি করে, আমি ৩০০০টাকা দিয়ে যথেষ্ট অনুরোধ করি, অবশেষে ৫০০০টাকা দিতে বাধ্য হই। চাকরি স্থায়ীকরণের জন্য ৬০০০টাকা দাবি করে, আমি ৩০০০টাকা দিয়ে কাজটি করে দেয়ার অনুরোধ করে চলে আসি।এক মাস পর সংশ্লিষ্ট ব্যাক্তিকে মোবাইল করলে,উনি আমাকে জানান,'আপনি তো চাহিদা মতো টাকা দেননি, স্তরে স্তরে টাকা দিতে হয়,বাকি ৩০০০টাকা বিকাশে পাঠিয়ে দিন'। বাধ্য হয়ে টাকা পাঠিয়ে দিই। সর্বশেষ পেনশন মঞ্জুরের জন্য সিনিয়রদের কাছ থেকে জেনে প্রস্তুতি নিয়েই ডিজি অফিসে যাই এবং ১৪০০০টাকা দিয়ে আসি।

ঢাকা, Dhaka 3 September 2026 3 views DKBS33CJ
0 Comments
Refused Other public office ৳500.0K

বি আর এস খতিয়ান রেকর্ড সংশোধন মামলা, ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনাল, ময়মনসিংহ।

ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনাল, ময়মনসিংহ এর বিচারক ৫ (পাচঁ) লক্ষ টাকা ঘুষ না দেওয়ার আমার জমি বিবাদীরপক্ষে আদেশ দেয় আদালত। আমি গরিব মানুষ এত টাকা নাই, থাকলে দিয়ে ৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে হলেও বিপদ থেকে মুক্ত হতাম।

ভালুকা, ময়মনসিংহ, Mymensingh 3 September 2026 3 views MY4EFTC6
0 Comments
Paid City Corporation ৳15.0K

পৌরসভার বিল্ডিং পাসের জন্য

পৌরসভার বিল্ডিং পাসের জন্য আমার কাছে থেকে পৌরসভার চাকরি করে এক কর্মকর্তা কাছে আমার ফাইল দিয়েছি কিন্তু পাস হয় নাই ।তার ব্যক্তিগত সিমেন্ট ব্যবসা আছে সেখান থেকে সিমেন্ট কিনতে হবে বলে সেটাও নিয়েছি কিন্তু তারপরেও আমার বিল্ডিং পাস না করে উল্টা জরিমানা করে বেশি টাকা দাবি করছে। অথচ সেই ব্যক্তি আমাকে বলেছিলো কাজ শুরু করেন এর মধ্যে পাস করে দিবো। এখন পর্যন্ত আমার বিল্ডিং পাসের করে নাই এখন রাস্তা কথা বলে বন্ধ করে রাখছে।

উল্লাপাড়া, Rajshahi 3 September 2026 4 views RJU3CZZ3
0 Comments
Paid Land Office ৳17.0K

ইউনিয়ন ভূমি অফিস

আমাদের এক বড় ভাই জমির খাজনা দিতে গেলো, আমরা অনেক বছর খাজনা দি নাই,জমিও অনলাইনে নাই,আক্তার মিয়ার হাট ভুমি অফিস আমাদের বড় ভাইয়ের থেকে ২০০০০হাজার টাকা চাইলো আর তিনি ২০হাজার টাকা দিলো কিন্তু যখন আমাদের বড় ভাইকে রশিদ দিলো পরে দেখি রশিদে উল্লেখ করেছে মাত্র ৩হাজার টাকা আর বাকি ১৭হাজার টাকা তারা সরকার কে না দিয়ে তাদের পকেটে রাখলো।সরকারি টেক্স তাদের পকেটে গেল।

সুবর্নচর, Chattogram 3 September 2026 3 views CTW4LB33
0 Comments