All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,994 reports found
Report a bribe
Refused Other public office ৳3.0K

এনআইডি সংক্রান্ত

আমি আমার ওয়াইফের ভোটার আইডি কার্ড বানাতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সব জমা দেওয়ার পর সবকিছু ওকে থাকার পরেও নির্বাচন অফিসের একজন কর্মকর্তা প্রতিটি এন আইডি কার্ড বানিয়ে দেওয়ার জন্য ৩ হাজার টাকা করে ঘুষ চেয়েছে এই ঘটনাটা নির্বাচনের আগের ঘটনা আমি তাকে বলেছিলাম যদি বাংলাদেশ জামায়াত ইসলামি ক্ষমতায় আসে তুমি আমার কাছে ঘুষ চেয়েছো সেটার বিচার আমি চাইবো এই বলে আমি কাজ না করে চলে আসলাম

দোহাজারী, Chattogram 3 September 2026 5 views CTSH9FB3
0 Comments
Paid BRTA ৳200

ট্যাক্স টোকেনের মেয়াদ বৃদ্ধি

আমার মোটরসাইকেল টির ১০ বছরের কাগজের মেয়াদ শেষ হয়ে যাও আমি বিআরটি তে যাই সেখান থেকে আমাকে বলে ব্যাংকে টাকা জমা দিয়ে মানি রিসিট নিয়ে আসেন। আমি ব্যাংকে টাকা জমা দিয়ে মানি রিসিট নিয়ে এসে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দেই। তখন আমাকে বলা হয় ২০০ শত টাকা দেন যদি আজি পেতে চান। টাকা না দিলে দেরি হবে। অবশেষে ২০০ টাকা দিয়ে কাগজ নিয়ে আসি।

মানিকগঞ্জ, Dhaka 3 September 2026 4 views DK53TCWD
0 Comments
Paid Land Office ৳2.0K

ভূমি সংক্রান্ত কাজ

একটি মামলার পুনঃ তদন্তের জন্য আবেদন করেছিলাম লিখিতভাবে, ওরা অফিস করস বাবদ আমার কাছে একজন কর্মকর্তা ৪ হাজার টাকা চেয়েছে, আমি ২০০০ টাকা দিয়েছি। সার্বিয়ার তদন্ত করতে যাওয়ার আগে আমাকে জানাবে বলেছে ওই কর্মকর্তা।

হাটহাজারী, Chattogram 3 September 2026 3 views CTBC8XG2
0 Comments
Refused Other public office ৳150

জন্ম নিবন্ধন বানানো

জন্ম নিবন্ধন বানিয়ে রাখা হয়েছে, শুধু সেটা আলমিরাহ বা কম্পিউটার থেকে বের করে দিবে। সেজন্য গ্রাম পুলিশ কে দিতে হবে ১৫০ টাকা। জন্ম নিবন্ধন বানানোর জন্য প্রথম ৫০০ দিয়ে আসছি। ডিজিটাল সেন্টারের লোক, ইউনিয়ন পরিষদের সচিব টাকা ছাড়া কিছু বুঝেনা। শুধু টাকা দেও, টাকা দেও।

বড়নাল, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।, Chattogram 3 September 2026 3 views CTRQPL2C
0 Comments
Paid Other public office ৳10.0K

পেনশন

আজ থেকে প্রায় তিন থেকে চার বছর আগের ঘটনা আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন উনি যখন মারা জান উনার অফিসের অনেক কলিগদের মুখে বলতে শুনেছি ভাবি আপনি চিন্তা করবেন না ভাইয়ের সব পেনশনের টাকা আমরা ব্যাবস্তা করে দিব কিন্তু আমরা যখন পেনশনের টাকা উঠানোর জন্যে যাই তখন শুরু হয় তাদের আসল ভেল্কিবাজি ভাবি আজ না কাল আসেন কাল না পশশু আসেন আই অফিস থেকে সেই অফিস এইভাবেই হয়রানি করতে থাকে আমার মা কে আমার বাবার অপছন্দ ছিলো ঘুষ দেওয়া বা নেওয়া তাই আমরা প্রথমত ঘুষের ব্যাপারে কিছুই বলি না যখনি বুঝতে পারলাম এইভাবে আর কাজ হবে না তখন আমার মা এক প্রকার বাধ্য হয়ে বললো ভাই খরচ যা লাগে আমি দিবো আপনি আমার কাজটা করে দেন কারন এইভাবে প্রতিদিন আমার পক্ষে আসা সম্ভব না এই কথা বলার পর আমাদের কাছ থেকে ১০,০০০ টাকা নিয়ে কাজটা করে দিলো

আজিমপুর, Dhaka 3 September 2026 3 views DK7GT98S
0 Comments
Refused Other public office ৳50.0K

এন আইডি কার্ড নাম ও বয়স সংসোধন

এন আইডি কার্ড এর সংশোধন এপ্লিকেশন করেছি ১ বছর আগে, এক বছর পরেও যখন কাজ হচ্ছিলো নাহ। তখন নির্বাচন কমিশন অফিসে একজনের সাথে যোগাযোগ করি। উনি আমায় এক দালাল দেখিয়ে দেয় যা উনারই লোক ছিলো। দালাল আমার থেকে ৫০ হাজার টাকা দাবি করে আমি বলি আমার কাছে এত টাকা নাই। তখন দালাল বললো। টালা না দিলে আপনার কাজ ও করবে না অফিসার। পরবর্তী তে আমি কাজ করি নি এবং আমার কাজ এখনো পেন্ডিং এ রয়েছে

ঢাকা, Dhaka 3 September 2026 3 views DKYMTHLH
0 Comments
Paid Other public office ৳1

বিদেশ থেকে পার্সেল এর মালামাল অর্ধেক পাওয়া গিয়েছে।

আমার এক ক্লায়েন্ট আমার ছোট মেয়ের জন্য কিছু চকলেট এবং কিছু উপহার সামগ্রী পাঠাতে চেয়ে ছিলেন, আমি অনেকবার তাকে মানা করেছিলাম, এগুলো না পাঠানোর জন্য কারণ আমি জানি, এগুলো আসতে আসতে অর্ধেক হয়ে যাবে; আমি আমার দেশের দূর্ণাম করতে পারছিলাম না। শেষ পর্যন্ত তিনি ছোট মেয়ের জন্য কিছু চকলেট এবং কিছু উপহার সামগ্রী পাঠিয়েছিলেন এবং একটি ভিডিও পাঠিয়েছিলেন। সেই পার্সেল পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে যাই, সেখানে গিয়ে দেখি ক্লায়েন্ট যেভাবে প্যাকট করেছে সেভাবে নেই, এবং সেই সাথে ৩০০০/- কাস্টমস্ ভ্যাট যোগ করেছে (যার ভিতরে ছিল একটি খেলনা ঘর এবং কিছু চকলেট (যার অর্ধেক কাস্টমস অথবা পোস্ট অফিস রেখে দিয়েছে)। পরে আমিও ঐ প্যাকেট খোলার একটি ভিডিও ক্লায়েন্টকে শেয়ার করেছিলাম, ঊনি দেশে বললে আর চকলেট কই।

বগুড়া, Rajshahi 3 September 2026 4 views RJAPZBQQ
0 Comments
Paid Passport Office ৳3.5K

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট এর আবেদন করছি আবেদনে উল্লেখ করছি প্রাইভেট সার্ভিস সেখানে সকল ডকুমেন্টস দিয়েছি দেওয়ার পরে বলেছে এটা হবে না এখানে কিছু টাকা খরচ করতে হবে কত টাকা? চাইলে ৫০০০, পড়ে সেটা ৩৫০০ টাকা নিয়ে পাসপোর্ট আছে প্রাইভেট সার্ভিস ক্যাটাগরি দিয়েই পাসপোর্ট করাই দিছে ।

সাতক্ষীরা, Khulna 3 September 2026 5 views KHURFF9P
0 Comments
Paid City Corporation ৳50.0K

হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারন

বাড়ির হোল্ডিং ট্যাক্স পুন নির্ধারন করবে সরকার এই মর্মে বাড়িতে নোটিস দিয়ে যায় এর পর বলে আপনার বার্ষিক ট্যাক্স আসবে ৪০০০০ টাকা যা ঐ বাড়ির একমাসের ভাড়ার চাইতে বেশি তখন বলে আমাকে ৫০০০০দিন আমি এটা কমিয়ে অর্ধেকে নামিয়ে দিব এর পর নগদ৩০০০০টাকায় দফারফা হয়

Dhaka, Dhaka 3 September 2026 6 views DK3AP7ME
0 Comments
Paid BRTA ৳12.0K

ড্রাইভিং লাইসেন্সের জন্য , লিখিত,মৌখিক ও প্রাক্টিক্যাল পরিক্ষায় পাস এর জন্য

ড্রাইভিং লাইসেন্সের জন্য ১২০০০ টাকায় কন্টাক্ট করে, লিখিত,মৌখিক ও প্রাক্টিক্যাল পরিক্ষায় পাস এর জন্য এবং সঠিক ভাবে হয়েছে, আমি জানি টাকা ছাড়া এই ধাপগুলি থেকে বের হওয়া যাবে না। সাথে সাথে কাজ হয়েছে,অফিসের বাহিরে তাদের বিভিন্ন সোর্স আছে তাদের সাথে লেনদেন করেছি।

সিলেট, Sylhet 3 September 2026 3 views SY6M24XA
0 Comments
Paid Education Office ৳50.0K

অবসর কল্যাণ তহবিল

একজন অবসর প্রাপ্ত শিক্ষকের কল্যাণ ট্রাস্টের টাকা তোলার জন্য কতৃপক্ষ 50000 টাকা দাবি করেন। জরুরী প্রয়োজনে সেটা পরিশোধ ও করতে হয়। কিন্তু তার পরেও তার প্রাপ্ত টাকা সম্পূর্ণ পাওয়া যায় নি।।

পিরোজপুর, Barishal 3 September 2026 6 views BRM7UAE6
0 Comments