All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,943 reports found
Report a bribe
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স সারটিফিকেট।

পুলিশ ক্লিয়ারেন্স সারটিফিকে এর জন্য গিয়েছিলাম।থানার মুনসি বলছে তিন হাজার টাকা লাগবে,আমি বললাম এক হাজার টাকা সরকারী ফি, তিন হাজার লাগবে কেন। বলছে এক হাজার আমাদের, একহাজার এস,পি সাহেবের,আর এক হাজার সরকারী ফি।দিলে হবে না দিলে হবে না। আনেক জরুরী ছিল,অনুরোধের পর ২৭০০ টাকায় দিতে রাজী হয়।টাকা দেয়ার পর বললাম রিসিট দেন,বলে পুলিশের রিসিট লাগে না কি?এক সপ্তাহের কথা বলে দুই সপ্তাহ পরে দিছে।

Paid
কুলাউড়া ৳3.0K
3 September 2026 3 SYA4Y96W
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন সংগ্রহ

আমার জন্ম নিবন্ধন আর স্কুল সার্টিফিকেট এক ছিল না তাই ঠিক করার জন্য নতুন জন্ম নিবন্ধন তৈরি করতে গেছিলাম,, গিয়ে কথা বললাম তো বলল এই সমস্যা সেই সমস্যা পরে বলল ৩০০০ টাকা দিলে আজকেই হয়ে যাবে,, উপায় ছিল না খুব জরুরি লাগত তাই ২৫০০ টাকা দিয়ে করে নিছি 😔😔

Paid
৮ নং সলংগা ইউনিয়ন পরিষদ ,,উল্লাপাড়া,, সিরাজগঞ্জ ৳2.5K
3 September 2026 3 RJX8Z6A5
0 Comments
Education Office

পি আর এল মঞ্জুর, চাকুরি স্থায়ীকরণের, সর্বশেষ পেনশন মঞ্জুর করতে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকায় পি আর এল মঞ্জুরের জন্য ৫০০০টাকা দাবি করে, আমি ৩০০০টাকা দিয়ে যথেষ্ট অনুরোধ করি, অবশেষে ৫০০০টাকা দিতে বাধ্য হই। চাকরি স্থায়ীকরণের জন্য ৬০০০টাকা দাবি করে, আমি ৩০০০টাকা দিয়ে কাজটি করে দেয়ার অনুরোধ করে চলে আসি।এক মাস পর সংশ্লিষ্ট ব্যাক্তিকে মোবাইল করলে,উনি আমাকে জানান,'আপনি তো চাহিদা মতো টাকা দেননি, স্তরে স্তরে টাকা দিতে হয়,বাকি ৩০০০টাকা বিকাশে পাঠিয়ে দিন'। বাধ্য হয়ে টাকা পাঠিয়ে দিই। সর্বশেষ পেনশন মঞ্জুরের জন্য সিনিয়রদের কাছ থেকে জেনে প্রস্তুতি নিয়েই ডিজি অফিসে যাই এবং ১৪০০০টাকা দিয়ে আসি।

Paid
ঢাকা ৳26.0K
3 September 2026 3 DKBS33CJ
0 Comments
Other public office

বি আর এস খতিয়ান রেকর্ড সংশোধন মামলা, ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনাল, ময়মনসিংহ।

ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনাল, ময়মনসিংহ এর বিচারক ৫ (পাচঁ) লক্ষ টাকা ঘুষ না দেওয়ার আমার জমি বিবাদীরপক্ষে আদেশ দেয় আদালত। আমি গরিব মানুষ এত টাকা নাই, থাকলে দিয়ে ৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে হলেও বিপদ থেকে মুক্ত হতাম।

Refused
ভালুকা, ময়মনসিংহ ৳500.0K
3 September 2026 3 MY4EFTC6
0 Comments
City Corporation

পৌরসভার বিল্ডিং পাসের জন্য

পৌরসভার বিল্ডিং পাসের জন্য আমার কাছে থেকে পৌরসভার চাকরি করে এক কর্মকর্তা কাছে আমার ফাইল দিয়েছি কিন্তু পাস হয় নাই ।তার ব্যক্তিগত সিমেন্ট ব্যবসা আছে সেখান থেকে সিমেন্ট কিনতে হবে বলে সেটাও নিয়েছি কিন্তু তারপরেও আমার বিল্ডিং পাস না করে উল্টা জরিমানা করে বেশি টাকা দাবি করছে। অথচ সেই ব্যক্তি আমাকে বলেছিলো কাজ শুরু করেন এর মধ্যে পাস করে দিবো। এখন পর্যন্ত আমার বিল্ডিং পাসের করে নাই এখন রাস্তা কথা বলে বন্ধ করে রাখছে।

Paid
উল্লাপাড়া ৳15.0K
3 September 2026 4 RJU3CZZ3
0 Comments
Land Office

ইউনিয়ন ভূমি অফিস

আমাদের এক বড় ভাই জমির খাজনা দিতে গেলো, আমরা অনেক বছর খাজনা দি নাই,জমিও অনলাইনে নাই,আক্তার মিয়ার হাট ভুমি অফিস আমাদের বড় ভাইয়ের থেকে ২০০০০হাজার টাকা চাইলো আর তিনি ২০হাজার টাকা দিলো কিন্তু যখন আমাদের বড় ভাইকে রশিদ দিলো পরে দেখি রশিদে উল্লেখ করেছে মাত্র ৩হাজার টাকা আর বাকি ১৭হাজার টাকা তারা সরকার কে না দিয়ে তাদের পকেটে রাখলো।সরকারি টেক্স তাদের পকেটে গেল।

Paid
সুবর্নচর ৳17.0K
3 September 2026 3 CTW4LB33
0 Comments
Land Office

নামজারি

মাত্র ৬ শতক জমি খারিজে দেওয়ার জন্য গিয়েছিলাম জমিতে কোন ভেজাল নাই শুধু কাতের দলিল 1996 সনের এজন্য বলে টাকা দিতে হবে, তবুও আমি বলছিলাম যেভাবে যতটুকু পাই অতটুকি খারিজ দেন

Only demanded
সিরাজগঞ্জ ৳30.0K
3 September 2026 4 RJYK5RGL
0 Comments
Other public office

ভিসা থাকা সত্ত্বেও ঘুষ চাওয়া

গতবছর ফেব্রুয়ারিতে আমি বেনাপোল বর্ডার হয়ে ভারতে গিয়েছিলাম। বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের এক অফিসার আমার পাসপোর্ট দেখে ফিরিয়ে দেয়। কারণ জানতে চাইলে বলে পাসপোর্টে ডলার অ্যান্ড্রোজমেন্ট না থাকলে যাওয়া যাবে না। যেখানে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা পাওয়া সম্ভব, ভারত সরকার আমাকে ভিসা দিয়েছে, আমার কাছে বৈধ পাসপোর্ট আছে। তবুও এমন ব্যাবহার। কোথাও অভিযোগ করব সে সুযোগ নেই, কোন অফিসারের নেম ট্যাগ নেই। খুলে রাখা সব। বেনাপোল ইমিগ্রেশনে গেলে দেখবেন, কাচ ঘেরা একটা কেবিনে কম্পিউটার নিয়ে বসে থাকে। সমস্ত ঘুষ হয়ে বেয়াদবের কাছে জমা হয়। প্রথমবার গিয়েছিলাম, অভিজ্ঞতা নেই, বাধ্য হয়ে টাকাটা দিয়েছিলাম।

Paid
যশোর ৳500
3 September 2026 5 KHGTMPGV
0 Comments
Education Office

Dhaka education board

শিক্ষা সনদ সংশোধন করতে হবে তাই তারা টাকা চেয়ে ছিলো,, এখানে অনেক দালাল রয়েছে, কর্মরত অফিসাররা যারা শংশধনের আবেদন করে থাকেন যারা মেসেজ পাঠান যা দেখে আবেদন কারি মিটিং এ যেতে পারে এবং পরবর্তিতে সংশোধন হয়ে থাকে সেই মেসেজ তারা টাকা না দিলে পাঠান না অর্থ দাবি করেন।

Refused
DHAKA ৳7.0K
3 September 2026 2 DKYDEFUZ
0 Comments
Other public office

পাসপোর্ট ভেরিফিকেশন

এটা ২০২১ সালের ঘটনা আমি আমার ভাগিনার জন্য চকরিয়ার পুলিশ পাসপোর্ট ভেরিফিকেশন করতে আসে, তারা এসে রাস্তায় থেকে চলে যাই,বলে থানায় আসো,যখন থানায় যাই তখন তারা ৮ হাজার টাকা দাবি করে। আমি আমার একটা দু:সম্পর্কের মামা কে দিয়ে ৫০০০ টাকা দিয়ে কোনো রকম রফাদফা করি।

Paid
চকরিয়া ৳5.0K
3 September 2026 3 CTSW9G4M
0 Comments