All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,994 reports found
Report a bribe
Paid Traffic Police ৳1.0K

কেচ

আমি সকাল ৭.৩০/৪০ এর দিকে মিরপুর-১ এর চাইনিজ এর বশিরুদ্দিন রোড থেকে বের হয়ে ডান পাশের রোড দিয়ে ঢুকে ইউটার্ন নিতে গেলে আমার বাইক দার করায় আর বলে আমি নাকি উল্টাপথে এসেছি। তারপর কাজ পত্র দেখতে চায় আমিও দেখাইতেছিলাম এরি মধ্যে আমার বাইকের চাবি নিয়ে যায়, তারপর ১ম ৩ হাজার টাকা দাবি করে আস্তে আস্তে ১ হাজার টাকার মামলা দিয়ে দেয়, এরপর সিলিপ নিয়ে সেই সকালে বিভিন্ন যায়গায় ঘোরাঘুরি করে মামলার টাকা পরিশোধ করি শিওরক্যাশের মাধ্যমে দোকান থেকে, তারপর তাকে খুজে বেরকরতে অনেক সময় চলে যায়, পরিশোধকৃত সিলিপ পাওয়ার পর সিলিপ নিয়ে আমার বাইক ছেড়ে দেয়। তাদের একজন বলে একবার ডাম্পিং এ দিলে আর নাকি বের করা যাবে না এসব হুমকিও দিয়ে ছিল, বাইক ডাম্পিং সম্পর্কে আমি বেশি কিছু জানতাম না, আরেকজন বলেছিল ওনার বস নাকি এরকমই।

মিরপুর-১, Dhaka 3 September 2026 5 views DK55JQ9M
0 Comments
Paid BRTA ৳1.5K

মোটরবাইক এর নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড নিতে

আমি আমার মোটর বাইকের নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড নিতে গেলে বলা হয় আপনি অনেক দেরি করে আসছেন নিতে আপনাকে এখন দেয়া যাবে না পরবর্তীতে ঘুষের বিনিময়ের দেয়া যেতে পারে বলা হয় আমি বাধ্য হয়ে দিয়েছি কারণ আমি একটি জব করি প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করার উপায় ছিল না এবং বারবার তারা আমাকে প্রচারিত করতেছিল

নড়াইল, Khulna 3 September 2026 5 views KHH2K4W9
0 Comments
Refused Traffic Police ৳1.0K

License and registration

In firmgate that traffic sergeant asked my bikes paper, my bike is old and doesn’t have digital number plate but old number plate with all documents were up to date, so I handed over all the papers and he asked me why I didn’t changed my old number plate to digital one. I told him “is it mandatory“. By that time he started filing a case , I asked why you are putting my details in your pos machine, he replied you have to accept a case, I said “Why”? He replied I am giving you a small case of taka 2000 but if you pay me 1000 taka then I won’t file any case, I was extremely shocked and speechless , I was thinking “what the hell, what is my fault “ and I refused to pay him so he filled that case

Dhaka, Dhaka 3 September 2026 5 views DKF76PWT
0 Comments
Only demanded Accounts Office ৳10.0K

বেতনের উচ্চতর গ্রেড পাশের জন্য

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস (এমইএস) এর সারা বাংলাদেশের প্রত্যেক কর্মকর্তা/কর্মচারীর কাছ থেকে বেতন সংক্রান্ত বকেয়া, টিএডিএ, পদোন্নতি, উচ্চতর গ্রেড, বৈদেশিক মিশন সংক্রান্ত ভাতা ও অন্যান্য বিষয়ে তাদেরকে অবধারিতভাবে তাদের কর্তৃক নির্ধারিত ঘুষের টাকা বা চাদা দিতেই হয়। অথচ এই শাখাটি ঢাকা সেনানিবাসের অতি গুরুত্বপূর্ণ এরিয়া লগ অফিসে অবস্থিত। কোন আর্মি অফিসারদেরও তারা গুনেনা

ঢাকা এফসি অফিস, ঢাকা সেনানিবাস, Dhaka 3 September 2026 5 views DKMS7VT5
0 Comments
Paid Other public office ৳7.0K

থানায় মোবাইল হারানো অভিযোগ

মোবাইলটি দরকারি ছিল সাথে মোটামুটি দামি। বাসে জাওয়ার সময় হারায়, কিছুক্ষণ পর অভিযোগ করি। পরে থানা থেকে একজন পুলিশ ফোন দিয়ে জানায় যে ফোন পাওয়া যাবে সমস্যা নাই ৭০০০ টাকা দিতে হবে ।

ঢাকা, Dhaka 3 September 2026 5 views DK34U5UG
0 Comments
Paid BRTA ৳8.0K

গাড়ির কাগজ ছিল না পুলিশে ধরছিল।

ট্রাফিক পুলিশ আমার দুই মাস হয় নাই নতুন মোটরসাইকেলটা গাড়িটা ধরেছিল। আমি বলেছিলাম তিন মাসের ভিতরে আমি গাড়ির কাগজপত্র করে নিব। ম্যাজিস্ট্রেট আমার কথা না শুনে গাড়ির নামে মামলা দিয়ে দেয়। সারাদিন তাদের অফিসে ঘুরি কিন্তু গাড়িটা আমার দেয় না ছেড়ে গাড়িটা রেখে দিয়েছিল ফাড়ির ভিতরে। সারাদিন হয়রানির পরে রাত দশটা বাজে আমাকে একজন ট্রাফিক পুলিশ বলে, ১০,০০০ টাকা দিলে গাড়িটা ছেড়ে দিব। এই যে দুর্নীতির একটা অভিজ্ঞতা আমি সারা জীবন কখনো ভুলবো না। পরে আট হাজার টাকা দিয়ে আমি গাড়িটা নিয়ে যাই বাড়িতে।

নেত্রকোনা, Mymensingh 3 September 2026 9 views MYFP5PZL
0 Comments
Paid Passport Office ৳2.7K

পার্সপোর্ট বানানো

ডিসেম্বরে চট্টগ্রাম পাঁচলাইশ পাসপোর্ট অফিসে নিজে নিজে আবেদন করে নিয়ে যায়। কিন্তু জমা দিতে গিয়ে এই ভূল সেই ভূল বলে ২য় তলা নীচতলা ঘুরাতে থাকে। হতাশ হয়ে পাসপোর্ট অফিসের বাইরে বের হলে, দালাল পাসপোর্ট করার জন্য ২৫০০ টাকা দবি করে। দরদাম করে ২২০০ টাকা দিতে বলে। একি আবেদন পত্রে শুধু দালালের ইমেল লিখে দিয়ে আমাকে জমা দিতে পাঠায় কিন্তু পাসপোর্ট আফিস নেয় না আবেদন। আমি পুনঃরায় দালালের কাছে গেলে দালাল পাসপোর্ট অফিসের অফিসারকে ফোন দিলে বলে আমার আবেদন নাকি আজ নিবে না কারন আমিআবেদন কেন নিবেন না এসব বলার জন্য আমাকে শাস্তি দিবেন। আমি অসুস্থ ছিলাম অনেক কাকুতি মিনতি করেও ২২০০ টাকা ঘুষ দিয়েও ওদের মন গলাতে পারি নি। পরের দিন আবার জমা দিতে গেলে দালাল আরো ৫০০ দাবী করে। বাধ্য হয়ে আরো ৫০০ সহ ২৭০০ দিয়ে পাসপোর্ট হল।

চট্টগ্রাম, Chattogram 3 September 2026 3 views CT3VP8L3
0 Comments
Paid Passport Office ৳1.5K

বৃষ্টি আইটি

কেউ নিজে আবেদন লিখে নিয়ে গেলে নানা অযুহাতে তা কেনচেল করার পরামর্শ দিয়ে ফেরৎ দেয়। অফিসের সামনে কম্পিউটার দোকান রয়েছে সেখান থেকে ঘুষের টাকা সহ সেইম আবেদনটি জমা নেন। দালালরা হুয়াটস এপপ এর মাধ্যমে তথ্য অফিসারদের সরবরাহ করে থাকে। রুন নং 101 এবং 205 নং কক্ষতে বসা অফিসার গনই সব নিয়ন্ত্রন করে। সরকারের দোষ দিয়ে লাভ নাই। যে সরবারই আসুক এই সমস্ত ঘোষখোর ভালো হবে না। প্রতি দিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। আমার ছেলের জন্য পাসপোট করতে গিয়ে আমি এর শিকার হই। বাধ্য হয়ে দালালকে টাকাি দিয়েছি পরে। তার আগে আমি নিজেই অনলাইনে আবেদন করে পেমেন্ট করি। নিজে ছেলেকে নিয়ে ফরম জমা দিতে গেলাম। সারাটা দিন আমার মাটি হলো। নিচে উপরের দুড়াতে দুড়াতে।

Feni, Chattogram 3 September 2026 5 views CTXTBKWR
0 Comments
Refused Traffic Police ৳100.0K

নতুন ব্রীজ শাহা আমানত সেতু প্রতিদিন কোটি কোটি টাকা তুলছে পুলিশ

আমি একজন রাইডার বাইক নিয়ে ভাড়ায় যাত্রীদের সেবা দিয়ে থাকি প্রতিদিন কিন্তু ব্রীজ হাইওয়েতে যেখানে অটোরিকশা চলার কথা নই সেখানে পুলিশ ও ট্রাফিক বাহিনী অটোরিকশা চালক থেকে টোকেন দিয়ে গাড়ী চালার অনুমতি দেই আর বাইকার দের না দারানোর জন্য নতুন ব্রীজ ট্রফিক পুলিশ মামলা দে বাইকার দের যেখানে তাদের সামনে অনিয়ম করে টেম্পু বাস লেগুনা অতছ টাকা নেই বাইকার দের থেকে মামলা না দেওয়ার জন্য টাকা চাই ২হাজার ৩হাজার

চট্রগ্রাম, Chattogram 3 September 2026 6 views CTPUUAH7
0 Comments
Paid BRTA ৳3.0K

Driving licence

আমি লাইসেন্স নতুন করাতে যাই। সেখানে অধিকাংশ সবাই দালালের মাধ্যমে এসেছে। বিআরটি টাঙ্গাইল অফিস ছাড়া কিছু হয় না। দালানের সাথে আমার আগে থেকে ৩ হাজার টাকার চুক্তি ছিল। পরীক্ষার দিন ওরা আমার রোল নাম্বারটা নিয়ে অফিসারদের এসএমএস করে বলে দেয়। তারপর আমি যদি পরীক্ষায় ফেলো করি তাহলে তা শেষে যায়। কিন্তু টাকা ছাড়া পাশ করলেও কাজ হয় না।

Tangail, Dhaka 3 September 2026 6 views DK2U68DN
0 Comments
Paid Passport Office ৳2.0K

বাহির থেকে দালাল ধরতে হয়।

আমি নিজে নিজে অনলাইনে আবেদন করে গিয়েছিলাম।আমার দেওয়া তথ্য সব ঠিক ছিল। কিন্তু, অফিসের বাহিরে তাদের দালাল থাকে যেগুলো কে আমরা এজেন্সি নামে জানি।ঐ এজেন্সি গুলোতে সরকার নির্ধারিত ফি থেকে ২০০০টাকা বেশি দিয়ে পাসর্পোট অফিসে যেতে হয়।এভাবে না গেলে আবেদন হয়নি বলে হয়রানির মধ্যে পেলে দেয় নয়তো, যেগুলো ফাইলে উল্লেখ নেই, এমন ডকুমেন্টস খুঁজে। যাতে করে আপনি বাধ্য হন দালালের মাধ্যমে আসতে।এটা প্রশাসনও জানে,সাংবাদিক যারা তারাও জানে।কিন্তু কেউ কিছু বলে না।

সিলেট (অন্যান্য), Sylhet 3 September 2026 3 views SYWPYLGT
0 Comments
Paid Other public office ৳10.0K

হারানো মোবাইল পাওয়ার জন্য থানায় জিডি

হারানো মোবাইল ফিরে পাওয়ার জন্য থানায় জিডি করা হয়। চার মাস পর টেলিফোন করে জানানো হয় থানায় এসে যোগাযোগ করতে। যোগাযোগ করলে জানানো হয়, মোবাইলটি খুলনায় পাওয়া গেছে। যে ব্যক্তি নিকট মোবাইলটি পাওয়া গেছে তিনি নাকি বর্ডার এলাক এক দোকান থেকে মোবাইলটি ক্রয় করেছ।ওই ব্যক্তি নাকি দোকান থেকে রিসিট কেটে মোবাইলটি ক্রয় করেছে। তাকে কমপক্ষে ১০ হাজার টাকা না দিলে মোবাইলটি আনা সম্ভব হবে না। যদি ১০ হাজার টাকা দিতে রাজি থাকেন তবে মোবাইলটি এনে আপনাকে দেওয়া হবে। আমি বলেছিলাম আপনি ঐ এলাকার পুলিশের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিন।উনি বললেন এটি খুব জটিল প্রক্রিয়া। এতে করে মোবাইল পাওয়া নাও যেতে পারে। এটি আমার খুব শখের মোবাইল ছিল। তাই তার প্রস্তাবে রাজি হয়ে ১০ হাজার টাকা পরিশোধ করলে মোবাইল পাই।

টাঙ্গাইল, Dhaka 3 September 2026 3 views DKRPS87C
0 Comments
Refused Other public office ৳2.0K

কুলিদের অত্যাচার

আমার ছোট ভাই সৌদি আরব থেকে ভোলা আশার পথে। আমাদের ভোলা ইলিশা ঘাটে কুলিরা ২ হাজার টাকা। দাবি করচে৷ যদি তাদের কে ২ হাজার টাকা নাই দেই তাহলে তারা। বিদেশ লাগিজ নিতে দিবে না। এটা সুধু আমার সাথে না। এমন টা সব প্রাবাসি দের সাথে এরা করে। আমি এটার প্রাতিকার চাই

ভোলা, Barishal 3 September 2026 6 views BRCVLBLW
0 Comments
Paid Education Office ৳160.0K

ইনটারনেট বিল করন

গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের ইনটারনেট বিল-২০২৫-২০২৬ অর্থবছরে (জুলাই/২০২৫-জুন/২০২৬) প্রতিটি বিদ্যালয়ের জন্য মাসিক ১০০০/- হিসেবে বার্ষিক ১২,০০০/- বিল বরাদ্দ আসে। কিন্তু অসৎ উদ্দেশ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় বরাদ্দকৃত অর্থ প্রাপ্য প্রধান শিক্ষকদের একাউন্টে ট্রান্সফার না করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের একাউন্টে জমা রাখেন। পরবর্তীতে জুলাই এমনকি আগস্ট মাসের মাঝামাঝিতে ও বরাদ্দকৃত অর্থ প্রাপ্য প্রধান শিক্ষকদের একাউন্টে ট্রান্সফার না করে বরং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারি সহ কিছু দালাল শিক্ষকদের দিয়ে প্রধান শিক্ষকদের কাছে ১,০০০/-টাকা ঘুষ দাবি করেন। বিল হতে বিলম্ব হওয়ায় উপায়ান্তর না পেয়ে আমরা এক হাজার টাকা করে দিতে বাধ্য হই।

গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, Mymensingh 3 September 2026 3 views MYKPDMU3
0 Comments
Paid Other public office ৳600

জেলা সিভিল সার্জনের কার্যালয়

আমি গত কয়েকমাস আগে বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমিতে ভর্তির জন্য সুপারিশপ্রাপ্ত হয়ে physical fitness certificate নিতে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে যাই। সেখানে কর্তব্যরত অফিসার আমাকে বলে সিভিল সার্জন নেই, আমি ভারপ্রাপ্ত অফিসারের সাথে যোগাযোগ করতে চাইলে তারা ১০০০টাকা চায়, পরে আমার পকেটে ৭৫০ টাকা দেখে তারা ৬০০টাকা নেয়, তারপর হঠাৎ করে তারা আসল সিভিল সার্জনের সিল ও স্বাক্ষর আনে, মানে তারা আমার সাথে ঘুষ নিতে প্রতারণা করে। এ অভিজ্ঞতা ছিল খুবই কষ্টদায়ক ও অনেক অসহায় লাগছিল।ঐ অফিসারদের বেতন অনেক বেশি তবু তারা আমার মতো এক বেকার ছাত্রের পকেট চেক করে টাকা নিয়েছিল।আগে ভাবতাম নিজের দেশবাসীর জন্য কিছু করব এখন ভাবি যাদের জন্য করব তাদের কাছে যদি ঐ লোকেদের কারণে সেবা না পৌছে??

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 3 September 2026 3 views CT9MMBQM
0 Comments
Refused Land Office ৳25.0K

নামজারি

আমার একটি ক্রয়কৃত জমির নামজারির আবেদনের জন্য রাধানগর ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছিলাম। যা আমার নিজস্ব এলাকা নরসিংদী জেলার রায়পুরা থানায় অবস্থিত। আমার কাছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ২৫০০০ হাজার টাকা দাবি করেন একটি নামজারি আবেদন করার জন্য।আমার ক্রয়কৃত জমির মূল্য ছিল ৫ লক্ষ টাকা। আমি ঘুষ বাবদ দাবি করা ২৫০০০ টাকা দিতে অসমর্থ ছিলাম এবং আমি নামজারির আবেদন না করেই ফেরত চলে আসি।

রাধানগর ইউনিয়ন ভূমি অফিস, রায়পুরা, নরসিংদী।, Dhaka 3 September 2026 5 views DK6HTTEJ
0 Comments
Paid Land Office ৳40.0K

পৈত্রিক সম্পত্তির খতিয়ান ঠিক করার জন্য

আমাদের পৈতৃক সম্পত্তি খতিয়ান ২৬ এবং ৬২ রেকর্ড আমাদের নামে ছিল কিন্তু ২০০০ সালে রেকর্ড অন্যদের নামে চলে যায় এই রেকর্ড সংশোধন করার জন্য ৪০ হাজার টাকা ঘুষ দেওয়া লাগছে এখনো আমি রেকর্ড সংশোধন করতে পারি নাই জানি না ভবিষ্যতে পারবো কিনা। গত দুই মাস যাবৎ ঘুরতেছি শুধু বলতেছে হবে হবে কিন্তু এখনো হয় নাই। সরকারের এদিকে একটু নজর দেওয়া উচিত

যশোর, Khulna 3 September 2026 3 views KHHGDREF
0 Comments