All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Sub-Registry Office

দলিল রেজিষ্ট্রি বাবদ

সেপ্টেম্বর মাসে আমার একটি দলিল রেজিষ্ট্রি করাতে বালিয়াকান্দি দলিল লেখক সমিতিকে অতিরিক্ত ১৫০০০ টাকা দিতে হয়েছে। সমিতির দাবীকৃত টাকা না দিলে লিখিত দলিল সাব রেজিষ্ট্রি অফিসে জমা দেয়না দলিল লেখকরা। সমিতির নেতাদের সংকেত ছাড়া কোন দলিলই রেজিষ্ট্রি অফিসে যায় না এমনকি লেখকরা কাগজপত্রই নেয় না জমি ক্রেতাদের থেকে।

Paid
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ৳15.0K
27 September 2026 26 DK2WZU8C
0 Comments
Passport Office

পাসপোর্ট

চট্টগ্রাম পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া কাজ করা অনেক কঠিন। মানুষ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দিনের পর দিন ঘুরেও কাজ করাতে পারছে না। পরে বাধ্য হয়ে দালালের কাছে গেলে তারা পাসপোর্টের ফর্ম পরিবর্তন করে দেয় এবং এভাবে অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হয় না। অনেক সময় মাত্র ২-৩টি কাগজপত্র দিয়েই কাজ হয়ে যায়। দালালের মাধ্যমে গেলে অফিস থেকেও আর অতিরিক্ত বা missing কোনো কাগজপত্র চাওয়া হয় না। এমনকি electricity বিলও না। তারা সরাসরি কাগজপত্র প্রসেস করে এবং একই দিন ছবি ও আঙুলের ছাপও নিয়ে নেয়। অর্থাৎ নিজে গেলে দিনের পর দিন ঘুরতে হয়, কিন্তু দালালের মাধ্যমে এবং ঘুষ দিয়ে গেলে একই কাজ খুব সহজেই হয়ে যায়।

Paid
চট্টগ্রাম ৳2.5K
27 September 2026 27 CTJEABMY
0 Comments
Other public office

সমাজসেবা অফিস থেকে দেয়া অনুদান

উপজেলা সমাজ সেবা অফিস ভাঙ্গুড়া থেকে ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য সরকার কর্তৃক বরাদ্দ ভাতা নেয়ার জন্য আবেদন করেছিলাম। কাগজ পত্র সব ঠিক ছিল। প্রথম দুইবার আবেদন গ্রহণ করলেও ভাতা পাইনি। তারপর এক কর্মচারী সরাসরি ৫০০০ টাকা ঘুষের বিনিময়ে ভাতা দেয়ার আশ্বাস দেয়। আমি পরিশোধ করার পর ভাতা পাই।

Paid
ভাঙ্গুড়া, পাবনা ৳5.0K
27 September 2026 7 RJT6H9U9
0 Comments
City Corporation

তালাক নামা নকল চাহিয়া আবেদন

সিটি করপোরেশন অফিস থেকে তালাক নামা চাহিয়া একটি নকল তুলতে নগর ভবনে পাঠানো হয়, নকল চাহিয়া আবেদন পত্র এবং স্টেম্প। ১০ টাকা ২ দুটি স্টেম্প এর নেয়া হয় ১১০ টাকা। মানে অতিরিক্ত ৯০ টাকা। এবং নকল চাহিয়া আবেদনপত্র লেখা আছে মূল ৬০ টাকা prints এ বাট হাতে সিল মেরে দেয়া হয় ১০০০ টাকা কর্তৃপক্ষের মূল।তারপর সিটি করপোরেশনে যাওয়ার পর আবার ৫০০ টালান নেয়া হয় চালান নামে তালাক নামা দলিলের খরচ. i have a picture real documents.

Paid
নগর ভবন গুলিস্তান ৳940
26 September 2026 9 DKPRM62D
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট

ফেনী পাসপোর্ট অফিসে, দালাল বা এজেন্সি ছাড়া নিজে নিজে আবেদন করে পাসপোর্ট জমা দিতে গেলে ১০১ এ চেক করতে দিলে তারা ২০১ নাম্বার রুমে পাঠায় ২০১ এ বসা ব্যাক্তি কোন কোন একটা সমসা বের করে বলবে এটা জমা হবে না, আবেদন বাতিল করে আবার নিয়ে আসেন। তার পর বাতিল করে আবার নিয়ে গেলে আবারও একি কাহিনী করে পরে বাহিরে পাসপোর্ট অফিসের গেইট সংলগ্ন নুর এন্টারপ্রাইজে গেলে তারা বলে এটা টাকা ছাড়া জমা দিতে পারবেন না, পরে ওনাদের ১৫০০ টাকা দিয়ে আবার নিয়ে যাওয়ার পর ঠিকি জমা নিছে। সবার সাথে এমনটা করে

Paid
ফেনী ৳1.5K
26 September 2026 15 CTD9RKNT
0 Comments
Sub-Registry Office

পাওয়ার অফ এ‍্যটর্ণী বা আমমোক্তারনামা দলিল থেকে কোবলা দলিল

পাওয়ার অফ এ‍্যটর্ণী বা আমমোক্তারনামা দলিল থেকে আংশিক জমি কিনলে সরকার কে সাড়ে পাঁচ পার্স্রন্ট ভ‍্যাট দিতে হবে নতুবা রেজিস্ট্রি অফিসের পিয়নকে দিতে হবে তিন ভাগের একভাগ অর্থাৎ তেষট্টি হাজার টাকা। না হলে দলিল হবে না।

Only demanded
বগুড়া ৳63.0K
26 September 2026 14 RJALEKBM
0 Comments
Land Office

ভূমি অধিগ্রহণের টাকা ছাড় করতে

জমি অধিগ্রহণ এর চুড়ান্ত নোটিশ পেলে টাকা উঠাইতে যাই। নানান ভাবে দেরী করায়। ফাইল নিচে রাখে; খুজে পায় না; আগামী সপ্তাহে আসেন; সি এস আর এস নতুন তুলে আনেন। অবশেষে দালালদের মাধ‍্যমে তাদের প্রত‍্যাশিত চার লক্ষ টাকা দিয়ে টাকা ছাড় করতে পেরেছিলাম।

Paid
বগুড়া ৳400.0K
26 September 2026 14 RJZFKJGV
0 Comments
Land Office

জমির পর্চা উঠানোর জন্য

আমরা যেই সময় অফিসে জমির পর্চা এবং অন্যান্য রেকর্ড খতিয়ান এগুলোতে আনতে টাকা লাগে। এবং বিভিন্ন পর্যায়ের জন্য তারা বিভিন্ন রকম টাকা দাবি করে। এবং বাউফল ভূমি অফিসেও ডি সি আর কাটার জন্য আবেদনের বিভিন্ন রকম টাকা দাবি করে। এটা সাধারন পক্ষে অনেক কষ্টকর দেওয়া।

Paid
ধুলিয়া ভূমি অফিস বাউফল পটুয়াখালী। ৳5.0K
26 September 2026 25 BRB66ZEL
0 Comments
Education Office

বাবার কল্যাণ ট্রাস্টের টাকা উঠানোর জন্য ২৫ হাজার টাকা ঘুষ দেওয়া হয়েছে

আমার বাবার কল্যাণ ট্রাস্টের টাকা উঠানোর জন্য এই ঘুষ দেওয়া হয়েছে। এবং এখন অবসর সুবিধা বোর্ডের টাকা পায়নি। আজ সে মারা গেছে সাত বছর হয়েছে।

Paid
কল্যাণ ট্রাস্ট এর অফিস ঢাকা শহর ৳25.0K
26 September 2026 8 DKDSKGVY
0 Comments
Education Office

এস. এস. সি. সার্টিফিকেট

আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (২৩-২৪) এস.এস.সি এর একজন শিক্ষার্থী ছিলাম। এর পর (২২/০৯/২০২৬) আমার এস.এস.সি এর সার্টিফিকেট দরকার হলে আমি আমাদের জেলার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল আফিস এ যাই তখন দেখতে পাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে হাতে কোনো লেনদেন হয় না। পরে আমি সার্টিফিকেট নেওয়ার জন্য একজন স্যার কে বলি ওনি সব কিছু রেডি করে দেয় এর পর যখন সার্টিফিকেট আমার হাতে দিবে তখন আমার থেকে ২০০ টাকা দাবি করে। তখন অনেক কথা কাটা কাটির পর আমি ২০০ টাকা দিতে বাধ্য হই। তার পর আমাকে সার্টিফিকেট দেয়।

Paid
লক্ষ্মীপুর ৳200
26 September 2026 16 CTE4H8PF
0 Comments
Land Office

ভুমি যে কোন সেবা নিতে টাকা চাহিদা বেশি।

দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলা 9নং হামিদপুর রেজিঃটরে যে কোন সেবা নিতে গেলে সাধারণ মানুষ নিরহের মত টাকা দিয়ে সেবা গ্রহণ করতে হয় তা না হলে কোন কাজ হয় না ।

Refused
Dinajpur ৳200
26 September 2026 26 RNMQYW2A
0 Comments
Land Office

চালান

একটি চালান স্বাক্ষর করছেনা চালানটিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বরাবর ২০০০০ টাকা এবং ভ্যাট বাবদ আরো ১৫০০ টাকা চেয়ারম্যান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বরাবর জমা দেওয়ার কথা। স্বাক্ষর করতে ১০ হাজার টাকা দাবী করেছেন।

Only demanded
চট্টগ্রাম ৳10.0K
26 September 2026 12 CTDRUX83
0 Comments
Other public office

smart card উত্তোলন

একজন ব্যক্তি অনলাইনে দেখে যান যে, স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে এবং কোথায় সংগ্রহ করতে হবে তাও দেওয়া ছিল। কিন্তু অফিসে গেলে বারবার বলা হয় কার্ডটি আসেনি। কয়েকদিন পর আবার গেলে কয়েকজন উঠে খুঁজতে থাকে; তিনি দূর থেকে লক্ষ্য করেন তারা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। পরে এসে জানায় কার্ডটি নেই এবং একটি সাধারণ কাগজে ফোন নম্বর লিখতে বলে আশ্বাস দেয় যে, পেলে জানাবে। তাদের আচরণেই বুঝে যান কার্ডটি আছে কিন্তু দিচ্ছে না। এরপর তিনি এলাকার পরিচিত এক ব্যক্তিকে যে মানুষের এনআইডি তৈরি করে দেয়; তাকে ফোন করে জানান, টাকা লাগলে বলুক, তবে কার্ডটি যেন দিয়ে দেয়। পরে ৫০০ টাকা দিলে কোনো ভেরিফিকেশন ছাড়াই একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বাইরে কার্ডটি হস্তান্তর করেন।

Paid
ঢাকা ৳500
26 September 2026 11 DKH67K55
0 Comments
Passport Office

পাসপোর্ট করতে গিয়ে

আবেদন নিজে নিজেই করা হয়েছিল। আগের পাসপোর্ট ও বর্তমান এনআইডির সাথে পিতার নামে একটু ভুল ছিল। যত নিয়ম শেখালো পাসপোর্ট কর্মকর্তা। আজকে আর হবেই না, সব কিছু ঠিক করে নিয়ে আসেন। ব্যর্থ হয়ে বাহির থেকে যখন দালাল ধরলাম তখন বলল যে হয়ে যাবে কোন অসুবিধা নাই। তারা আবার একটা ফাইল তৈরি করল এবং তা নিয়ে জমা দিতে কোন কিছু না বলেই না জিজ্ঞাসা করেই ফাইল জমা নিয়ে নিল। আর কোন অসুবিধা হলো না।

Paid
মৌলভীবাজার ৳2.0K
26 September 2026 4 SY2MXC97
0 Comments