All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Land Office ৳5.0K

নামজারি

আমার ওয়ারেশ সুত্রে পাওয়া জমি নাম খারিজ করতে যাই কিন্তু কেউ ৫ হাজার টাকার কমে করে দেয়নি। সবাই বলেছে আপনি একা একাই করেন পারলে। আমি করতে গেলে তহসশিল অফিসের সহযোগিতা পায়নি। অবশেষে ৫০০০ টাকা একজনকে দিয়ে কাজ করিয়ে নিয়েছি।

মিরপুর, কুষ্টিয়া, Khulna 3 September 2026 3 views KHBNT2EY
0 Comments
Refused Land Office ৳6.0K

নামজারি

নামজারি আবেদন। আমি শুনানি তারিখে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার পরও আবেদনটি না মঞ্জুর করা হল। কারণ হিসেবে দেখালো আমি শুনানিতে উপস্থিত হয়নি।

ফেনী, Chattogram 3 September 2026 3 views CTG4QXQ7
0 Comments
Paid BRTA ৳3.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ হওয়ার জন্য ৩০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল বি আর টি এর কর্মকর্তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও লাইসেন্স করার জন্য দিতে হয়েছিল সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও পোস্টটি দেওয়া লাগছে

নরসিংদী, Dhaka 3 September 2026 3 views DK9C6RDZ
0 Comments
Paid Land Office ৳56.0K

নামজারি

জমির নামজারি করার জন্য সরকারি ফি ১১০০ টাকা, কাগজপত্র ঠিক থাকলে ও বলে না দিলে সময় লাগবে ভুল হবে, অফিসে আউটসোর্সিংয়ে রাখা লোক দিয়েই টাকা নেওয়া হয় তাদের খরচ বাবদ।

শরীয়তপুর, সখিপুর, Dhaka 3 September 2026 2 views DK7JLQPX
0 Comments
Paid Other public office ৳3.0K

চাকরির পুলিশ ভেরিফিকেশন

নতুন চাকরিতে পুলিশ ভেরিফিকেশনে সব ডকুমেন্ট ঠিক থাকার পরও নেগেটিভ রিপোর্টের ভয় দেখিয়ে ৩০০০ টাকা দাবি করে। চাকরি হারানোর ভয়ে ৩০০০ টাকা দিতে বাধ্য হই

কিশোরগঞ্জ, Dhaka 3 September 2026 3 views DK4BY77T
0 Comments
Paid Education Office ৳5.0K

ডেপুটেশন + যে কোনো ধরনের সাইন

থানা শিক্ষা অফিসার, তার কাছে যে কোনো ধরনের সাইন নিতে গেলে ৫০০ টাকা অথবা এক প্যাকেট বেন্সন সিগারেট দেওয়া লাগে। ডেপুটেশন এর কথা বলে যার কাছে যেভাবে পারে টাকা নেয়। আর শো কজ করে ২০ হাজার টাকা নেওয়ার প্রমান আমার কাছে আছে।

শ্রীবর্দী, Mymensingh 3 September 2026 3 views MYB4PFER
0 Comments
Paid Accounts Office ৳5.0K

Treasury Bill collection

ট্রেজারি অফিস রংপুর আগাগোড়া পিয়ন থেকে অফিসার পর্যন্ত সবাই পয়সা খায়, টাকা না পেলে কোন বিদেশ সাইন করে না, তাদের প্রত্যেকটা বিলের একটা পারসেন্টেন্স থাকে তারা বলে বিল আসে, বাজেট আসে নাই, বাজেট আসছে এন্ট্রি দেয়নি, টাকা দিলেই সঙ্গে সঙ্গে এন্টি হয়, দিনের বিল দিলেই পাওয়া যায়, টাকা না দিলে ৫ দিন ৭ দিন ১৫ দিন লাগে,

Rangpur, Rangpur 3 September 2026 4 views RN3CUBZ6
0 Comments
Paid Land Office ৳7.0K

নামজারি খতিয়ান

ভূমি অফিসে এটি একটি রমরমা ব্যবসা হয়ে দাড়িয়েছে। সরাসরি ডিল করছেন ওনারা। প্রতিটা কাজের জন্য দাম ফিক্সড করা। নামজারি করতে ১১০০ টাকা লাগে। অথচ তারা ৭,০০০-১৫,০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে। দালাল ছাড়া সরাসরি করতে গেলে তারা গরিমাসি করে। তাই সাধারন জনগণ হিসেবে আমি এই জুলুমের শেষ চাই।

কুমিল্লা, Chattogram 3 September 2026 3 views CT3YB6FZ
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট তৈরি

তখন অনলাইনে আবেদন নতুন শুরু হয়েছে। অনলাইন এবং অফলাইন দুইটাই চালু আছে। অনলাইনে ফর্ম ফিলাপ করলে শুধু বায়োমেট্রিক নেওয়ার কথা। কিন্ত সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস ম্যানুয়ালি জমা নেয়। বারবার ফেরত পাঠায়। যেখানে সবগুলো ঠিক না হলেঅনলাইনে আসে না। সেখানে দালাল ধরতে বাধ্য করে।

ঝিনাইদহ, Khulna 3 September 2026 3 views KHCCMKUZ
0 Comments
Paid Land Office ৳120.0K

বিডিএস জরিপ, বিডিএস মাঠ পযাযে জরীপ জন্য আমাকে বাধ্য করছে ১লক্ষ২০ হাজার টাকা ঘুষ দিতে

জমি জরিপ এসে, তারা কাগজ পএ ঠিক থাকা সত্বেও নানাভাবে হয়রানি করে! তারপর তারা টাকা দাবি করে, বলে ৫ লক্ষ টাকা দিলে সব ঠিক করে দিবে! তারপর ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে কাজ করতে বাধ্য হই!

সিংগাইর, মানিকগঞ্জ, Dhaka 3 September 2026 2 views DK54JMW7
0 Comments
Refused Other public office ৳1.50M

ডিসি অফিস থেকে জমি অবমুক্তকরণ

আমাদের পৈতৃক সম্পত্তি ভূলবশত সরকারের নামে রেকর্ড হয়ে যায়, পরবর্তীতে মামলায় আমরা জিতে যায় এবং সরকার আপীল করার পরও হেরে যায়, অতঃপর পাবনা জজ কোর্ট এডিসি রাজস্ব কে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দিতে বলে। এরপর সাথিয়া এসি ল্যান্ড অফিস থেকে মাঠ পর্যায়ের একটা প্রতিবেদন আনতে নোটিশ দেয় এডিসি রাজস্ব। প্রতিবেদন এ আমাদের পক্ষেই তথ্য আসে, কিন্তু পাবনা ডিসি অফিস থেকে আমাদের জমি অবমুক্ত না করে শুরু হয় আমলাতান্ত্রিক হয়রানি, অফিসের কর্মচারীরা বলতে থাকে ভিপি কেস এর সম্পত্তি টাকা ছাড়া উদ্ধার করতে পারবেন না এবং ১৫ লক্ষ টাকা দাবী করা হয়। আমরা রাজি না হলে আবার প্রতিবেদন আনতে নোটিশ দেয়, আমরা আবার প্রতিবেদন নিয়ে আসি, কিন্তু কোন কাজ হয়নি। উপরন্তু তৃতীয়বারের মতো প্রতিবেদন আনতে বলে......!?

পাবনা, Rajshahi 3 September 2026 2 views RJ4BDYPR
0 Comments