All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Other public office ৳1.5K

Police clearance certificate

আমি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য অনলাইনে টাকা পেমেন্ট করেছি তারপর আমাকে একদিন কল দিলো পুলিশ আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ থানায় আসুন তারপর আমি থানায় গেলাম সেখানে যাওয়ার পর ওসি আমার থেকে আবার ১৫০০ টাকা নিলো এখন আমার প্রশ্ন হচ্ছে একবার আমি অনলাইনে পরিশোধ করার পর পুলিশ অফিসার আমার থেকে আবার ১৫০০ টাকা কেন নিলো

Bhola, Barishal 3 September 2026 3 views BR2LRRAE
0 Comments
Paid Passport Office ৳2.3K

পাসপোর্ট করতে গিয়ে ঘুষের শিকার

আমি ময়মনসিংহ পাসপোর্ট অফিসে যাই বিদেশ গমনের জন্য পাসপোর্ট বানাতে, তারপর তারা আমাকে পাসপোর্ট অফিসে ডুকতে দেয় না। বলে আবেদন পক্রিয়া শেষ করে আসেন,, আমি বললাম যে আমি ভিতর থেকে আবেদন করবো, তারা বলে ভিতর থেকে কোনো আবেদন করা হয় না। তারপর গেলাম আবেদন করতে সেখানে গিয়ে আবেদন করলাম, সরকারি ফি কেটে নিলো ৫৭৫০ টাকা কিন্তু তারা আমার থেকে নিলো ৮০০০ টাকা। আমি জিজ্ঞেস করলাম ৮০০০ কেন? উত্তরে সো বললো এটা ঘুষ 🙂

ময়মনসিংহ, Mymensingh 3 September 2026 2 views MYNT24NX
0 Comments
Paid Other public office ৳10.00M

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

এই অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার হাতে আমরা সকল কর্মকর্তা - কর্মচারীরা জিম্মি। বছরে অফিস পরিচালনার জন্য যে বাজেট দেয়া হয় তা প্রায় ২ কোটি টাকা। কিন্তু আমরা হেড অফিসের কেউ কোন কিছু পাই না। এসি , প্রিন্টার , কম্পিউটার , ফিল্টার ইত্যাদি নষ্ঠ হলেও সহজে ঠিক করা হয় না। প্রতি বছর বাজেটের কোটি টাকার উপর প্রশাসনিক কর্মকর্তার সিন্ডকেট চুরি করে। অডিটকে টাকা দিয়ে ম্যানেজ করে। সব উর্ধতন কর্মকর্তা জানলেও তার কোন কিছু হয় না।

শ্রম ভবন , বিজয়নগর , ঢাকা, Dhaka 3 September 2026 2 views DKA7B3EW
0 Comments
Paid Other public office ৳300

লিগ্যাল এইড, জজ আদালত

আমার মা লিগ্যাল এইড এ মামলা করছিলো, আবেদন করার সময় তারা বিভিন্ন অযুহাত দেখিয়ে আজ হবেনা, কাল আসবেন এই হয়েছে, সেই হয়েছে, পরে সেদিন ১০০৳ দিয়ে কাজ হলো, পরে ডেট দেওয়ার সময়, ১০০৳ দিলে ডেট আগে দেয় না দিলে পরে। এটা আবার ম্যাজিস্ট্রেট ও বলে দেয় যে ওখানে কিছু টাকা দিলে ডেট আগে দিবে😆, টাকা দিলে কাজ আগে হয় না দিলে হয়রানি হতে হয়।

জয়পুরহাট, Rajshahi 3 September 2026 3 views RJJ6YFU5
0 Comments
Refused Sub-Registry Office ৳15.0K

জমির দলিল রেজিস্ট্রি

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস, হবিগঞ্জ। ​আমার ৩০ শতক জমির দলিল রেজিস্ট্রি করতে গেলে আমার কাছ থেকে ১৫,০০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে (প্রতি শতক ৫০০ টাকা হারে)। অথচ সরকারি নির্ধারিত ফি ছাড়াও এভাবে নগদ টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। এ বিষয়ে অফিসে জানতে চাইলে তারা বলে যে 'এই টাকা সরকার নেয়'। এটি সম্পূর্ণ অবৈধ ও হয়রানিমূলক

Nabigonj, Sylhet 3 September 2026 3 views SYAFW4GY
0 Comments
Refused Land Office ৳6.0K

নামজারি

নিজে নিজে নামজারি করতে গেলে নানা ধরনের সমস্যা দেখায়,আর ঘুষ দিয়ে করলে কোনো সমস্যা নেই,তাই বাধ্য হয়ে ৬০০০ টাকা দিয়ে নামজারি করতে দিয়েছি।

ময়মনসিংহ ,মুক্তাগাছা,খেরুয়াজানি ভুমি অফিস, Mymensingh 3 September 2026 3 views MYUL3SWZ
0 Comments
Refused Traffic Police ৳10.0K

সেবা

আমাদের গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে কাঁচা বাজারের মত কেউ কোনো প্রতিবাদ করতেছে না। এতচ পুলিশ মাদক কারবারির সাথে প্রতিনিয়ত টাকার লেনদেন করে চলছে।

Mithapukur thana, Rangpur 3 September 2026 2 views RNVEWHJS
0 Comments
Only demanded Land Office ৳100.0K

নামজারি

নামজারি করতে গেছি নাম অস্পষ্ট তাই ১০০০০০ টাকা চাইছে বলছে নতুন দলিল করতে ২০০০০০লাগবে আমারে এই টাকা দেন আমি দুই দিনে করে দিব আমি প্রত্যয়ন, বা অন্য প্রমান দিতে চাইলে কোন কিছু দিয়ে হবে না, হয় টাকা নয় দলিল করেন

কুমিল্লা, Chattogram 3 September 2026 4 views CTEEPQRG
0 Comments