All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,943 reports found
Report a bribe
Land Office

জমির খাজনা প্রদান

আমাদের একটি জমির খতিয়ানে খাজনা পরিমান দাবী করা হয় ১ লক্ষ ৭২ হাজার টাকা মত। আমাদের কে বলা হয় যদি। আমরা ঘুষ হিসাবে ১২০০০০ দিতে হবে তাহলে জমির খাজনা কাটা যাবে নাই সম্পন টাকা দিতে হবে। কিন্তু এতো টাকা কেন কি জন্য কছু বলে না। বলে এই টাকা দাও কাজ হবে।

Refused
ইউনিয়ন ভূমি অফিস ৳120.0K
3 September 2026 3 KHE92Q84
0 Comments
Land Office

জমি অধিগ্রহণের টাকা তোলা সংক্রান্ত

আমাদের পরিবারের জমি রেললাইন এর জন্য সরকার অধিগ্রহণ করেছে। তো সেটার টাকা তুলতে গিয়ে সকল কাগজ ঠিক থাকা সত্তেও ৪ পার্সেন্ট টাকা ছাড়া কাজ হবে না বলে। এটা নিয়ে অনেক ঘোরার পর বুঝে যাই যে এটা থেকে বাচার তেমন কোন উপায় নাই। এক দালাল এর মাধ্যমে তাদেরকে ৩ পার্সেন্ট (২,৭০,০০০) এ কাজ সম্পন্ন করি

Paid
বগুড়া ৳300.0K
3 September 2026 4 RJCDD74F
0 Comments
Passport Office

পাসপোর্ট

সরকারি রেট ৫৮০০টাকার মত কম বশি হতে পারে কিনতু পাসপোর্ট অফিসে আসে পাশে ে কম্পিউটার দোকান গুলো আছে তারা সব কিছু ঐ দোকান থেকে ম্যানেজকরে । ৯০০০হাজার বা ব্যেক্তি বেশি নেয়। ওরে দোকানগুলোর সাথে কর্মচারী কর্মকর্তাদের জোকস সাজেশন এইগুলা হয়। দোকান থেকে সবকিছু কমপ্লিট করার পরে ফিঙ্গার দিলে আজকে জেগে হলে পাসপোর্ট হয়ে যাবে আর নরমাল ভাবে করতে গেলে অনেক কিছু দয়া করে আইল ফের অধ্যায় এটা নাই ওটা নাই

Paid
ঢাকা মোহাম্মদ পুর ৳9.0K
3 September 2026 3 DKSUMNTR
0 Comments
Other public office

বিদেশগামি স্টুডেন্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন

অনলাইনে ১৫০০ টাকা দিয়ে পুলিশ ভেরিফিকেশন সারটিফিকেট এর জন্য আবেদন করি ২০২৬ এর জুলাই মাসে। স্থানীয় থানা থেকে কল করে আমাকে দেখা করতে বলে , অনলাইন আবেদনের সফট কপি জমা নেয়, এরপর ৩০০০ টাকা দাবি করে। বেকার পরিচয় দিয়ে কাজ না হলে শেষে ৫০০ টাকা দিতে চাইলাম, বলল তাইলে আর দিতে হবে না, শেষে ১০০০ টাকা দিয়ে মুক্ত হলাম। কিন্তু পরের দিন আবার থানা থেকে আরেকজন কম্পিউটার অপারেটর কল দিয়ে বলে আপনার নামে মামলা আছে। এরপর আবারো ২০০০ টাকা ধার হিসেবে চায়, দিতে পারব না বলার পরেও বার বার কল দেয়, কল রিসিভ না করলে এলাকায় বাড়ির পাশে এসে বাড়ির লোকদের থেকে নিয়ে দিতে বলে। পরে অনেক কস্টে রেহায় পাই।

Paid
মনিরামপুর, যশোর । ৳3.0K
3 September 2026 2 KHFY9WFZ
0 Comments
Other public office

আরজি কপি

পারিবারিকভাবে আমাদের জমি কে কেন্দ্র করে একটা মামলা করে দিয়েছে আমার বড় চাচা , এজন্য এটার এগেনস্ট আমাকে মামলা করতে হবে তাই মামলার আরজি কপি উঠাইতে হবে গেলাম সেখানে। জাস্ট একটা ছবি তুলে দেবে আমাকে বলতেছে ৫০০ টাকা লাগবে , যেহেতু আর অপশন নেই পরবর্তীতে ৩০০ টাকা দিয়ে করে নিলাম । শুধু জাস্ট উনি ভিতর থেকে দেখলাম ফাইলটা নিয়ে আসলো আমাদের জমিনের আমি সেই ফাইল এর থেকে আরজি এর একটা ছবি তুললাম। এই হল অবস্থা। আমি ওনাকে বিকাশে টাকা দিতে চাইলাম উনি হ্যান্ডকেস ছাড়া নিবে না।

Paid
Noakhali ৳300
3 September 2026 3 CT74J6EK
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিষ্ট্রেশন

দলিল রেজিষ্ট্রেশন এর জন্য দিতে হয়েছে। দলিল লেখকগন এই ডিল করেছেন। এই চক্র ভাংগা প্রায় অসম্ভব। এটাই নিয়মে পরিনত হয়েছে। দলিল রেজিষ্ট্রেশন এ অনলাইন আবেদনের ব্যবস্থা করতে হবে। গ্রাহক যে কোন স্থান হতে সঠিকভাবে দলিল লিখে অনলাইন আবেদনের মাধ্যমে জমা দিবে।

Paid
কুষ্টিয়া ৳3.0K
3 September 2026 3 KH996CQN
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিষ্ট্রেশন

দলিল রেজিষ্ট্রেশন এর জন্য দলিল লেখক বলেন সাব রেজিস্ট্রার কে টাকা দিতে হবে। এটাই নিয়ম, এটা নাকি তার হকের টাকা। ভেতরের টিপ সহি দিতে গেলেও ১০০ টাকা দিতে হয়। এই অচলায়তন ভাঙার জন্য কঠোর পদক্ষেপ প্রয়োজন।

Paid
রাজবাড়ী ৳5.0K
3 September 2026 3 DKFDV6GX
0 Comments
Land Office

নাম জারি

আমি জামালপুর শহরে এক খন্ড জমি কিনি। পরবর্তীতে নাম জারি করতে গেলে আমার নিকট ৫৮০০ টাকা দাবি করা হয়।যেখানে সরকারি ফি ১১৭০ টাকা এবং আমি সেটা পরিশোধ করি

Paid
জামালপুর ৳4.6K
3 September 2026 3 MYUN87DM
0 Comments
Other public office

বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সরকারি সেবা যেখানে সবার জন্য ফ্রি,কিন্তু প্রত্যেক নাবিক সাইন অন ও সাইন অফ এর সময় তার এজেন্সির লোক দারা ১০০০-১৫০০ টাকা নিয়ে থাকে চা নাস্তা খাওয়ার কথা বলে ।

Paid
Chittagonj ৳1.5K
3 September 2026 3 CTK4UYMW
0 Comments
Public Hospital

এক্সরে ফিল্ম, সিটি স্কেন ফিল্ম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে, সিটি স্কেন করালে দায়িত্বে থাকা ডাক্তার দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে সরাসরি ফিল্ম দেখেই চিকিৎসা করেন। কিন্তু ফিল্ম নিতে গেলে সংশ্লিষ্ট স্টাফ ও কর্মীরা টাকা চান। যেখানে ২–৩ মিনিটের মধ্যে ফিল্ম দেওয়া সম্ভব, আমি নিয়েছি ২ মিনিটে, সেখানে দ্রুত নিতে চাইলে চুপিচুপি টাকা চাওয়া হয়। নির্দিষ্ট কোনো টাকা দাবি করেন না; বরং হ্যাংলার মতো বলেন, “কিছু দেন” বা “কিছু দিয়ে যান”—অনেকটা ভিক্ষুকের মতো। বিষয়টি ছোট মনে হতে পারে, তবে এটিও রোগীদের ওপর এক ধরনের হয়রানি। দূর-দূরান্ত থেকে আসা অনেক রোগী বিষয়টি না বুঝেই বেশি টাকা দিয়ে থাকেন।

Refused
রাজশাহী ৳50
3 September 2026 4 RJPQZ8TR
0 Comments
Accounts Office

পেনশন

আর্মিতে ছিলাম,,,, পেনশনের সময় দিয়েছি। ঘুষ না দিলে পেনশন কম পাওয়া যাবে এবং সময় লাগবে। ১০০% দিতেই হবে। তাই আমি দিতে বাধ্য হয়েছি। এবং এক দু মাসের মধ্যে পেয়ে গেছি।

Paid
চট্টগ্রাম ৳110.0K
3 September 2026 3 CTNJQHCD
0 Comments
Land Office

নামজাৱী

আমি ভূমি অফিসে যাই নামজাৱী কৱতে এৱ পৱ যেয়ে আবেদন ফি 500 টাকা প্ৰতিবেদন ফি 500টাকা তাৱ পৱ সব কাজ অফিসাৱ কৱে দিবে 3000 টাকা দিতে হবে তা না হলে আমি নিজে কৱতে গেলে নানান সমস্যা দেখাচ্ছে অফিসাৱ

Paid
মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস আলমডাঙ্গা থানা জেহালা চুয়াডাঙ্গ ৳4.0K
3 September 2026 3 KH5U2P8J
0 Comments
Other public office

ভূমি অধিগ্রহণ অফিস পাবনা.

এখানে যাদের জমি বাংলাদেশ রেলওয়ে অধিগ্রহণ করছে এই টাকার চেক দিতে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন পরিমাণ ঘুষ দাবী করছে না দিলে চেক সই হচ্ছে না। চেক অনুমোদন করতে একবার ঘুস দিতে হয়েছে আবার এখন চেক বিতরণ করবে এজন্য চেক প্রতি ১০ হাজার, 7000 বিভিন্ন পরিমাণে ঘুষ দাবী করছে। মনে হচ্ছে এটা যেন মগের মূল্লক তারা যা বলবে তাই হবে। সাধারণ মানুষকে হয়রানি করে জুলুম করে টাকা আদায় করছে। এটা একটা চলমান প্রক্রিয়া

Refused
পাবনা ৳10.0K
3 September 2026 3 RJR5S87G
0 Comments
Other public office

BRTA

বিশ্ব ব্যাংক কর্তৃক BRTC তে BRSP নামক একটি প্গ্রাম চালু আছে যেখানে ড্রাইভিং শেখানো হয় এবং ড্রাইভিং শেষে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় সরকারিভাবে। কিন্তু ড্রাইভিং এর পরীক্ষা দেওয়ার আগে বিআরটিসি অফিস কর্তৃক আমাদের ৩০০ জনের কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া বাবদ ৩০০০টাকা লাগবে এরকম দাবি করা হয়। পূর্ববতী সিসেপ প্রকল্পের শিক্ষার্থীদের কাছ থেকেও এরকম টাকা নেয়া হয়েছে এবং আমাদের থেকেও নেওয়া হবে। বিআরএসপি প্রতি বেচে ৩০০ জন স্টুডেন্ট থাকে। এই টাকা পরিশোধ না করলে আমাদের ড্রাইভিং লাইসেন্স পেতে বেগ পেতে হবে এই ধরনের কথা আমাদেরকে জানানো হয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের সবাইকে ড্রপ টেস্ট করতে হবে এটাই প্রকল্পের একটি অংশ। কিন্তু আমাদেরকে এটাও বলা হচ্ছে ড্রপ টেস্টের টাকা নিজেরা পরিশোধ করতে.

Only demanded
Jhenaidah BRTC ৳3.0K
3 September 2026 4 KHTEWYKK
0 Comments
Land Office

জমি কাগজ পত্র অনলাইন হবে সেখানে নামের ভুল। ছিলো। মানে টাইপিং মিসটেক।

আমি টাকা দিয়েছি, পরে সংশোধন হয়েছে কি না জানি না। আমি ওই রেজুলেশন বই এর ছবি তুলতে চাইছিলাম আমাকে দেয় নাই। আবাট টাকা গ্রহণের রশিদ ও দেয় না-ই। বললাম এটা তো টাইপিং মিসটেক আপনারাই ঠিক করে দিন। আমার তো যাবতীয় কাগজপত্র ঠিক আছে। তাহলে টাকা দিবো কেন তারা বলে যে এটা এভাবেই পাঠাবো তাহলে। তাহলে আর বড় ভুল হবে, তখন মামলা মোকদ্দমা করে জমির কাগজপত্র ঠিক করতে হবে। তাই আর কিছু না বলে ২৫০০ টাকা দিয়েছিলাম।

Paid
বগুড়া জেলা, ধুনট। ৳2.5K
3 September 2026 3 RJXUVNUH
0 Comments
Public Hospital

স্থানীয় সরকারি হাসপাতাল

সরকারি হাসপাতালে সেবা নিতে গেলে টাকা দাবি করে, তাহলে এক্সট্রা ভাবে দেখবে, তার ভিসিট ২০০ টাকা , যতবার তাকে আপনি এক্সট্রা ভাবে দেখাবেন ততবার ২০০ করে টাকা নিবে আমার স্ত্রীকে তিনটি স্যালাইন লিখে দিয়েছিলেন লাইনগুলোর নাম তিনি লিখে দিয়েছিলেন প্রেসক্রিপশনে, পরবর্তীতে আমি বাহিরে থেকে কিনে আনি তিনি পর্যায়ে কর্মে তিনটি লাইন দিয়েছিলেন ২০০ করে টাকা নিয়েছে, যতবার তার কাছে আমার স্ত্রী চিকিৎসার জন্য গিয়েছে ততবারই তাকে অর্থ প্রদান করতে হয়েছে আমি যতটুক জানি প্রায় দুই হাজার টাকার মত দেয়া হয়েছে। আমার মত এরকম অনেকেই ভুক্তভোগী আছেন, চিকন্দি সরকারি হাসপাত

Paid
শরীয়তপুর জেলা পালং থানা চিকন্দি ইউনিয়ন ৳2.0K
3 September 2026 3 DKJ7E7T3
0 Comments
Sub-Registry Office

ভুমি রেজিস্টেশন

আমি ভুমি রেজিস্টেশন করতে গেছি যখন আমাদের দলিল লেখক সাব রেজিস্টারের কাছে দলিল নিয়ে গেছে তখন সাব রেজিস্টার ২০০০০ হাজার টাকা দাবি করে ঘটনাটি ২০২১ সালের

Paid
লাকসাম ৳20.0K
3 September 2026 3 CTU3SNBQ
0 Comments