All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Land Office

নামজারী

সেবাটি ছিলো নামজারী খতিয়ান সৃজন করা, যা আমার থেকে পাঁচ হাজার টাকা চাইছে, কিন্তু নামজারী করতে সরকারি ফ্রি হলো ১১৭০ টাকা, ঠিকানা হলো, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন,

Refused
উপজেলা চকরিয়া ইউনিয়ন ভূমি অফিস খুটাখালী ৳5.0K
24 September 2026 32 CTQCCAEF
0 Comments
Land Office

জমির খাজনা প্রদান।

আমি জমির খাজনা পরিষদ করতে যাই সেখানে উপজেলার ভুমি অফিসের পিওন আমার কাজ থেকে কাগজ পত্রের জটিলতা দেখিয়ে ৫০০ টাকা দাবি করে এবং আমি নিরুপায় হয়ে অনিচ্ছাকৃত ৫০০ টাকা তাকে ঘুষ দেই।

Paid
উপজেলা। ৳500
24 September 2026 34 BRYAK6TU
0 Comments
Other public office

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যোগ্য ব্যাক্তির সার্টিফিকেট নবায়ন।

আমার যোগ্যব্যক্তি সনদ নবায়নের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর প্রধান কার্যালয়ে সেফটি সেকশনে গেলে ওখানকার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা পদবি শ্রম পরিদর্শক ( সেফটি) উল্লিখিত পরিমান টাকা দাবী করে।

Only demanded
Shrama Bhaban,Bijaynagar, Dhaka ৳150.0K
24 September 2026 13 DKRGYF24
0 Comments
Accounts Office

BMET Man Power

তারা bmet মেন পাওয়ার কিছু ভুয়া ভিসা সমস্যার কারণে বন্ধ করে দেয়, ভুয়া ভিসা কিভাবে তারা পারমিশন দিতে পারে? হয়তো তারা এসব যাচাই বাছাই করতেই জানেনা! যদি তারা তা নাই পারে তাহলে এই ডিপার্টমেন্ট খুলে রাখার মনে কি? পৃথিবীর কোথাও এই আজাইরা মেন পাওয়ার নামক কিছু নাই, আর এখন তারা টাকার বিনিময়ে তা করে দিচ্ছে যা অনলাইনে দেখাচ্ছেনা গত ১ মাসে অনলাইন এ শুধু ১ টি পারমিট দেয়া হয়,, আর তারা ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে ১ লাখ থেকে বেশি টাকা দাবি করছে , কারণ মানুষ নিরুপায় নাহলে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে

Only demanded
Dhaka ৳125.0K
24 September 2026 52 DKW3WTBC
0 Comments
BRTA

Fitness certificate

Online Fitness renew করার আবেদন করতে গেলে বলে Tin নামের সাথে মিল নাই। তাই BRTA যেয়ে যোগাযোগ করতে। একদিন যেয়ে অফিসে কথা বলে শুনি অনলাইনে নাম সংশোধনের আবেদন করতে। সাথে সাথে আবেদন করতে গেলে বলে NID not verified. কিছুক্ষন পরেই আবার BRTA তে জানালে বলে সব ঠিক করে দিছি। পরে আবার অনলাইনে আবেদন করার ট্রাই করতে গেলে দেখায় না নাম সংশোধন করা যায় আত না নিবন্ধন রিনিউ করা যায়। সাতাদিন ধুরেও কোন ফল পাওয়া গেল না। পরের দিন স্টাফের সাথে কথা বললাম - জানাল ৫০০০ টাকা লাগবে। আগেরদিন সারাদিন ঘুরেও কিছু হয় নাই - তাই আর সময় নষ্ট করা যাবে না। আকাশের চাঁদ হাতে পেলাম। আরেকদিন ছুটি নষ্ট করা যাবেনা। ৫০০০ টাকা ঘুষ দিয়ে ঐ দিনই ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেলাম। উল্লেখ্য - আমি ৬ ষষ্ঠ গ্রেড এর সরকারি চাকুরী জীবি।

Paid
Dhaka ৳5.0K
24 September 2026 7 DK9ZRJNC
0 Comments
Other public office

আদালতে জামিন

২৪/০৯/২০২৬ তারিখ বা এখনো কর্করত গাইবান্ধা দায়রা জজের পেশকার। এই ভদ্রলোক আসামী জামিন করে দেবার চুক্তিতে ৫০ হাজার টাকা নিয়েছে। কাজ করতে পারেনি টাকাও ফেরত দিচ্ছেনা। ঘটনার সময়কাল সেপ্টেম্বর ২০২৬

Paid
গাইবান্ধা ৳50.0K
24 September 2026 13 RNL4ZW3Y
0 Comments
Land Office

নামজারি

আমি আমার ক্রয়কৃত মাত্র দেড় শতক জমির নামজারি (Mutation) করতে গিয়েছিলাম। দেড় শতক জমির জন্য আমাকে ১২০০০ টাকা দাবি করেন। পরে আমি টাকা প্রদান করে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে নেই। আমার প্রশ্ন হলো ১১৭০ টাকা লিপিবদ্ধ থাকা সত্ত্বেও আমার থেকে ১২০০০ টাকা দাবী করে কীভাবে?

Paid
গাইবান্ধা,গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ ৳12.0K
24 September 2026 13 RNNXMFAT
0 Comments
Other public office

জন্মনিবন্ধন সংশোধন

সরকারি জন্মনিবন্ধন ও আবেদন ফি ১০০ টাকা, কিন্তু ইউনিয়ন পরিষদ উদ্যোকতা জন্মনিবন্ধন ও সংশোধন ৩০০ টাকা নেয়,, এখন এটা কি সেবা পাওয়ার জায়গা নাকি ঘুস, হয়রানি জায়গা। এটা নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউএনও, ডিসি কিংবা সরকারের কোন কিছু তদারকি দেখি না।

Paid
২ নংগড্ডিমার ইউনিয়ন পরিষদ, হাতিবান্ধা, লালমনিরহাট ৳300
24 September 2026 13 RN4C7N8X
0 Comments
Land Office

মিস কেইস ও নামজারি

“মিস কেইস ও নামজারি করতে গিয়ে অনেক হয়রানির স্বীকার হয়েছি ।তারা টাকা ছাড়া কোনো কাজ করে না। টাকা নিয়েও ঘুরাঘুরি করে । আজ গেলে বলে এক সাপ্তাহ পরে আসেন। অফিসে কর্মচারীরা নিয়মিত অফিস করেন না। স্থান : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভূমি অফিস।

Paid
গাইবান্ধা,গোবিন্দগঞ্জ ভূমি অফিসের মৌরি ৳25.0K
24 September 2026 9 RNTRTYK6
0 Comments
Other public office

তিতাস প্রিপেইড গ্যাস মিটার সার্ভেসিং ঘুষ

ঘরের রান্নার গ্যাসের মিটারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারনে সংস্লিষ্ট অভিযোগ জানানোর কেন্দ্রে ফোনে অভিযোগ জানানোর পর বলছে ৩-৪ দিন লাগবে ঠিক করতে কারন তাদের জনবল নেই আগের মত। এরপরের দিন একটি নাম্বার থেকে কল দিয়ে ৪০০/- দাবি করতেছে সমস্যাটি ঠিক করে দেওয়ার ব্যপারে।

Only demanded
কল্যানপুর মিরপুর ৳400
24 September 2026 46 DK6V5MST
0 Comments
Land Office

নামজারি করা

আদালত থেকে রায়ের কপি পাওয়ার পর সকল কাগজপত্র নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে যাওয়া হয়েছে আমার জমিটির নাম জারি এবং খাজনা দিব, আদালতের রায় এজন্য এই কাজ করতে হলে অনেক টাকার প্রয়োজন হবে, প্রথমে বলে বাহির থেকে আবেদন করে আসেন, বাহিরে যাদের কাছে পাঠিয়েছে তারা ভূমি অফিসের আবেদন করে দিচ্ছে, তারপর টাকার পরিমাণ শুনে আমি এখন পর্যন্ত কাজ কড়াই নাই, এতে সরকার রাজস্ব হারাচ্ছে, আমি আমার কাগজপত্র আপডেট করতে পারতেছি না।

Refused
দশমিনা, পটুয়াখালী ৳25.0K
24 September 2026 12 BR28B2EW
0 Comments
Other public office

ড্রাইভিং লাইসেন্স

তেজগাঁও বিআরটিসি ট্রেনিং অফিসে প্রাকটিক্যাল পরীক্ষায় এমন ব্যবস্থা করা আছে, দিনে ৫০০ জন পরীক্ষা দিয়ে কেউই পাস করতে পারে না। কিন্তু যারা টাকা দেয় বা ঘুষ দেয় তারাই পাস করে। এমনকি অনেকে বায়োমেট্রিক শেষ করে চলে যায়। ভাইভা এবং প্রাকটিক্যাল পরীক্ষা না দিয়েও পাস করে। টাকা ছাড়া এখান থেকে কেউই লাইসেন্স পায়না।

Refused
তেজগাঁও ঢাকা ৳4.0K
24 September 2026 39 DK9G4NZM
0 Comments
Tax Office

Income Tax certificate

Submitted application for Income Tax Certificate on Circle 315, Zone 15. They indirectly asked bribery for Income Tax certificate. Not 1 or 2 circles but the entire tax zone has same problem. They won't provide tax certificate unless bribery is given. Once an officer from a similar circle of this zone said "we need ink and papers to print. You have to give compensation for these expenses." when a taxpayer lawfully deposits his/her tax liability to government. Why should he /she pay bribery for a tax certificate? Absolute jokery of the system.

Refused
Dhaka ৳5.0K
24 September 2026 37 DK6E4LNC
0 Comments